Monday, 15 November 2021

মহান নভেম্বর বিপ্লব স্বর্গের কল্পনা কে মর্ত্যে গড়ে তুলেছিল : শ্রীদীপ ভট্টাচার্য ।

 


দুর্গাপুর,১৫ই নভেঃ : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোডে চিত্তব্রত মজুমদার ভবনে,ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত,”বিপ্লব ও আজকের সময়” – শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য । সভার শুরুতে গতকাল ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত বিতর্ক-সভার প্রতিযোগীদের হাতে স্মারক তুলে দেওয়া হয় । সভাপতিত্ব করেন সন্তোষ দেবরায়। এছাড়াও উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার,নির্মল ভট্টাচার্য,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।




















Sunday, 14 November 2021

বীরভুমের নানুরে পার্টি কর্মী বাদল শেখ কে হত্যার প্রতিবাদে দুর্গাপুর থানায় প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ,ডেপুটেশন ।

 


দুর্গাপুর,১৪ই নভেঃ : আজ সন্ধ্যায়,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে যৌথ ভাবে বীরভুমের নানুরে তৃণমূলের খুনে বাহিনীর হাতে নিহত পার্টি কর্মী বাদল শেখ কে হত্যার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তার সহ কঠোর শাস্তি,দুর্গাপুরে অবিলম্বে তৃণমূলী দুষ্কৃতিদের দৌরাত্য বন্ধ সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর থানায় বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ ও থানায় দাবি-সম্বলিত স্মারকলিপি সহ ডেপুটেশন দেওয়া হয়। সমাবেশ বক্তব্য রাখেন সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,নির্মল ভট্টাচার্য প্রমুখ । প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে বহু মানুষ বিক্ষোভ সমাবেশ অংশগ্রহন করেন ।












Wednesday, 10 November 2021

ইস্পাতনগরীতে কার্তিকী ছট পূজায় করোনা সচেতনা বৃ্দ্ধি ও বিধি রক্ষা সহায়তায় স্বেচ্ছাসেবকের ভুমিকায় সিআইটিউ ও রেড ভলান্টিয়ার্সরা ।

 


দুর্গাপুর,১০ই নভেঃ: আজ ছট পূজা উপলক্ষে,করোনা সচেতনা বৃ্দ্ধি ও বিধি রক্ষা সহায়তায় ইস্পাতনগরীতে স্বেচ্ছাসেবকের ভুমিকায় নামলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সিআইটিউ ) ও রেড ভলান্টিয়ার্সরা । ইস্পাতনগরী বি-জোন বেল পার্কে এই উপলক্ষে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সিআইটিউ ) ও রেড ভলান্টিয়ার্সদের দুটি পৃথক শিবির থেকে করোনা অতিমারীর ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনা বৃ্দ্ধির সাথে নিষিদ্ধ শব্দবাজী,দূষনের বিরুদ্ধে প্রচার করা হয় । এরই সাথে মাস্ক,স্যানিটাইজার ও বিশুদ্ধ পানীয় জল দর্শনার্থীদের মধ্যে বিলি করা হয় । এছাড়াও ক্যাম্পে ছিলেন ডঃ রাজেশ্বর শর্ম্মা ও ডঃ শ্বেতা শর্ম্মা । যে সব দর্শনার্থীরা অসুস্হ বোধ করেন তাদের প্রেশার মাপা সহ  প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয় । বহু মানুষ শিবির দুটিতে আসেন ও স্বেচ্ছাসেবকরা তাদের সহায়তা করেন ।উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,সীমান্ত চ্যাটার্জী,স্বপন মজুমদার,সৌরভ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।














Tuesday, 9 November 2021

পেট্রো-পণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিষের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ইস্পাতনগরীতে মিছিল ।

 


দুর্গাপুর,৯ই নভেঃ : আজ সন্ধ্যায়, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের ক্রমবর্ধমান উদাসীনতায় পেট্রো-পণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিষের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ইস্পাতনগরীতে মিছিল হয়। চন্ডিদাস বাজার থেকে মিছিল বেড়িয়ে ভগত সিং মোড় পর্যন্ত মিছিল যায় । মিছিল শুরুর আগে,গতকাল বীরভুমের নানুরে তৃণমুলী দুষ্কৃতিদের হাতে নিহত পার্টি কর্মী বাদল সেখ ও প্রয়াত বীরভুমের ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র জেলা সম্পাদক মনসা হাঁসদার স্মরণে নীরবতা পালন করা হয় । মিছিলে ছিলেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।