Friday, 11 March 2022

জনগন কে বাঁচাও,দেশ কে বাঁচাও আহ্বানে জানিয়ে আলোচনা সভা ।

 


দুর্গাপুর,১১ই মার্চ : আজ সন্ধ্যায়, সিআইটিইউ এর পক্ষ থেকে দুর্গাপুরের ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে,আগামী ২৮-২৯শে মার্চ সারা দেশ ব্যাপী সাধারন ধর্মঘট ও বর্তমান পরিস্হিতিতে ঠিকা শ্রমিকদের করণীয় কাজের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ইতিমধ্যে,গতকাল সিআইটিইউ এর পক্ষ থেকে গতকাল দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানায়  ২৮-২৯শে মার্চ সারা ভারত সাধারন ধর্মঘটের নোটিশ দেওয়া হয়েছে। আলোচনা সভার প্রধান বক্তা সিআইটিইউ এর পঃ বর্ধমান জেলার সম্পাদক বংশ গোপাল চৌধুরী বলেন যে কেন্দ্রিয় সরকারের সাম্প্রতিক সমীক্ষায় প্রকাশিত হয়েছে যে দেশে কর্মরত শ্রমিকদের ৫৫% ঠিকা শ্রমিক। সেইলে,যার মধ্যে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানাও রয়েছে,কর্মরত শ্রমিকদের ৪৭% ঠিকা শ্রমিক। অথচ বেতন-চুক্তির আওতায় তাদের নিয়ে আসতে চাইছে না । খনি অঞ্চলে কর্মরত শ্রমিকদের প্রায় ৫৫% ঠিকা শ্রমিক। কেন্দ্রিয় সরকার কর্পোরেটদের লক্ষ কোটি টাকার ছাড় দিলেও,ঠিকা শ্রমিকদের বেতন-সামাজিক প্রকল্প-সার্বজনীন পেনশনের ব্যবস্হার কোন উদ্যোগ নিচ্ছে না । উল্টে ভয়ংকর শ্রম কোড বিল নিয়ে এসে ঠিকা শ্রমিকদের যে সামান্য কিছু অধিকার যে টুকু আছে,তাও কেড়ে নিতে চাইছে ।এনপিএম এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ব সংস্হা তুলে কর্পোরেটদের তুলে দিয়ে ঠিকা শ্রমিকদের অবাধ শোষনের পথ প্রশস্ত করে দিতে চাইছে কেন্দ্রের মোদি সরকার । একই পথের পথিক রাজ্যের তৃনমূল সরকার । তাই আগামী ২৮-২৯শে মার্চ সারা ভারত সাধারন ধর্মঘটে দুর্গাপুর শিল্পাঞ্চলে সর্বাত্মক করার জন্য তিনি ঠিকা শ্রমিকদের প্রতি আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যান্যার্জি,ললিত মিশ্র,সন্তোষ দেবরায়,নিমাই ঘোষ ও প্রকাশতরু চক্রবর্তি ।

















Thursday, 10 March 2022

দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানায় ২৮-২৯শে মার্চ সারা ভারত সাধারন ধর্মঘটের নোটিশ দিল সিআইটিইউ ।

 


দুর্গাপুর,১০ই মার্চ : আজ সকালে, দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি( ওয়ার্কস ) দপ্তরের সামনে  আগামী ২৮-২৯শে মার্চ সারা ভারত সাধারন ধর্মঘট কে সর্বাত্মক করার আহ্বান জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে ইস্পাত শ্রমিকদের জমায়েত হয় । জমায়েতে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ,ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জী ও প্রদ্যুৎ মুখার্জী। রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল এর বেতন-চুক্তি ও কেন্দ্রের ভয়াবহ জনবিরোধী,শ্রমিক-বিরোধী, রাষ্ট্রায়ত্ব সংস্হা বিরোধী নীতির বিরুদ্ধে  ইস্পাতে শ্রমিকদের লাগাতার লড়াইকে আরও ক্ষুরধার করার জন্য আগামী ২৮-২৯শে মার্চ সারা ভারত সাধারন ধর্মঘট কে সর্বাত্মক করার আহ্বান জানান বক্তারা। জমায়েত চলাকালীন ইউনিয়ন নেতৃবৃন্দের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে ধর্মঘটের নোটিশ ও দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেন । ইউনিয়নের পক্ষ থেকে  অ্যালয় স্টিল কারখানায় কর্তৃপক্ষের কাছে ধর্মঘটের নোটিশ জমা দেওয়া হয় ।




Tuesday, 8 March 2022

২৮-২৯শে মার্চ সারা ভারত সাধারন ধর্মঘট কে সর্বাত্মক করার আহ্বান জানিয়ে সিআইটিইউ এর ডাকে দুর্গাপুর ইস্পাতে শ্রমিক জমায়েত।

 


