Saturday, 12 February 2022

২০১৭ এর স্মৃতি ফিরল : আসানসোল পৌর নির্বাচনে তৃণমূলের ভয়াবহ সন্ত্রাস – অবাধ ভোট লুঠের বিরুদ্ধে প্রতিবাদে দুর্গাপুর শিল্পনগরীতে অবরুদ্ধ জাতীয় সড়ক ।

 


দুর্গাপুর,১২ই ফেব্রুঃ : ১৩ই আগস্ট,২০১৭,ছিল দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনের দিন । প্রায় ২০,০০০ বহিরাগত সশত্র গুন্ডা-মাফিয়া দিয়ে ঐ নির্বাচনে দুর্গাপুরের  মানুষের ভোটাধীকার কেড়ে নিয়ে দুর্গাপুর পৌর নিগমের দখল নেয় শাসক তৃণমূল দল । আজ সারা দিন ধরে কয়লা-শিল্পাঞ্চলে রানীগঞ্জ থেকে বরাকর পর্যন্ত বিস্তৃত আসানসোল পৌর নির্বাচনে তৃণমূলের ভয়াবহ সন্ত্রাস – অবাধ ভোট লুঠের সাক্ষী থাকল এই নির্বাচনের ভোটাররা । চলল গুলি,পড়ল বোমা । তৃণমূলের দুষ্কৃতিদের চালানো গুলি লক্ষ্যভ্রস্ট হওয়ায় অল্পের জন্য প্রানে বাঁচলেন ১২ নং ওয়ার্ডের ( জামুরিয়া ) সিপিআইএম প্রার্থী দয়ারম বাউরি । সকাল থেকে তৃণমূলের দুষ্কৃতিদের এই ভোট লুঠের খবর পৌঁছাতেই উতপ্ত হয়ে ওঠে দুর্গাপুর । সিপিআইএম এর ডাকে শ’য়ে শ’য়ে মানুষ গান্ধী মোড় থেকে মিছিল করে ২ নং জাতীয় সড়ক ( জিটি রোড ) অবরোধ করেন । পুলিশের হুমকি-চোখ রাঙ্গানি কে উপেক্ষা করে দীর্ঘক্ষন অবরোধ করে অবিলম্বে আসানসোল পৌর নির্বাচনে তৃণমূলের ভয়াবহ সন্ত্রাস – ভোট লুঠ বন্ধের দাবি জানাতে থাকেন অবরোধকারীরা । পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসানসোল পৌর নির্বাচনে বাকি সময়ে অবাধ ভোটের আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায় । উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার,বীরেশ্বর মন্ডল,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,শ্যামা ঘোষ, দুর্গাপুর ( পূর্ব )-এর পূর্বতন সিপিআইএম বিধায়ক সন্তোষ দেবরায় প্রমুখ।
















































































































ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল কেন্দ্রিয় বাজেটের ( ২০২২-২৩ ) বিষয়ে সেমিনার ।

 


দুর্গাপুর,১২ই ফেব্রু: আজ সন্ধ্যায় ,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর উদ্যোগে বি.টি. রণদিভে ভবনে ,”ভারতের বর্তমান অর্থনৈতিক সংকট ও কেন্দ্রিয় বাজেট (( ২০২২-২৩ )” – শীর্ষক সেমিনারে আলোচনা করেন ড. অঞ্জন রায় চৌধুরী । সঞ্চালনা করেন ড. মাধবেন্দ্র সিনহা। সেমিনার শুরুর আগে উভয়ের হাতে ইউনিয়নের ইতিহাস সম্বলিত গ্রন্হ তুলে দেন যথাক্রমে শ্রমিক নেতা সন্তোষ দেবরায় ও ইউনিয়নের সম্পাদকমন্ডলীর আহ্বায়ক বিশ্বরূপ ব্যানার্জি ।  









Friday, 11 February 2022

জনবিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিপিআইএম-এর ডাকে ইস্পাতনগরীতে মিছিল ।

