Wednesday, 13 July 2022

শহীদ নিমাই অধিকারীর স্মরণে দুর্গাপুর : শহীদ স্মরণে অনুষ্ঠিত হোল রক্তদান শিবির- ইস্পাত ঠিকা শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উঃ মাঃ পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা।

 


দুর্গাপুর, ১৩ই জুলাই :আজ সকালে , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট জি.টি. রোডের সংযোগ স্হলে শহীদ কমঃ নিমাই অধিকারীর শহীদবেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় ।১৯৮১ সালের ১৩ই জুলাই, দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের অন্যতম সংগঠক দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক নিমাই অধিকারীরকে , ঠিকা শ্রমিকদের মজুরী বৃদ্ধির ধর্মঘটকে সংগঠিত করার জন্য কং-আশ্রিত সমাজবিরোধীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন তাঁর স্মরণে , দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের আপন সংগঠন ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে সকালে শহীদ-স্মরন অনুষ্ঠান পালন করা হয় ।অনুষ্ঠানের সূচনায় রক্তপতাকা উত্তোলন করেন প্রবীন অবসরপ্রাপ্ত ঠিকা শ্রমিক আন্দোলনের নেতা জ্যোতিষ দাস । শহীদবেদীতে মাল্যদান করেন জ্যোতিষ দাস,সুবীর সেনগুপ্ত,নিমাই ঘোষ,কালী সান্যাল,প্রকাশতরু চক্রবর্তি সহ ট্রেড ইউনিয়ন ও গণ-আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। শহীদ-স্মরনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুবীর সেনগুপ্ত। বিকালে ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার স্মৃতি ভবনে,ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স অ্যাসোঃ এর সহযোগিতায় শহীদ স্মরণে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। একজন মহিলা সহ ২৩ জন রক্তদান করেন । পরে শিবির- ইস্পাত ঠিকা শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উঃ মাঃ পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা জানানো হয় । অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্তোষ দেবরায়,বিপ্রেন্দু চক্রবর্তি,সুনীল খান,সুব্রত সিনহা ও কবি ঘোষ । 









































Monday, 11 July 2022

সেইল ও আরআইএনএল-এ বেতন-চুক্তির দাবিতে দীর্ঘস্হায়ী শ্রমিক আন্দোলনে ক্ষিপ্ত কর্তৃপক্ষের প্রতিহিংসাপরায়ন আচরন : পাল্টা আন্দোলন ।

 


