Tuesday, 18 April 2023

খিড়কি দরজা দিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের বেসরকারীকরনের প্রচেষ্টার বিরুদ্ধে সিআইটিইউ এর বিক্ষোভ ।

 


দুর্গাপুর,১৮ই এপ্রিল : গত ১৩ই এপ্রিল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের কয়েকটি বিভাগের চিকিৎসক চেয়ে বেসরকারি উদ্যোগ আহ্বান করে “ এক্সপ্রেসন অফ ইন্টারেস্ট “ সংক্ষেপে ইওআই আহ্বান করা হয় । আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে শ্রমিক-কর্মচারী-স্বাস্হ্য কর্মীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ও হাসপাতালের পরিকাঠমোর আধুনিকীরন-উপযুক্ত সংখ্যক স্হায়ী ডাক্তার,নার্স ও চিকিৎসা কর্মী নিয়োগ-অস্হায়ী কর্মীদের স্হায়ীকরনের দাবিতে গলায় দাবি-সম্মত প্ল্যাকার্ড ঝুলিয়ে হাসপাতাল চত্বরে মৌন মিছিল করেন। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,তমালি ভট্টাচার্য,সুরজিত ঘোষ ও প্রদ্যুত মুখার্জি ।সমাবেশ চলাকালীন রোগীরা ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে পরিষেবা সংক্রান্ত অভাব-অভিযোগ তুলে ধরেন । বিশেষ করে রোগীদের ব্যবহারের জন্য শৌচাগার কে স্টোর রুম করার অভিযোগ করেন । ইউনয়নের পক্ষ থেকে প্রতিনিধিদল দাবি-সম্বলিত স্মারক লিপি কর্তৃপক্ষর কাছে জমা দিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়া হিসেবে অবিলম্বে ঐ শৌচাগার কে রোগীদের ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় এবং কর্তৃপক্ষ সেই দাবি মেনে নিয়ে শৌচাগারটি ব্যবহারের জন্য খুলে দেয় । অবিভক্ত বর্ধমান জেলার আমল থেকে জেলার তো বটেই পার্শ্ববর্তি জেলা সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের চিকিৎসার অন্যতম ভরসাস্হল হল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল । দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মরত ও অবসরপ্রাপ্ত  শ্রমিক-আধিকারিক ও তাদের পরিবারবর্গের চিকিৎসার সাথে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্হার কর্মরতরা এবং সাধারন মানুষ কে সুলভ মূল্যে সুচিকিৎসা জুগিয়ে এসেছে মেইন হাসপাতাল । নয়া অর্থনীতির কোপে বিশেষতঃ মোদি সরকারের রাষ্ট্রায়ত্ব সংস্হা-বিরোধী নীতির ফলে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ হেলথ সেন্টার ও প্ল্যান্ট মেডিক্যাল এর চিকিৎসা পরিকাঠামো দুরাবস্হার মুখে পড়েছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি অভিযোগ করেছেন। তিনি বলেন যে দুর্গাপুর ইস্পাত কারখানা ও সর্বোপরি সেইল সর্বকালীন রেকর্ড মুনাফা করেছে । তাই এই সুবর্ণ সুযোগ কে ব্যবহার করে অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য চিকিৎসা পরিকাঠামোর জন্য মৌলিক বিনিয়োগ না করলে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ চিকিৎসা পরিষেবা চিররুগ্ন হয়ে পড়বে। আজ এই বিষয়ে বিস্তারিত অভিযোগ ও সমাধানের জন্য প্রস্তাব জানিয়ে মেইন হাসপাতালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেডিক্যাল এ্যান্ড হেলথ সার্ভিস এর কর্তৃপক্ষের কাছে ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় । বক্তারা অভিযোগ করেন যে ক্রমান্বয়ে ব্যয়-বরাদ্দ কমানো  এবং ডাক্তার-নার্স-স্বাস্হ্য কর্মিদের নিয়োগ অস্বাভবিক কমানোর ফলে স্বাস্হ্য পরিষেবা অবনতি হয়েছে ।কিছু হেলথ সেন্টার বন্ধ হয়েছে। বাকি গুলি আগের মতো পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে । ফলে মেইন হাসপাতালের উপর চাপ বাড়ছে । ৬০০ বেডের মেইন হাসপাতালে মোট ২২টি ওয়ার্ড আছে  । বছরে প্রায় ১০ লক্ষ রোগীর চিকিৎসা ( ইনডোর ও আউটডোর মিলিয়ে ) হয় মেইন হাসপাতালে ।১৪৮ জন নূন্যতম ডাক্তার প্রয়োজন। অথচ মাত্র ৭০ জন ডাক্তার , ১০০ জন নার্স ও অপর্যাপ্ত স্বাস্হ কর্মি - ড্রেসার – ফার্মাসিস্ট – টেকনিশিয়ান নিয়ে অপ্রতুল স্বাস্হ্য পরিষেবায় বিপাকে পড়ছেন রোগীরা ।অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের ঢিলেঢালা ব্যবস্হার সুযোগ নিয়ে বাড়ছে চুরি,অসাধু কাজের প্রবনতা। অন্যদিকে চলছে দৈনন্দিন কাজে অবহেলা,প্রশাসনিক নির্দেশ অমান্য করার প্রবনতা। ঠিক কত সংখ্যক ঠিকা শ্রমিক হাসপাতালে কাজ করেন,তার সঠিক হিসাব হাসপাতাল কর্তৃপক্ষ কাছে নেই। অক্সিজেন সিলিন্ডার ও হাসপাতালের কিচেনের চুরির ঘটনা নজরে এলেও এখনও নিরাপত্তার বিষয়ে চরম গাফিলতি দেখাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ভাবে চিকিৎসা ব্যবস্হার মত গুরুত্বপূর্ণ বিষয় কে হেলাফেলা করে বেসরকারীকরনের উদ্যোগ গ্রহন করে চিকিৎসা ব্যবস্হা কে সঙ্কুচিত করতে চাইছে বলে অভিযোগ করেছেন বক্তারা।বক্তব্য রাখতে গিয়ে বিশ্বরূপ ব্যানার্জি অভিযোগ করেছেন যে স্হায়ী কর্মী নিয়োগের অবহেলায় সাম্প্রতিক এক সংঘর্ষের ঘটনা কে কেন্দ্র করে অপারেশন বন্ধ রাখার মত ভয়াবহ নজির তৈরি হয়েছে । অন্যদিকে স্হায়ী কাজে নিযুক্ত অস্হায়ী শ্রমিকদের স্হায়ীকরনে অবহেলা,ঠিকা শ্রমিকদের স্বল্প মজুরী পরিস্হিতি কে আরো জটিল করে তুলছে। দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য কর্তৃপক্ষের উচিত অবিলম্বে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) সহ সাতটি ইউনিয়নের সাথে যৌথ আলোচনা শুরু করা।