দুর্গাপুর,৮ই মার্চ : আজ সকালে, দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে অর্জুন মূর্তির সামনে আগামী ২৮-২৯শে মার্চ সারা ভারত সাধারন ধর্মঘট কে সর্বাত্মক করার আহ্বান জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে ইস্পাত শ্রমিকদের জমায়েত হয় । জমায়েতে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও ললিত মিশ্র ।রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল এর বেতন-চুক্তি ও কেন্দ্রের ভয়াবহ জনবিরোধী,শ্রমিক-বিরোধী, রাষ্ট্রায়ত্ব সংস্হা বিরোধী নীতির বিরুদ্ধে  দুর্গাপুর ইস্পাতে শ্রমিকরা লাগাতার লড়াই করছেন । বক্তারা এই লড়াইকে আরও ক্ষুরধার করার জন্য আগামী ২৮-২৯শে মার্চ সারা ভারত সাধারন ধর্মঘট কে সর্বাত্মক করার আহ্বান জানান ।

আন্তর্জাতিক নারী দিবসে ইস্পাতনগরীতে মহিলাদের রক্তদান শিবির ।

 


দুর্গাপুর,৮ই মার্চ : আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইস্পাতনগরীতে মহিলাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বি-জোনের চন্ডিদাসে রেড ভলেন্টিয়ার্স অফিসে।

সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত ২ আঞ্চলিক কমিটি ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর শ্রমজীবী মহিলা শাখার যৌথ উদ্যোগে এই শিবিরে রক্তদান করেছেন ১৬জন মহিলা রক্তদাতা।

রক্তদান শিবিরের সুচনায় সংগঠনের পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদিকা  শান্তি মজুমদার,বিশ্বরূপ ব্যানার্জী,আলপনা চৌধুরী,চঞ্চল দাস প্রমুখ। লহরীর শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে সংগীতা পরিবেশন করা হয়।বিভিন্ন মহিলা শিল্পী আবৃত্তি পরিবেশন করেন ।বক্তব্য রাখেন মহিলা নেত্রী শান্তি মজুমদার,আলপনা চৌধুরী,সন্ধ্যা মন্ডল ও গৌরী রায় সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন তমালী ভট্টাচার্য।






Sunday, 6 March 2022

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হলো কুসংস্কার-বিরোধী আলোচনা সভা ।

 


দুর্গাপুর,৬ই মার্চ : আজ বিকালে, ইস্পাতনগরীর এ-জোনে ডিভিসি রিক্রিয়েশন ক্লাবে,পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের ইস্পাত এ-জোন বিজ্ঞান চক্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো “জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্র”-শীর্ষক কুসংস্কার-বিরোধী আলোচনা সভা । আলোচনা করেন কল্লোল ঘোষ ও শ্রীকান্ত চ্যাটার্জী । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রমাপ্রিয় পালিত । উপস্হিত ছিলেন রামপ্রনয় গাঙ্গুলী,অরুন কিরন চ্যাটার্জী,অরুন্ধতী ভাদুরি,পূর্বতন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় প্রমুখ বিজ্ঞান কর্মী ও বিশিষ্ট ব্যাক্তিত্ব। এ-জোন বিজ্ঞান চক্রের পক্ষে সুপ্রিয়া দত্ত জানিয়েছেন যে বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান মানসিকতার বিস্তারের সাথে, কুসংস্কার-বিরোধী কর্মসূচী সংগঠনের পক্ষ থেকে নিয়মিত গ্রহন করা হচ্ছে ।




Wednesday, 2 March 2022

আনিস খান হত্যার ন্যায়-বিচার চেয়ে ও অবিলম্বে জেলবন্দী মীনাক্ষী মুখার্জি সহ যুব নেতৃবৃন্দের মুক্তির দাবিতে দুর্গাপুর থানায় বিক্ষোভ সমাবেশ ।

 


দুর্গাপুর,২রা মার্চ : আজ বিকালে,সিপিআই(এম) এর ডাকে বহু মানুষ মিছিল করে এসে দুর্গাপুর থানায় আনিস খান হত্যার ন্যায়-বিচার চেয়ে ও অবিলম্বে জেলবন্দী মীনাক্ষী মুখার্জি সহ যুব নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।সমাবেশে বক্তব্য রাখেন পঙ্কজ রায় সরকার,বিশ্বরূপ ব্যানার্জি,মহাদেব পাল,দিপক ঘোষ এবং দুই পূর্বতন সিপিআই(এম) বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তি ও সন্তোষ দেবরায়। বিক্ষোভ সমাবেশ চলাকালীন থানায় ওসি-র কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দেন পার্টির নেতৃবৃন্দ। বক্তারা আনিস খান হত্যার ন্যায়-বিচার চেয়ে ও অবিলম্বে জেলবন্দী মীনাক্ষী মুখার্জি সহ যুব নেতৃবৃন্দের মুক্তির দাবি কে আরও জোরদার করতে এবং পঃবঙ্গে লুপ্ত গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য বৃহত্তর লড়াইয়ে দুর্গাপুর কে অগ্রনী ভুমিকা পালনের আহ্বান জানিয়েছেন।