দুর্গাপুর,৬ই জুলাই : গতকালের পর আজও রাস্তা সংস্কারের এর দাবিতে দুর্গাপুরে অবরোধ-আন্দোলন
জারি থাকল । ডিপিএল থেকে এমএএমসি যাওয়ার রাস্তা লেনিন সরনী । শহরের অন্যতম গুরুত্বপূর্ণ
এই রাস্তার দু-পাশে আছে ২০টি কারখানা । স্বাভাবিক কারনে এই রাস্তায় ভারী যান বেশী চলাচল
করে । কিন্তু বার বার অভিযোগ জানালেও দীর্ঘ দিন ধরে সেই রাস্তা সংস্কারের কোন রকম উদ্যোগ
তৃণমূল-পরিচালিত পুরসভা নিচ্ছে না বলে অভিযোগ করেছে সিআইটিইউ । কারখানার শ্রমিকদের
যাতায়াতের সময় হামেশাই দুর্ঘটনা লেগে আছে । পরিবহন শ্রমিকরাও যানবাহনের ক্ষতির অভিযোগ
করছেন । বিপদে পড়েছেন স্হানীয় বাসিন্দা ও নিত্য যাত্রীরা । আজ সকালে সিআইটিইউ এর সদস্যরা
অবিলম্বে সংস্কারের দাবি জানিয়ে লেনিন সরনী অবরোধ করেন । স্হানীয় বাসিন্দারাও অবরোধে
যোগ দেন দেন । প্রতিবাদ জানিয়ে রাস্তার বড় বড় জলভরা গর্তে প্রতীকি মাছ ও কাঁকড়ার চাষ
করা হয় । পরে জাল দিয়ে ধরা হয় সেই মাছ ও কাঁকড়া । পরে অবরোধ তুলে নেওয়া হয় । সিআইটিইউ
এর পক্ষে পঙ্কজ রায় সরকার জানান যে অবিলম্বে রাস্তা সংস্কারের জন্য পুরসভা উদ্যোগী
না হলে, পুরসভা অবরোধ করা হবে । অবরোধে উপস্হিত
ছিলেন পঙ্কজ রায় সরকার,উত্তম শ্যাম,প্রনব পাল,সলিল বোস,সিদ্ধার্থ বোস প্রমুখ ।
Monday, 6 July 2020
Sunday, 5 July 2020
ইস্পাতনগরীতে জ্যোতি বসুর ১০৬-তম জন্মবার্ষিকি উপলক্ষ্যে রক্তদান শিবির ও অরণ্য-সপ্তাহ পালন করল সিআইটিইউ ।
দুর্গাপুর,৫ই জুলাই : আজ সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) এর দুর্গাপুর ইস্পাত শাখার পক্ষ থেকে জ্যোতি বসুর ১০৬-তম জন্মবার্ষিকি ( ৮ই জুলাই
) উপলক্ষ্যে বি.টি.রণদিভে ভবনে রক্তদান শিবির ও অরণ্য-সপ্তাহ পালন করা হয় । চার জন
মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেন । দুর্গাপুর ইস্পাত কারখানার ফাউন্ড্রি বিভাগের শ্রমিক
সন্দীপ সরকার আজকের রক্তদান শিবিরে তিনি তাঁর জীবনের ৫০-তম রক্তদান করলেন । ইউনিয়ন
এর পক্ষ থেকে তাঁকে সহ প্রত্যেক রক্তদাতা কে স্মারক দিয়ে সম্বর্ধনা জানান । কেউ কেউ
আজকের রক্তদান শিবিরে জীবনের প্রথম রক্তদান করেন । অন্যদিকে অরণ্য-সপ্তাহ উপলক্ষ্যে
বি.টি.রণদিভে ভবনের প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয় । উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব
)-এর বিধায়ক সন্তোষ দেবরায়,রথিন রায়,বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,মলয় ভট্টাচার্য,দিপক
ঘোষ প্রমুখ ।
সন্ধ্যায় বি.টি.রণদিভে এসএফআই ও ইস্পাত
শ্রমিকদের সন্তান-সন্ততিদের মধ্যে মতামত বিনিময়ের এক মনোজ্ঞ সভা অনুষ্ঠিত হয় । এসএফআই
এর পক্ষে উপস্হিত ছিলেন রোহন শর্ম্মা সহ অন্যান্যরা । এছাড়াও উপস্হিত ছিলেন দুর্গাপুর
( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়, বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র সহ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ
ইউনিয়ন ( সিআইটিইউ ) এর নেতৃবৃন্দ ।
.
