Monday, 15 February 2021

নবান্ন-অভিযানে পুলিশের নৃশংস হামলায় আহত যুব নেতার মৃত্যুতে প্রতিবাদে ফেটে পড়ল ইস্পাতনগরী ।

 


দুর্গাপুর,১৫ই ফেব্রুঃ : গত ১১ই ফেব্রুঃ ছাত্র-যুবদের নবান্ন-অভিযানে পুলিশের নৃশংস হামলায় আহত যুব নেতা মইদুল ইসলাম মিদ্যার আজ সকালে মৃত্যু হয় ।তাঁর মৃত্যুতে প্রতিবাদে ফেটে পড়ল ইস্পাতনগরী । সন্ধ্যায় সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে ভগৎ সিং মোড়ে এক বিশাল প্রতিবাদ সভা হয় । সভার শুরুতে শহীদ স্মরণে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা হয় । উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,স্বপন ব্যানার্জি প্রমুখ । বক্তব্য রাখেন প্রকাশতরু চক্রবর্তি ও স্বপন মজুমদার । অন্যদিকে,সন্ধ্যায় সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে আশিস মার্কেটে অপর একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নির্মল ভট্টাচার্য,জীবন আইচ ও সীমান্ত তরফদার।


























































Sunday, 14 February 2021

ইস্পাতনগরীতে বাংলার নবজাগরনে চিরস্মরনীয় দিকপাল ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ও অক্ষয় কুমার দত্তের বিজ্ঞান-মনস্কতা সৃষ্টির অবদান বিষয়ে আলোচনা সভা : মোমবাতি মিছিল।

 


দুর্গাপুর,১৪ই ফেব্রুঃ : আজ বিকালে ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোডে চিত্তব্রত মজুমদার ভবনে দুর্গাপুর কিশোর বাহিনী ইস্পাত অঞ্চল সমিতি ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইস্পাত এ-জোন চক্রের যৌথ উদ্যোগে উনবিংশ শতকে বাংলার নবজাগরনে চিরস্মরনীয় দিকপাল ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ও অক্ষয় কুমার দত্তের বিজ্ঞান-মনস্কতা সৃষ্টির অবদান বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানের সুচনায় মিত্রমেলা কিশোর বাহিনীর পক্ষ থেকে এই দুই মনীষীর জীবনী বিষয়ক আলেখ্য –‘অন্ধকারের উৎস হতে’ পরিবেশন করা হয় । এরপরে আলোচনা সভার একমাত্র আলোচক কোলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডঃ শ্যমল চক্রবর্তী উনবিংশ শতকে কুসংস্কার-ধর্মান্ধতা বিরোধীতায় উভয় মনীষীর বিজ্ঞান-মনস্কতা সৃষ্টির অবদানের বিস্তারিত আলোচনা তথ্য সহকারে তুলে ধরে,আজ একবিংশ শতাব্দীতে যখন পুনরায় বংলা তথা সারা দেশে কুসংস্কার-ধর্মান্ধতা ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে,তখন তাঁদের রচনা আজও কি ভাবে প্রাসঙ্গিক,তার ব্যাখ্যা করেন ।

অন্যদিকে,আজ সন্ধ্যায়, সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে,দিল্লিতে আন্দোলনরত শহীদ কৃষক ও পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় বলি শহীদ সেনা জওয়ানদের স্মরনে এক মোমবাতি মিছিলে তিলক ময়দান থেকে শুরু হয়ে চন্ডিদাস বাজারে যায় । মিছিলে ছিলেন দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,স্বপন সরকার প্রমুখ ।



























২৮শে ফেব্রুঃ ব্রিগেড সমাবেশ সফল করার ডাক দিয়ে ইস্পাতনগরীতে বিশাল বাইক মিছিল।

 


দুর্গাপুর,১৪ই ফেব্রুঃ : আজ সকালে,সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে এক বিশাল বাইক মিছিল শুরু হয় কৃষক-আন্দোলনের ঐতিহ্য-মণ্ডিত ইস্পাতনগরী সংলগ্ন বিজরা গ্রাম থেকে।আগামী ২৮শে ফেব্রুঃ কোলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাম-ধর্মনিরপেক্ষ দলগুলির ঐতিহাসিক সমাবেশ সফল করার আহ্বান জানানোর সাথে সাথে মিছিল থেকে নয়া কৃষি আইন,বিদ্যুৎ বিল বাতিল ও কৃষক আন্দোলনের প্রতি সংহতি,ছাত্র-যুবদের শান্তিপূর্ণ নবান্ন-অভিযানের ওপর পুলিশের নৃশংস হামলার প্রতিবাদ,কেন্দ্র ও রাজ্যের  ধ্বংসাত্মক শিল্প-শ্রমিক-রাষ্ট্রায়ত্ব সংস্হা বিরোধী নীতির করালগ্রাসের থেকে  ‘দুর্গাপুর রক্ষার’ আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয় । বিজরা গ্রাম থেকে মিছিল বেরিয়ে ইস্পাতনগরী,সেপকো,সেইল কো-অপারেটিভ আবাসন অঞ্চল ঘুরে ইস্পাতনগরী সংলগ্ন পারুলিয়া গ্রামে মিছিল শেষ হয় । মিছিলে ছিলেন বিধায়ক সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত প্রমুখ ।