Wednesday, 9 November 2022

দিন যাচ্ছে , পদযাত্রায় লোক বাড়ছে : ইস্পাতনগরীতে চোর-তাড়ানো আর গনতন্ত্র পুনরুদ্ধারের দাবি জোড়ালো হচ্ছে

 


দুর্গাপুর,৯ই নভেম্বর : বামপন্হী গনসংগঠন গুলির পক্ষ থেকে  রুটি-রুজি-কারখানা বাঁচানো, গনতন্ত্র পুনরুদ্ধার ও দূর্নীতি-মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বার্তা দিয়ে  নভেম্বর মাস জুড়ে ইস্পাতনগরীতে পদযাত্রা শুরু হয়েছে । যত সময় যাচ্ছে ,ততই মানুষের ভীড় বাড়ছে ,জোরদার হচ্ছে রাজ্য ও কেন্দ্রের শাসকদলের পর্বতপ্রমান দুর্ণীতির রাজত্বের অবসান, গনতন্ত্র পুনরুদ্ধার, রুটি-রুজি-কারখানা বাঁচানো- মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর । আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বিদ্যাপতি রোড থেকে পদযাত্রা শুরু হয়ে জয়দেব-ভারতী রোড হয়ে ভারতী মোড়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন ললিত মিশ্র । পদযাত্রায় অন্যান্যদের সাথে পা মেলালেন পার্থ দাস,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,স্বপন সরকার,দিপক ঘোষ প্রমুখ।






















Tuesday, 8 November 2022

খাদন বন্ধ,কারখানায় উৎখাত – ছাঁটাই – তোলাবাজি,চাষের জমিতে জমি-হাঙরদের হাঙ্গামা - প্রতিরোধের ডাক দিয়ে পদযাত্রা ।

 


দুর্গাপুর,৮ই নভেঃ : বাম গনসংগঠনদের যৌথ আহ্বানে আজ পদযাত্রায় অতিক্রম করল দুর্গাপুর পৌর নিগমের ১ নং ওয়ার্ডের বিস্তীর্ন অঞ্চল।কমলাইতলার পার্টি অফিসের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে রঘুনাথপুর,মধুপল্লী পরিক্রমা করে ধোবিঘাটে শেষ হয়। দুর্গাপুর ইস্পাতনগরী সংলগ্ন এই বিস্তীর্ন অঞ্চলে মানুষের রুটি-রুজি আজ বিপন্ন । তিন মাসের ধরে  বন্ধ কমলপুরে ঐতিহ্যবাহী পাথর খাদান। ফলে শয়ে শয়ে শ্রমিক কাজ হারিয়ে পথে বসেছেন। গন আন্দোলনের নেতা অজিত মন্ডল অভিযোগ করেছেন তৃণমুলের নেতারা বেআইনী পাথর খাদান মালিকদের কাছে কাটমানি খেয়ে সরকারী কে রাজস্ব ফাঁকি দেওয়ার ফলে কমলপুরে ঐতিহ্যবাহী পাথর খাদান বন্ধ হয়ে যাওয়ায় পথে। আদিবাসী বাসিন্দারা অভিযোগের আঙ্গুল তুলেছেন যে শাসক দল –পুলিশ-প্রশাসনের মদতে গড়ে ওঠা বেআইনী পাথর খাদান বনাঞ্চল ধ্বংস করেছে । অন্যদিকে রিয়াল এস্টেটের জমির হাঙ্গরদের কবলে পরে এলাকার কৃষি জমি বেহাত হচ্ছে । দুর্গাপুর ইস্পাত কারখানার পড়ে থাকা জমি বেআইনীভাবে বিক্রি করছে জমি-মাফিয়ারা। দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ নিশ্চুপ ।,এলাকায় চালু দুই কারখানা শার্প ফেরোএল ( পূর্বতন মনেট কারখানা ) এবং সুমঙ্গল ইস্পাত প্রাইভেট লিমিটেড  বামফ্রন্টের সময় গড়ে ওঠে।২০১১ ও পরে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের পর থেকে ১নং ওয়ার্ডে শাসক তৃণমূল দলের ধারাবাহিক  সন্ত্রাসের শিকার সিপিআইএম এর কর্মি ও নেতৃবৃন্দ । কারখানা দুটি থেকে সিআইটিইউ করার অপরাধে উচ্ছেদ হয়েছেন বহু শ্রমিক । শ্রমিক হিসাবে কাজে নিযুক্তির জন্য শাসক দলের নেতাকে দিতে হয় কাটমানি। ঠিকাদাররা প্রতিমাসে শ্রমিকদের বেতন থেকে টাকা কেটে শাসকদলের নেতার এজেন্টের কাছে সেই টাকা পৌছে দেয় বলে অভিযোগ উঠেছে। চাকুরী থেকে অবসরের সীমা ৬০ থেকে কমিয়ে ৫৮ বছর করে দেওয়ার ফলে বহু পুরনো ও দক্ষ শ্রমিক কাজ হারিয়েছেন । সন্ত্রাসের দিনের অবসান করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ডাক দিয়ে পদযাত্রায় পা মেলালেন কাজ হারা শ্রমিক অলোক দে,ভূষন সরকারের মত শ্রমিক সহ ছাত্র-যুব-মহিলা-কৃষক-ক্ষুদ্র ব্যবসায়ী সহ এলাকার বাসিন্দারা । তাদের সাথে পা মিলিয়ে নেতৃত্ব দিলেন অজিত মন্ডল,দিপক ঘোষ,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি,জীবন আইচ,মিতা ভট্টাচার্য সহ গনআন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ ।
























Monday, 7 November 2022

ইস্পাতনগরীতে ১০৬-তম নভেম্বর বিপ্লব দিবস পালিত হল ।

 


দুর্গাপুর,৭ই নভেঃ : ১৯১৭ সালের ৭ই নভেঃ থেকে ১৭ই নভেঃ তৎকালীন রাশিয়া কমরেড লেনিনের সুযোগ্য  নির্দেশনায় বলশেভিক পার্টির নেতৃত্বে নভেম্বর বিপ্লব পৃথিবীর প্রথম শ্রমিক শ্রেনীর সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের জন্ম দিয়েছিল । বিপ্লবের ১০৬-তম দিবসে আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে ইস্পাতনগরীতে মহান নভেম্বর বিপ্লব কে স্মরণ করা হয় । সকালে বি.টি.রণদিভে ভবন,চিত্তব্রত মজুমদার ভবন,অ্যালয় স্টিল প্ল্যান্ট ইউনিয়ন দপ্তর সহ অন্যান্য জায়গায় মহান নভেম্বর বিপ্লব কে স্মরণ করে রক্তপতাকা উত্তোলন করা হয়।শহীদ আশিস-জব্বার ভবনে রক্তপতাকা উত্তোলন করা হয়। রক্তপতাকা উত্তোলন করেন প্রবীন পার্টি নেতা সন্তোষ দেবরায় । শহীদ বেদীতে মাল্যদান করেন সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার, দিপক ঘোষ,অজিত মণ্ডল প্রমুখ । অন্যদিকে ৫/৫ কৃত্তিবাস রোডে রক্তপতাকা উত্তোলন করেন সলিল দাসগুপ্ত । শহীদ বেদীতে মাল্যদান করেন সলিল দাসগুপ্ত,স্বপন সরকার,স্বপন ব্যানার্জী,আল্পনা চৌধুরী প্রমুখ। এই উপলক্ষে ,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর পক্ষ থেকে বি.টি.রণদিভে ভবন থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট পর্যন্ত সব কটি রোটারি লাল পতাকায় সাজিয়ে তোলা হয়েছে ।