Thursday, 9 September 2021

ত্রিপুরায় সিপিআই-(এম) এর ওপরে আরএসএস-বিজেপির ভয়াবহ ফ্যাশিস্ট আক্রমনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ।

 


দুর্গাপুর,৯ই সেপ্টেঃ : ত্রিপুরায় সিপিআই-(এম) এর ওপরে আরএসএস-বিজেপির ভয়াবহ ফ্যাশিস্ট আক্রমনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ সন্ধ্যায় সিপিআই-(এম) এর ডাকে ইস্পাতনগরীতে একটি বিশাল মিছিল বেরোয়। ইস্পাতনগরীর বি-জোন এর ১নং বিদ্যাসাগরের ইউনিয়ন দপ্তরের সামনে থেকে মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা সহ চন্ডিদাস বাজার ঘুরে বি-জোন মেইনটেন্যান্স এর সামনে মিছিল শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন পূর্বতন বিধায়ক সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি প্রমুখ ।













Sunday, 5 September 2021

স্টীল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের মাথায় রাজনৈতিক প্রশাসক বসিয়ে দুর্গাপুরের মানুষের গনতান্ত্রিক অধিকারের উপর আবারও আঘাত হানলো তৃণমূল ।

                                                                                       

দুর্গাপুর,৫ই সেপ্টেঃ : দুর্গাপুরের মানুষের গনতান্ত্রিক অধিকারের উপর আবারও আঘাত হানলো তৃণমূল । দুর্গাপুরের সুবিখ্যাত স্টীল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কে তৃণমূল নেতা ও ব্যবসায়ী নিখিল নায়েক এর প্রশাসক হিসাবে নিযুক্তি কে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিক-অবসর প্রাপ্ত শ্রমিক সহ ব্যাঙ্কের উপভোক্তারা ক্ষুব্ধ ও আতঙ্কিত বলে অভিমত প্রকাশ করেছেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিইউ) পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি । তিনি বলেন যে কোন রকম গনতান্ত্রিক রীতি-রেওয়াজ এর তোয়াক্কা না করে রাজ্যের তৃণমূল সরকার যে ভাবে প্রশাসনিক ভাবে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের সাথে যার বিন্দুমাত্র কোন সম্পর্ক নেই এমন একজন তৃণমূল নেতা কে ব্যাঙ্কের প্রশাসক পদে নিয়োগ করায় সাধারন তৃণমূলের সমর্থকরাও ক্ষোভ প্রকাশ করেছেন । তিনি আরও বলেন যে গত ২০১২ সালে গুণ্ডা দিয়ে ভোট লুঠ করে সমবায় ব্যাঙ্কের নির্বাচন কে প্রহসনে পরিনত করে পরিচালন সমিতির  ক্ষমতা দখল করে তৃণমূল। সেই কলঙ্কের ইতিহাস দুর্গাপুরবাসীরা জানেন। ২০১৭ সালে সেই ব্যাঙ্কে নির্বাচন হওয়ার কথা ছিল। ৪ ও ৫ই সেপ্টেম্বর মনোনয়নপত্র তোলার দিন ও ১৫ই অক্টোবর নির্বাচনের দিন নির্ধারিত হয়। কিন্তু ৪ তারিখ সকালে মনোনয়নপত্র তোলা কে ঘিরে তৃণমূলের দুই দল বিবাদে জড়ালে , উৎসবের মরশুমে পুলিশ পাওয়া যাবে না এই অজুহাতে এ.