Sunday, 14 August 2022

সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে ‘সামুহিক জাগরন’ কর্মসূচী ঘিরে ব্যাপক সাড়া ।

 


দুর্গাপুর,১৪ই আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে সি.আই.টি.ইউ- পক্ষ থেকে ১৪ই আগস্ট দেশ জুড়েসামুহিক জাগরন’-এর ডাক দেওয়া হয়েছে জাগ্রত অমানিশায় আহ্বান; ক্ষুধাঅপুষ্টিনিরক্ষরতা-রুগ্নতা-বেকারী-ধারের বোঝা থেকে আজাদি চাই।

  আজ বিকালে,ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে বিভিন্ন  সাংস্কৃতিক সংগঠন গুলির অংশ গ্রহনে শুরু হয়েছেসামুহিক জাগরন। ইতিমধ্যেই বহু মানুষ উপস্হিত হয়েছেন। রঙিন আলোয় সেজে উঠেছে বি.টি.রণদিভে ভবনে । রাত ১২ টায় এই কর্মসূচীর সমাপ্তি হবে বলে ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন ।















Saturday, 13 August 2022

নিত্যপ্রয়োজনীয় জিনিষের চরম দাম বৃদ্ধির বিরুদ্ধে এবং রাজ্যের শাসকদলের পর্বতপ্রমান দূর্ণীতির অবসান চেয়ে ইস্পাতনগরীতে মিছিল।

 


দুর্গাপুর,১৩ই আগস্ট : আজ বিকালে,ট্রাঙ্ক রোড ফুটবল ময়দান থেকে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় জিনিষের  চরম দাম বৃদ্ধির বিরুদ্ধে এবং রাজ্যের শাসকদলের পর্বতপ্রমান দূর্ণীতির অবসান চেয়ে একটি মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে চিত্তব্রত মজুমদার ভবন পর্যন্ত যায় । মিছিলে ছিলেন দিপক ঘোষ,অজিত মণ্ডল,নিমাই ঘোষ,সীমান্ত তরফদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ।









Thursday, 11 August 2022

পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল রাখী বন্ধন উৎসব ।

 


দুর্গাপুর,১১ই আগস্ট : আজ সকালে পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর শাখার উদ্যোগে ইস্পাতনগরীর পাঁচ মাথা মোড়ের কাছে সংগঠনের দফতরে অনুষ্ঠিত হোল রাখী বন্ধন উৎসব । শতাধিক প্রতিবন্ধী মানুষ আজকের অনুষ্ঠানে যোগদান করে। তাদের সাথে উপস্হিত ছিলেন অভিভাবকবৃন্দ,বিশিষ্ট ব্যাক্তিবর্গ,চিকিৎসক প্রমুখ । উপস্হিত ছিলেন গৌতম ঘোষ,মলয় জাসুস,পঙ্কজ রায় সরকার,নিমাই ঘোষ,প্রকাশতরু চক্রবর্তী,দিপক ঘোষ প্রমুখ ।









অবিলম্বে বার্ষিক বোনাসের দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,১১ই আগস্ট : শারদোৎসব আসন্ন কিন্তু তাই ঘিরে ইস্পাতনগরী সংলগ্ন অঞ্চলের চন্ডিদাস বেনাচিতি বাজারে রমরমা বেচাকেনার চিত্রটা এখনো অনুপস্হিত । উৎসবের মুখে এখনো পর্যন্ত দুর্গাপুর ইস্পাত অ্যালয় স্টিল প্ল্যান্টের বার্ষিক বোনাস বা বিলম্বিত বেতন ( ১২ মাস কাজ করে ১৩ মাসের বেতন ) এর জন্য ইউনিয়নদের সাথে আলোচনা করে ঠিক করা অথবা বোনাস দেওয়ার জন্য সেইল কর্তৃপক্ষের কোন হেলদোল দেখা যাচ্ছে না।

আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস )দপ্তরে বার্ষিক বোনাস-বেতন চুক্তি সহ বকেয়া বিভিন্ন দাবিতে ইস্পাত শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখায় করোনার অতিমারীর মধ্যেও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানার উঁচু হারের উৎপাদন উৎপাদনশীলতা বজায় রেখে চাহিদা অর্ডারের যথাযথ জোগান বজায় রেখে চলে সেইলের মধ্যে প্রথম সারিতে আছে অথচ সামনে শারোদৎসব চলে আসা সত্বেও,কর্তৃপক্ষ বার্ষিক বোনাসের বিষয়ে নিশ্চুপ ! ইউনিয়নের তরফ থেকে দাবি জানানো সত্বেও কর্তৃপক্ষ বার্ষিক বোনাসের বিষয়ে এখন কোন আলোচনা করার উদ্যোগ না দেখানোর জন্য শ্রমিকদের মধ্যে উদ্বেগ ক্ষোভ বাড়ছে আজকের বিক্ষোভ সমাবেশে তারই বহিঃপ্রকাশ ঘটল বক্তারা বিষয়ে কর্তৃপক্ষ কে অবিলম্বে আলোচনায় বসা ও সেইলের সর্বত্র একই হারে বার্ষিক বোনাসের দাবি জানিয়েছেন ।একই সাথে অবিলম্বে কালা মউ-চুক্তির বাতিল করে ন্যায্য ও সম্মানজনক পাঁচ বছর মেয়াদি পুর্নাঙ্গ বেতন-চুক্তি করে প্রাপ্য সম্পূর্ন এরিয়ার মেটাতে হবে, ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তির আওতায় আনতে হবে,এনপিএস চাপানো যাবে না,বেআইনীভাবে এনজেসিএস চুক্তি ভেঙ্গে ইস্পাত শ্রমিকদের গ্র্যাচুইটি সিলিং প্রত্যাহার করতে হবে, এইচআরএ দিতে হবে, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন, টাউনশীপ ও হাসপাতাল পরিষেবার আধুনিকীকরন সহ অন্যান্য দাবি-দাওয়ার সুষ্ঠ মীমাংসা করার দাবি জানান। বক্তারা অবিলম্বে কর্মরত অবসরপ্রাপ্ত শ্রমিকদের জমি-কোয়ার্টার লিজ-লাইসেন্সিং দেওয়ার দাবি জানানোর পাশাপাশি ইস্পাতনগরীর জমি-কোয়ার্টার ক্রমাগত বেদখল,বেআইনী পার্কিং প্রভৃতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কর্তৃপক্ষের গা-ছাড়া মনোভাব কে দায়ী করেছেন বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,সন্দীপ পাল,সীমান্ত চ্যাটার্জী প্রদ্যুৎ মুখার্জি সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্ত সমস্যা সমাধানের দাবি জানান