Sunday, 6 August 2023

রক্তে রাঙ্গা ৬ই আগষ্ট - ফিরে দেখা,এগিয়ে যাওয়ার শপথের দিন ।

 



দুর্গাপুর,৬ই আগস্ট : ইস্পাত নগরীরর ইতিহাসের আষ্ঠেপৃষ্ঠে বাঁধা ৬ই আগষ্ঠ, নগরীর প্রথম শহীদ যুগল কমরেড আব্দুল জব্বার ও কমরেড আশিস দাসগুপ্ত এর শহীদ দিবস। ১৯৬৬ - গনআন্দোলনে উত্তাল বাংলা উত্তাল দুর্গাপুর । ৫ই আগষ্ট , ১৯৬৬, দুর্গাপুরের ইস্পাত কারখানার কর্তৃপক্ষ পুলিশ লেলিয়ে দিয়ে কাপুরুষের মতো আক্রমন চালাহিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের ডাকে শান্তিপূর্ন ভাবে আন্দোলনরত দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের উপরে । পুলিশের লাঠির ঘায়ে তরুন কমরেড আব্দুল জব্বারের মাথা চৌঁচির হয়ে যায় । পরের দিন ,৬ই আগষ্ট । ধর্মঘট আর মিছিলের মধ্য দিয়ে ,শাসকশ্রেনীর বর্বরতার জবাব দিয়েছিল দুর্গাপুরের ইস্পাত কারখানার শ্রমিক,মেহেনতী জনগন, গনতন্ত্রপ্রিয় মানুষ । ক্ষিপ্ত শাসকশ্রেনীর পুলিশ, আশিস দাসগুপ্ত কে সে দিন  ঠান্ডা মাথায় গুলি চালিয়ে হত্যা করেছিল । তিনি ছিলেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকদের আপন সংগঠন হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের  সহ-সম্পাদক ও দুর্গাপুরের ইস্পাত কারখানার ওয়ার্কস কমিটিতে নির্বাচিত  অত্যন্ত জনপ্রিয় নির্বাচিত শ্রমিক  প্রতিনিধি।সারা বাংলা গর্জে উঠেছিল এই বর্বরোচিত হত্যালীলার বিরুদ্ধে।দুর্গাপুর নেমে এসেছিল রাস্তায়।স্বাধীন ভারতের শ্রমিক আন্দোলনের নয়া রাস্তার নাম হোল আশিস -জব্বারের রক্তে ভেজা দুর্গাপুর।এই আত্মবলিদান এখানেই শেষ হয়নি।ভারতের শাসকশ্রেনীর হিংস্র আক্রমনের মুখোমুখি ব্যারিকেডের লড়াইতে বারে বারে দুর্গাপুরের রক্তস্নাত শ্রমিক আন্দোলনের ট্রেঞ্চে প্রান দিয়েছেন ৩৬ জন বামপন্হী।আজ আবার আক্রান্ত পঃ বঙ্গের গনতন্ত্র,মেহেনতি মানুষের অধিকার,ধর্মনিরপেক্ষতা। আক্রান্ত দুর্গাপুরের কারখানা ও মানুষের জীবন-জীবিকা। আজ আবার ৬ই আগষ্ট ডাক দিচ্ছে উত্তরাধিকারীদের দুর্গাপুরের সংগ্রামী ব্যারিকেড কেক্ষত রাখতে

আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের স্মরন করা হয়।এই উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন দপ্তর ও সেক্টর অফিসে রক্তপতাকা উত্তোলন ও শহীদবেদীত মাল্যদান করা হয় । ইস্পাতনগরীর বিজোনে ১নং বিদ্যাগর এভিন্যুর বি টি রণদিভে ভবনে রক্তপতাকা উত্তোলন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(সিআইটিইউ) পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি  ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ্ ইন্ডিয়ার(সিআইটিইউ) পক্ষে ললিত মিশ্র।মূল অনুষ্ঠানস্হল ইস্পাতনগরীর আশিস মার্কেটে রক্তপতাকা উত্তোলন করেন বিশ্বরূপ ব্যানার্জি ।শহীদবেদীতে মাল্যদান করেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জী,নবেন্দু সরকার,পঙ্কজ রায় সরকার,সুবীর সেনগুপ্ত,সন্তোষ দেবরায়,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী,দিপক ঘোষ,স্বপন সরকার,অজিত মন্ডল সহ ট্রেড ইউনিয়ন,পার্টি ও গণ-আন্দোলনের নেতৃবৃন্দ । জব্বারবাগেও শহীদবেদীতে মাল্যদান করেন নেতৃবৃন্দ।শহীদ আশিস-জব্বার ভবনে রক্তপতাকা উত্তোলন করেন রথীন রায়। শহীদবেদীতে মাল্যদান করেন নেতৃবৃন্দ।পরে ইস্পাতনগরীর অশোক এভিন্যুতে দুর্গাপুর ( পূর্ব ) বিধানসভা কেন্দ্রের সাত বারের জয়ী পার্টি এমএলএ ও শ্রমিক নেতা প্রয়াত দিলীপ মজুমদার যে কোয়ার্টারে থাকতেন সেই কোয়ার্টারে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(সিআইটিইউ) পরিচালিত ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে,” দিলীপ মজুমদার স্বাস্হ্য সহায়তা কেন্দ্র “ এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশ্বরূপ ব্যানার্জি । বি.টি. রণদিভে ভবনে শহিদ দিবস উপলক্ষে শিশু ও কিশোর-কিশোরীদের জন্য অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।আগত অভিভাবকবৃন্দ তাৎক্ষনিক বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।বিকালে,ইস্পাতনগরীর লাল ময়দানে শহীদ আশিস-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল খেলায় আমরা কজন বয়েজ ক্লাব ৩-২ গোলে ভারতী ভলিবল ক্লাব কে হারিয়ে বিজয়ী হয়েছে। সন্ধ্যায়,বি.টি. রণদিভে ভবনে আয়োজিত শ্রমিক কনভেনশনে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও সন্দীপ পাল

