Wednesday, 18 October 2023

সেইল-আরআইএনএল কর্তৃপক্ষের নিম্নহারের বার্ষিক বোনাসের প্রস্তাব কেন্দ্রিয় ট্রেড ইউনিয়নরা ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করল : দুর্গাপুর ইস্পাতে আন্দোলন জারি।

 


দুর্গাপুর,১৮ই অক্টোঃ : ঢেউ উঠেছে কারা টুটছে আলো ফুটছে প্রাণ জাগছে …. এ যেন এক রূপকথা ! শ্রমিক ঐক্য ভেঙ্গে ফেলা যখন সেইল-আরআইএনএল কর্তৃপক্ষের কাছে জল-ভাত হয়ে উঠেছিল,তখন গতকাল দিল্লিতে অনুষ্ঠিত  বার্ষিক বোনাসের সভায় কর্তৃপক্ষের দেওয়া গতবারের বার্ষিক বোনাসের প্রায় অর্ধেকের সামান্য কিছু বেশি এবারের বার্ষিক বোনাস দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রস্তাব ৫টি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন (সিআইটিইউ- আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস) ঐক্যবদ্ধ ভাবে প্রত্যাখ্যান করে। ৫টি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন এর পক্ষ থেকে সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ কে দৃঢ় ভাবে জাননো হয়েছে যে গতবারের বার্ষিক বোনাসের থেকে বেশী অথবা সমহারে শ্রমিকদের বার্ষিক বোনাস দিতে হবে। রেকর্ড পরিমান উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রাখতে অবিলম্বে বার্ষিক বোনাসের ফয়সালা করতে হবে। আইএনটিটিইউসি এর পক্ষ থেকেও এই দাবি কে সমর্থন করা হয়েছে।তার আগে, সেইল-আরআইএনএল এর দিল্লির কর্পোরেট অফিসে সেইল-আরআইএনএল এর বার্ষিক বোনাসের সভা শুরু হলে দেশের ইস্পাত শিল্পের শ্রমিক নেতৃবৃন্দ দুর্গাপুর ইস্পাত কারখানায় সিআইটিইউ নেতা সীমান্ত চ্যাটার্জী ও এইচএমএস নেতা সুকান্ত রক্ষিতের ওপর থেকে অবিলম্বে ও নিঃশর্তে সাসপেনশন ও অন্যান্য নেতৃবৃন্দ কে দেওয়া ‘সতর্ককীরনের’ চিঠি প্রত্যাহারের দাবি জানান।

দুর্গাপুর ইস্পাত কারখানার ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা  দিল্লিতে শ্রমিক ইউনিয়নদের মধ্যে ঐক্য অটুট রেখে কর্তৃপক্ষের অপমানজনক বোনাস-প্রস্তাবকে জোটবদ্ধভাবে প্রত্যাখ্যান করতে প্রভাবিত করেছে। সেইলের সমস্ত ইউনিটে শ্রমিকরা লড়াইয়ের ঝাঁঝ বাড়িয়েছেন।

 দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের ভেতরে অর্জুন মুর্তির সামনে শ্রমিকেরা কালো ব্যাজ পরে  মানব-বন্ধন করেছেন।পরে শ্রমিকদের সামনে বক্তব্য রেখেছেন সন্দীপ পাল,বিক্রম চ্যাটার্জী,মানস চ্যাটার্জী, পরিতোষ মন্ডল,সব্যসাচী গোস্বামী রজত দিক্ষিত।আজ সন্ধ্যায় আবার দুর্গাপুর ইস্পাত কারখানার যৌথ ট্রেড ইউনিয়ন নেতৃত্ব বসে পরবর্তী কর্মসূচী স্থির করবেন।




Tuesday, 17 October 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে : দেশের ইস্পাত শিল্পের শ্রমিক নেতৃবৃন্দ নিঃশর্তে সাসপেনশন প্রত্যাহারের দাবি জানালেন।

 


