Friday, 12 January 2024

২৯-৩০শে জানুঃ সেইল-আরআইএনএল ধর্মঘট : দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানায় ধর্মঘটের নোটিশ।

 


দুর্গাপুর,১২ই জানুঃ : আগামী ২৯-৩০শে জানুঃ সেইল-আরআইএনএলে ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ।বিএমএস এখন সিদ্ধান্ত জানায় নি।

আজ সকালে,ধর্মঘটের সমর্থনে দুর্গাপুর ইস্পাত কারখনার মেইন গেটের সামনে ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন (সিআইটিইউ) এর ডাকে ঠিকা শ্রমিকদের জমায়েতে বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,নিমাই ঘোষ ও কালি কুমার সান্যাল। পরে, সিআইটিইউ-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-এআইইউটিইউসি এর পক্ষ থেকে যৌথভাবে কারখনার ইডি ( পি & এ) এর কাছে ধর্মঘটের নোটিশ দেওয়া হয়। সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে কারখানার আরএমএইচপি বিভাগে শ্রমিকরা বিক্ষোভ দেখান। অ্যালয় স্টিল কারখানায় সিআইটিইউ ও এইচএমএস এর পক্ষ থেকে যৌথ ভাবে কারখনার সিজিএম(আইসি)ওয়ার্কস এর দপ্তরে ধর্মঘটের নোটিশ দেওয়া হয়। তার আগে যৌথ সমাবেশে বক্তব্য রাখেন নবেন্দু সরকার,বিশ্বজিত ধর চৌধুরি,অনুপম চৌধুরি ও সুমনব্রত দাস।


















Wednesday, 10 January 2024

বিজেপি-আশ্রিত দুষ্কৃতিদের পার্টি-অফিস দখলের চেষ্টা এলাকার মানুষ কে সাথে নিয়ে রুখে দিলেন পার্টি কর্মীরা।

 


দুর্গাপুর,১০ই জানুঃ : গতকাল রাতে ইস্পাতনগরী সংলগ্ন দুর্গাপুর পৌর নিগমের ১নং ওয়ার্ডের কমলাইতলার পার্টি অফিস কে দখল করার চেষ্টা করে বিজেপি-আশ্রিত দুষ্কৃতিরা। এই উদ্দেশ্যে তারা গতরাতে পার্টি অফিসের সামনে শহীদ বেদীর পাশে লাগানো লাল ঝাণ্ডা কে খুলে ফেলে দেয়। আজ সকালে এলাকার মানুষেরা পার্টি কে এই খবর জানালে পার্টি কর্মীরা ঘটনাস্থলে যান ও আবার পার্টি পতাকা উত্তোলন করেন।পার্টি নেতা পঙ্কজ রায় সরকার জানিয়েছেন যে ২০১৯ সালের লোকসভার নির্বাচনের পরে বিজেপি-র দুর্বৃত্তরা পার্টি অফিসটি দখল করে।২০২১ সালে তৃণমুল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা পার্টি অফিসটি দখল নেয় । গতবছরে ২১ মার্চ পার্টির পক্ষ থেকে এলাকার মানুষ কে সাথে নিয়ে এই পার্টি অফিস কে দখল-মুক্ত করা হয়। আগামী ২২শে জানুঃ পঃবঙ্গ সহ গোটা দেশে বিজেপি যে ধর্মীয় উন্মাদনা তৈরির চেষ্টা করছে সেই প্রচেষ্টার অঙ্গ হিসাবেই এই পার্টি অফিস কে দখল করার জন্য বিজেপি-আশ্রিত দুষ্কৃতিরা চেষ্টা করেছিল। সেই অপচেষ্টা এলাকার শুভবুদ্ধি-সম্পন্ন মানুষ কে সাথে নিয়ে রুখে দিলেন পার্টি কর্মীরা।উপস্থিত ছিলেন পঙ্কজ রায় সরকার,পলাশ ব্যানার্জী,মাধবী দাস,ধীরাজ দাস,বাপ্পা দে,অবদুত বাউরি,মহঃ আলিম,প্রবীর দাস প্রমুখ।



Monday, 8 January 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছে : আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে কর্তৃপক্ষের নয়া পদক্ষেপের বিরোধিতা।

 


দুর্গাপুর,৮ই জানুঃ : আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিলের দাবি নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয় । পরে যুক্ত হয় অবিলম্বে নায্য বার্ষিক বোনাস,  পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি,দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবি। যৌথ মঞ্চের আহ্বানে গত পাঁচ মাস ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে।আজ সকালে, যৌথ মঞ্চের আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার সিওসিসি বিভাগে বিক্ষোভ প্রদর্শনের পরে শ্রমিকরা সেখান থেকে মিছিল করে সিন্টার প্ল্যান্ট বিভাগীয় প্রধানের দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশে যৌথ মঞ্চের পক্ষে বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি,সুকান্ত রক্ষিত,শান্তনু ভট্টাচার্য,শম্ভূ প্রামানিক ও সুশান্ত বোস। যৌথ মঞ্চের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সাম্প্রতিক উদ্যোগ কে ঐক্যবদ্ধ ভাবে রুখে দেওয়ার আহ্বান জানানোর সাথে সাথে কারখানার কর্তৃপক্ষের শ্রমিক নেতৃত্ব সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা কে তীব্র ভাবে সমালোচনা করেছেন।







Friday, 5 January 2024

‘জনতার ব্রিগেড’ সফল করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে প্রচার সভা হোল।

 