এদিন সকালে অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিক চকে সিআইটিইউ এর ডাকে ঠিকা ও স্থায়ী শ্রমিকরা জমায়েত করে অবিলম্বে সেইল-আরআইএনএলে এনজেসিএস আলোচনা শুরু,বার্ষিক বোনাসের অদেয় অংশ সহ সমস্ত বকেয়া প্রদান ও বেতন চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভূক্তি, অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারিকরনের উদ্দেশ্যে কেন্দ্রিয় সরকারের সরকারের উদ্যোগ অবিলম্বে বাতিল ঘোষনার সাথে সাথে অবিলম্বে কারখানার আধুনিকিকরন,শ্রমিক নিয়োগ সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান ।বক্তব্য রাখেন নিখিল কুমার দাস ও বিশ্বজিত ধর চৌধুরী।





























































Monday, 17 April 2023

১৮ই এপ্রিল দুর্গাপুর পৌর নিগম অভিযান কে সফল করার জন্য দুর্গাপুর ইস্পাতে শ্রমিকদের আহ্বান : হুইল অ্যান্ড অ্যাক্সেল কারখানা বাঁচাতে মিছিল,সভা।

 


দুর্গাপুর,১৪ই এপ্রিল : “ রক্ষা করো দুর্গাপুর “ ও “পুনর্গঠন করো দুর্গাপুর “ আহ্বান জানিয়ে,আগামী ১৮ই এপ্রিল দুর্গাপুর পৌর নিগম অভিযানের ডাক দিয়েছে সিপিআইএম। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনের বদলে দীর্ঘদিন ধরে দুর্গাপুর পৌর নিগমে পৌর প্রশাসক বসিয়ে বকলমে তৃণমুলের বোর্ড চলছে বলে সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ করে অবিলম্বে  দুর্নীতিগ্রস্থ বোর্ড হটাও-দ্রুত স্বচ্ছ পুরভোট-শিল্প রক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধি-গনতন্ত্র রক্ষা-আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে সিপিআইএম এর পক্ষ দুর্গাপুর পৌর নিগম অঞ্চলে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হয়েছে এবং আগামী ১৮ই এপ্রিল দুর্গাপুর পৌর নিগম অভিযানের ডাক দিয়েছে। এই অভিযান কে সফল করার আহ্বান জানিয়ে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ  ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে শ্রমিক সমাবেশ হয়। জমায়েত এছাড়াও,আজকের শ্রমিক জমায়েত থেকে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল-আরআইএনএল এর ঠিকা শ্রমিকদের বেতন চুক্তিতে অন্তর্ভুক্তি,অবিলম্বে পুর্নাঙ্গ বেতন চুক্তি, ঠিকা শ্রমিকদের অবিলম্বে যথাযথ বেতন প্রদান সহ অন্যান্য দাবিতে এবং সমস্ত ধরনের বিভেদের রাজনীতির বিরুদ্ধে শ্রমিকরা আওয়াজ তোলেন ।সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও প্রদ্যুত মুখার্জি ।

 পরে, দুর্গাপুর ইস্পাত কারখানার হুইল অ্যান্ড অ্যাক্সেল বিভাগে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে শ্রমিকরা মিছিল করেন। দুর্গাপুর ইস্পাত কারখানার আয়ের অন্যতম উৎস হোল হুইল অ্যান্ড অ্যাক্সেল বিভাগে উৎপাদিত রেলের চাকা ও অ্যাক্সেল যার প্রায় একমাত্র ক্রেতা হোল ভারতীয় রেল । অন্যদিকে বিদেশেও যথেষ্ঠ চাহিদা আছে হুইল অ্যান্ড অ্যাক্সেল বিভাগে উৎপাদিত বিশ্বমানের রেলের চাকা ও অ্যাক্সেল। অতীতে হুইল অ্যান্ড অ্যাক্সেল বিভাগের আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য গ্রীণফিল্ড প্রকল্পের কথা বলা হলেও বাস্তবায়িত করা হয় নি । ফলে উৎপাদনে ব্যাঘাত ঘটছে দুর্গাপুর ইস্পাত কারখানার একমাত্র ইঞ্জিনীয়ারিং বিভাগে। এই অবস্হায় ভারতীয় রেল ক্রমান্বয়ে বেসরকারী কারখানায় বরাত বাড়িয়ে চলেছে । ফলে হুইল অ্যান্ড অ্যাক্সেল বিভাগের সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানার ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । আজকের মিছিলের শেষে বক্তব্য রাখেন ললিত মিশ্র ও সীমান্ত চ্যাটার্জি ।













 

Friday, 14 April 2023

১৮ই এপ্রিল দুর্গাপুর পৌর নিগম অভিযান কে সফল করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল : উত্তরকন্যায় বর্বরোচিত পুলিশী হামলার বিরুদ্ধে সভা।

 