দুর্গাপুর,১৭ই অক্টোঃ : দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয় আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিলের দাবি নিয়ে। পরে যুক্ত হয় অবিলম্বে নায্য বার্ষিক বোনাস( যা গতবারের প্রাপ্ত বোনাসের থেকে কম হবে না),পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি, এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবি। দুর্গাপুর ইস্পাত কারখানায় ৭ টি ইউনিয়ন, এর যৌথ আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে।

ঐক্যবদ্ধ আন্দোলন কে স্বৈরাচারী উপায় দমন করার উদ্দেশ্য নিয়ে গত ১৪ই অক্টোঃ আচমকাই দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর দুর্গাপুর ইস্পাত শাখার সম্পাদকমণ্ডলীর আহ্বায়ক সীমান্ত চ্যাটার্জী ও এইচএমএস ইউনিয়নের আহ্বায়ক সুকান্ত রক্ষিত কে কোন রকম সতর্কীকরন করা ছাড়াই সাময়িক বরখাস্তের নির্দেশনামা জারি করে।এছাড়াও বিভিন্ন বিভাগে কর্মরত ইউনিয়ন নেতৃবৃন্দ কে কর্তৃপক্ষ ‘সতর্ককীরনের’ চিঠি পাঠিয়েছে।কর্তৃপক্ষের এই ধরনের দমনমূলক কাজে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন তীব্রতা আরো বেড়ে গেছে।

অবিলম্বে নিঃশর্তে সাসপেনশন ও ‘সতর্ককীরনের’ চিঠি প্রত্যাহারের দাবি জানিয়ে, দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়নের যৌথ মঞ্চের পক্ষ থেকে যৌথ ভাবে কারখানার ইডি(ওয়ার্কর্স) এর দফতরে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশের থেকে কর্তৃপক্ষ কে দমন-পীড়নে,অগনতান্ত্রিক রাস্তা থেকে না সরলে আন্দোলন কে আরো তীব্রতর করার হুঁশিয়ারি দেওয়া হয়।বক্তারা পরিস্কার জানিয়ে দেন যে দাবি পুরন না হলে এই ঐক্যবব্ধ আন্দোলন চলবেই। কারখানার রেকর্ড পরিমান উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রাখতে অবিলম্বে ও নিঃশর্তে সাসপেনশন সহ সমস্ত দমনমূলক নির্দেশ প্রত্যাহার, অবিলম্বে নায্য বার্ষিক বোনাস( যা গতবারের প্রাপ্ত বোনাসের থেকে কম হবে না) প্রদান,দীর্ঘদিনের বকেয়া দাবিসমূহ অবিলম্বে পুরনের জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু করার দাবি জানান । ৭ টি ইউনিয়নের যৌথ মঞ্চের পক্ষ থেকে আগামী কাল কারখানার অর্জুন মুর্তির সামনে কালো ব্যাজ ধারন করে শ্রমিকদের বৃহত্তম মানব-বন্ধনে যোগদান করার আহ্বান জানানো হয়েছে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দেবাশিস পাল (সিআইটিইউ),দুর্গা মাজি,স্নেহাশিস ঘোষ (আইএনটিটিইউসি),দেবেশ চক্রবর্তি (আইএনটিইউসি),মানস চ্যাটার্জি (বিএমএস),গৌতম চ্যাটার্জি (এইচএমএস) ও শম্ভূনাথ প্রামনিক (এআইটিইউসি)।

  স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ)-এর পক্ষে ললিত মোহন মিশ্র জানিয়েছেন অবিলম্বে এই সাসপেনশনের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে সেইল-আরআইএনএল এর সর্বত্র সিআইটিইউ এর পক্ষে থেকে কর্তৃপক্ষ এর কাছে চিঠি দেওয়া হয়েছে ও বিক্ষোভ দেখানো হয়েছে।

