Friday, 8 July 2022

জ্যোতি বসুর ১০৯-তম জন্ম দিবসে ইস্পাতনগরীতে পুনরায় শুরু হল শহিদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা ।

 


দুর্গাপুর,৮ই জুলাই : ইস্পাতনগরীর সাথে ভারতের শ্রমিক আন্দোলনের অন্যতম পথিকৃত জ্যোতি বসুর ছিল সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ১৯৬০ এর দশক থেকে আমৃত্যু জ্যোতি বসু একাদিক্রমে ছিলেন দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের নেতা-বন্ধু-অভিভাবক দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরনের পাশাপাশি  ১৯৯১ সালে নয়া অর্থনীতি চালু হলে তার ধাক্কায় দুর্গাপুর শিল্পাঞ্চল শুকিয়ে মড়ার উপক্রম হলে তাকে বাঁচিয়ে তোলা সম্প্রসারনের জন্য মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অসামান্য অবদান দুর্গাপুরবাসী আজও স্মরণ করেন দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের প্রথম শহীদদ্বয় আশিষ-জব্বারের স্মরনে আয়োজিত শহিদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা এক সময়ে পঃ বঙ্গের খেলার জগতে বিশেষ সারা ফেলেছিল ১৯৮০- দশকে মাঝামাঝি সময়ে এটি বন্ধ হয়ে যায় বর্তমানের অশান্ত সময় সাম্প্রদায়িক শক্তির দাপাদাপি সমাজের মধ্যে যে অনৈক্য তৈরি করছে তা রুখে দিয়ে দুর্গাপুরে শান্তি-সৌহার্দ্যসম্প্রীতির বাতাবরন ফিরিয়ে আনতে দুর্গাপুরের ক্রীড়ামোদি মহল পুনরায় শহিদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা চালু করার সিদ্ধান্ত নিলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন সহ দলমত নির্বিশেষে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে ২০১৮ সালে পুনরায় এই টুর্ণামেন্ট চালু হয় ।কিন্তু করোনা অতিমারির জন্য গত ২ বছর আবার এই টুর্ণামেন্ট বন্ধ করে দিতে হয় । এই বছরে এই টুর্ণামেন্ট চালু করার সিদ্ধান্ত নেওয়া হলে ক্রীড়া মহলে উৎসাহ তৈরি হয়েছে ।

আজ বিকালে ইস্পাতনগরীর ঐতিহ্যমন্ডিত লাল ময়দানে এই প্রতিযোগিতা শুরু হয় । শুরুতে অনুর্দ্ধ ১২ প্রদর্শনী ম্যাচে অংশ নেয় নন-কোম্পানী রিক্রিয়েশন ক্লাব ও তানসেন অ্যাথলেটিক ক্লাব । খেলা পরিচালনা করেন দুই মহিলা রেফারী প্রীতি মিদ্যা ও সুখী টুডু  এবং বিট্টু সোরেন । দুর্গাপুরে এই প্রথম কোনো  প্রতিযোগিতামুলক ফুটবল টুর্ণামেন্টে  মহিলা রেফারী খেলা পরিচালনা করলেন।

উদ্বোধনী খেলায় দিশারী সংঘ ১-০ গোলে তানসেন অ্যাথলেটিক ক্লাব কে হারিয়েছে । গোলদাতা সাগুন মুর্মু । সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন দিশারী সংঘের অনিল সিং। টুর্ণামেন্টে কমিটির পক্ষে সীমান্ত চ্যাটার্জী জানিয়েছেন যে দুর্গাপুরের ৮ টি দল এই প্রতিযোগীতায় অংশ নিচ্ছে । আগামী ৬ই আগস্ট শহীদদ্বয় আশিস-জব্বারের শহীদ দিবসের দিনে ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হবে।খেলোয়ারদের মধ্যে বৃক্ষরোপনের জন্য চারাগাছ বিতরন করা হয় ।

 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সুখময় বোস,অজয় ব্যানার্জি সহ বিশিষ্ট অতীত দিনের খেলোয়ার ও ক্রীড়া সংগঠক এবং রথীন রায়,সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,পার্থ দাস,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র সহ শ্রমিক ও গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ ।














































Tuesday, 5 July 2022

ইস্পাত শ্রমিক-অবসরপ্রাপ্তদের জমি-কোয়ার্টারের লিজ-লাইসেন্সের দাবিতে সিআইটিইউ লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর: ইস্পাতনগরীতে বিশাল সমাবেশ।

 