দুর্গাপুর,৫ঠা জানুঃ : আগামী রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনতার ব্রিগেড’ সফল করার আহ্বান জানিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিস মার্কেটে প্রচার সভা অনুষ্ঠিত হোল।ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী)-র  দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির ডাকে এই সভায় বক্তব্য রেখেছেন পঙ্কজ রায় সরকার,প্রদ্যুত মুখার্জি ও প্রলয় উপাধ্যায়।





Thursday, 4 January 2024

‘জনতার ব্রিগেড’ সফল করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে বাইক মিছিল হল।

 


দুর্গাপুর,৪ঠা জানুঃ : আগামী রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনতার ব্রিগেড’ সফল করার আহ্বান জানিয়ে আজ সকালে ইস্পাতনগরীতে বাইক মিছিল হল।এ-জোনের চিত্রব্রত মজুমদার ভবনের সামনে থেকে বাইক মিছিল শুরু হয়। বাইক মিছিলের শুরুতে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও দিপক ঘোষ।লাল পতাকা দেখিয়ে মিছিলের সূচনা করেন বিশ্বরূপ ব্যানার্জি।সিআইটিইউ,ডিওয়াএফআই,সহ অন্যান্য বাম সংগঠনের যৌথ আহ্বানেএই মিছিলের নেতৃত্বে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি ,দিপক ঘোষ,স্বপন সরকার,সীমান্ত চ্যাটার্জি,নবেন্দু সরকার,নিমাই ঘোষ,প্রকাশতরু চক্রবর্তী,সীমান্ত তরফদার প্রমুখ। ইস্পাতনগরীর এ-জোন ও বি-জোনের বিভিন্ন পথ ঘুরে তিলক রোডে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার দপ্তরের সামনে মিছিল শেষ হয়।  





























Tuesday, 2 January 2024

ট্রেড ইউনিয়নদের যৌথ মঞ্চের ডাকে বিভিন্ন দাবি-দাওয়ার সমর্থনে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের বিক্ষোভ : ১২ই জানুঃ ধর্মঘটের নোটিশ।

 


দুর্গাপুর,২রা জানুঃ: নতুন বছরের দ্বিতীয় দিনেই দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের বিক্ষোভ আছড়ে পড়ল কারখানার ইডি(ওয়ার্কস) দপ্তরে। সেইল-আরআইএনএল কর্তৃপক্ষের শ্রমিক সংস্থার স্বার্থ বিরোধী বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে বিভিন্ন দাবি নিয়ে আজ সকালে ইডি(ওয়ার্কস) দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশে ট্রেড ইউনিয়নদের যৌথ মঞ্চের পক্ষে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,রজত দীক্ষিত,তাপস রায়,নিরঞ্জন রায়, সুদীপ্ত ও অসিত মুখার্জি। বিক্ষোভ সমাবেশে চলাকালীন কর্তৃপক্ষের কাছে যৌথ মঞ্চের পক্ষে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।একই সাথে বক্তারা আগামী ২৯-৩০শে জানুঃ সেইল- আরআইএনএলে আহুত দু-দিন ব্যাপি ধর্মঘটের নোটিশ আগামী ১২ই জানুঃ দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে ঘোষনা করেন।

     দুর্গাপুর ইস্পাত কারখানার  শ্রমিকদের  দুর্গাপুর ইস্পাত কারখানা-অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ সেইলের সমস্ত ইউনিটের আধুনিককরণ সম্প্রসারণ করতে হবে, আরআইএনএল এর বিলগ্নীকরণ না করে সেইল এর সাথে সংযুক্তিকরন করতে হবে, আরআইএনএল এর জন্যও সেইলের এর হারে বেতনবৃদ্ধি করতে হবে,ঠিকা শ্রমিকদের বেতন চুক্তিতে অন্তর্ভুক্ত করতে হবে,বেসিক, ডিএ, পার্কস সহ সব বকেয়ার ৩৯ মাসের এরিয়ার দিতে হবে, পার্কসের অন্তত ২৮% বৃদ্ধি করতে হবে, পূর্নাঙ্গ বেতন চুক্তি করে সমস্ত ভাতা বৃদ্ধি করতে হবে,সমস্ত স্থায়ী শ্রমিককে ন্যূনতম একটি ইনক্রিমেন্ট দিতে হবে,বায়োমেট্রিক-আরএফআইডি লাগু করা যাবে না, পচিশ-ঊর্ধ্ব পুত্র সন্তানের মেডিকেল ফেসিলিটি বন্ধ, আন্দোলন ধর্মঘটের অধিকার কাড়া সহ প্রতারণামূলক কৌশলে করিয়ে নেওয়া গতবারের বেতন চুক্তির সমস্ত শ্রমিক বিরোধী ধারা বাতিল করতে হবে, ত্রিপাক্ষিক চুক্তি উপেক্ষা করে গ্র্যাচুইটি সিলিং  লাগু করা চলবেনা, ইউনিয়নগুলির নেতৃত্ব এবং কর্মীদের ওপর থেকে সমস্ত চার্জশিট,সাসপেনশন, প্রত্যাহার করতে হবে এবং আন্দোলনকর্মী সহ সাধারণ শ্রমিকদের ওপর কর্তৃপক্ষের দমনপীড়ন নীতি বন্ধ করতে হবে,সমস্ত স্থায়ী শূন্য পদে অবিলম্বে লোক নিয়োগ করতে হবে,যুক্তিপূর্ণ বার্ষিক এক্সগ্রাসিয়া দিতে হবে- টাকার দাম ক্রমেই কমছে, অথচ গতবছরের তুলনায় কম টাকা একতরফাভাবে দেওয়ার নীতি বাতিল করতে হবে,ক্রমহ্রাসমান টাকার দামের কথা মাথায় রেখে অবিলম্বে ইনসেন্টিভ রিভিউ করতে হবেএই চোদ্দ দফা দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ মঞ্চ।