    এই পরিস্থিতে আজ সেইল-আরআইএনএল এর দিল্লির কর্পোরেট অফিসে সেইল-আরআইএনএল এর বার্ষিক বোনাসের সভা শুরু হলে দেশের ইস্পাত শিল্পের শ্রমিক নেতৃবৃন্দ দুর্গাপুর ইস্পাত কারখানায় সিআইটিইউ নেতা সীমান্ত চ্যাটার্জী ও এইচএমএস নেতা সুকান্ত রক্ষিতের ওপর থেকে অবিলম্বে ও নিঃশর্তে সাসপেনশন ও অন্যান্য নেতৃবৃন্দ কে দেওয়া ‘সতর্ককীরনের’ চিঠি প্রত্যাহারের দাবি জানান। সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলা সম্পাদক বংশ গোপাল চৌধুরিও সিআইটিইউ নেতা সীমান্ত চ্যাটার্জী ও এইচএমএস নেতা সুকান্ত রক্ষিতের ওপর থেকে অবিলম্বে ও নিঃশর্তে সাসপেনশন ও অন্যান্য নেতৃবৃন্দ কে দেওয়া ‘সতর্ককীরনের’ চিঠি প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং ৭ টি ইউনিয়নের যৌথ মঞ্চের নেতৃত্বে  দুর্গাপুর ইস্পাত কারখানায় বর্তমানে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন।










ভারতে কমিউনিস্ট পার্টির ১০৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত হোল ইস্পাতনগরীতে।

 


দুর্গাপুর,১৭ই অক্টোঃ : ভারতে কমিউনিস্ট পার্টির ১০৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত হোল ইস্পাতনগরীতে। এই উপলক্ষে, আজ সকালে,শহীদ আশিস-জব্বার ভবনে ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত  ১ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে রক্তপতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদান করা হয়। রক্তপতাকা উত্তোলন করেন দিপক ঘোষ। অন্যদিকে, সকালে ৫/৫ কৃত্তিবাসে রক্তপতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদান করে  ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে  পালিত হয় ভারতের কমিউনিস্ট পার্টির ১০৪ তম  প্রতিষ্ঠা দিবস।এরিয়া কমিটির কমিটির প্রতিটি শাখায় রক্তপতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদান করা হয়েছে।সন্ধ্যায়, শহীদ আশিস-জব্বার ভবনে,”স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভুমিকা ও কমিউনিস্ট পার্টির গড়ে ওঠার ইতিহাস”-শীর্ষক আলোচনা সভায় মূল আলোচক ছিলেন গৌরাঙ্গ চ্যাটার্জি। এছাড়াও বক্তব্য রাখেন দিপক ঘোষ। ৫/৫ কৃত্তিবাসে, ”পার্টির গঠন,মতার্শ ও আজকের কাজ”- শীর্ষক আলোচনা সভায় মূল আলোচক ছিলেন পার্থ মুখার্জি। এছাড়াও বক্তব্য রাখেন সুখময় বোস ও স্বপন সরকার।























Monday, 16 October 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় অভূতপুর্ব শ্রমিক ঐক্য : দেশ জুড়ে ইস্পাত শিল্পের শ্রমিকরা নিঃশর্তে সাসপেনশন প্রত্যাহারের দাবি জানাল ।

 


দুর্গাপুর,১৬ই অক্টোঃ : অবিলম্বে নায্য বার্ষিক বোনাস( যা গতবারের প্রাপ্ত বোনাসের থেকে কম হবে না),পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি, আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিল এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে।

কিন্তু ১৪ই অক্টোঃ আচমকাই দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর দুর্গাপুর ইস্পাত শাখার সম্পাদকমণ্ডলীর আহ্বায়ক সীমান্ত চ্যাটার্জী ও এইএমএস ইউনিয়নের নেতা সুকান্ত রক্ষিত কে দুর্গাপুর ইস্পাত কারখানায় ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন ও বিক্ষোভ সমাবেশ সংগঠিত করার জন্য সাময়িক বরখাস্তের নির্দেশনামা জারি করে।

