Thursday, 8 June 2023

দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতালের ওপর বেসরকারীকরনের থাবা; ইস্পাতনগরীতে জল-বিদ্যুৎ বেহাল,আন্দোলনে সিআইটিইউ ।

 


দুর্গাপুর,৮ই জুন : অবিভক্ত বর্ধমান জেলার আমল থেকে জেলার তো বটেই পার্শ্ববর্তি জেলা সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের চিকিৎসার অন্যতম ভরসাস্হল হল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল । দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মরত ও অবসরপ্রাপ্ত  শ্রমিক-আধিকারিক ও তাদের পরিবারবর্গের চিকিৎসার সাথে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্হার কর্মরতরা এবং সাধারন মানুষ কে সুলভ মূল্যে সুচিকিৎসা জুগিয়ে এসেছে মেইন হাসপাতাল । নয়া অর্থনীতির কোপে বিশেষতঃ মোদি সরকারের রাষ্ট্রায়ত্ব সংস্হা-বিরোধী নীতির ফলে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ হেলথ সেন্টার ও প্ল্যান্ট মেডিক্যাল এর চিকিৎসা পরিকাঠামো দুরাবস্হার মুখে পড়েছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে অভিযোগ করে আজ সকালে ইউনিয়নের পক্ষ থেকে হাসপাতালে প্রচার ও বিক্ষোভ দেখানো হয়।বহির্বিভাগে আগত রোগী ও তাদের আত্মীয়-পরিজনেরাও এই বিক্ষোভে স্বতঃস্ফুর্ত যোগদান করে হাসপাতাল ও হেলথ সেন্টারের বেহাল পরিষেবার কথা তুলে ধরেন।ইতিমধ্যে গত ১৩ই এপ্রিল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের কয়েকটি বিভাগের চিকিৎসক চেয়ে বেসরকারি উদ্যোগ আহ্বান করে “ এক্সপ্রেসন অফ ইন্টারেস্ট “ সংক্ষেপে ইওআই আহ্বান করা হয়।আজকের বিক্ষোভে ইউনিয়নের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে হাসপাতালের বেসরকারীকরনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই গড়ে তোলা হবে। দুর্গাপুর ইস্পাত কারখানা ও সর্বোপরি সেইল সর্বকালীন রেকর্ড মুনাফা করেছে । তাই এই সুবর্ণ সুযোগ কে ব্যবহার করে অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য চিকিৎসা পরিকাঠামোর জন্য মৌলিক বিনিয়োগ করে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ চিকিৎসা পরিষেবা সর্বোচ্চ মানের করে তোলার জন্য সিআইটিইউ সর্বোতভাবে সহায়তা করবে।আজকের বিক্ষোভে উপস্হিত ছিলেন ললিত মিশ্র, বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।অন্যদিকে,তীব্র দাবদাহর মধ্যে ইস্পাতনগরীতে জল-বিদ্যুৎ পরিষেবার বেহাল দশায় ক্ষিপ্ত বাসিন্দারা । ইস্পাতনগরীতে রাজ্যের শাসক দলের মদতে চলছে অবাধে জল-বিদ্যুৎ লুঠ । দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসন নিশ্চুপ। অন্যদিকে অবাধে কর্মী-সংকোচন করে নাগরিক পরিষেবা কে অপ্রতুল করে তুলেছে নগর প্রশাসনের কর্তৃপক্ষ। আজ বিকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে নগর প্রশাসনিক ভবনে ( টি এ বিল্ডিং )-এ নিরবিচ্ছিন্ন জল ও বিদ্যুত সরবরাহের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয় । বক্তব্য রাখেন ললিত মিশ্র, বিশ্বরূপ ব্যানার্জি,বাবুরাম শর্ম্মা ও নন্দলাল দাস ।



















Monday, 5 June 2023

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হোল পদযাত্রা,বৃক্ষরোপন।

 