দুর্গাপুর,৫ই জুলাই :আজ বিকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর আহ্বানে ইস্পাতনগরীতে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর-প্রশাসনিক দফ্তর টি.এ.বিল্ডিং-এ এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয়।সমাবেশে যোগ দেয় অন্যান্য বাম গন সংগঠন সহ একাধিক নাগরিক সংগঠন। ইস্পাতনগরীতে জমি-কোয়ার্টারের লিজ-লাইসেন্সিং,নগর পরিষেবা-প্রশাসনের অব্যবস্হা দুর করা ও সেইল সমবায় আবাসন অঞ্চলে জমির স্বত্তাধিকার-লিজ ডিড-মিউটিশন সংক্রান্ত জটিলতা কাটানোর দাবি নিয়ে  দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে টালবাহানা করছে বলে ইউনিয়ন এর পক্ষ থেকে অভিযোগ করে আজকের সমাবেশের ডাক দেয়। ইতিমধ্যে হাইকোর্টে বিচারাধীন মামলা কে অগ্রাহ্য করে লাইসেন্সিং কোয়ার্টারের এক বড় অংশের বাসিন্দাদের উচ্ছেদের জন্য কর্তৃপক্ষ একতরফা নোটিশ ধরিয়েছে । এই বাসিন্দারা দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট এর কর্মরত অথবা অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবার বর্গ । ইস্পাতনগরীর উদ্বৃত্ব জমি ও কোয়ার্টারের একটা বড় অংশ বেআইনি দখলদারদের হাতে চলে গেছে।দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরি হওয়ার সময়ে অধীগৃহীত ১৫৮৭২ একর জমি দুর্গাপুর ইস্পাত কে হস্তান্তরিত করা হয়। এই জমির মধ্যে ২৯৮৪ একর জমি দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট তৈরি,১৮৮৭ একর জমি ইস্পাতনগরী ও ৫০০ একর জমি শ্রমিক-আধিকারিকদের বিভিন্ন সমবায় আবাসনের জন্যে ব্যবহৃত হয়েছে । বাকি অব্যবহৃত জমির এক বড় অংশ বেআইনী দখলদারদের হাতে চলে গেছে ও সেই জমি বিক্রী করে কিছু অসাধু ব্যাক্তি ব্যবসা করছেন । অন্যদিকে ইস্পাতনগরীতে মোট কোয়ার্টারের সংখ্যা ১৯১৪১ । বর্তমানে দুই কারখানায় কর্মরতের সংখ্যা ৯০০০ এর কাছাকাছি । ৮৬৫১ টি কোয়ার্টার লিজ/লাইসেন্সের মাধ্যমে  কর্মরত/অবসরপ্রাপ্তদের দেওয়া হয়েছে । ১৩৩৭টি কোয়ার্টার বিভিন্ন সরকারী সংস্হা,পুলিশ কে ব্যবহার করতে দেওয়া হয়েছে । কর্মরত/অবসরপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে অব্যবহৃত কোয়ার্টার ও জমির লিজ/লাইসেন্সিং এর দাবি জানালেও দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ সেইলের গাইড লাইন থাকা সত্বেও কোন এক অজানা কারনে লিজ/লাইসেন্সিং শুরু করছে না।কিছু পরিমান জমি-কোয়ার্টারে লিজিং-লাইসেন্সিং হলেও দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট এর অধিকাংশ শ্রমিক-কর্মচারী ও অবসরপ্রাপ্তরা বঞ্চিত রয়ে গেছেন । অন্যদিকে এন.জে.সি.এস-এর চুক্তিভঙ্গ করে কর্তৃপক্ষ একতরফা ভাবে বিদ্যুৎ-মাশুল বৃদ্ধি করেছে,এমন কি জলের ওপর মাশুল চাপিয়েছে । বিগত বেশ কয়েক বছর ইউনিয়ন ধারাবাহিক ভাবে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষের কাছে দামোদর নদ-ফিডার ক্যানেল-ক্যাচমেন্ট এরিয়ায় ড্রেজিং করে নাব্যতা বৃদ্ধির দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ কর্ণপাত করে নি । একই ভাবে জল সরবরাহ ব্যবস্হার আধুনিকিকরন এর জন্য ব্যবস্হা নেয় নি । এর ফলে আজ এই জল-সংকটে পড়তে চলেছে দুর্গাপুর ইস্পাত ও ইস্পাতনগরী ।বেআইনি দখলদাররা যথেচ্ছভাবে ও বেআইনীভাবে জল-বিদ্যুৎ এর অবাধ ব্যবহার করছে। কিন্তু কর্তৃপক্ষ নিশ্চুপ থেকে পরোক্ষে মদদ জোগাচ্ছে বলে সমাবেশে বক্তারা অভিযোগ করেন ।  অবিলম্বে লাইসেন্সিং হোল্ডারদের দেওয়া একতরফা নোটিশ প্রত্যাহার,এডিডিএ এর থেকে ৬৮টি প্রাপ্য প্লট আদায় ও বিতরন, জমি-কোয়ার্টারের লিজ-লাইসেন্সিং দুর্গাপুর ইস্পাত কারখানার বেহাত জমি উদ্ধার, ইস্পাতনগরীর বেআইনি নির্মান ও খাটাল বন্ধ,পরে থাকা স্কুল বিল্ডিং ও অন্যান্য বিল্ডিং এর লিজ-লাইসেন্সে এবং কুমারমঙ্গলম পার্ক-চিত্রালয় সিনেমার অচলাবস্হা কাটানোর দাবি জানানো হয়। ইস্পাতনগরীর বিভিন্ন অব্যবহৃত জমিতে শ্রমিকদের বহুতল আবাসন নির্মানের দাবি জানানো হয় । নিয়মিত বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগ ও প্রয়োজনীয় আধুনিকীকরন,যন্ত্রাংশ, বিদ্যুৎ সরবরাহকারি তারের রক্ষনাবেক্ষন ও গাছের ডাল ছাঁটাই,রোড ও স্ট্রিট লাইট অবিলম্বে লাগানো,নিয়মিত মিটার রিডিং ও বেআইনি বিদ্যুৎ সংযোগ বন্ধ করার দাবি জানানো হয়। দুই বেলায় নিয়মিত জল সরবরাহের জন্য সরাসরি দামোদর নদ থেকে ২৭ ইঞ্চি পাইপের মাধ্যমে আধুনিক জল ট্যাঙ্ক ব্যবহার,বর্ষা আসার আগেই কোয়ার্টার,হোস্টেল ও রাস্তাঘাটের মেরামতি সম্পূর্ন করার দাবি জানান বক্তারা। এর সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানার জনস্বাস্হ্য দফ্তর এর দক্ষতা বৃদ্ধি করে ইস্পাতনগরীতে রোগ প্রতিরোধ ও মশা-মাছি- সাপের উপদ্রব বন্ধ করার জন্য  দাবি জানানো হয় । এছাড়া চিকিৎসা পরিষেবার সম্পূর্ন আধুনিকীকরন সহ অবিলম্বে ডাক্তার-নার্স-চিকিৎসা কর্মী নিয়োগ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম-পরিকাঠামো উন্নয়ন এবং বন্ধ হেলথ সেন্টার গুলি খোলার জন্য দাবি জানান বক্তারা।অবিলম্ব সেইল সমবায় আবাসন অঞ্চলে জমির স্বত্তাধিকার-লিজ ডিড-মিউটিশন সংক্রান্ত জটিলতা কাটানোর দাবি জানান বক্তারা । বক্তব্য রাখেন সুকান্ত সেন,দুলল কয়াল,অশোক চক্রবর্তী,দেবাশীষ পাল, বিশ্বরূপ ব্যানার্জি ও প্রদ্যুত মুখার্জি। সমাবেশ চলাকালীন ইউনিয়ন, বাম গন সংগঠন ও নাগরিক সংগঠন গুলির এক যৌথ প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে ফয়সলার জন্য জোড়ালো দাবি জানান ।















