দুর্গাপুর,২৪শে ডিসেঃ : ২০১৭ সালে ইস্পাতনগরীতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে বার্ষিক শ্রমিক মিলন উৎসবের সূচনা করা হয়।আজ সকালে আশিস মার্কেটের শহীদবেদী থেকে বাইক মিছিল দিয়ে এ বছরের "শ্রমিক মিলনোৎসব - ২০২৩" সূচনা হয়। পরে এই বাইক মিছিল মূল অনুষ্ঠান স্থল নেহেরু স্টেডিয়ামে যায়।সেখানে ইউনিয়নের পতাকা উত্তোলন করেন ইউনিয়নের সভাপতি ও সি.আই.টি.ইউ এর পঃবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বরূপ ব্যানার্জি।মিলনোৎসবে উপস্থিত ছিলেন রাজ্যসভায় পার্টির সাংসদ ও বিশিষ্ট আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য,সাইদুল হক,জিয়াউর আলম,বিধানসভায় আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী,বিপ্রেন্দু চক্রবর্তি,সুখময় বোস,বিনয়েন্দ্রকিশোর চক্রবর্তী,সীমান্ত চ্যাটার্জী প্রমুখ।সকালে বাইক মিছিল থেকে মিলনোৎসবে - উপস্থিত ছিলেন উত্তরকাশীর সুড়ঙ্গে কর্মরত অবস্থায় আটকে পড়া শ্রমিকদের মধ্যে কোচবিহারের বলরামপুরের মানিক তালুকদার এবং তাদের উদ্ধারকারী দিল্লির মুন্না কুরেশী ও ভাকিল হাসান।এই মিলনোৎসবে আসতে পেরে তারা আনন্দিত। উদ্ধারকারীদের দলনেতা ভাকিল হাসান জানালেন যে তারা চান সারা দেশের শ্রমিকদের মধ্যে এই ধরনের মিলনোৎসব অনুষ্ঠিত হোক।যদিও উত্তরকাশীর সুড়ঙ্গ তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে কিন্তু দক্ষ শ্রমিক মানিক তালুকদার চিন্তিত কারন তার অথবা তার ছেলের কোন কাজের ব্যবস্থা এখনো রাজ্য সরকার করেন নি ।ধনতান্ত্রিক ব্যবস্থার ‘বিচ্ছিন্নতার’ বিকল্পে মিলনোৎসবে ,’সবার ওপরে মানুষ সত্য’- এই ধারনায় যৌথ সামাজিক উৎসব কে তুলে ধরার প্রচেষ্টা কে অভিনন্দন জানালেন রাজ্যসভায় পার্টির সাংসদ ও বিশিষ্ট আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী সৌমেন রায় ও তাঁর দল,ঝুমুর গানের জাদুকর কিশোর কুমার গুপ্ত ও সম্প্রদায়,বিশিষ্ট আবৃতিকার দিগন্ত সিনহা এবংরাজ্যের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরাত্রিকা সিনহা উপস্থিত থেকে গান ও আবৃতি পরিবেশন করেন।দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মরত স্থায়ী,ঠিকা ও অবসরপ্রাপ্ত শ্রমিকরা,তাদের পরিবারবর্গ সহ অন্যান্য শ্রমিক-কৃষক-ছাত্র-যুবক-মহিলা,প্রতি বছরের মতো এবারও এই মিলন উৎসবে যোগদান করেন । শিশু-কিশোর-কিশোরীদের কলতানে মুখর মিলন উৎসবে মেতেন সকলেই । খাওয়া-দাওয়ার পাশাপাশি চলতে থাকে স্পোর্টস,গান-বাজনা-আবৃতি-নাচ-ক্যুইজ প্রতিযোগিতা ।মিশন হাসপাতালের সহায়তায় বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। সারা দেশ ও রাজ্যে যে বিভাজনের রাজনীতি চলছে তাকে ফুৎকারে উড়িয়ে এবছরের মিলন উৎসব অনুষ্ঠিত হোল।
Saturday, 23 December 2023
গনতন্ত্রের ওপর বুলডোজার,১৪৬ সাংসদ কে সাময়িক বহিস্কার করে দানবিক বিল পাস : ইস্পাতনগরীতে প্রতিবাদ সভা।
দুর্গাপুর,২৩শে ডিসেঃ : সংসদে অভূতপূর্ব নিরাপত্তা ভঙ্গের ঘটনায় “মৌনি” সেজে থাকলেন দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।তারপরে
সংসদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দাবি করার “অপরাধে” ১৪৬ জন বিরোধী সাংসদ কে
লোকসভা ও রাজ্যসভা থেকে সাময়িক বহিস্কার করে একের পর এক দানবিক বিল পাস করাল কেন্দ্রের
বিজেপি সরকার।দেশবাসী সাক্ষী থাকল “অঘোষিত জরুরী অবস্থা” আরেক ভয়াবহ ঘটনার। কিন্তু
এই ফাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সাথে তথাকথিত রাজ্যের বকেয়ার দাবিতে
“সাক্ষাত” করলেন কিন্তু কি দাবি পূরন হোল বা হোল না সেই বিবরন জনসমক্ষে না এনে বুঝিয়ে
দিলেন যে জনবিরোধী ও স্বৈরাচারী নীতি নিয়ে কেন্দ্রের সরকার ও রাজ্যের সরকার চলেছে,তাতে
এটা পরিস্কার যে বিজেপি ও তৃণমূল কংগ্রেসে হল ‘স্বাভাবিক মিত্র’। তাই রাজ্য ও সমগ্র
দেশে গনতন্ত্র রক্ষার স্বার্থে ,মেহেনতী মানুষের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে ক্ষুরধার
আন্দোলন গড়ে তুলতে হবে। আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর এ-জোনের পাঁচ মাথা মোড়ে ভারতের কমিউনিস্ট
পার্টি (মার্কসবাদী-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির পক্ষে আয়োজিত ১৪৬ সাংসদ
কে সাময়িক বহিস্কারের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই আহ্বান জানালেন বক্তারা।
বক্তব্য রাখেন পঙ্কজ রায় সরকার,প্রকাশতরু চক্রবর্তি,প্রদ্যুত মুখার্জি ও সীমান্ত তরফদার।
উপস্থিত ছিলেন দিপক ঘোষ,অজিত মন্ডল প্রমুখ।




