আর.সি.এস-র থেকে তড়িঘড়ি করে অনির্দিষ্ট সময়ের জন্য নির্বাচন স্থগিত রাখার নির্দেশ জারী করা হয় । ২০১৭ সালের  ৯ সেপ্টেম্বর দুর্গাপুর স্টীল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের তৎকালীন বোর্ডের মেয়াদ শেষ হয়।নিয়ম অনুযায়ী মেয়াদ পূর্তির আগেই নির্বাচন সম্পন্ন করে নতুন বোর্ড গঠন করার কথা ছিল । কিন্তু এক্ষেত্রে করা হয় নি। মেয়াদ শেষে দুর্গাপুরের গর্বের এই ব্যাঙ্ক সরকার নির্দেশিত  অ্যাডমিনিস্ট্রেটরের অধীনে চলে যায়। এই অবস্হা এর আগে কখনও এই ব্যাঙ্কের ক্ষেত্রে ঘটে নি । তিনি স্মরন করিয়ে দিয়েছেন যে দুর্গাপুর ইস্পাত কারখানার হাজার হাজার শ্রমিক, কর্মচারী, আধিকারিক, অবসরপ্রাপ্ত ও অন্যান্য সাধারণ মানুষ যাঁদের সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে মাত্র ৬১০ টাকা মূলধন নিয়ে শুরু হওয়া ক্রেডিট সোসাইটি থেকে আজ কয়েক শত কোটি টাকার সঞ্চয়নে পরিনত হয়েছে দুর্গাপুর স্টীল পিপলস্ কো-অপারেটিভ সমবায় ব্যাঙ্ক । ইস্পাতনগরীর কোয়ার্টার ও জমি দখলের সাথে নতুন পালক যুক্ত হল – ব্যাঙ্ক দখল । বিশ্বরূপ ব্যানার্জি জানান যে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিইউ) পক্ষ থেকে ব্যাঙ্কের প্রশাসক পদে তৃণমূল নেতা নিখিল নায়েকের নিযুক্তির তীব্র নিন্দা করার সাথে সাথে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে নির্বাচন স্থগিত রাখার  তীব্র বিরোধিতা করে - অ্যাডমিনিস্ট্রেটর নয় নির্বাচনের মাধ্যমে সদস্যদের ঠিক করে দেওয়া বোর্ডের হাতে ব্যাঙ্কের দায়িত্বভার অর্পণ করতে হবে, প্রতিটি সদস্যের মতদানের গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করতে হবে এবং নির্বাচন সুষ্ঠ ও অবাধ করার জন্য কর্তৃপক্ষ ও প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা করার দাবী করা হয়েছে। একই সাথে ইউনিয়নের পক্ষ থেকে দুর্গাপুরের মানুষের অত্যন্ত প্রিয় ও গর্বের এই প্রতিষ্ঠানকে দলমত নির্বিশেষে সকলে মিলেই রক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