 

Sunday, 3 July 2022

পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর আন্দোলনের জয় : দুর্গাপুর মহকুমা হাসপাতালে পুনরায় চালু হোল রেলের ভাড়া ছাড় দেওয়ার শংসাপত্রের কাজ ।

 



দুর্গাপুর,৩রা জুলাই : রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর লাগাতার আন্দোলনের ফলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পুনরায় চালু হোল রেলের ভাড়া ছাড় দেওয়ার শংসাপত্র দেওয়ার কাজ । রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর শাখার পক্ষ থেকে গৌতম ঘোষ (পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর রাজ্য কমিটির সদস্য ) ও মলয় জাসু যৌথ ভাবে জানিয়েছেন যে এরফলে দুর্গাপুর সহ পার্শ্ববর্তি অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের রেলের ভাড়া ছাড় পেতে যে হয়রানি হচ্ছিল তা বন্ধ হবে । গত ২০১৯ সালে কোভিড অতিমারী শুরু হলে,রেল চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় ,প্রতিবন্ধীদের জন্য রেলের ভাড়ায় ছাড় দেওয়ার শংসাপত্র দেওয়ার কাজ। পরে রেল চলাচল শুরু হলেও, দুর্গাপুর মহকুমা হাসপাতালে রেলের ভাড়া ছাড় দেওয়ার শংসাপত্র দেওয়ার কাজ পুনরায় চালু না করায় , রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর শাখার পক্ষ থেকে লাগাতার আন্দোলন শুরু হয় । যদিও জেলা হাসপাতালে এই শংসাপত্র দেওয়ার কাজ পুনরায় চালু হয়ে যায় । শেষ পর্যন্ত, রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর শাখার পক্ষ থেকে লাগাতার আন্দোলনের চাপে দুর্গাপুর মহকুমা হাসপাতালের কর্তৃপক্ষও শংসাপত্র দেওয়ার কাজ পুনরায় চালু করতে বাধ্য হয়েছে । আজ ইস্পাতনগরীর পাঁচ মাথা মোড়ের কাছে সংগঠনের দপ্তরে,সংগঠনের সদস্য সহ দুর্গাপুরের সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিবর্গের উদ্দ্যেশ্যে শংসাপত্র দেওয়ার কাজ পুনরায় চালু হওয়ার বার্তা পৌঁছে দেন সংগঠনের নেতৃত্ব ।