দুর্গাপুর,৫ই জুন : আজ ৫০-তম বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে সেইল সমবায় আবাসন অঞ্চলে কবিগুরু ( দ্বিতীয় স্টপেজ ) থেকে রবীন্দ্র-নজরুল-সুকান্ত মঞ্চ পর্যন্ত পদযাত্রা হয় । তারপরে বৃক্ষরোপন করা হয়। বক্তব্য রাখেন প্রদ্যুত মুখার্জি,প্রসুন চ্যাটার্জি ও সন্তোষ চট্টোরাজ। পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা এই বছরে বারো হাজার বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা রেখেছেন বলে কেন্দ্রের পক্ষ থেকে প্রদ্যুত মুখার্জি জানিয়েছেন ।


















Saturday, 3 June 2023

আন্দোলনরত কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন দুর্গাপুরের ক্রীড়াবিদরা : ইস্পাতনগরীতে প্রতিবাদ সভা ।

 


দুর্গাপুর,৩রা জুন : ভারতের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকপ্রাপ্ত মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা  এবং আন্দোলনরত কুস্তিগিরদের ওপরে রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে আজ সন্ধ্যায়  ইস্পাতনগরীর আশিষ মার্কেটে “দুর্গাপুর ক্রীড়া সমন্বয় মঞ্চ”-এর আহ্বানে  দুর্গাপুরের ক্রীড়াবিদরা প্রতিবাদ সভা করলেন।উপস্হিত ছিলেন আন্তর্জাতিক – জাতীয় – রাজ্য স্তরে প্রতিনিধিত্ব করেছেন এমন স্তরের ক্রীড়াবিদরা সহ সর্বস্তরের দল-মত-নির্বিশেষ ক্রীড়াবিদরা । সভায় বক্তব্য রাখেন রূপা ব্যানার্জি,গৌরব ঘোষ,মুকুল মাজি,দেবাশিস পাল,মানিক কুমার,অসীম রায় প্রমুখ। বক্তারা অবিলম্বে ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি পদ থেকে বিজেপি সাংসদ ব্রিজ ভূষন সারন সিং এর অপসারন ও তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্হা গ্রহনের দাবি জানানোর পাশাপাশি আন্দোলনরত কুস্তিগিরদের প্রতি সংহতি জ্ঞাপন করেছেন ।





Friday, 2 June 2023

দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস)-এ শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২রা জুন : দীর্ঘ দিন ধরে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব সংস্হা সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ নানা অছিলায় শ্রমিকদের ন্যায্য ৩৯ মাসের বকেয়া সহ অন্যান্য নায্য পাওনা আটকে রেখেছে। ঠিকা শ্রমিকদের এখনও বেতন-চুক্তির আওতায় আনেনি। অন্যদিকে সাম্প্রতিক ঝড়ে বেহাল ইস্পাতনগরীর নাগরিক পরিষেবা ব্যবস্থা।তারই মাঝে একতরফাভাবে শ্রমিক বিরোধী আর.এফ.আই.ডি এবং বায়োমেট্রিক হাজিরা চাপিয়ে দেবার চেষ্টা করছে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ।এর প্রতিবাদে আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে শ্রমিকরা দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস)-এ  বিক্ষোভ সমাবেশে যোগ দেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি, ললিত মোহন মিশ্র, রঞ্জিত গুহ ঠাকুরতা, নরেন মুর্মু ও প্রদ্যুৎ মুখার্জি। সমাবেশ চলাকালীন কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেওয়া হয়। সন্ধ্যায়, ইউনিয়নের পক্ষ থেকে বি.টি. রণদিভে ভবনে,শ্রমিক বিরোধী বায়োমেট্রিক হাজিরা এবং আর.এফ.আই.ডি কে কেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে তা ব্যাখ্যা করে দলমত নির্বিশেষের শ্রমিকদের নিয়ে এক সভার আয়োজন করা হয় । বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি,দেবাশীস পাল ও প্রদ্যুৎ মুখার্জি।