Sunday, 15 October 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের জেরে সাসপেনশন : দেশ জুড়ে ইস্পাত শিল্পে প্রতিবাদের ডাক দিল সিআইটিইউ।

 




দুর্গাপুর,১৫ই অক্টোঃ : অবিলম্বে নায্য বার্ষিক বোনাস, পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি, আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিল এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি,এর যৌথ আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে।গত ১৩ই অক্টোঃ এই সমস্ত দাবিতে সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে,জেনারেল শিফট শুরুর আগে বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যায় শ্রমিকরা যোগ দেন। বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি, শম্ভূ প্রামানিক,সুকান্ত রক্ষিত,অরুপ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।এরপরে শ্রমিকরা কাজে যোগদান করেন।কিন্তু হটাৎ করে গেট বন্ধ করে দেয় সিআইএসএফ। ফলে ৭ টি ইউনিয়নের নেতৃবৃন্দ  গেটের বাইরে আটকে পড়েন।এমন কি নির্ধারিত সকাল ৯-৩০ মিঃ গেট খোলর সময়েও বেনজির ভাবে গেট বন্ধ করে রাখা হয়। কর্তৃপক্ষের সারা না মেলায়,গেটে অপেক্ষমান শ্রমিক-কর্মচারী সহ নেতৃবৃন্দ বিক্ষোভ প্রদর্শন করেন।খবর পেয়ে কারখানার ভেতরের শ্রমিকরা মেইন গেটে চলে আসেন। মেইন গেটের ভেতরে ও বাইরে উত্তাল শ্রমিক বিক্ষোভ শুরু হয়। অবশেষে বেলা ১১-৩০ মিঃ নাগাদ কর্তৃপক্ষের হুঁশ ফেরে এবং নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে গেট খুলে দিতে চাইলে নেতৃবৃন্দ কর্তৃপক্ষের এহেন অগনতান্ত্রিক কার্যকলাপের জন্য বিনা আলোচনায় গেট খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসলে বিক্ষোভ শেষ হয়।

ইতিমধ্যে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ)-এর ডাকে ১৩ই- ১৬ই অক্টোঃ রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্থা সেইল-আরআইএনএল এর কারখানা-খনি সহ বিভিন্ন ইউনিটে ইস্পাত শ্রমিকরা বিক্ষোভ শুরু হয়েছে। পর্যন্ত।অবিলম্বে নায্য বার্ষিক বোনাস, পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি সহ অন্যান্য বকেয়া অবিলম্বে ফয়সালার দাবিতে এই বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল অ্যালয় স্টিল প্ল্যান্টে সিআইটিইউ সহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলির যৌথ আহ্বানে কারখানার শ্রমিক চক থেকে স্থায়ী ও ঠিকা শ্রমিকদের বিশাল যৌথ মিছিল বেড়িয়ে সিজিএম ( আই সি)-র দপ্তরের সামনে গনবিক্ষোভে অংশ নেন। গনবিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নবেন্দু সরকার,নিখিল কুমার দাস,বিশ্বজিত ধর চৌধুরী ও বিধান বাউরি।

কিন্তু গতকাল আচমকাই দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর দুর্গাপুর ইস্পাত শাখার সম্পাদকমণ্ডলীর আহ্বায়ক সীমান্ত চ্যাটার্জী ও এইএমএস ইউনিয়নের নেতা সুকান্ত রক্ষিত কে দুর্গাপুর ইস্পাত কারখানায় ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন ও বিক্ষোভ সমাবেশ সংগঠিত করার জন্য সাময়িক বরখাস্তের নির্দেশনামা জারি করে।প্রসঙ্গত,এর আগেও দুর্গাপুর ইস্পাত কারখানার লোকো বিভাগে লোকো-চালকের পদে ঠিকাদারদের লোক নিয়োগের বিরোধিতা করে হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ) পক্ষ থেকে তীব্র শ্রমিক বিক্ষোভ সংগঠিত ও এর তীব্র বিরোধিতা করে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ কাছে স্মারকলিপি জমা দেওয়ার নেতৃত্ব দেওয়ার অপরাধে সীমান্ত চ্যাটার্জী কে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ ২০১৮ সালের ৪ঠা এপ্রিল অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করে।পরে তীব্র শ্রমিক আন্দোলনের চাপে কর্তৃপক্ষ সাসপেনশনের নির্দেশ প্রত্যাহার করে।

