Thursday, 9 March 2023

ইস্পাতনগরীতে পার্টির ডাকে মিছিল ।

 


দুর্গাপুর,৯ই মার্চ : আজ সন্ধ্যায়, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির আহ্বানে রাজ্য সরকারী কর্মচারীদের ধর্মঘটের সমর্থনে-ত্রিপুরায় বর্বোরোচিত সন্ত্রাস অবিলম্বে বন্ধ-রান্নার গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যাহার-স্কুল বন্ধের উদ্যোগ অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে ও সাগরদীঘি বিধানসভার নির্বাচনে তৃণমূল-বিজেপি কে পরাস্ত করে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কে জয়ী করার জন্য জনগন কে অভিনন্দন জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল হয়। উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ । মিছিল ইস্পাতনগরীর বি-জোনের চন্ডিদাস বাজার  থেকে বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে সেইল সমবায় আবাসন অঞ্চলে কবিগুরু ( দ্বিতীয় স্টপেজ )–এ শেষ হয় ।

























Monday, 6 March 2023

ত্রিপুরায় বর্বোরোচিত সন্ত্রাস অবিলম্বে বন্ধ ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল ।

 


দুর্গাপুর,৬ই মার্চ : আজ বিকালে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির আহ্বানে বিধান সভার নির্বাচনের পরে ত্রিপুরায় বিজেপি-র নেতৃত্বে পার্টি সদস্য-সমর্থকদের বিরুদ্ধে বর্বোরোচিত সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল হয়। উপস্হিত ছিলেন সীমান্ত তরফদার,দিপক ঘোষ,মিতা ভট্টাচার্য,দেবব্রত দাস,প্রদ্যুত মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ । মিছিল আশিস মার্কেট থেকে বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে আবার আশিস মার্কেটে এসে শেষ হয় ।



















Sunday, 5 March 2023

ত্রিপুরায় নির্বাচনের পরে বিজেপি-র নেতৃত্বে রক্তক্ষয়ী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল : অবিলম্বে স্বচ্ছ পুর নির্বাচনের দাবিতে সই-সংগ্রহ।

 


দুর্গাপুর,৫ই মার্চ : আজ বিকালে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির আহ্বানে ইস্পাতনগরীর বি-জোন মেইন্টেন্যানস থেকে ডেভিড-তিলক মোড় পর্যন্ত নির্বাচনের পরে ত্রিপুরায় বিজেপি-র নেতৃত্বে পার্টি সদস্য-সমর্থকদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল হয়। উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,দিপক ঘোষ,সীমন্ত চ্যাটার্জি,নবেন্দু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

এদিকে,আজ সকালে, ইস্পাতনগরীর আশিস মার্কেটে,অবিলম্বে দুর্গাপুর পৌর নিগমের স্বচ্ছ পুর নির্বাচনের দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে সই-সংগ্রহ করা হয়। সই-সংগ্রহে জনগনের পক্ষ থেকে ভালো সারা মিলেছে।উপস্হিত ছিলেন সীমান্ত তরফদার,অজিত মন্ডল,মিতা ভট্টাচার্য,দেবব্রত দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ ।



























প্রয়াত হলেন অতীত দিনের ইস্পাত শ্রমিক আন্দোলনের নেতৃত্ব এন.সি.পাল ।

 


দুর্গাপুর,৫ই মার্চ : গতকাল সন্ধ্যায়, দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে প্রয়াত হয়েছেন অতীত দিনের ইস্পাত শ্রমিক আন্দোলনের নেতৃত্ব ও ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির শাখা সদস্য নির্মল চন্দ্র পাল । তিনি এন.সি.পাল নামে সমাধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩।তাঁর তিন পুত্র,পুত্রবধু ও নাতিরা বর্তমান। তাঁর মরদেহ বি.টি.রণদিভে ভবন ও ৫/৫ কৃত্তিবাস রোডে ভবনে নিয়ে আসা হলে রক্তপতাকা দিয়ে তাঁর মরদেহ আচ্ছাদিত করে ও মাল্যদান করে শ্রদ্ধা জানান পার্থ দাস,বিশ্বরূপ ব্যানার্জি,স্বপন সরকার,সীমান্ত চ্যাটার্জি,সন্তোষ দেবরায়,জীবন রায় প্রমুখ । পরে তাঁর শেষকৃত্য সম্পূর্ন হয় ।

সংক্ষিপ্ত জীবনী : ১৯৬৪ সালে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার কোকওভেন বিভাগে কাজে যোগ দেন ও ২০০০ সালে অবসর গ্রহন করেন । কর্মস্হলে তিনি হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর সভ্যপদ গ্রহন করেন ও পরে ইউনিয়নের সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। পার্টি সভ্য হিসাবে জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন । ১৯৭০ সালে আধা ফ্যাসিবাদি আক্রমনের দিনে ইস্পাতনগরীর সেক্টর সংগঠন ও ইস্পাত শ্রমিক আন্দোলনে বীরত্বপূর্ণ ভুমিকা পালন করেন।একই সাথে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের তিনি নেতৃত্ব দিয়েছেন।তাঁর নেতৃত্বে দুর্গাপুর ইস্পাত কারখানার কোকওভেন বিভাগের ‘কোকওভেন কালচারাল ক্লাব’ দুর্গাপুরে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। পরবর্তীকালে,তাঁর বাসস্হান অঞ্চল গোপালপুর পঞ্চায়েত অঞ্চলে শিক্ষা ও অন্যান্য পরিকাঠামো উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।