Friday, 3 July 2020
কয়লা শিল্পের ধর্মঘটের দ্বিতীয় দিনেও অ্যালয় স্টিলের শ্রমিকদের সংহতি সভা : বরো চেয়ারম্যানের কাছে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির ডেপুটেশন ।
দুর্গাপুর,৩রা জুলাই : সারা ভারত কয়লা শিল্পের ৩-দিনের ধর্মঘটের আজ দ্বিতীয় দিনেও
কারখানার মেইন গেটে অ্যালয় স্টিলের শ্রমিকদের যৌথ সংহতি সভা হল । সভায় বক্তব্য রাখেন
নন্দদুলাল দাস ( সিআইটিইউ ) ও সুদীপ্ত দাস ( আইএনটিইউসি ) ।
অন্য দিকে,আজ সকালে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে দুর্গাপুর নগর
নিগমের ১ নং বরো চেয়ারম্যানের কাছে ১০-দফা দাবিতে ডেপুটেশন ও স্মারক লিপি জমা দেওয়া
হয় । প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আল্পনা চৌধুরী,রাজলক্ষী সিনহা দে,শেলি মন্ডল প্রমুখ
।
Friday, 26 June 2020
বাগনানের নারকীয় হত্যাকান্ড-শ্লিলতাহানির প্রতিবাদে ইস্পাতনগরীতে মহিলাদের মিছিল ।
দুর্গাপুর,২৬শে জুন : সাম্প্রতিক হাওড়ার বাগনানে তৃণমূলের দুই নেতার যৌন লালসার
হাত থেকে কিশোরী মেয়ে কে বাঁচাতে গিয়ে নিজের বাড়িতেই ঐ দুই নেতার হাতে খুন হন কিশোরীর
মা । এই নারকীয় হত্যাকান্ড-শ্লিলতাহানির প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির
দাবিতে আজ বিকালে বৃষ্টি উপেক্ষা করে ইস্পাতনগরীর আশিস মার্কেট থেকে সারা ভারত গনতান্ত্রিক
মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত ১ আঞ্চলিক কমিটির ডাকে একটি মিছিল বেরিয়ে সংলগ্ন অঞ্চল
পরিক্রমা করে । মিছিলের নেতৃত্ব দেন মিতা ভট্টাচার্য,রাজলক্ষী সিনহা দে প্রমুখ। মিছিল
শেষে নিহত মা’এর স্মৃতিতে মোমবাতি জ্বালানো হয় ।
Thursday, 25 June 2020
শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি মকুবের দাবিতে গার্জেনস ফোরামের আন্দোলনের পাশে দাঁড়ালেন সিপিআইএম বিধায়ক : সমর্থন জানালো সিআইটিউ ।
দুর্গাপুর,২৫শে জুন : করোনা মহামারি ও লকডাউনের ফলে যখন দেশে আর্থ-সামাজিক সংকট
প্রকট হয়ে উঠছে,সেই সময়ে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলির পক্ষ থেকে ক্রমাগত
ভাবে ছাত্র-ছাত্রীদের উপরে অতিরিক্ত ফি চাপানোর চেষ্টা শুরু হয়েছে । এর বিরুদ্ধে দেশ
জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে । দুর্গাপুরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে । এসএফআই এর নেতৃত্বে ছাত্র-ছাত্রীরা
ইতিমধ্যে দুর্গাপুরের বিভিন্ন বেসরকারী স্কুল ও কলেজে ফি বর্তমান শিক্ষাবর্ষে ফি মকুব
ও সব ছাত্র-ছাত্রী কে পরবর্তি পর্যায়ে সসম্মানে উত্তীর্ন করার দাবি জানানোর পাশাপাশি
ছাত্র-ছাত্রী-অভিভাবকেদের উপস্হিতে মহকুমা ও জেল প্রশাসনের কাছে ত্রিপাক্ষিক বৈঠকের
দাবি জানান হয়েছে । ইতিমধ্যে দুর্গাপুরে ১০টি বেসরকারি ইংরাজী মাধ্যমের স্কুলের অভিভাবকরা
একত্রিত হয়ে গড়ে তুলেছেন যৌথ মঞ্চ – দুর্গাপুর স্কুল গার্জেন’স ওয়েলফেয়ার কমিটি । কমিটির