 এই নির্দেশের তীব্র প্রতিবাদ করে অবিলম্বে সাসপেনশনের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে, দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়নের যৌথ মঞ্চের পক্ষ থেকে যৌথ ভাবে আগামী কাল (সোমবার) কারখানার ইডি(পি অ্যান্ড এ) দফতরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। করে। সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন অবিলম্বে সাসপেনশনের নির্দেশ প্রত্যাহারের দাবি জানানোর সাথে সমগ্র রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্থা সেইল-আরআইএনএল আগামী কাল সিআইটিইউ এর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের দাবি আদায়ের স্বার্থে ঐক্যবব্ধ ও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার জন্য অভিনন্দন জানিয়েছেন। ইতিমধ্যে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ)-এর পক্ষে ললিত মোহন মিশ্র অবিলম্বে এই সাসপেনশনের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে সেইল এর চেয়ারম্যান কে চিঠি দিয়েছেন । হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের এ হেন পদক্ষেপ কে অন্যায়,অনায্য ও চাপ সৃষ্টি করার অপচেষ্টা বলেছেন এবং অবিলম্বে এই সাসপেনশনের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।


অ্যালয় স্টিল প্ল্যান্টে শনিবারের বিক্ষোভ আন্দোলনের খণ্ডচিত্র।










প্রয়াত পার্টি সদস্য সুনীল কোনার।

 


দুর্গাপুর,১৫ই অক্টোঃ : গত ১২ই অক্টোঃ ভোর  রাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে  ইস্পাত শ্রমিক আান্দোলন ও গনতান্ত্রিক আান্দোলনের আগুসারি কর্মী ও পার্টি সদস্য  সুনীল কোনার প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৬৫ বছর তিনি অন্যান্য সামাজিক সংগঠন ইস্পাত নগরীর সেক্টর সংগঠনের সাথে যুক্ত ছিলেন ।তাঁর সাহসী  মনোভাব, আন্দোলন- সংগ্রামে বিভিন্ন সময় তাঁর ভূমিকা ছিল অনন্য।

তাঁর জন্ম ১৯৫৭ সালে। ইস্পাত কারখানায়  কোকওভেন বিভাগে স্থায়ী শ্রমিক হিসাবে যোগদান করেন ও ধীরে ধীরে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর সভ্যপদ গ্রহন করে নেতৃত্বের ভুমিকা পালন করেন। ২০০০ সালে তিনি পাটি সভ্যপদ লাভ করেন।অবসর গ্রহনের পর তিনি সি  পি আই (এম) এর দুর্গাপুর ইস্পাত এরিয়া এর যুক্ত থেকে ইস্পাতনরীর আর্যভট্ট -শোভাপুর শাখা অঞ্চলে সাংগঠনিক কাজকর্ম করতেন। পাটি দপ্তরে তাঁর মরদেহ আনা হলে মরদেহে রক্তপতাকা দিয়ে ঢেকে দিয়ে ও মাল্যদান করে শ্রদ্ধা জানান স্বপন সরকার,স্বপন ব্যানার্জী, সুবীর সেনগুপ্ত, আলপনা চৌধুরী প্রমুখ।তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি পার্টির পক্ষ থেকে সমবেদনা জানানো হয়



Friday, 13 October 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় উত্তাল শ্রমিক বিক্ষোভ : দেশে জুড়ে সেইল-আরআইএনএল-এ বিক্ষোভ শুরু।

 


