Monday, 13 February 2023

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বস্তির বাসিন্দাদের পাশে দাঁড়াল সিআইটিইউ : ইস্পাতনগরীতে “ত্রিপুরা সংহতি দিবস” উপলক্ষ্যে মিছিল ।

 


দুর্গাপুর,১৩ই ফেব্রুঃ : আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর সম্পাদকমণ্ডলীর সদস্যরা সহ সিআইটিইউ এর প্রতিনিধিদল ইস্পাতনগরীর প্রান্তিকা সংলগ্ন তালতলা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাসিন্দাদের সাথে দেখা করে তাদের হাতে কম্বল-চাল-বিস্কুট তুলে দিয়েছেন । এই ভয়াবহ অগ্নিকান্ড ২৬টি বাড়ি পুড়ে যায় । কিন্তু ঘটনার পর তিন দিন কেটে গেলেও বস্তির পুড়ে যাওয়া ঘরের পুনর্গঠনের বিষয়ে কোন উচ্চবাচ্য প্রশাসনিক মহল থেকে না করার জন্য বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে । ইউনিয়ন নেতৃবৃন্দের পক্ষ থেকে বাসিন্দাদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানানোর সাথে সাথে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অবিলম্বে সমস্যা সমাধানের যথাযথ দাবি জানানো হবে বলে সিআইটিইউ এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন । প্রতিনিধিদলে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জি,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ প্রমুখ ।

অন্যদিকে.বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ ও ১ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে ইস্পাতনগরীর অশোক এভিন্যুর খোলা মার্কেট থেকে ডি-সেক্টর মার্কেট পর্যন্ত “ত্রিপুরা সংহতি দিবস” উপলক্ষ্যে মিছিল হয়। মিছিলে ছিলেন সীমান্ত তরফদার, দিপক ঘোষ,নিমাই ঘোষ প্রমুখ ।
















 

প্রয়াত শ্রমিক নেতা শক্তি মাঝি ।

 


দুর্গাপুর,১৩ই ফেব্রুঃ : আজ ভোর তিন টে নাগাদ স্হানীয় একটি নার্সিং হোমে  প্রয়াত হলেন শ্রমিক নেতা শক্তি মাঝি।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৮। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ইস্পাতনগরী সহ সমগ্র শিল্পাঞ্চলে । পরে তাঁর মরদেহ সেইল সমবায় আবাসন অঞ্চলে রবীন্দ্র – নজরুল – সুকান্ত মঞ্চে নিয়ে আসা হলে পার্টির পক্ষ থেকে মরদেহ রক্তপতাকায় আচ্ছাদিত করা হয় ও মাল্যদান করেন পার্টির প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,দিলীপ গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃবৃন্দ,বিভিন্ন গনসংগঠনের নেতৃবৃন্দ সহ বহু সাধারন মানুষ । পরে তাঁর মরদেহ বি.টি. রণদিভে ভবনে নিয়ে আসা হলে ,মরদেহে মাল্যদান করেন ললিত মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি ,দিপক ঘোষ,সুখময় বোস সহ সিআইটিইউ এর নেতৃবৃন্দ ।

সংক্ষিপ্ত জীবনী : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর সম্পাদকমণ্ডলীর দীর্ঘদিনের সদস্য ও ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সদস্য ছিলেন প্রয়াত শক্তি মাঝি । বর্তমানে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির অন্তর্গত শাখা সদস্য ছিলেন । ১৯৪৫ সালে তিনি জন্ম গ্রহন করেন । ১৯৬২ সালে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার কোকওভেন বিভাগে যোগ দান করে,ধীরে ধীরে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন । পরে ১৯৬৮ সালে তিনি পার্টি সভ্যপদ লাভ করেন । ১৯৭০-এর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে তাঁকে দীর্ঘদিন এলাকাছাড়া হতে হয় । ইস্পাতনগরীর জয়দেব রোডে তাঁর কোয়ার্টার দখল হয়ে যায় । কিন্তু তিনি অদম্য মনোবল নিয়ে পার্টি ও ইউনিয়নের কাজ চালিয়ে যান । তাঁর এই লড়াকু মনোভাব ও সহজ-সরল জীবন যাপন সাধারন মানুষের কাছে তাকে সর্বজনগ্রাহ্য করে তোলে । এছাড়াও সেক্টর সংগঠন ,থ্যালাসেমিয়া রোগীদের সংগঠন ও নার্সিং ট্রেনিং এর জন্য তার অবদান বিশেষ উল্লেখনীয়।