দুর্গাপুর,১১ই জুলাই : সেইল ও আরআইএনএল-এ বেতন-চুক্তির দাবিতে দীর্ঘস্হায়ী শ্রমিক আন্দোলনে ক্ষিপ্ত কর্তৃপক্ষ প্রতিহিংসাপরায়ন আচরন করছে বলে অভিযোগ করে আজ সিআইটিইউ এর ডাকে সেইল ও আরআইএনএল-এ সর্বত্র বিক্ষোভ দেখালেন রাষ্ট্রায়ত্ব সেইল ও আরআইএনএল-এর স্হায়ী ও ঠিকা শ্রমিক-কর্মচারীবৃন্দ । বিগত ২০২১ সালের ২২শে অক্টোবর রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল- আরআইএনএল এর  শ্রমিকদের বেতন চুক্তির জন্য এনজেসিএস এর সভায় বেতন-চুক্তি করতে চেয়ে একটি মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট স্বাক্ষর হয়।তিনটি কেন্দ্রিয় একটি স্হানীয় ট্রেড সই করে। সিআইটিইউ এই মেমোরেন্ডাম অফ সেটেলমেন্টে সই করেনি। মূল চুক্তি এখনো বাকি আছে।প্রসংগত,২০১৭ সালের ১লা জানুঃ থেকে সেইল-আরআইএনএল এর স্হায়ী ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি বকেয়া হয়ে পড়ে আছে কর্তৃপক্ষের এই টালবাহনার বিরুদ্ধে বিগত ২০২১ সালের ১লা এপ্রিল থেকে ভিলাই,রাউরকেলা ও বার্ণপুরের ইস্কো কারখানায় স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হয়ে যায় ও উৎপাদন প্রায় স্তব্ধ হয়ে যায়।প্রতিহিংসাপরায়ন কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়ে ৩ জন শ্রমিক নেতা কে  সেইল এর অন্যত্র বদলি করে দেয়। ঐ বছরের ৩০শে জুন সিআইটিইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়নের যৌথ আহ্বানে ইস্পাত শ্রমিকদের ঐতিহাসিক ধর্মঘটে সম্পূর্ন স্তব্ধ হয়ে যায় সেইল-আরআইএনএল।ধর্মঘটের সাফল্যে ভীত কর্তৃপক্ষ সাসপেনসন মত প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলেও ইস্পাত শ্রমিকরা সম্মানজনক বেতন-চুক্তির দাবি আদায়ের জন্য অটল আছেন । বোকারোর তিনজন শ্রমিকের ওপর থেকে এখনো সাসপেনসন ওঠেনি । এই বছরের ২৫শে মে , সেইল ও আরআইএনএল-এ বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভূক্তির দাবিতে সেইল-আরআইএনএল-এ স্হায়ী ও ঠিকা শ্রমিকরা সর্বত্র তীব্র বিক্ষোভ দেখালে, বোকারোর দুই স্হায়ী শ্রমিকের দুটি করে ইনক্রিমেন্ট কেটে নেওয়া হয়। অবিলম্বে এই সাসপেনসন-বদলির মত প্রতিহিংসামূলক পদক্ষেপ প্রত্যাহার ও সম্মানজনক বেতন-চুক্তির দাবিতে আজ স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সিআইটিইউ ) এর ডাকে সেইল ও আরআইএনএল-এ সর্বত্র বিক্ষোভ দেখালেন রাষ্ট্রায়ত্ব সেইল ও আরআইএনএল-এর স্হায়ী ও ঠিকা শ্রমিক-কর্মচারীবৃন্দ । স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে ললিত মিশ্র একথা জানিয়ে বলেছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত সিআইটিইউ  এর পক্ষ থেকে লড়াই চলবেই । এই দাবিতে আজ সকালে, দুর্গাপুর ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস) অফিসের সামনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন ললিত মিশ্র,প্রদ্যুত মুখার্জি ,সৌরভ দত্ত, সন্দীপ পাল, প্রকাশতরু চক্রবর্তী ও নিমাই ঘোষ । একই দাবিতে,অ্যালয় স্টিল প্ল্যান্ট কন্ট্রাক্টার এম্পলিয়জ ইউনিয়ন (সিআইটিইউ) ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর যৌথ আহ্বানে বিক্ষোভ দেখান ঠিকা ও স্হায়ী শ্রমিকরা।




 

Friday, 8 July 2022

ইস্পাতনগরীতে পালিত হোল জননায়ক জ্যোতি বসুর ১০৯-তম জন্ম দিবস।

 


দুর্গাপুর,৮ই জুলাই :  আজ সকাল থেকে ইস্পাতনগরীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হোল জননায়ক জ্যোতি বসুর ১০৯-তম জন্ম দিবস।সকালে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে শহিদ আশিষ-জব্বার স্মৃতি ভবনে জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় । মাল্যদান করেন সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,অজিত মন্ডল প্রমুখ । সন্ধ্যায় আশিস মার্কেটে প্রকাশ্য সভায় জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন পঙ্কজ রায় সরকার ও সীমান্ত তরফদার।  ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে ৫/৫ কৃত্তিবাস রোডের পার্টি অফিসে সকালে জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় । পরে সন্ধ্যায় জ্যোতি বসুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পার্থ মুখার্জী ,স্বপন সরকার ও আল্পনা চৌধুরী ।