Tuesday, 7 November 2023

মহান নভেম্বর বিপ্লবের ১০৭-তম বার্ষিকী উদযাপিত হোল ইস্পাতনগরীতে : অনুষ্ঠিত হোল স্বেচ্ছা রক্তদান শিবির।

 


দুর্গাপুর,৭ই নভেঃ : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে পালিত হল মহান নভেম্বর বিপ্লবের ১০৭-তম বার্ষিকী এই উপলক্ষ্যে পার্টি দফ্তর ইউনিয়ন অফিসগুলি সেজে উঠেছে রক্তপতাকায়। সকালে রক্তপতাকা উত্তোলিত হয় ৫/৫ কৃত্তিবাস, বি.টি.রণদিভে ভবন,চিত্তব্রত মজুমদার ভবন,অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে সিআইটিইউ দপ্তর সহ অন্যান্য দপ্তর শহীদ বেদীতে। মূল অনুষ্ঠান হয় আশিস-জব্বার ভবনে রক্তপতাকা উত্তোলন করেন বিশ্বরূপ ব্যানার্জি। শহীদ বেদীতে মাল্যদান করেন বিশ্বরূপ ব্যানার্জি,সন্তোষ দেব রায়,অজিত মন্ডল,প্রকাশতরু চক্রবর্তী প্রমুখ। এই উপলক্ষে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর দুর্গাপুর ইস্পাত শাখার পক্ষ থেকে ইউনিয়ন দপ্তরে সকালে স্বেচ্ছা রক্তদান শিবিরে চার জন মহিলা সহ মোট ৮০ জন রক্তদান করেন । রক্তদান শিবিরের উদ্বোধন করেন রথীন রায়। সন্ধ্যায় আশিস-জব্বার ভবনে,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত,” শোষনমুক্তির দিশারী মহান নভেম্বর বিপ্লব “-শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্থ মুখার্জি।এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও প্রকাশতরু চক্রবর্তী।





























Sunday, 5 November 2023

সেইল আবাসনে অনুষ্ঠিত হোল ‘রবীন্দ্র- নজরুল- সুকান্তের আলোকে দেশের বর্তমান পরিস্থিতি’-শীর্ষক আলোচনা সভা।

 


দুর্গাপুর,৫ই নভেঃ : বর্তমান সমাজে মানবিক দায়বদ্ধতাকে জাগ্রত করতে, প্রতিবাদে মুখরিত হতে,রবীন্দ্র -নজরুল-সুকান্তর চিন্তার আলোকে সৃজনশীল ভাবনার বিকাশের পথ খুঁজতে,আজ সন্ধ্যায় সেইল সমবায় আবাসনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত সংস্কৃতিক মঞ্চের পক্ষ আয়োজিত হোল আলোচনা সভা।‘রবীন্দ্র- নজরুল- সুকান্তের আলোকে দেশের বর্তমান পরিস্থিতি’-শীর্ষক এই আলোচনা সভায় মূল আলোচক ছিলেন ডঃ সন্তোষ.কুমার বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন দিপক দেব।












Thursday, 2 November 2023

ট্রেড ইউনিয়নদের যৌথ মঞ্চের আহ্বানে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভ : আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক।

 


দুর্গাপুর,২রা নভেঃ : আজ দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্থা সেইলের দুটি কারখানা দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টে ট্রেড ইউনিয়নদের যৌথ মঞ্চের আহ্বানে প্রবল শ্রমিক বিক্ষোভ হয়। সকালে অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে শ্রমিকরা বিক্ষোভ দেখান। বিক্ষোভ সমাবেশে যৌথ মঞ্চের পক্ষে বক্তব্য রাখেন নবেন্দু সরকার ও নিখিল কুমার দাস। দুপুরে, যৌথ মঞ্চের আহ্বানে, দুর্গাপুর ইস্পাত কারখনার মূল প্রশাসনিক ভবনে ইডি ( পি অ্যান্ড এ )-র দপ্তরের সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখান। সমাবেশ চলাকালীন যৌথ মঞ্চের পক্ষে এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্ত দাবি মেটানোর দাবি জানান । বক্তব্য রাখেন তাপস সর,বিশ্বরূপ ব্যানার্জি,মানস চ্যাটার্জি,শম্ভূ প্রামানিক,সুকান্ত রক্ষিত,দেবেশ চক্রবর্তি ও বিক্রম চ্যাটার্জি। অবিলম্বে নায্য বার্ষিক বোনাস( যা গতবারের প্রাপ্ত বোনাসের থেকে কম হবে না),পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি, আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিকদের বকেয়া ভিডিএ সহ অন্যান্য দাবিতে এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে লাগাতার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে।আজ এই দাবিগুলির সমর্থনে উভয় কারখানায় বিক্ষোভ দেখান শ্রমিকরা। বক্তারা পরিস্কার জানিয়ে দেন যে দাবি মেটা না পর্যন্ত আন্দোলন চলবে।














প্যালেস্তাইনে ইসরায়েলের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে

 

দুর্গাপুর,২রা নভেঃ : আজ সন্ধ্যায়,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির ডাকে প্যালেস্তাইনে ইসরায়েলের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ও অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে বি-জোন হেলথ সেন্টার রোটারি থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত এক মিছিল হয় । মিছিলে ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,স্বপন ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।