Friday, 10 February 2023

সেইলের নয়া বার্ষিক বোনাস চুক্তির বিরোধীতায় সিআইটিইউ : দুর্গাপুর ইস্পাতে শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,১০ ফেব্রুঃ : সেইল-আরআইএনএল এর “শ্রমিক-বিরোধী” বেতন-চুক্তির “মৌ” এর পরে আরো একবার বঞ্চিত হতে চলেছে সেইলের স্হায়ী শ্রমিকরা । বেতন-চুক্তির “মৌ” এর সাথে সাথে সেইলের নয়া বার্ষিক বোনাস চুক্তিতেও এই অভিযোগে সিআইটিইউ সাক্ষর করে নি।এআইটিইউসি ও এই  চুক্তিতে সাক্ষর করে নি। নয়া বার্ষিক বোনাস চুক্তির বিরোধীতা,ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তি সহ অবিলম্বে ন্যায্য ও পূর্ণাঙ্গ বেতন-চুক্তি,সমস্ত বকেয়া প্রাপ্য সহ অন্যান্য দাবিতে আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর দপ্তরের সামনে কারখানার স্হায়ী শ্রমিকরা জোড়ালো বিক্ষোভ দেখালেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি, ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জি ও প্রদ্যুত মুখার্জি । অন্যদিকে,আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের সামনে, ঠিকা শ্রমিকদের সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ(সিআইটিইউ) এর ডাকে অবিলম্বে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভূক্তি সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাতের ঠিকা শ্রমিকরা বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। সমাবেশ থেকে আগামী ১২ই ফেব্রুঃ বোকারোতে সেইল ও আরআইএনএল-এর সর্বভারতীয় ইস্পাত ঠিকা শ্রমিকদের নবম জাতীয় কনভেনশন কে সফল করার আহ্বান জানানো হয়। উপস্হিত ছিলেন আশিস মিশ্র,নিমাই ঘোষ, প্রদ্যুত মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।সন্ধ্যায় ইস্পাতনগরীর ভগৎ সিং মোড়ে কেন্দ্রের বিজেপি সরকারের প্রত্যক্ষ মদতে চলা আদানি গ্রুপের সর্বনাশা জালিয়াতি ও জনবিরোধী কেন্দ্রিয় বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ সভা হয় । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র ১ এরিয়া কমিটির ডাকে এই সভায় বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি ও স্বপন মজুমদার ।














Monday, 6 February 2023

আদানির সংস্হায় আর্থিক কেলেংকারির বিরুদ্ধে ইস্পাতনগরীতে বিক্ষোভ।

 


দুর্গাপুর,৬ই ফেব্রু : মোদি সরকারের চাপে আদানির সংস্হায় বিনিয়োগ করে স্টেট ব্যাঙ্ক-এলআইসির আমানতকারিদের স্বার্থ বিঘ্নিত করার অভিযোগ করে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে ইস্পাতনগরীর বি-জোন স্টেট ব্যাঙ্ক শাখার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রদ্যুত মুখার্জি ও বিশ্বরূপ ব্যানার্জি । সন্ধ্যায় ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির ডাকে অপর বিক্ষোভ সভায় হিণ্ডেনবুর্গ রিসার্চ রিপোর্ট ও আদানি গ্রুপের সংস্হার শেয়ারে কৃত্রিম দর-বৃদ্ধি ও সাম্প্রতিক ধারাবাহিক পতনের বিষয়ে বক্তব্য রাখেন আল্পনা চৌধুরী,স্বপন সরকার ও পার্থ দাস ।






Saturday, 4 February 2023

দুর্গাপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত অজয় ব্যানার্জির স্মরণসভা অনুষ্ঠিত হোল।

 