দুর্গাপুর,১৩ই অক্টোঃ : আজ স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ)-এর ডাকে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্থা সেইল-আরআইএনএল এর কারখানা-খনি সহ বিভিন্ন ইউনিটে ইস্পাত শ্রমিকরা বিক্ষোভ শুরু হয়েছে।চলবে ১৬ই অক্টোঃ পর্যন্ত।অবিলম্বে নায্য বার্ষিক বোনাস, পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি সহ অন্যান্য বকেয়া অবিলম্বে ফয়সালার দাবিতে এই বিক্ষোভ শুরু হয়েছে।অন্যদিকে,দুর্গাপুর ইস্পাত কারখানায় ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি,এর যৌথ আহ্বানে এই সব দাবি সহ অবিলম্বে আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিল এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু করার দাবিতে, আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে,জেনারেল শিফট শুরুর আগে বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যায় শ্রমিকরা যোগ দেন। বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি, শম্ভূ প্রামানিক,সুকান্ত রক্ষিত,অরুপ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।এরপরে শ্রমিকরা কাজে যোগদান করেন।কিন্তু হটাৎ করে গেট বন্ধ করে দেয় সিআইএসএফ। ফলে ৭ টি ইউনিয়নের নেতৃবৃন্দ  গেটের বাইরে আটকে পড়েন।এমন কি নির্ধারিত সকাল ৯-৩০ মিঃ গেট খোলর সময়েও বেনজির ভাবে গেট বন্ধ করে রাখা হয়। কর্তৃপক্ষের সারা না মেলায়,গেটে অপেক্ষমান শ্রমিক-কর্মচারী সহ নেতৃবৃন্দ বিক্ষোভ প্রদর্শন করেন।খবর পেয়ে কারখানার ভেতরের শ্রমিকরা মেইন গেটে চলে আসেন। মেইন গেটের ভেতরে ও বাইরে উত্তাল শ্রমিক বিক্ষোভ শুরু হয়। অবশেষে বেলা ১১-৩০ মিঃ নাগাদ কর্তৃপক্ষের হুঁশ ফেরে এবং নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে গেট খুলে দিতে চাইলে নেতৃবৃন্দ কর্তৃপক্ষের এহেন অগনতান্ত্রিক কার্যকলাপের জন্য বিনা আলোচনায় গেট খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসলে বিক্ষোভ শেষ হয়। ৭ টি ইউনিয়নের পক্ষ থেকে যৌথ ভাবে একই দাবিতে আগামী কাল কারখনার ইডি(পি অ্যান্ড এ) দফতরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের দাবি আদায়ের স্বার্থে ঐক্যবব্ধ ও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার জন্য অভিনন্দন জানিয়েছেন।


















Thursday, 12 October 2023

নিরপেক্ষ সংবাদমাধ্যমের বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্যের সরকারের ক্রমবর্ধমান রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে ইস্পাতনগরীতে লেখক-শিল্পীদের সভা।

 


দুর্গাপুর,১২ই অক্টোঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর ভগৎ সিং মোড়ে,পঃ বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ এর দুর্গাপুর ইস্পাত অঞ্চল কমিটির উদ্যোগে নিরপেক্ষ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কেন্দ্রের মোদি সরকারের ও রাজ্যের তৃণমূল সরকারের ক্রমান্বয় রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে লেখক-শিল্পীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন লোকনাথ ভট্টাচার্য,কানাই বিশ্বাস ও সীমান্ত তরফদার। সঙ্গীত পরিবেশন করে 'সেতু' শিল্পী গোষ্ঠী। বিভিন্ন কবি প্রতিবাদী কবিতা পাঠ করেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভেন্দু ব্যানার্জী।





Wednesday, 11 October 2023

আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের নয়া পদক্ষেপের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মী-নার্সদের প্রতিবাদ সভা।

 


দুর্গাপুর,১১ই অক্টোঃ : আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় তীব্র শ্রমিক বিক্ষোভের ফলে এই প্রক্রিয়া থমকে গেলেও এর মাঝেই কর্তৃপক্ষের নয়া পদক্ষেপের বিরুদ্ধে আজ সকালে ৭টি ইউনিয়নের যৌথ আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে স্বাস্থ্য কর্মী-নার্সদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল।নতুন করে মেইন হাসপাতালে আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরার উদ্দেশ্যে ছবি তোলার ( ফেস রেকোগনিশন) ব্যবস্থা করে স্বাস্থ্য কর্মী-নার্সদের ওপরে আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা চাপানোর চেষ্টা করা হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ৭টি ইউনিয়নের নেতৃবৃন্দ।একই সাথে কর্তৃপক্ষ জোর-জুলুমের কোন রকম চেষ্টা করলে তৎক্ষনাত সাতটি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ যৌথ ভাবে ঝাঁপিয়ে পড়ে প্রতিরোধে নামবেন বলে নেতৃবৃন্দ স্পষ্ট করে জনিয়ে দিলেন। এছাড়াও অবিলম্বে ন্যায্য বার্ষিক বোনাস, দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইল-আরআইএনএল এর শ্রমিকরা পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার, ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্ত, সমস্ত বকেয়া প্রাপ্য সহ অন্যান্য দাবিতে এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন কে আরো জোরদার করার আহ্বান জানালেন নেতৃবৃন্দ। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে ঐক্যবদ্ধ আন্দোলন কে আরোও প্রসারিত করে দাবি আদায় না হওয়া পর্যন্ত যৌথ আন্দোলন চালিয়ে যেতে ৭টি ইউনিয়ন বদ্ধপরিকর।





