Wednesday, 12 April 2023

ইস্পাতনগরীতে পালিত হল শহীদ সফদর হাসমির জন্মদিবস ও ৩৫-তম জাতীয় পথনাটক দিবস ।

 


দুর্গাপুর , ১২ই এপ্রিল :আজ সকালে,দুর্গাপুরের সাংস্কৃতিক দল সমুহের পক্ষ থেকে ইস্পাতনগরীর এ-জোন মেজর পার্কের উন্মুক্ত প্রাঙ্গণে জাতীয় পথ নাটক দিবস পালন করা হল।বিশ্বখ্যাত নাট্যকার সফদর হাসমি , গাজিয়াবাদে তাঁর বিখ্যাত পথনাটক হল্লা -বোল প্রদর্শন করার সময় , কংগ্রেসী-ঘাতক বাহিনীর নৃশংস আক্রমনে ১লা জানুয়ারী ১৯৮৯ সালে আহত হয়ে পরের দিন মারা যান । তাঁর জন্মদিবসকে জাতীয় পথনাটক দিবস হিসাবে উদযাপন করা হয় । বৈপ্লবিক নাট্যকার,নাট্য পরিচালক ও অভিনেতা শহীদ সফদার হাসমীর ৭০-তম জন্মদিনে জাতীয় পথ নাটক দিবসে ভারতীয় গণনাট্য সংঘ, গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, জনবাদী লেখক সংঘ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সম্মিলিত উদ্যোগে এই অনুষ্ঠানে সংগীত,পথ নাটক,আলোচনার মাধ্যমে শহীদ সফদার হাসমীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।“শ্রদ্ধাঞ্জলী”,”মুখোস”.”হরিবোল ও ঘটক” এবং সফদার হাসমী রচিত “হল্লাবোল” – এই চারটি পথ নাটক উপস্হাপিত হয়। বক্তব্য রাখেন সীমান্ত তরফদার ও কানাই বিশ্বাস।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৃজক পালিত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ ও বহু দর্শক ।

























Monday, 3 April 2023

৫ই এপ্রিল দিল্লিতে শ্রমিক-কৃষক সংঘর্ষ র‌্যালি সফল করার আহ্বান জানিয়ে দুর্গাপুর ইস্পাতে শ্রমিক জমায়েত ।

 


দুর্গাপুর,৩রা এপ্রিল : আজ সকলে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ  ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে স্হায়ী শ্রমিকরা আগামী ৫ই এপ্রিল দিল্লিতে মোদি সরকারে শ্রমিক-কৃষক বিরোধী ও কর্পোরেট-প্রেমী নীতির বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে জমায়েত করে ৫ই এপ্রিল দিল্লিতে শ্রমিক-কৃষক সংঘর্ষ র‌্যালি সফল করার আহ্বান জানালেন।আগামী ৫ই এপ্রিল দিল্লিতে শ্রমিক-কৃষক সংঘর্ষ র‌্যালিতে যোগ দেওয়ার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ’য়ে শ’য়ে স্হায়ী ও ঠিকা শ্রমিক দিল্লির বিক্ষোভ সমাবেশে যোগ দেবেন বলে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন।ইতিমধ্যে বহু শ্রমিক দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

এছাড়াও,আজকের শ্রমিক জমায়েত থেকে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল-আরআইএনএল এর ঠিকা শ্রমিকদের বেতন চুক্তিতে অন্তর্ভুক্তি,অবিলম্বে পুর্নাঙ্গ বেতন চুক্তি, ঠিকা শ্রমিকদের অবিলম্বে যথাযথ বেতন প্রদান সহ অন্যান্য দাবিতেও শ্রমিকরা আওয়াজ তোলেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি । 






Saturday, 1 April 2023

৫ই এপ্রিল শ্রমিক-কৃষক সংঘর্ষ র‌্যালি সফল করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে বাইক মিছিল ।

 


দুর্গাপুর,১লা এপ্রিল : আজ বিকলে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ  ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের স্হায়ী শ্রমিকরা আগামী ৫ই এপ্রিল দিল্লিতে মোদি সরকারে শ্রমিক-কৃষক বিরোধী শ্রমিক-কৃষক সংঘর্ষ র‌্যালি সফল করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরী থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট পর্যন্ত বাইক মিছিল করলেন। তিলক ময়দান থেকে মিছিল শুরু হয়ে ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা ঘুরে লিঙ্ক রোড ধরে লাল পতাকায় সুসজ্জিত মোটর বাইক মিছিল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট পর্যন্ত যায়।মিছিলে উপস্হিত ছিলেন ললিত মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি প্রমুখ । সকালে,অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিক বিক্ষোভ সমাবেশ থেকে একই আহ্বান জানানো হয়। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) ও এএসপিসিইউ (সিআইটিইউ) এর যৌথ আহ্বানে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল-আরআইএনএল এর ঠিকা শ্রমিকদের বেতন চুক্তিতে অন্তর্ভুক্তি,অবিলম্বে পুর্নাঙ্গ বেতন চুক্তি, ঠিকা শ্রমিকদের অবিলম্বে যথাযথ ভিডিএ প্রদান,ছুটি সহ অন্যান্য দাবিতে প্ল্যান্টের অভ্যন্তরে ঠিকা ও স্হায়ী শ্রমিকরা একযোগে বিক্ষোভ দেখান । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বজিত ধর চৌধুরী ও বিশ্বদীপ চ্যাটার্জি ।