Monday, 17 October 2022

প্রয়াত পার্টি সদস্য ।

 


দুর্গাপুর,১৭ই অক্টোবর :  ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত এরিয়া কমিটির অন্তর্গত আইনস্টাইন শাখার অন্যতম পার্টি সদস্য দিলীপ কেওড়া মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণের ফলে গত ১৪ই অক্টোবর প্রয়াত হয়েছেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৬৬  বছর। হৃদযন্ত্রের সমস্যার জন্য কয়েকমাস আগেই তার শরীরে জটিল অস্ত্রোপচার হয়।

যুব আন্দোলনের মধ্য দিয়ে ১৯৮৬ সালে তিনি পার্টি সদস্যপদ অর্জন করেন। পার্টি দপ্তরে তিনি আমৃত্যু পার্টির আংশিক সময়ের কর্মী হিসেবে তাঁর দায়িত্ব পালন করে গেছেন।এলাকায় তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। পার্টির যে কোনো কর্মসূচি রূপায়নে তিনি বিশেষ উদ্যোগী ভূমিকা পালন করতেন। তাঁর মৃত্যর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পার্টির নেতা, কর্মী,দরদী সহ এলাকার অসংখ্য সাধারণ মানুষ পার্টি দপ্তর ও তাঁর বাড়িতে ছুটে যান। প্রাক্তন বিধায়ক  বর্ষীয়ান নেতা সন্তোষ দেবতায় সহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁর বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান।

তাঁর মরদেহ পাটি দপ্তরে আনা হলে সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত, বিশ্বরূপ ব্যানার্জী, দীপক ঘোষ,স্বপন ব্যানার্জী তাঁর মরদেহ রক্তপতাকা দিয়ে আচ্ছাদিত করেন ফুলমালা  দিয়ে শ্রদ্ধা জানান। পার্টির এরিয়া কমিটির নেতাবৃন্দ. কর্মী,দরদী, সমর্থক সহ বহু সাধারন মানুষ ফুল মালায়, চোখের জলে তাঁকে চিরবিদায় জানান। তাঁর স্ত্রী,এক পুত্র,এক কন্যা,বৌমা,জামাই নাতনি বর্তমান। পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পার্থ দাস  প্রয়াত দিলীপ কেওড়ার মৃত্যূতে গভীর শোকপ্রকাশ করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।পরে বীরভানপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।   

 

Sunday, 16 October 2022

সাংস্কৃতিক সংগঠন সমুহের উদ্যোগে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল সম্প্রীতির রাখিবন্ধন ।

 


দুর্গাপুর,১৬ই অক্টো: ঃ আজ সকালে,পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ , ভারতীয় গণনাট্য সঙ্ঘ,জনবাদী লেখক সঙ্ঘ সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন সমুহের যৌথ উদ্যোগে  ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল সম্প্রীতির রাখিবন্ধন । ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসক লর্ড কার্জনের বাংলা ভাগের হীন চক্রান্তের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে ১৯০৫ সালের ১৬ই অক্টোবর অখণ্ড বাংলায় রাখিবন্ধন পালিত হয়। সেই ঘটনার স্মরণ রেখে,আজ পঃ বঙ্গে যখন বিভাজনের রাজনীতি ছড়ানোর চেষ্টা চলেছে,তখন মানুষের মধ্যে ঐক্য মজবুত করার জন্য আজকের দিনটি কে সম্প্রীতির রাখিবন্ধন হিসাবে পালন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে সংগঠকদের পক্ষে সীমান্ত তরফদার জানিয়েছেন । সকালে অনুষ্ঠানের সুচনায় সাংস্কৃতিক কর্মীরা ভগৎ সিং মোড় থেকে পদযাত্রা করে সেইল সমবায় আবাসন অঞ্চলে কবিগুরু মোড়ের বাজারে যান ও বাজারে আগত ক্রেতা ও দোকানদারদের রাখি পরিয়ে দেন। সাথে সাথে আজকের দিনের তাৎপর্য ব্যাখ্যা করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । উপস্হিত ছিলেন দিপক দেব,সন্তোষ দেবরায়,কানাই বিশ্বাস,সলিল দাসগুপ্ত,সীমান্ত চ্যাটার্জী প্রমুখ ।













Friday, 14 October 2022

বার্ষিক বোনাসের ন্যায্য দাবিতে সেইল ও আরআইএনএলে একটানা শ্রমিক আন্দোলন চলছে : দুর্গাপুর ইস্পাতে শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,১৪ই অক্টোবর : এবারে দুর্গাপুর ইস্পাত সহ কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা  সেইল ও আরআইএনএলে কর্মরত প্রায় ৬২,০০০ শ্রমিক-কর্মচারি  বার্ষিক বোনাস ,যা পুজো বোনাস নামে পরিচিত,তা পায় নি । গত ১০ই অক্টোর দিল্লিতে কর্তৃপক্ষের সাথে সিআইটিইউ সহ স্বীকৃত ট্রেড ইউনিয়ন সমুহের সাথে সেইল ও আরআইএনএল এর শ্রমিকদের বার্ষিক বোনাসের বিষয়ে তৃতীয় দফার আলোচনা কোন রকম ফয়সালা ছাড়াই শেষ হয়। পরবর্তি আলোচনার তারিখ ১৮ই অক্টোবর।

আজ সকালে দলে দলে শ্রমিক দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্ণেসের কাছে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। সভায় সিআইটিইউ সহ ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । সিআইটিইউ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও সীমান্ত চ্যাটার্জি ।




















Monday, 10 October 2022

বার্ষিক বোনাসের ন্যায্য দাবিতে এককাট্টা দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা জানিয়ে দিলেন দাবি না মেটা পর্যন্ত লাগাতার লড়াই চলবে।

 


দুর্গাপুর,১০ই অক্টোবর : এবারে দুর্গাপুর ইস্পাত সহ কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা  সেইল ও আরআইএনএলে কর্মরত প্রায় ৬২,০০০ শ্রমিক-কর্মচারি  বার্ষিক বোনাস ,যা পুজো বোনাস নামে পরিচিত,তা পায় নি । উল্টে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ ষষ্ঠীর দিনে কারখানার কর্মরত চার শ্রমিক নেতা কে বার্ষিক বোনাসের ন্যায্য দাবিতে শান্তিপূর্ন ও গনতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখানোর জন্য শোকজ নোটিশ -চার্জশীট ধরিয়ে দেওয়ায় উত্তেজক পরিস্হিতির সৃষ্টি হয়েছে  দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইলের সর্বত্র।এই পরিস্হিতে, সপ্তমীর সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত কারখানার  সিআইটিইউ সহ ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়নের যৌথ আলোচনায় বসে অবিলম্বে শান্তিপূর্ন ও গনতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখানোর জন্য চার শ্রমিক নেতা কে পাঠানো শোকজ নোটিশ –চার্জশীট প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি সম্মানজনক বোনাসের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

  আজ সকালে দলে দলে শ্রমিক দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের প্রবেশ পথে অর্জুন মুর্তির সামনে জড়ো হয়ে প্রথমে মানব-বন্ধন ও পরে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। সভায় সিআইটিইউ সহ ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । সিআইটিইউ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি ।

  এদিকে,শেষ খবর পাওয়া পর্যন্ত, আজ সকাল থেকে দিল্লিতে কর্তৃপক্ষের সাথে সিআইটিইউ সহ স্বীকৃত ট্রেড ইউনিয়ন সমুহের সাথে সেইল ও আরআইএনএল এর শ্রমিকদের বার্ষিক বোনাসের বিষয়ে ম্যারাথন আলোচনা চলছে।