Thursday, 15 February 2024

শহীদ আনারুল ইসলামের হত্যার প্রতিবাদে ইস্পাতনগরীতে বিশাল প্রতিবাদ মিছিল।

 


দুর্গাপুর,১৫ই ফেব্রুঃ : গত ১৩ই ফেব্রুঃ কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রাজ্য ব্যাপী আইন অমান্য আন্দোলন রুখতে রাজ্য সরকার মারমুখী নীতি নেয় । ফলশ্রুতিতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন। মুর্শিদাবাদের বহরমপুরে নিহত হন শহীদ আনারুল ইসলাম। আজ সন্ধ্যায়,সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির যৌথ আহ্বানে, শহীদ আনারুল ইসলামের হত্যার প্রতিবাদে ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনের সামনে থেকে এক বিশাল মিছিল বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে মিছিল শেষ হয়। মিছিলে ছিলেন সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,স্বপন সরকার,অজিত মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

















Monday, 12 February 2024

আসন্ন আন্দোলন কে সফল করার আহ্বান ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল শ্রমিক কনভেনশন।

 


  দুর্গাপুর,১২ই ফেব্রুঃ : সেইল সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণের বিরুদ্ধে, ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নেবার বিরুদ্ধে,শ্রমিকদের ন্যায্য দাবিগুলিকে অগ্রাহ্য করার বিরুদ্ধে,নতুন শিল্প স্থাপনের পক্ষে,যুবদের কর্মসংস্থানের দাবিতে,কৃষকদের ফসলের দামের দাবিতে,ক্ষেতমজুরদের ন্যায্য মজুরির দাবি সহ সরকারি নীতিতে আক্রান্ত শ্রমজীবী মানুষের দাবিতে আগামী ১৬ ফেব্রুয়ারি গ্রামীণ ভারতের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।এই সব দাবি ছাড়াও কিছু নিজস্ব শিল্পে শ্রমিকদের বেতন চুক্তি সহ নির্দিষ্ট দাবিতে ধর্মঘট উপলক্ষে,আগামী ১৩ ফেব্রুয়ারি সারা রাজ্যজুড়ে আইন অমান্য ধর্মঘটের সমর্থনে দুর্গাপুর সিটিসেন্টারেও বিক্ষোভ সভা আইন অমান্য অনুষ্ঠিত হবে।আসন্ন আন্দোলন কে সফল করার আহ্বান জানিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে আয়োজিত ইস্পাত শ্রমিক কনভেনশনে বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি ও সীমান্ত চ্যাটার্জি।




 

Sunday, 11 February 2024

নিরাপদ সর্দারের বেআইনী গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদে ইস্পাতনগরীতে পার্টির ডাকে বিশাল মিছিল।

 


দুর্গাপুর,১১ই ফেব্রু: : আজ সন্ধ্যায়,পার্টির ডাকে সিপিআই-এম এর পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্য ও সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের বেআইনী গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদে ইস্পাতনগরীতে পার্টির ডাকে বিশাল মিছিল হোল । শহীদ আশিস-জব্বার ভবন থেকে মিছিল বেরিয়ে ইস্পাতনগরীর এ-জোনের বিভিন্ন রাস্তা ঘুরে আশিস মার্কেটে শেষ হয়।মিছিলে ছিলেন পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি,পার্থ মুখার্জি,পঙ্কজ রায় সরকার,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,স্বপন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।






















ইস্পাতনগরীতে কিশোর বাহিনীর বার্ষিক ক্রীড়ানুষ্ঠান হোল ।

 


দুর্গাপুর,১১ই ফেব্রু: : আজ ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে কিশোর বাহিনীর দুর্গাপুর ইস্পাত অঞ্চল সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হোল।উদ্বোধন করলেন বিশিষ্ট ফুটবলার শুভাশিস ( সন্তু)  মাইতি। প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী আগামী ১৮ই ফেব্রুয়ারী,ঝাঁঝড়ায় কিশোর বাহিনীর পশ্চিম বর্ধমান জেলা প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন। উপস্থিত ছিলেন কালি শংকর ব্যানার্জি,সুমন দত্ত,সমীর বিশ্বাস,শম্পা দে,অর্পিতা দত্ত সহ কিশোর বাহিনীর অন্যান্য সংগঠক।








Thursday, 8 February 2024

দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ,সংহতি জানালেন স্থায়ী শ্রমিকরা ।

 


দুর্গাপুর,৮ই ফেব্রু: : দীর্ঘদিন অতিবাহিত হলেও কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্থা সেইল-আরআইএনএল এর ঠিকা ও স্থায়ী শ্রমিকদের সম্মানজনক বেতন চুক্তি নিয়ে টালবাহানা অব্যাহত।একই সাথে কর্তৃপক্ষের একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতার বিরুদ্ধে সেইল জুড়ে চলছে শ্রমিকদের বিক্ষোভ । শ্রমিকদের বকেয়া বেতন বাকি পরে রয়েছে ৩৯ মাসের,বকেয়া হাউস রেন্ট সহ অন্যান্য ভাতা। এরই সাথে অ্যালয় স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া ভিডিএ সহ অন্যান্য দাবিদাওয়ার ফয়সালা হচ্ছে না। বারবার বৈঠক হলেও অধরা সমাধান সূত্র। ফলে শ্রমিকদের মধ্যে  ক্ষোভ বেড়েই চলেছে। আজ দিল্লিতে ঠিকা শ্রমিকদের দাবির ফয়সালা করতে ইউনিয়ন গুলি কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেছে। দুর্গাপুরের  অ্যালয় স্টিল প্ল্যান্টে আজ ঠিকা ও স্থায়ি শ্রমিকরা সিআইটিইউ এর ডাকে যৌথ ভাবে বিক্ষোভ দেখান। বক্তব্য রাখেন নবেন্দু সরকার। তিনি পরিস্কার জানিয়ে দেন যে অবিলম্বে বেতন চুক্তি এবং ঠিকা শ্রমিকদের বকেয়া দাবি-দাওয়া পুরণ না হলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করবে।






Thursday, 1 February 2024

সেইলে বৃহৎ দূর্ণীতির পর্দা ফাঁস : দুর্গাপুর ইস্পাত কারখানায় যৌথ মঞ্চের আহ্বানে শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,১লা ফেব্রুঃ : রাষ্ট্রয়ত্ব ইস্পাত সংস্থা সেইল এর কোটি কোটি টাকার দূর্ণীতির সংবাদ প্রকাশ্যে এসেছে। সেইল এর ২৬ জন শীর্ষস্থানীয় এই ঘটনায় সাময়িক বরখাস্ত হয়ছেন। সেইল এর এক জন প্রাক্তন চেয়ারম্যান এই দূর্ণীতির সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সেইল এর রেকর্ড পরিমান উৎপাদন ও মুনাফা করলেও স্থায়ী ও ঠিকা শ্রমিকরা ক্রমাগত বঞ্চিত হয়ে চলেছেন। “মহা রত্ন” সেইল এর এই দূর্ণীতির সংবাদ প্রকাশ্যে আসতেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরো বৃদ্ধি পেয়েছে। দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে আজ সকালে কারখানার সিইএম অফিসের সামনে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে এই এই দূর্ণীতির সঠিক তদন্ত এবং দূর্ণীতিগ্রস্থ আধিকারিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিল সহ অন্যান্য সমস্ত বকেয়া দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন কে আরো জোরদার করার আহ্বান জানান বক্তারা। বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি,সুকান্ত রক্ষিত,সমীর ,শম্ভূ প্রামানিক,সুভাষ সিং ও প্রশান্ত চৌধুরী।