Thursday, 5 October 2023

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল অভিন্ন দেওয়ানি বিধি বিষয়ে আলোচনা সভা।

 


দুর্গাপুর,৫ই অক্টোঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল অভিন্ন দেওয়ানি বিধি বিষয়ে আলোচনা সভা।ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে ৫/৫ কৃত্তিবাস রোডে আয়োজিত এই আলোচনা সভায় মুল আলোচক ছিলেন পার্টি নেতা অধ্যাপক শেখ সাইদুল হক। আলোচনা সভায় বক্তব্য রেখে তিনি বলেন যে অভিন্নতা মানে সমতা নয়। সমান অধিকারের মানে কেবল পুরুষ ও মহিলাদের মধ্যে নয়, জাতি, ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে সমস্ত মানুষের সমতা। তিনি আরও বলেন যে অভিন্ন দেওয়ানি বিধি এমন একটি স্লোগান যা প্রকৃতপক্ষে কোনও অভিন্নতা অর্জনের জন্য নয় আসলে সাম্প্রদায়িক মেরুকরণকে তীক্ষ্ণ করার জন্য ব্যবহৃত হচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধির নামে মুসলমানদের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রয়োগ করে 'হিন্দু রাষ্ট্র'-এর ধারণাকে এগিয়ে নিয়ে যাওয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে । এমন কি প্রস্তাবিত আইনে হিন্দু,শিখ,পার্সি,জৈন,খ্রীস্টান,বৌদ্ধ সহ বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের যে সামাজিক ও ধর্মীয় বিভিন্নতা রয়েছে তা অস্বীকার করে ভারতের সংবিধানের মূল ভাবনা বৈচিত্রের মধ্য ঐক্য কে কুঠারাঘাত করার চেষ্টা করা হচ্ছে ।এই অপচেষ্টার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ানোর জন্য তিনি গণচেতনা সৃষ্টি করার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন স্বপন সরকার ও সুখময় বোস।




Tuesday, 3 October 2023

শ্রমিক-কৃষকের দেশব্যাপি প্রতিবাদ দিবস ও সিআইটিইউ এর একাদশ-তম জেলা সম্মেলন উপলক্ষে ইস্পাতনগরীতে সভা।

 


দুর্গাপুর,৩রা অক্টোঃ : ২০২১ সালের ৩রা অক্টোবর,দেশব্যাপি উত্তাল কৃষক আন্দোলনের মাঝে,উত্তরপ্রদেশের লখিমপুর-খেরিতে আরএসএস-বিজেপির পক্ষ থেকে বিক্ষোভরত কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে কৃষক হত্যা করা হয়। সেই ঘটনার স্মরণে আজ শ্রমিক-কৃষকদের দেশব্যাপি প্রতিবাদ দিবস পালিত হচ্ছে।আগামী ৭-৮ই অক্টোঃ দুর্গাপুরে অনুষ্ঠিত হবে সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার ১১-তম জেলা সম্মেলন। এই উপলক্ষে,আজ বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে সংহতি জানিয়ে সভায় বক্তব্য রাখলেন সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক বংশ গোপাল চৌধুরি।তিনি কেন্দ্রের মোদি সরকারের ও রাজ্যের তৃণমুল সরকারের শ্রমিক-কৃষক ও জনবিরোধী ও সাম্প্রদায়িকতা কে মদত দেওয়ার নীতির বিরুদ্ধে  তীব্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার ১১-তম জেলা সম্মেলন সফল করার আহ্বান জানান।এছাড়াও তিনি দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু করার সাথে সাথে বস্তিবাসীদের যথাযথ পুনর্বাসনের দাবি জানিয়ে কেন্দ্রিয় ও রাজ্য সরকার কে যথাযথ দায়িত্ব পালন করার জন্যও দাবি জানান। এছড়াও বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,আকাশতরু চক্রবর্তি ও স্বপন সরকার।