Sunday, 20 February 2022

ছাত্র নেতা আনিস খানের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল ইস্পাতনগরী। মিছিল,প্রতিবাদ সভা ।

 


দুর্গাপুর,২০শে ফেব্রুঃ : হাওড়ার আমতায় ছাত্র নেতা আনিস খানের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হোল ইস্পাতনগরী। আজ সন্ধ্যায়,সিপিআই(এম) এর দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির ডাকে বি-জোন হেলথ সেন্টার রোটারি থেকে এক বিশাল প্রতিবাদী মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজার মোড় রোটারিতে শেষ হয় । প্রজ্জ্বলিত মোমবাতি সহ এই প্রতিবাদী মিছিলে বহু মানুষ এগিয়ে এসে পা মেলান । মিছিলে ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ । মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আকাশতরু চক্রবর্তী ও স্বপন সরকার ।























Friday, 18 February 2022

দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ চিকিৎসা বেহাল পরিষেবার অভিযোগে সিআইটিউ এর বিক্ষোভ ।

 


দুর্গাপুর,১৮ই ফেব্রুঃ : অবিভক্ত বর্ধমান জেলার আমল থেকে জেলার তো বটেই পার্শ্ববর্তি জেলা সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের চিকিৎসার অন্যতম ভরসাস্হল হল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল । দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মরত ও অবসরপ্রাপ্ত  শ্রমিক-আধিকারিক ও তাদের পরিবারবর্গের চিকিৎসার সাথে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্হার কর্মরতরা এবং সাধারন মানুষ কে সুলভ মূল্যে সুচিকিৎসা জুগিয়ে এসেছে মেইন হাসপাতাল । নয়া অর্থনীতির কোপে বিশেষতঃ মোদি সরকারের রাষ্ট্রায়ত্ব সংস্হা-বিরোধী নীতির ফলে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ হেলথ সেন্টার ও প্ল্যান্ট মেডিক্যাল এর চিকিৎসা পরিকাঠামো দুরাবস্হার মুখে পড়েছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি অভিযোগ করেছেন। তিনি বলেন যে সেইল সর্বকালীন রেকর্ড মুনাফা করেছে । তাই এই সুবর্ণ সুযোগ কে ব্যবহার করে অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য চিকিৎসা পরিকাঠামোর জন্য মৌলিক বিনিয়োগ না করলে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ চিকিৎসা পরিষেবা চিররুগ্ন হয়ে পড়বে। আজ এই বিষয়ে বিস্তারিত অভিযোগ ও সমাধানের জন্য প্রস্তাব জানিয়ে মেইন হাসপাতালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেডিক্যাল এ্যান্ড হেলথ সার্ভিস এর কর্তৃপক্ষের কাছে ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় । এই বিষয়ে অবিলম্বে প্রতিবিধানের দাবিতে আজ সকালে মেইন হাসপাতালের গেটে ইউনিয়নের পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয় । বক্তারা অভিযোগ করেন যে ক্রমান্বয়ে ব্যয়-বরাদ্দ কমানো  এবং ডাক্তার-নার্স-স্বাস্হ্য কর্মিদের নিয়োগ অস্বাভবিক কমানোর ফলে স্বাস্হ্য পরিষেবা অবনতি হয়েছে ।কিছু হেলথ সেন্টার বন্ধ হয়েছে। বাকি গুলি আগের মতো পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে । ফলে মেইন হাসপাতালের উপর চাপ বাড়ছে । ৬০০ বেডের মেইন হাসপাতালে মোট ২২টি ওয়ার্ড আছে  । বছরে প্রায় ১০ লক্ষ রোগীর চিকিৎসা ( ইনডোর ও আউটডোর মিলিয়ে ) হয় মেইন হাসপাতালে ।মাত্র ৭০ জন ডাক্তার , ১০০ জন নার্স ও অপর্যাপ্ত স্বাস্হ কর্মি - ড্রেসার – ফার্মাসিস্ট – টেকনিশিয়ান নিয়ে অপ্রতুল স্বাস্হ্য পরিষেবায় বিপাকে পড়ছেন রোগীরা ।অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের ঢিলেঢালা ব্যবস্হার সুযোগ নিয়ে বাড়ছে চুরি,অসাধু কাজের প্রবনতা। অন্যদিকে চলছে দৈনন্দিন কাজে অবহেলা,প্রশাসনিক নির্দেশ অমান্য করার প্রবনতা। হাসপাতালের ফার্মাসি থেকে সময় উত্তীর্ণ ওষুধ সরবরাহের অভিযোগ উঠেছে। ঠিক কত সংখ্যক ঠিকা শ্রমিক হাসপাতালে কাজ করেন,তার হিসাব হাসপাতাল কর্তৃপক্ষ কাছে নেই। অক্সিজেন সিলিন্ডার ও হাসপাতালের কিচেনের চুরির ঘটনা নজরে এলেও এখনো নিরাপত্তার বিষয়ে চরম গাফিলতি দেখাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ভাবে চিকিৎসা ব্যবস্হার মত গুরুত্বপূর্ণ বিষয় কে হেলাফেলা করে বেসরকারীকরনের উদ্যোগ গ্রহন করে চিকিৎসা ব্যবস্হা কে সঙ্কুচিত করতে চাইছে বলে অভিযোগ করেছেন বক্তরা । বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জী,তমালি ভট্টাচার্য,দেবাশিস পাল,স্বপন মজুমদার ও প্রফুল্ল মন্ডল।






















দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩ ঠিকা শ্রমিক : কারখানার নিরপত্তায় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে সোচ্চার সিআইটিইউ ।

 


দুর্গাপুর,১৮ই ফেব্রুঃ আজ দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার বিওএফ বিভাগে কনভার্টারে রিলাইনিং এর কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের প্রভাবে ৭ জন ঠিকা শ্রমিক অসুস্হ পড়েন। প্রথমে তাদের দুর্গাপুর ইস্পাত কারখানার প্ল্যান্ট মেডিক্যাল ও পরে মেইন হাসপাতাল এবং মিশন হাসপাতালে অসুস্হ ঠিকা শ্রমিকদের নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে সজন চৌহান,সন্তোষ চৌহান ও সিন্টু যাদবের মৃত্যু হয়েছে।এদিকে,এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শিল্পাঞ্চলে শোকের ছায়া নেমে আসে। অন্যদিকে,এই দুর্ঘটনার পরে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের তৈরি হয়েছে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন যে কর্তৃপক্ষের লাগাতার অবহেলার দুর্গাপুর ইস্পাত কারখানায় ‘ব্লাড-লেস’ ইস্পাত তৈরি কথার কথায় থাকছে । ইউনিয়নের একের পর এক সতর্কবার্তা অগ্রাহ্য করে স্হায়ী,দক্ষ শ্রমিকের পরিবর্তে অদক্ষ,ঠিকা শ্রমিকদের নিয়োগ করার ফলে লাগাতার দুর্ঘটনা ঘটছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষের কাছে কারখানার নিরাপত্তা বৃ্দ্ধি করতে দীর্ঘদিন ধরে চলে আসা শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভাগীয় সেফটি কমিটি গুলিকে অবিলম্বে সক্রিয় করার বার বার দাবি জানালেও,কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে সেই দাবি অগ্রাহ্য করছে । সেফটি কমিটি গুলিকে নিষ্ক্রিয় করে রাখার ফলে দুর্ঘটনা বেড়েই চলছে । প্রান হারাচ্ছেন শ্রমিক ও আধিকারিকরা । এরফলে শ্রমিকদের ও শ্রমিক পরিবারদের মধ্যে আতংক তৈরি হয়েছে,তাদের মনোবলে চিড় ধরেছে যা কারখানার উৎপাদনশীলতা কে ধাক্কা দিতে পারে । কর্মস্হলে সুরক্ষা পাওয়া শ্রমিকদের অধিকার । ‘রক্তপাত-শূণ্য ইস্পাত’ উৎপাদনের স্বার্থে কারখানায় অবিলম্বে  শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভাগীয় সেফটি কমিটি গুলিকে সক্রিয় করার পাশাপাশি জোরদার নজরদারি ও প্রয়োজনীয় ব্যয়-বরাদ্দের জন্য তিনি ইউনিয়নের পক্ষে দাবি জানান।








Thursday, 17 February 2022

ইস্পাতনগরীতে পালিত হোল বৈজ্ঞানিক জিওর্দানো ব্রুনোর শহীদ দিবস ।

 


দুর্গাপুর,১৭ই ফেব্রুঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি-জোনে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পালিত হোল বৈজ্ঞানিক জিওর্দানো ব্রুনোর শহীদ দিবস । ধর্ম ও ঈশ্বর বিরোধীতার অভিযোগে ১৫৯২ সালে ব্রুনোকে গ্রেপ্তার করা হয়। ৪২২ বছর আগের এই দিনে ইতালির বিজ্ঞানী জিওর্দানো ব্রুনোকে  (১৫৪৮ - ১৭ ফেব্রুয়ারি ১৬০০) হত্যা করা হয়।

সংগঠনের পতকা উত্তোলন,বৈজ্ঞানিক জিওর্দানো ব্রুনোর প্রতিকৃতিতে মাল্যদান ও শহীদ স্মরণে নীরবতা পালন করে আজকে,অনুষ্ঠানের সূচনা হয়। পতকা উত্তোলন করেন পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য অরুন কিরন চ্যাটার্জী। বক্তব্য রাখেন অরুন কিরন চ্যাটার্জী ও প্রদ্যুত মুখার্জি।













Sunday, 13 February 2022

জনবিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিপিআইএম-এর ডাকে ইস্পাতনগরীতে সভা ।

 


দুর্গাপুর,১৩ই ফেব্রুঃ : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে, সিপিআইএম-এর দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির ডাকে জনবিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক সভা হয়। সভায় বক্তব্য রাখেন স্বপন সরকার,আকাশতরু চক্রবর্তি ও স্বপন মজুমদার । বক্তার সারা দেশ ও পশ্চিমবঙ্গে ভয়াবহ আর্থিক সংকটের কথা উল্ল্যেখ করার পাশাপাশি কেন্দ্রের চরম জনবিরোধী বাজেট ২০২২ এর ভয়ংকর রূপ তুলে ধরে আগামীদিনে জোরদার লড়াই গড়ে তোলার আহ্বান জানান ।