  এদিকে,আজ ইস্পাতনগরীর সুরেনচন্দ্র মডার্ন স্কুলে, কিশোর বাহিনীর ইস্পাত অঞ্চল সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে মনতোষ চন্দ্র দত্ত স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগীতা। ২৯০ জন এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করেছেন।



























































































Saturday, 5 August 2023

ইস্পাতনগরীতে পালিত হোল ‘কাকাবাবু' কমরেড মুজফ্ফর আহমদের ১৩৫-তম জন্মদিবস।

 


দুর্গাপুর,৫ই আগস্ট : আজ, ইস্পাতনগরীতে পালিত হোল ‘কাকাবাবু' কমরেড মুজফ্‌ফর আহমদের ১৩৫-তম জন্মদিবস।এই উপলক্ষে,আজ সন্ধ্যায়,শহীদ আশিস-জব্বার ভবনে,ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী )–র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে যৌথ ভাবে আয়োজিত অনুষ্ঠানে,কমরেড মুজফ্‌ফর আহমদের ও কমরেড হরেকৃষ্ণ কোঙ্গারের প্রতিকৃতিতে মাল্যদান করেন ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,অজিত মন্ডল প্রমুখ । পরে,”এই দেশ-এই সময়,কমিউনিস্ট পার্টির দায়িত্ব” – শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরাঙ্গ চ্যাটার্জি । সভাপতিত্ব করেন দিপক ঘোষ ।











Wednesday, 2 August 2023

প্রয়াত পার্টি সদস্য রামশংকর দুবে ।

 


দুর্গাপুর,২রা আগস্ট : গতকাল সন্ধ্যায়, ইস্পাতনগরীর আকবর রোডে নিজের ঘরে প্রয়াত হয়েছেন পার্টি  সদস্য রামশংকর দুবে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১।তাঁর স্ত্রী-ছেলে-তিন মেয়ে ও জামাইরা এবং দুই নাতি বর্তমান।

তিনি ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির আকবর-তুলসীদাস শাখার পার্টি সদস্য ছিলেন । তাঁর মৃত্যুসংবাদ পেয়ে পার্টি নেতৃত্ব ছুটে যান। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে মরদেহে রক্তপতাকায় আচ্ছাদিত করেন ও এবং পরিবার-পরিজনের প্রতি শোক জ্ঞাপন করেন। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ৩ ও ১ এরিয়া কমিটির পক্ষ থেকে অজিত মন্ডল ও দিপক ঘোষ তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ও পরিবার-পরিজনের প্রতি শোক জ্ঞাপন করেছেন।

 প্রয়াত রামশংকর দুবে ১৯৬২ সালে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক হিসাবে কাজ যোগদান করেন এবং ২০০৩ সালে অবসরগ্রহন করেন । পরবর্তীকালে তিনি হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর সাথে যুক্ত হয়ে শ্রমিক আন্দোলনে অংশগ্রহন করেন । ১৯৭৪ সালে পার্টি সভ্যপদ পান । দীর্ঘ অসুস্হতার মধ্যেও তিনি বাসস্হান অঞ্চলে পার্টি ও সেক্টর সংগঠনের কাজ চালিয়ে গেছেন।

Tuesday, 1 August 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় সিআইটিইউ এর ডাকে বিক্ষোভ সমাবেশ ।

 


দুর্গাপুর,১লা আগস্ট: দীর্ঘ দিন ধরে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব সংস্হা সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায্য ৩৯ মাসের বকেয়া সহ অন্যান্য নায্য পাওনা আটকে রেখেছে। ঠিকা শ্রমিকদের এখনও বেতন-চুক্তির আওতায় আনেনি।অন্যদিকে বেহাল ইস্পাতনগরীর নাগরিক পরিষেবা ব্যবস্থা।তারই মাঝে একতরফাভাবে শ্রমিক বিরোধী আর.এফ.আই.ডি এবং বায়োমেট্রিক হাজিরা চাপিয়ে দেবার চেষ্টা করছে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ।দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য উদ্যোগ নিচ্ছে না। এর প্রতিবাদে আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে শ্রমিকরা দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস)-এ  বিক্ষোভ সমাবেশে যোগ দেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি, ললিত মোহন মিশ্র,সীমান্ত চ্যাটার্জী ও প্রকাশতরু চক্রবর্তি।সমাবেশ চলাকালীন কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেওয়া হয়।