Sunday, 6 November 2022

নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপনের প্রাক্কালে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল স্বেচ্ছা রক্তদান শিবির,অংকন প্রতিযোগীতা : বেনাচিতিতে বিশাল মিছিল।

 


দুর্গাপুর,৬ই নভেঃ : নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপনের প্রাক্কালে রক্তপতাকায়  সেজে উঠেছে ইস্পাতনগরীর বিভিন্ন জায়গা। আলোক সজ্জায় সেজেছে শহীদ আশিস-জব্বার ভবন । এই উপলক্ষে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার পক্ষ থেকে ইউনিয়ন দফ্তরে সকালে বিভিন্ন বয়েসের ছাত্র-ছাত্রীদের নিয়ে অংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। ২১১ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন । বিকালে থ্যালাসেমিয়া রোগীদের জন্য স্বেচ্ছা রক্তদান শিবিরে ৩০ জন রক্তদান করেন । উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়, বিশ্বরূপ ব্যানার্জি ,সুবীর সেনগুপ্ত,বিজয় সাহা,ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জী,কল্যান বোস প্রমুখ।

অন্যদিকে, সকালে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে  হর্ষবর্ধন রোড সেক্টর অফিসে নভেম্বর বিপ্লব বার্ষিকী ও সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিম বর্ধমান জেলার  ২৩-তম জেল সম্মেলন উপলক্ষে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে  ২৫ জন রক্তদান করেন। ১৬ জন মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেন ।বক্তব্য রাখেন সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিম বর্ধমান জেলার সম্পাদিকা শান্তি মজুমদার, আল্পনা চৌধুরী ও বিজ্ঞান মঞ্চের পক্ষে প্রদ্যুত মুখার্জী । উপস্হিত ছিলেন,মিতা ভট্টাচার্য,মাধুরী দাস,সুস্মিতা দাস,সুপ্রিয়া দত্ত প্রমুখ ।

বিকালে,বামপন্হী গনসংগঠনগুলির ডাকে রুটি-রুজি- কারখানা বাঁচানো,অবিলম্বে দুর্গাপুর পৌর নিগম ও সমবায় সংস্হা গুলিতে  নির্বাচন ও গনতন্ত্র পুনরুদ্ধার  এবং রাজ্য ও কেন্দ্রে শাসকদলের অবাধ দুর্ণীতির বিরুদ্ধে বার্তা দিয়ে বেনাচিতি বাজারের ভিরিঙ্গী মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত বিশাল মিছিল হয়। মিছিলে ছিলেন গৌরাঙ্গ চ্যাটার্জী,পার্থ মুখার্জি,বিপ্রেন্দু  চক্রবর্তি,শ্যামা ঘোষ,মহাদেব পাল প্রমুখ।



























































































Friday, 4 November 2022

রুটি-রুজি-কারখানা বাঁচানো, গনতন্ত্র পুনরুদ্ধার ও দূর্নীতি-মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বার্তা দিয়ে ইস্পাতনগরীর রাস্তায় ঘুরল মশালবাহী পথযাত্রা ।

 


দুর্গাপুর,৪ঠা নভেঃ : রুটি-রুজি- কারখানা বাঁচানো,অবিলম্বে দুর্গাপুর পৌর নিগম ও সমবায় সংস্হা গুলিতে  নির্বাচন ও গনতন্ত্র পুনরুদ্ধার  এবং বিরুদ্ধে বার্তা দিয়ে ইস্পাতনগরীতে শুরু হল মশালবাহী পথযাত্রা । আজ সন্ধ্যায় ,সিপিআই(এম)) এর দুর্গাপুর ইস্পাত ২ ও ১ এরিয়া কমিটির ডাকে  ইস্পাতনগরীর চন্ডিদাস থেকে পথযাত্রা বেরিয়ে রাজেন্দ্রপ্রসাদ ও সি-জোন ঘুরে সেপকো কলোনীতে পথযাত্রা শেষ হয়। রাজ্যের জ্বলন্ত সমস্যার সাথে সাথে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বেসরকারীকরনের প্রস্তাব বাতিল, ডিএসপি কারখানার  উৎপাদন ক্ষমতা বার্ষিক ১০ মিলিয়ন টন করার জন্য কেন্দ্রীয় বিনিয়োগ , ডিএসপি ও মনেট কারখানার  উচ্ছেদ হওয়া ঠিকা-শ্রমিকদের পুনর্বহাল ,বস্তি অঞ্চল ও সংলগ্ন গ্রামাঞ্চলে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ,বছরে ১০০ দিনের কাজ,বিভিন্ন ভাতা ও রেশন কার্ড,জরাজীর্ণ রাস্তাঘাট সারাই,জল-বিদ্যুৎ-স্বাস্হ্য ব্যবসহার বেহাল দশা থেকে পরিত্রান,ঠিকা শ্রমিকদের কাজে নিযুক্তি ও বেতন নিয়ে শাসক তৃণমূল দলের নেতাদের বেলাগাম দূর্ণীতি-দুর্বৃত্তায়ন এবং কয়লা-বালি-স্ক্র্যাপের ও ডিএসপির জমি-কোয়ার্টার নিয়ে শাসক দল ও পুলিশের যৌথ লুঠ অবিলম্বে বন্ধের দাবিতে সোচ্চার পদযাত্রার প্রথম দিনেই বিপুল মানুষের অংশগ্রহনে এলাকার মানুষ ও পথচলতি মানুষের মধ্যে সংগ্রামের সোচ্চার বার্তা পৌঁছে দিল । পদযাত্রার শেষে সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও স্বপন সরকার । এছাড়াও পদযাত্রায় ছিলেন পার্থ দাস,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জি,আল্পনা চৌধুরী প্রমুখ ।























 

Thursday, 3 November 2022

রাজ্যে আরপিডব্লুডি অ্যাক্ট ২০১৬ কার্যকর করার দাবিতে ডেপুটেশন।

 


দুর্গাপুর,৩রা নভেম্বর :  ২০১৬ সালের ১৬ই ডিসেম্বর সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয় প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকার আইন (আর পি ডব্লু ডি অ্যাক্ট ২০১৬)। এই আইনে মোট ২১ ধরনের প্রতিবন্ধকতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী প্রতিবন্ধকতা রাজ্য তালিকাভুক্ত হওয়ার কারণে কোনো রাজ্য সরকার আইনটি বিধি প্রণয়ন না করলে আইনের সুযোগ থেকে বঞ্চিত হবেন সেই রাজ্যের প্রতিবন্ধকতাযুক্ত মানুষ। ইতিমধ্যে দেশের বেশকিছু রাজ্য বিধি প্রণয়ন করলেও পশ্চিমবঙ্গে হয় নি।

আজ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী দুর্গাপুর ইস্পাত কমিটির পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে অবিলম্বে রাজ্যে আরপিডব্লুডি অ্যাক্ট ২০১৬ কার্যকর করা সহ অন্যান্য দাবিতে ডেপুটেশন দিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়।

উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, মলয় জাসু, দীপঙ্কর চৌধুরী, রূমা মন্ডল, সুব্রত সরকার, দিলীপ পাত্র,প্রমুখ।