 


দুর্গাপুর,১১ই ফেব্রু: আজ বিকালে, সিপিআইএম-এর দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে কেন্দ্রের জনবিরোধী-দেশবিরোধী বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল হোল । আশিস-জব্বার ভবন থেকে মিছিল বেরিয়ে ইস্পাতনগরীর এ-জোন ও বি-জোনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে চন্ডিদাস বাজারে শেষ হয় । মিছিল শেষে কেন্দ্রিয় বাজেটের বিরুদ্ধে তীব্র বিরোধীতা করে বক্তব্য রাখেন  দুর্গাপুর ( পূর্ব )-এর পূর্বতন সিপিআইএম বিধায়ক ও শ্রমিক নেতা সন্তোষ দেবরায় । এছাড়াও উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার ,সুবীর সেনগুপ্ত ,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,অজিত মন্ডল,স্বপন সরকার প্রমুখ ।





















Friday, 4 February 2022

হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর লাগাতার আন্দোলনের সাফল্য : ইস্পাতনগরীতে আধুনিক মানের জল ট্যাঙ্ক নির্মানে কর্তৃপক্ষ উদ্যোগী।

 


দুর্গাপুর,৪ঠা ফেব্রুঃ : আজ দুপুরে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনের সামনে কারখানার শ্রমিকরা দলে দলে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন । অবিলম্বে ডিএসপি ও এএসপির সমস্ত কোয়ার্টারের লিজ-লাইসেন্সিং এর সুযোগ কর্মরত ও অবসরপ্রাপ্তদের প্রদান,এছাড়াও এই সুযোগ ঠিকা – সমবায় – সহযোগি সংস্হার শ্রমিকদের জন্য প্রদান,ডিএসপি টাইনশিপ এবং সংলগ্ন অঞ্চলের সমস্ত অব্যবহৃত জমির লিজ প্রদানের মাধ্যমে রাজস্ব আদায়,লিজ-লাইসেন্স বাড়ীর মালিকদের সাথে ইউনিয়নদের উপস্হিতিতে যুক্তিগ্রাহ্য আলোচনার মাধ্যমে সমাধান সূত্র তৈরি,চিত্রালয় সিনেমা সহ ইস্পাতনগরীতে অব্যবহৃত প্রতিটি স্কুল-পার্ক-বাড়ী কে  দীর্ঘমেয়াদি ও বিশ্বাসযোগ্য ব্যাক্তি-গোষ্ঠী-সংস্হার হাতে লিজ দেওয়ার মাধ্যমে রাজস্ব আদায় বৃ্দ্ধি এবং ইস্পাতনগরীতে সুস্হ সামাজিক-সাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তোলা,অবিলম্বে ডাক্তার-নার্স-চিকিৎসা কর্মী নিয়োগ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম-পরিকাঠামো উন্নয়নের জন্য বিনিয়োগ সহ ৮-দফা দাবিতে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,প্রকাশতরু চক্রবর্তি ও প্রদ্যুত মুখার্জি ।বক্তারা দাবি মেটা না পর্যন্ত তীব্র লড়াই গড়ে তোলার জন্য শ্রমিক ঐক্য মজবুত করার আহ্বান জানান ।সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে ফয়সলার জন্য জোড়ালো দাবি জানান । পরে প্রতিনিধিদলের পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি সমাবেশে বক্তব্য রেখে জানান যে কর্তৃপক্ষের পক্ষ থেকে এক মাসের মধ্যে কোয়ার্টারের লিজ-লাইসেন্সিং এর দাবি পুরনের আশ্বাস মিলেছে । অন্যদিকে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর লাগাতার আন্দোলনের চাপে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ ইস্পাতনগরীতে ৪টি আধুনিক মানের জল ট্যাঙ্ক নির্মানে উদ্যোগী হওয়ার কথাও তিনি সমাবেশে জানান ।