দুর্গাপুর,৪ঠা ফেব্রুঃ : গত ১৮ই জানুঃ কোলকাতার এক হাসপাতালে প্রয়াত হন  দুর্গাপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বামপন্হী আন্দোলনের একনিষ্ঠ অগ্রণী কর্মী অজয় ব্যানার্জি । ছয় দশকের বেশী সময় ধরে দুর্গাপুরের ক্রীড়া জগতের অন্যতম পুরোধা অজয় ব্যানার্জির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে ক্রীড়া মহল সহ বাম রাজনীতির শিবিরে ।

অধুনা বাংলাদেশের ফরিদপুরে ১৯৪০ সালের ১৮ই অক্টোবর তিনি জন্মগ্রহন করেন। ছাত্র জীবনের শুরু কোলকাতায় । ছাত্র বয়স থেকে ফুটবল খেলার সাথে যুক্ত হন । গোলকিপার ছিলেন । জীবিকার স্বার্থে ১৯৬০ সালে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক হিসেবে কাজে যোগ দেন এবং ২০০০ সালে অবসর গ্রহন করেন । মৃদুভাষী,নিরহংকারি, অজয় ব্যানার্জি কর্মজীবন ও অবসর গ্রহনের পরে মৃত্যুর আগে পর্যন্ত সমান ভাবে ক্রীড়া সংগঠক ও পার্টি সদস্য হিসাবে রাজনৈতিক ও সামাজিক কার্যকলাপের সাথে তিনি যুক্ত ছিলেন । কর্মজীবনে গোড়াতেই তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর সদস্য হয়ে অগ্রণী ভুমিকা পালন করেন । পরে পার্টি সভ্যপদ লাভ করেন। তিনি ১৯৬১ সালে ঐতিহ্যশালী টাউন ক্লাবে যোগদান করেন । মৃত্যুকালে তিনি ঐ ক্লাবের সম্পাদক ছিলেন।ক্রীড়াবিদ থেকে ক্রীড়া সংগঠক উভয় ক্ষেত্রে সমান পারদর্শিতা দেখিয়েছেন । দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এর গুরুত্বপূর্ন দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্হার সম্পাদক ও সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন । দুর্গাপুর রেফারিজ অ্যাসোসিয়েশন এর লাইফ মেম্বার হিসাবেও সমান দায়িত্ব পালন করেছেন।




   আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর উদ্যোগে প্রয়াত অজয় ব্যানার্জির স্মরণসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সুখময় বোস,কাজল মজুমদার,মুকুল মাজি,বরুন চ্যাটার্জি( আইএনটিইউসি),নরসিং গুরুং(এআইটিইউসি),সীমান্ত চ্যাটার্জি ও বিশ্বরূপ ব্যানার্জি ( সিআইটিইউ )।বক্তারা তাঁর জীবনের বহুমুখী কার্যকলাপের বিভিন্ন দিক আলোচনার সাথে সাথে বাম মতাদর্শের দৃঢ় অবস্হানের কথা স্মরন করিয়ে দিয়ে আগামীদিনে ক্রীড়া আন্দোলন কে বিকশিত করার জন্য তাঁর অবদান কে পাথেয় করার আহ্বান জানান।

Wednesday, 1 February 2023

সিআইটিইউ এর ডাকে অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,১লা ফেব্রুঃ : আজ সকালে, এইচএসইইউ (সিআইটিইউ) ও এএসপিসিইইউ(সিআইটিইউ) এর যৌথ আহ্বানে, অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে স্হায়ী ও  ঠিকা শ্রমিকরা অবিলম্বে সেইল-আরআইএনএলে এনজেসিএস আলোচনা শুরু,বার্ষিক বোনাসের অদেয় অংশ সহ সমস্ত বকেয়া প্রদান ও বেতন চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভূক্তি, অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারিকরনের উদ্দেশ্যে কেন্দ্রিয় সরকারের সরকারের উদ্যোগ অবিলম্বে বাতিল ঘোষনার সাথে সাথে অবিলম্বে কারখানার আধুনিকিকরন,শ্রমিক নিয়োগ সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান ।বক্তব্য রাখেন নবেন্দু সরকার। উপস্হিত ছিলেন নিখিল কুমার দাস,বিশ্বজিত ধর চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।সমাবেশ থেকে আগামীকাল সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে দুর্গাপুরের সিটি সেন্টারে শ্রমিক সমাবেশ কে সফল করার আহ্বান জানানো হয়।