        এদিকে আজ সকালে, ইস্পাতনগরীর আশিস মার্কেটে, সি.আই.টি.ইউ এর  সদস্যরা আগামী ৩০শে সেপ্টেঃ-২রা অক্টোঃ পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় সি.আই.টি.ইউ এর আসন্ন দ্বাদশ রাজ্য সম্মেলন উপলক্ষে গন-সংগ্রহের জন্য গেলে বিপুল সাড়া পান বলে জানিয়েছেন সি.আই.টি.ইউ এর রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বরূপ ব্যানার্জি । গন-সংগ্রহে নেতৃত্ব দিয়েছেন বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,ললিত মিশ্র,মলয় ভট্টাচার্য প্রমুখ ।
















Wednesday, 1 September 2021

আন্তর্জাতিক শান্তি দিবসে যুদ্ধের বিরুদ্ধে,শান্তির পক্ষে ইস্পাতনগরীতে মহামিছিল ।

 


দুর্গাপুর,১লা সেপ্টেঃ : প্রতি বছরের মত এবারও “ ১লা সেপ্টেম্বর যুদ্ধবিরোধী-সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি”-র পক্ষ থেকে ১লা সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবসে যুদ্ধের বিরুদ্ধে,শান্তির পক্ষে ইস্পাতনগরীতে মহামিছিলের ডাক দেওয়া হয় । আশিষ মার্কেট থেকে  বিকালে মহামিছিল শুরু হয় । মিছিল শুরুর আগে আজকের বিশ্বে সাম্রাজ্যবাদী যুদ্ধ প্রচেষ্টা ও ভারত কে ক্রমান্বয়ে সেই প্রচেষ্টার অংশীদার করে তোলার জন্য মোদি সরকারের তীব্র সমালোচনা করে,আফগানিস্হানে তালিবানি শাসন কে ধিক্কার জানিয়ে  ও সাধারন মানুষের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে  শান্তির স্বপক্ষে আন্দোলন কে জোরদার করার  আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শ্রমিক নেতা সন্তোষ দেবরায় । সুদৃশ্য টোটো - ফেস্টুন - ব্যানারে সুসজ্জিত  মহামিছিলে প্রান্তভাগে ছিল মহিলারা ,যুদ্ধের বলি তারাই তো হয়  সবচেয়ে বেশী ! ছিলেন বৃদ্ধ-আবাল বনিতা, শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত- ছাত্র-যুব-ব্যবসায়ী ও রেড ভলান্টিয়ার্সরা।  মিছিলে সামিল ছিলেন বামপন্হী দল,গণসংঠনগুলির নেতৃত্ব-কর্মীবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা । মিছিলের সামনে আদিবাসী শিল্পীদের চিরাচরিত বাদ্যযন্ত্র বাদকেরা এক নাগাড়ে ধামসা বাজালেন । বিভিন্ন ধর্মাবলম্বীদের পোশাকে সুসজ্জিত রেড ভলান্টিয়ার্সরা জাতীয় পতাকা উর্ধে তুলে চলমান মিছিলের থেকে জাতীয় সংহতির সপক্ষেও বার্তা দিলেন। বিশ্ব জোড়া মার্কিন-সাম্রাজ্যবাদের যুদ্ধ চক্রান্তের বিরুদ্ধে এই দৃপ্ত  মহামিছিল আওয়াজ তুলেছে – “যুদ্ধ নয়,শান্তি চাই",“বোমা নয়,খাদ্য-শিক্ষা চাই”,  যুদ্ধবাজ মার্কিন-সাম্রাজ্যবাদ  এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে  দুর হঠো " , " যুদ্ধবাজ মার্কিন-সাম্রাজ্যবাদ তার দোসর ন্যাটো নিপাত যাক"।কেন্দ্রের মোদি সরকারের ক্রমবর্দ্ধমান মার্কিন-সাম্রাজ্যবাদের সাথে সহযোগীতার নীতি - যা ক্রমশ ভারতকে মার্কিন-সাম্রাজ্যবাদের যুদ্ধ চক্রান্তের সাথে যুক্ত তারই বিরুদ্ধে  মহামিছিলের হুঁশিয়ারী , " ভারত-মার্কিন স্ট্রাটিজিক চুক্তি বাতিল করতে হবে " ভারতকে  মার্কিন সামরিক ঘাঁটি  পরিনত করা চলবে না " , " ভারত মহাসাগর থেকে যুদ্ধবাজ মার্কিন-সাম্রাজ্যবাদ-ন্যাটো হাত ওঠাও " বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে ,আশীষ মার্কেট থেকে শুরু  শ’য়ে শ’য়ে মানুষের এই মহামিছিল এজোন-বিজোনের বিভিন্ন রোড ঘুরে নিউটন এভিন্যুর ময়দান পৌঁছালো । মিছিলের পাশে রাস্তায় উৎসুক মানুষের ভীড় চোখে পড়ার মত ছিল। আগামী পৃথিবীকে যুদ্ধ-মুক্ত সুন্দরতর করার জন্য আরও একবার ১লা সেপ্টেম্বরে ইস্পাতনগরী  দুর্গাপুরের শপথ :

 

                                     সামনে মৃত্যুকবলিত দ্বার ,

                                    থাক অরণ্য ,থাক না পাহাড় ,

                            ব্যর্থ নোঙ্গর,নদী হব পার, খুঁটি শিথিল।

আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল। (সুকান্ত ভট্টাচার্য : আমরা এসেছি )

৩৬-তম বর্ষের এই মহামিছিলের শেষে,নিউটন এভিন্যুর ময়দানে অনুষ্ঠিত সভায়,ভারতসহ সমগ্র বিশ্বে মার্কিন-সাম্রাজ্যবাদের যুদ্ধ-চক্রান্তের বিরুদ্ধে ও বিশ্বে সাম্রাজ্যবাদী যুদ্ধ প্রচেষ্টায় ভারত কে ক্রমান্বয়ে অংশীদার করে তোলার জন্য মোদি সরকারের চক্রান্তের বিরুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে  শপথবাক্য পাঠ  করান মহিলা নেত্রী আল্পনা চৌধুরী।সভাপতিত্ব করেন সন্তোষ দেবরায় ।মিছিলে ছিলেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।