Sunday, 25 February 2024

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা : দুর্গাপুরবাসীর আত্মীক বন্ধন দৃঢ় করতে উদ্যোগী সিআইটিইউ ।

 


দুর্গাপুর,২৫শে ফেব্রুঃ : আজ সকাল থেকে ইস্পাতনগরীর দুই প্রান্তে অনুষ্ঠিত হোল বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা। ইস্পাতনগরীর এ-জোনের শিবাজী রোড বয়েস’ হাই স্কুলের মাঠে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর উদ্যোগে ও পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির এ-জোন আঞ্চলিক কমিটির সহায়তায় অনুষ্ঠিত হয় এ-জোন ও সংলগ্ন অঞ্চলের বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা।আড়াইশো জন প্রতিযোগী অংশগ্রহন করেন।উদ্বোধন করেন বিশ্বরূপ ব্যানার্জি।উপস্থিত ছিলেন সীমান্ত চ্যাটার্জি,অজিত মন্ডল প্রমুখ। ইস্পাতনগরীর বি-জোনের নাগার্জুন রোডের মিলন চক্র ফুটবল ময়দানে পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির বি-জোন আঞ্চলিক কমিটির সহায়তায় অনুষ্ঠিত হয় বি-জোন ও সংলগ্ন অঞ্চলের বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা।দেড়শো জন প্রতিযোগী অংশগ্রহন করেন।উদ্বোধন করেন মৃনাল মুখার্জি।উপস্থিত ছিলেন মহাব্রত কুণ্ডূ ,সন্তোষ দেব রায়,সুখময় বোস,স্বপন সরকার,আশিসতরু চক্রবর্তি প্রমুখ।

      গত কাল ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর রিটায়ার্ড সেলের উদ্যোগে আয়োজিত দুর্গাপুরের বাসিন্দা দের এক সম্মেলনীর আয়োজন করা হয়।দুর্গাপুরের অস্তিত্ব রক্ষার  দুর্গাপুরবাসীর আত্মীক বন্ধন দৃঢ় করে আগামী দিনের লড়াই-সংগ্রাম কে দৃঢ় করার জন্য ইউনিয়নের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।বক্তব্য রাখেন রথিন রায়,ললিত মোহন মিশ্র, বিশ্বরূপ ব্যানার্জি ও সীমান্ত চ্যাটার্জি।অনুষ্ঠিত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সামনের দিনে এই ধরনের আরো ইউনিয়নের পক্ষ থেকে আরো সম্মেলনী করার হবে বলে ইউনিয়নের রিটায়ার্ড সেলের পক্ষ থেকে স্বপন মজুমদার জানিয়েছেন।









































Saturday, 24 February 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ : ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চের পক্ষ থেকে লাগাতার কর্মসূচীর ঘোষনা।

 


দুর্গাপুর,২৪শে ফেব্রুঃ বিগত ছয় মাসের বেশী সময় ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চের নেতৃত্বে শ্রমিক বিক্ষোভ চলছে। আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিলের দাবি নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয় । প্রায় চারশ কোটি টাকা খরচ করে বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য এই ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করতে চাইছে । পরে যুক্ত হয়  নায্য বার্ষিক বোনাস,পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি,দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবি। যৌথ মঞ্চের আহ্বানে গত ছয় মাস ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে। আরএফআইডি-বায়োমেট্রিক লাগু করতে দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্তৃপক্ষ অগনতন্ত্রিক দমন-মূলক ব্যবস্থা নিচ্ছে। আরএফআইডি-বায়োমেট্রিক বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার “অপরাধে” গত ১৫ই ফেব্রুঃ কর্তৃপক্ষ কল্পিত অভিযোগ এনে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর যুগ্ম-সম্পাদক ও শ্রমিক বাবুরাম শর্ম্মা ও অপর এক শ্রমিক অয়ন দত্ত কে শো-কজ করে। “গেট-পাস” পুরনো হলে অথবা নষ্ট হলে শ্রমিকদের নতুন “গেট-পাস” নিতে হলে আরএফআইডি-বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হয়েছে।এমন কি ছুটি নিতে গেলে আরএফআইডি-বায়োমেট্রিক এর অঙ্গ “এলএমএস” কে চাপিয়ে দিতে চাইছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে সীমান্ত চ্যাটার্জি অভিযোগ করেছেন। অন্যদিকে দুর্ঘটনায় কর্মরত স্থায়ী শ্রমিকের মৃত্যু হলে বীমা বাবদ মৃতের পরিবার যে বিপুল ক্ষতিপূরন পাওয়ার ন্যায্য অধিকার ছিল স্রেফ কর্তৃপক্ষের অবহেলায় সেই ক্ষতিপূরন থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। এই সব দাবিতে আজ কারখানার ব্লাস্ট ফার্ণেস বিভাগে সিজিএম দপ্তরে এক বিশাল শ্রমিক জমায়েতে সমস্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐকবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা । বক্তব্য রেখেছেন ললিত মোহন মিশ্র, সীমান্ত চ্যাটার্জি,রজত দিক্ষিত,সুদীপ্ত দত্ত,সৌমজিত বরুয়া ও অরূপ রায়।



Friday, 23 February 2024

হরিয়ানায় কৃষক হত্যার প্রতিবাদে ইস্পাতনগরীতে সিআইটিইউ এর ডাকে মিছিল।

 


দুর্গাপুর,২৩শে ফেব্রুঃ: হরিয়ানায় কৃষক হত্যার প্রতিবাদে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি-জোন হেলথ সেন্টার রোটারি থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে চন্ডীদাস সেক্টর মার্কেট অবধি যায়।সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে কৃষক আন্দোলনে সামিল পাঞ্জাবের ২৩ বছর বয়সী যুবক কৃষক শুভকরণ সিংকে খানৌরি সীমান্তে বিজেপি-শাসিত হরিয়ানা পুলিশ গুলি করে হত্যা করেছে।কৃষকরা যখন নিরস্ত্র শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিল তখন হরিয়ানা পুলিশ গুলি চালায়। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নীরব। কেন্দ্রীয় সরকার ব্যারিকেড দিয়ে নিজের দেশের অন্নদাতা কৃষকদের দেশের রাজধানী আসতে বাধা দিচ্ছে। তীব্র ঘৃণা ক্ষোভের সাথে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(সিআইটিইউ) এর ডাকে এই মিছিল থেকে কেন্দ্র ও পঃ বঙ্গের দুই সরকারের কৃষক-বিরোধী জন-বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিরোধ আরো দৃঢ় করার ডাক দেওয়া হয়।আজ দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে বর্তমান অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থার ক্রমহ্রাসমান মানের বিরুদ্ধে প্রতিবাদে শহীদ কৃষক শুভকরণ সিং-এর হত্যার প্রতিবাদে কালো ব্যাজ পরে স্বাস্থ্য কর্মি ও শ্রমিকরা হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(সিআইটিইউ) এর ডাকে কনভেনশনে যোগ দেন।অন্যদিকে অ্যালয় স্টিল প্ল্যান্টে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(সিআইটিইউ) এর ডাকে শ্রমিকরা শহীদ কৃষক শুভকরণ সিং-এর হত্যার প্রতিবাদে কালো ব্যাজ পরে বিক্ষোভ সমাবেশ করেন।ললিত মোহন মিশ্র, বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি,নবেন্দু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন এবং কনভেনশনে, বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।