দুর্গাপুর,১৪ই এপ্রিল : “ রক্ষা করো দুর্গাপুর “ ও “পুনর্গঠন করো দুর্গাপুর “ আহ্বান জানিয়ে,আগামী ১৮ই এপ্রিল দুর্গাপুর পৌর নিগম অভিযানের ডাক দিয়েছে সিপিআইএম। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনের বদলে দীর্ঘদিন ধরে দুর্গাপুর পৌর নিগমে পৌর প্রশাসক বসিয়ে বকলমে তৃণমুলের বোর্ড চলছে বলে সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ করে অবিলম্বে  দুর্নীতিগ্রস্থ বোর্ড হটাও-দ্রুত স্বচ্ছ পুরভোট-শিল্প রক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধি-গনতন্ত্র রক্ষা-আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে সিপিআইএম এর পক্ষ দুর্গাপুর পৌর নিগম অঞ্চলে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হয়েছে এবং আগামী ১৮ই এপ্রিল দুর্গাপুর পৌর নিগম অভিযানের ডাক দিয়েছে। এই অভিযান কে সফল করার আহ্বান জানিয়ে আজ বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির যৌথ আহ্বানে,  ইস্পাতনগরীতে মিছিল হোল ।এ-জোনের হর্ষবর্ধন রোড থেকে মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে আবার হর্ষবর্ধন রোড মিছিল শেষ হয়। মিছিলে ছিলেন,সন্তোষ দেবরায়, সীমান্ত তরফদার,দিপক ঘোষ, অজিত মন্ডল প্রমুখ।

সন্ধ্যায়,বি-জোনের ভারতী মোড়ে গতকাল উত্তরকন্যায় ডিওয়াইএফআই এর শান্তিপূর্ণ অভিযানের ওপরে বর্বরোচিত পুলিশী হামলার বিরুদ্ধে ডিওয়াইএফআই এর  বি-জোন আঞ্চলিক কমিটির প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভাপতি বিক্রম বৈরাগ্য,মোহন পাসোয়ান ও আশিসতরু চক্রবর্তি ।














 

Wednesday, 12 April 2023

আগামী ১৮ই এপ্রিল দুর্গাপুর পৌর নিগম অভিযান কে সফল করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল ।

 


দুর্গাপুর,১২ই এপ্রিল : “ রক্ষা করো দুর্গাপুর “ ও “পুনর্গঠন করো দুর্গাপুর “ আহ্বান জানিয়ে,আগামী ১৮ই এপ্রিল দুর্গাপুর পৌর নিগম অভিযানের ডাক দিয়েছে সিপিআইএম।২০১৭ সালে ভয়াবহ সন্ত্রাস চালিয়ে,বাইরে থেকে ১৫০০০ সশস্ত্র দুষ্কৃতি এনে দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনে ভোট-লুঠ করে রাজ্যের শাসক দল তৃণমুল কংগ্রেস।তারপরে দীর্ঘ পাঁচ বছর ধরে  অপদার্থ,অযোগ্য বোর্ডের আমলে পৌরপরিষেবার ক্রমান্বয়ে অধঃপতনে দুর্গাপুরবাসীর জীবন অতিষ্ঠ হয়ে ওঠে । ভোটে হারার ভয়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনের বদলে দীর্ঘদিন ধরে দুর্গাপুর পৌর নিগমে পৌর প্রশাসক বসিয়ে বকলমে তৃণমুলের বোর্ড চলছে বলে সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ করে অবিলম্বে  দুর্নীতিগ্রস্থ বোর্ড হটাও-দ্রুত স্বচ্ছ পুরভোট-শিল্প রক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধি-গনতন্ত্র রক্ষা-আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে সিপিআইএম এর পক্ষ দুর্গাপুর পৌর নিগম অঞ্চলে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হয়েছে এবং আগামী ১৮ই এপ্রিল দুর্গাপুর পৌর নিগম অভিযানের ডাক দিয়েছে। এই অভিযান কে সফল করার আহ্বান জানিয়ে আজ বিকালে ইস্পাতনগরীতে দুটি মিছিল হোল ।এ-জোনে শহীদ আশিস-জব্বার ভবনের সামনে থেকে মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে আবার শহীদ আশিস-জব্বার ভবনের সামনে মিছিল শেষ হয়। মিছিলে ছিলেন সীমান্ত তরফদার,দিপক ঘোষ, সীমান্ত চ্যাটার্জি,জীবন আইচ প্রমুখ। বি-জোনে পোস্ট অফিসের সামনে থেকে মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে শেষ হয়। মিছিলে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার, স্বপন ব্যানার্জি,আল্পনা চৌধুরী প্রমুখ। মিছিল শেষে চন্ডিদাস বাজারে প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও স্বপন সরকার।