পক্ষ থেকে পরিস্কারভাবে জানানো হয়েছে যে বিভিন্ন স্কুলের পক্ষ থেকে কেন্দ্র্র ও রাজ্য
সরকারের নির্দেশিকা ভঙ্গ করে বিভিন্ন রকমের ফি জমা দেওয়ার জন্য অনায্যভাবে অভিভাবকদের
ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে । এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কমিটির পক্ষ থেকে বিভিন্ন
স্কুলে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে । স্হানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া
হলেও এখন পর্যন্ত মহকুমা অথবা জেল প্রশাসন অভিভাবকদের সাথে অথবা শিক্ষা প্রতিষ্ঠান
গুলির কর্তৃপক্ষ ও অভিভাবকদের কে নিয়ে একত্রে ত্রিপাক্ষিক বৈঠক ডাকে নি। এই বিষয়ে সুষ্ঠ সমাধানের
জন্য কমিটির পক্ষ থেকে আবেদন জানিয়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী,স্হানীয় সাংসদ ও বিধায়কদের
সহ মহকুমা ও জেল প্রশাসনের কাছে ইমেল করে আবেদন জানানো হয়েছে । অন্য দিকে স্হানীয় দুর্গাপুর
( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় গত ১০ই জুন রাজ্যের শিক্ষা মন্ত্রীর কাছে চিঠি দিয়ে
ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সমস্যা সমাধানে মহকুমা অথবা জেল প্রশাসন কে ছাত্র-অভিভাবক-শিক্ষা
প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও বিধায়ক কে সাথে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকার জন্য হস্তক্ষেপ
করার আবেদন জানিয়েছেন ।
ফি বৃদ্ধির
বিরুদ্ধে অভিভাবকদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি এই বিষয়ে রাজ্য সরকারের
মেমো ( মেমো নং১৩৭-এসএসই/২০,তাং-১০/০৪/২০)-র উল্ল্যেখ করে বলেন যে দুর্গাপুরের বিভিন্ন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই মেমোর নির্দেশের বিরুদ্ধে গিয়ে ফি বৃদ্ধি করতে চাইছে
। কিন্তু এটা বন্ধ করার জন্য এখন কোন উদ্যোগ প্রশাসন নেয় নি ।
গত কাল সকালে , কমিটির পক্ষ থেকে ইস্পাতনগরী
কারমেল স্কুলে স্মারকলিপি জমা দিতে
গেলে,স্কুল কর্তৃপক্ষ জমা নিতে টালবাহানা করলে অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েন । পড়ে
পুলিশের হস্তক্ষেপে স্কুল কর্তৃপক্ষ স্মারকলিপি জমা নেয় ।
বিক্ষোভ জমায়েতে বক্তব্য রেখে দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় অভিভাবকদের
দাবি গুলির প্রতি সমর্থন জানানোর পাশাপাশি দাবি না মেটা পর্যন্ত আন্দোলন কে এগিয়ে নিয়ে
যাওয়ার জন্য আবেদন জানান। অভিভাবক সংগঠনের পক্ষে সৌমিত্র রায় দাবি মেটা না পর্যন্ত
আন্দোলন চালিয়ে যাওয়ার কথা দৃঢ় ভাবে ঘোষনা করেছেন ।
এ দিকে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন
( সিআইটিইউ)-এর পক্ষ থেকে অভিভাবকদের দাবি সমূহ কে সমর্থন জানানোর পাশাপাশি দুর্গাপুর
ইস্পাত কর্তৃপক্ষ কে সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানয়েছে । ইউনয়নের পক্ষ থেকে
বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে ইস্পাতনগরীতে বেসরকারি স্কুল গুলি দুর্গাপুর ইস্পাত
কারখানার জমি সহ নগর পরিষেবার যাবতীয় সুযোগ-সুবিধা অত্যন্ত স্বল্পমূল্যে ভোগ করে ।
এই বেসরকারি স্কুল গুলিতে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মরত ও অবসরপ্রাপ্তদের
ঘরের বহু ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করেন । তিনি জেলা ও মহকুমা প্রশাসনের দ্রুত সমস্যা
সমাধানের জন্য উদ্যোগী হওয়ার সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের হস্তক্ষেপের
দাবি জানিয়েছেন ।
Monday, 22 June 2020
থ্যালাসেমিয়া রোগিদের জন্য ইস্পাতনগরীতে রক্তদান শিবির ।
দুর্গাপুর,২২শে জুন : বর্তমান উদ্ভূত কঠিন পরিস্থিতিতে বিভিন্ন রোগে আক্রন্ত রোগীরা রক্তের অভাবে এক চরম সংকটের মধ্যে পড়েছে।এই বিশেষ পরিস্থিতির কথা বিবেচনায় রেখে দুর্গাপুর সোসাইটি ফর প্রিভেনশন অফ থ্যালাসেমিয়া এন্ড এইডস এর উদ্যোগে ও দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং দুর্গাপুর ব্লাড ডোনারস্ এ্যাসোসিয়েশন এর সহযোগিতায় গত ১৬ই জুন দুর্গাপুর থ্যালাসেমিয়া সেন্টারে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে ৪ জন মহিলা ও ১০ জন পুরুষ রক্ত দান করেছেন।দুর্গাপুর(পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। এছাড়া কবি ঘোষ, প্রদীপ চক্রবর্তী, গোপী রঞ্জন বসু উপস্থিত ছিলেন। এই লকডাউন পরিস্থিতিতে যারা রক্ত দিয়ে আক্রন্ত রোগীদের পাশে দাঁড়ালেন তাদের সকলকে দুর্গাপুর থ্যালাসেমিয়া সোসাইটির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।
Sunday, 21 June 2020
ইস্পাতনগরীতে ছাত্র-ছাত্রীদের সহায়তায় এগিয়ে এল ডিওয়াইএফআই : শিক্ষা প্রতিষ্ঠানে লকডাউন চলাকালীন ফি বৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার বিধায়ক ও এসএফআই।
দুর্গাপুর,২১শে জুন : লকডাউনের মাঝে বিপদে পড়েছেন ছাত্র-ছাত্রীরা । স্কুল-কলেজ
বন্ধ । উন্নত প্রযুক্তি-ভিত্তিক ‘অনলাইন-ক্লাস’ থেকে অধিকাংশ ছাত্র-ছাত্রীরা বঞ্চিত
। চিন্তায় পড়েছেন ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা । লকডাউনের ফলে বিশাল সংখ্যক মানুষ
কাজ হারিয়েছেন । প্রান্তিক পরিবারের অভিভাবকেরা
ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রাথমিক জিনিষপত্র জোগান দিতে হিমসিম খাচ্ছেন । এই অবস্হায়
ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের চিন্তা মুক্ত করতে এগিয়ে এল ডিওয়াইএফআই ।
আজ সকালে বি-জোন হেলথ সেন্টার
সংলগ্ন চন্ডিদাস বাজারের রোটারিতে ডিওয়াইএফআই এর দুর্গাপুর ইস্পাত ২ আঞ্চলিক কমিটি
এসএফআই এর সহযোগিতায় ২০০ জন ছাত্র-ছাত্রীর
হাতে তুলে দিল খাতা-পেন-পেন্সিল- ইরেজার-ফাইল ও মাস্ক । উপস্হিত ছিলেন দুর্গাপুর (
পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়,জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ, ডিওয়াইএফআই এর পশ্চিম বর্ধমান জেলার
সম্পাদিকা অনামিকা সরকার, ডিওয়াইএফআই- এসএফআই এর নেতৃবৃন্দ ও গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ সুবীর
সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,স্বপন ব্যানার্জি, স্বপন সরকার প্রমুখ । এদিকে লকডাউনের
মাঝে দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নানা অছিলায় ফি বৃদ্ধির চেষ্টায়
উদ্বিগ্ন বিধায়ক সন্তোষ দেবরায় ইতিমধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী কে চিঠি দিয়ে রাজ্য
সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। ফি বৃদ্ধির বিরুদ্ধে অভিভাবকদের আন্দোলনের প্রতি সহমর্মিতা
জানিয়ে তিনি এই বিষয়ে রাজ্য সরকারের মেমো ( মেমো নং১৩৭-এসএসই/২০,তাং-১০/০৪/২০)-র উল্ল্যেখ
করে বলেন যে দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই মেমোর নির্দেশের বিরুদ্ধে
গিয়ে ফি বৃদ্ধি করতে চাইছে । ইতিমধ্যে গত ৩রা জুন এসডিও অফিসে গণ বিক্ষোভের সময় অন্যান্য
দাবির সাথে অবিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানানো
হয় । কিন্তু জেলা প্রশাসন অথবা এসডিও এ বিষয়ে এখনো আন্দোলনরত ছাত্র সংগঠন,অভিভাবক অথবা
বিধায়ক কে আলোচনায় না ডাকায় পরিস্হিতি ঘোরালো হচ্ছে । তাই তিনি রাজ্যের শিক্ষা মন্ত্রীর
হস্তক্ষেপ চেয়ে গত ১০ই জুন শিক্ষা মন্ত্রী কে চিঠি দিয়েছেন । অন্যদিকে,জেএনইউ ছাত্র
সংসদের সভানেত্রী ঐশী ঘোষ বলেছেন যে অন-লাইন লার্ণিং এই মুহূর্তে বিকল্প শিক্ষা মাধ্যম
হতে পারে না । কারন এই মুহূর্তে দেশের বৃহদ অংশের ছাত্র-ছাত্রীদের হাতে অন-লাইন লার্ণিং
এর জন্য নূন্যতম মোবাইল ফোন নেই । করোনা মহামারী প্রতিরোধে কেন্দ্র ও পঃ বঙ্গ রাজ্য
সরকার যে ভাবে ধারাবাহিক ব্যর্থতা দেখিয়ে চলেছে,একই ভাবে লকডাউনের সময় ছাত্র-ছাত্রীদের
অধ্যায়নের সুযোগ করে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্হা গ্রহনে ব্যর্থতা দেখাচ্ছে ।তিনি বর্তমান
শিক্ষাবর্ষের অমূল্য সময় যাতে বিফলে না যায় তার জন্য ছাত্র-ছাত্রীদের সসম্মানে পরবর্তি
স্তরে উত্তীর্ণ করানোর পাশাপাশি সমস্ত ফি মকুবের দাবি জানান ।
এই দিনের অনুষ্ঠানের শেষে ডিওয়াইএফআই
এর দুর্গাপুর ইস্পাত ২ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ডিওয়াইএফআই এর পশ্চিম বর্ধমান জেলার
সম্পাদিকা অনামিকা সরকারের হাতে আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্হদের সাহায্যের জন্য সংগঠনের
ত্রান তহবিলে ১৫০০ টাকা তুলে দেওয়া হয় । অনুষ্ঠানের সূচনায় লাদাখে নিহত সেনা জওয়ান ও অফিসার এবং করোনায় মৃতদের স্মৃতির
উদ্দ্যেশ্যে নীরবতা পালন করা হয় ।
Subscribe to:
Posts (Atom)







