এই নির্দেশের তীব্র প্রতিবাদ করে অবিলম্বে নিঃশর্তে সাসপেনশনের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে, দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়নের যৌথ মঞ্চের পক্ষ থেকে গতকাল প্রায় প্রত্যেক বিভাগে বিভাগীয় প্রধানের দপ্তরে যৌথ বিক্ষোভ সমাবেশ হয়। আজ সকাল থেকে বিক্ষোভ শুরু হয়।সকালে কারখানার মেইন গেটের ভেতরে অর্জুন মুর্তির কারখানার শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখান। পরে দুপুর বেলায় যৌথ ভাবে কারখানার ইডি(পি অ্যান্ড এ) দফতরে বিশাল মিছিল করে বিক্ষোভ দেখান। দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবন কার্যতঃ অবরুদ্ধ হয়ে পরে। ইতিমধ্যে খবর আসে বিভিন্ন বিভাগে কর্মরত ইউনিয়ন নেতৃবৃন্দ কে কর্তৃপক্ষ ‘সতর্ককীরনের’ চিঠি পাঠিয়েছে । কিন্তু বিশাল বিক্ষোভ সমাবেশের থেকে কর্তৃপক্ষ কে দমন-পীড়নে,অগনতান্ত্রিক রাস্তা থেকে না সরলে আন্দোলন কে আরো তীব্রতর করার হুঁশিয়ারি দেওয়া হয়।বক্তারা পরিস্কার জানিয়ে দেন যে দাবি পুরন না হলে ঐক্যবব্ধ আন্দোলন চলবেই। ৭ টি ইউনিয়নের যৌথ প্রতিনিধি দল দাবি সম্বলিত স্মারক লিপি দিয়ে কর্তৃপক্ষ কে কারখানার রেকর্ড পরিমান উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রাখতে অবিলম্বে ও নিঃশর্তে সাসপেনশন সহ সমস্ত দমনমূলক নির্দেশ প্রত্যাহার ও দাবি পুরনের জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্বপন মজুমদার (সিআইটিইউ),তাপস সর,সৌম্যজিত বরুয়া, (আইএনটিটিইউসি),রজত দিক্ষিত(আইএনটিইউসি),হৃষিকেশ সিং(বিএমএস),অরূপ দাস(এইচএমএস),শম্ভূনাথ প্রামনিক (এআইটিইউসি) ও বিশ্বনাথ মন্ডল (এআইইউটিইউসি)।

  এদিকে আজ অ্যালয় স্টিল প্ল্যান্টেও ৫টি ইউনিয়নের পক্ষ থেকে যৌথ  আন্দোলনের সুচনা হোল। সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি- এইচএমএস-বিএমএস এর যৌথ আহ্বানে অবিলম্বে নায্য বার্ষিক বোনাস, পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি,  এএসপির ঠিকা শ্রমিকদের বকেয়া দাবি আদায় এবং শ্রমিক আন্দোলনের উপর কর্তৃপক্ষের দমন পীড়ন ও একতরফা সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে, অবিলম্বে ও দুর্গাপুর ইস্পাত কারখানার আন্দোলনরত শ্রমিক ও শ্রমিক নেতাদের ওপরে সাসপেনশন সহ সমস্ত দমনমূলক নির্দেশ নিঃশর্তে প্রত্যাহার জন্য সিজিএম ( আই সি)-র দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিআইটিইউ এর পক্ষে নবেন্দু সরকার ও নিখিল কুমার দাস, আইএনটিইউসির পক্ষ থেকে মনিলাল সিনহা,আইএনটিটিইউসির পক্ষ থেকে কাঞ্চন রায়, এইচএমএসের পক্ষ থেকে অনুপম চৌধুরী, বিএমএসের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় প্রসাদ এবং এএসপিসিইইউ এর পক্ষে মেঘলাল মল্লিক। সমাবেশ থেকে এক প্রতিনিধিদল সিজিএম ( আই সি)-র কাছে দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে।

 স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ)-এর পক্ষে ললিত মোহন মিশ্র জানিয়েছেন অবিলম্বে এই সাসপেনশনের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে সেইল-আরআইএনএল এর সর্বত্র সিআইটিইউ এর পক্ষে থেকে কর্তৃপক্ষ এর কাছে চিঠি দেওয়া হয়েছে ও বিক্ষোভ দেখানো হয়েছে।

   এই পরিস্থিতে আগামীকাল সেইল-আরআইএনএল এর দিল্লির কর্পোরেট অফিসে বার্ষিক বোনাসের সভা হতে চলেছে।