Thursday, 13 July 2023

শহীদ নিমাই অধিকারীর ৪২-তম শহীদ দিবস পালিত হোল।

 


দুর্গাপুর,১৩ই জুলাই : আজ সকালে,দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট জি.টি. রোডের সংযোগ স্হলে শহীদ কমঃ নিমাই অধিকারীর শহীদবেদীতে মাল্যদান করে করলেন ইস্পাত শ্রমিকরা। ১৯৮১ সালের ১৩ই জুলাই, দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের অন্যতম সংগঠক দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক  নিমাই অধিকারীরকে,ঠিকা শ্রমিকদের মজুরী বৃদ্ধির ধর্মঘটকে সংগঠিত করার জন্য  সমাজবিরোধীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন।তাঁর স্মরণে,দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের  সংগঠন ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে সকালে জেনারেল শিফটে্ এর কাজ শুরু হওয়ার আগে , শহীদ-স্মরনে অনুষ্ঠান পালন করা হয়

   আজ সকালে ,অনুষ্ঠানের সূচনায় রক্তপতাকা উত্তোলন করেন কালী সান্যাল।শহীদবেদীতে মাল্যদান করেন কালী সান্যাল,নিমাই ঘোষ,সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,পরিবারের পক্ষে কৃষ্ণচন্দ্র অধিকারী প্রমুখ।

  বিকালে ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে শুরু হল দুর্গাপুরের ঐতিহ্যবাহিত ফুটবল টুর্নামেন্ট শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য  স্মৃতি ফুটবল প্রতিযোগিতা।জনাকীর্ণ মাঠে উদ্বোধনী খেলায় তানসেন অ্যাথালেটিক ক্লাব কে -৫-২ গোলে পরাস্ত করে আইএন দিশারী। এ বছরে দুর্গাপুর মহকুমার সুপার ডিভিসনের ৮ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করছে।

  পরে,পঃবঃ বিজ্ঞান মঞ্চের ইস্পাত বিজ্ঞান কেন্দ্র ও ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর যৌথ উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়।সন্ধ্যায়,চিত্তব্রত মজুমদার ভবনে বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় আলোচনা সভায় বক্তব্য রাখেন কল্লোল ঘোষ। ইস্পাত ঠিকা শ্রমিক ও সি.আই.টি.ইউ করার জন্য কাজের জায়গা থেকে তৃণমূলের দ্বারা উৎখাত শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।





























Friday, 7 July 2023

আগামী কাল থেকে ইস্পাতনগরীতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আশিস-জব্বার মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট।

 


দুর্গাপুর,৭ই জুলাই : আগামী কাল থেকে ইস্পাতনগরীতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আশিস-জব্বার মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পরিচালিত এই ফুটবল টুর্নামেন্টে এবার মোট ১২ টি দল অংশগ্রহন করবে । আগামী ৬ই আগষ্ট এই টুর্নামেন্টের ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হবে। আজ দুপুরে এক সাংবাদিক বৈঠকে ইউনিয়নের পক্ষ থেকে একথা জানানো হয়।







পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে রাজ্যে তৃণমূলের বল্গাহীন সন্ত্রাসের বিরুদ্ধে ইস্পাতনগরীতে সুবিশাল প্রতিবাদ মিছিল হোল।

 


দুর্গাপুর,৭ই জুলাই : আজ বিকালে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাতের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে রাজ্যে তৃণমূলের বল্গাহীন সন্ত্রাসের বিরুদ্ধে ও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরেনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীর হোস্টেল এভিন্যু থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত সুবিশাল প্রতিবাদ মিছিল হোল। এছাড়াও আইনের শাসন প্রতিষ্ঠা,অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ,সীমাহীন দূর্ণীতি ও লাগামছড়া বেসরকরীরনের বিরুদ্ধে মিছিল ছিল সোচ্চার । মিছিলে ছিলেন পঙ্কজ রায় সরকার,পার্থ দাস,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,সন্তোষ দেবরায়,দিপক ঘোষ,স্বপন সরকার,অজিত সহ অন্যান নেতৃবৃন্দ ।




























Wednesday, 5 July 2023

দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,৫ই জুলাই : ঠিকা স্থায়ী শ্রমিকদের বেতন চুক্তি সহ অন্যান্য বকেয়া দাবির ফয়সালার বিষয়ে সেইল কর্তৃপক্ষের চরম উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে একতরফা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা। ঠিকা শ্রমিকদের সম্মানজনক ন্যায্য বেতন চুক্তি এবং দীর্ঘদিনের উপেক্ষিত দাবিগুলো আদায়ের লক্ষে সিআইটিইউ-ভুক্ত ইস্পাত ঠিকা শ্রমিক ইউনিয়ন গুলি আজ  দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে বিক্ষোভ দেখায়। এ এস পি কন্ট্রাক্টর এমপ্লয়ীজ ইউনিয়ন(সিআইটিইউ) হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন(সিআইটিইউ) এর যৌথ আহ্বানে আজ সকালে  মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক চক থেকে সি জি এম ইনচার্জ ওয়ার্কস অফিস পর্যন্ত ঠিকা ও স্হায়ী শ্রমিকদের এক যৌথ মিছিল হয়। লড়াই করেই বকেয়া দাবিদাওয়া আদায়ের বার্তা দেওয়া হয় এই মিছিল থেকে। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নবেন্দু সরকার এবং বিশ্বজিৎ ধরচৌধুরী।একই দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্টিল ওয়ার্কারস ফেডারেশন অফ ইন্ডিয়া সিআইটিইউ) এর সর্বভারতীয় সম্পাদক ললিত মোহন মিশ্র, নিমাই ঘোষ(ইউসিডব্লুইউ) ,প্রদ্যুৎ মুখার্জী(এনএসপিসিএলইউ) ,আশিসতরু চক্রবর্তী(টিসিইইউ) ও আশিস মিশ্র(ইউসিডব্লুইউ)।