Tuesday, 5 March 2024

পর পর দুর্ঘটনায় উদ্বিগ্ন সিআইটিইউ : সেইল এর চেয়ারম্যান কে চিঠি।

 


দুর্গাপুর,৫ই মার্চ : গত ২৯শে ফেব্রুঃ দুর্গাপুর ইস্পাত কারখানায় ও ৩রা মার্চ দুর্গাপুরের মিশ্র ইস্পাতে ভয়াবহ দুর্ঘটনায় উদ্বিগ্ন সিআইটিইউ । ঐ দুই দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।ভেন্টিলেশনে চিকিৎসাধীন।গতকাল সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন সেইলের চেয়ারম্যান কে চিঠি দিয়ে এই বিষয়ে সিআইটিইউ এর মনোভাব ব্যক্ত করে অবিলম্বে তদন্ত করে এই দুই দুর্ঘটনায় দায়ী যারা তাদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন । একই সাথে তিনি চিঠিতে উল্ল্যেখ করেন যে কি ভাবে কাজের ক্ষেত্রে নিরাপত্তার মানদন্ড ( এসওপি বা স্টাণ্ডার্ড অফ প্র্যাকটিস ) কে উপেক্ষা করে শ্রমিকদের কাজ করতে বাধ্য করার জন্য পর পর দুর্ঘটনায় ঘটছে। তিনি এই বিষয়ে স্টিল ওয়ার্কার্স অফ ইন্ডিয়া(সিআইটিইউ) ও হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) পক্ষ থেকে সেইলের চেয়ারম্যান কে আগেই প্রেরিত দুই পৃথক  চিঠির উল্ল্যেখ করে কি ভাবে কাজের ক্ষেত্রে নিরাপত্তার নির্দেশিকা উৎপাদনের নামে উল্লঙ্ঘন করা হয়েছে তার সুনির্দিষ্ট উদাহরন তুলে ধরেছেন এই চিঠিতে।

  এদিকে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার প্ল্যান্ট সিভিলে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) পক্ষ থেকে এক কনভেনশনে ‘সেফটি ফার্স্ট’ নির্দেশিকা কে কাজের প্রয়োগের অধিকার কে স্মরণ করিয়ে কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানানোর সাথে সাথে যৌথ মঞ্চের আন্দোলন কে সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি ও প্রদ্যুত মুখার্জি।









Monday, 4 March 2024

এবার দুর্ঘটনা দুর্গাপুরের মিশ্র ইস্পাতে,গুরুতর আহত এক শ্রমিক।

 



দুর্গাপুর,৪ঠা মার্চ: গতকাল বি-শিফ্টে রাত :৪০ নাগাদ মিশ্র ইস্পাত কারখানার( অ্যালয় স্টিল প্ল্যান্ট) স্টিল মেল্টিং শপের ভ্যাড-এ ল্যাডেল বসানোর সময় আচমকাই ফুটন্ত গলিত ইস্পাত ছিটকে বিভাগের স্থায়ী শ্রমিক ঋষিরাজ দাসের গায়ে এসে পড়ে ও তার সারা শরীর ঝলসে যায়। আশংকাজনক অবস্থায় তাঁকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমানে তিনি ভেন্টিলেশনে চিকিৎসাধীন।গত ২৯শে ফেব্রুঃ  দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় আহত আরো তিন শ্রমিক ভেন্টিলেশনে চিকিৎসাধীন। এই সংবাদ পাওয়ার সাথে সাথে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর মিশ্র ইস্পাত কারখানা শাখার নেতৃবৃন্দ সহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ,স্টিল ওয়ার্কার্স অফ ইন্ডিয়া(সিআইটিইউ) এর সর্বভারতীয় সম্পাদক ললিত মোহন মিশ্র এবং কারখানার সর্বোচ্চ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। ঋষিরাজ দাসের পরিবারের পাশে থাকছেন নেতৃবৃন্দ। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর মিশ্র ইস্পাত কারখানা শাখার পক্ষে নবেন্দু সরকার অভিযোগ করেন যে ১৯৬৫ সালে তৈরী মিশ্র ইস্পাত কারখানায় দীর্ঘদিন ধরে আধুনিকিকরণ সম্প্রসারন না ওয়ায়,নিয়োগ না হওয়ার ফলে স্থায়ী শ্রমিক সংখ্যা প্রতিনিয়ত কমে যাওয়া সত্ত্বেও উৎপাদিত মিশ্র ইস্পাতের  গুনমাণ বজায় রাখার চাপে কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি অবহেলিত হচ্ছে। অবিলম্বে মিশ্র ইস্পাত কারখানার  আধুনিকীকরণ সম্প্রসারন এবং স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে বলে তিনি দাবি জানান। তিনি বলেন যে বর্তমান পৃথিবীতে মিশ্র ইস্পাত উৎপাদন ব্যবস্থা যে আধুনিক পর্যায়ে পৌঁছেচে সেই সময় বহুদিনের পুরানো প্রযুক্তি যন্ত্রপাতি নিয়ে সঠিক গুনমাণ বজায় রাখা কঠিন। আপোষ করা হচ্ছে কর্মক্ষেত্রে নিরাপত্তা।উৎপাদনকে অগ্রাধিকার দিতে গিয়ে শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়গুলিকে উপেক্ষা করা হচ্ছে। ওভারহেড ক্রেন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির নিয়মিত মেরামতি রক্ষণাবেক্ষণের কাজও অবহেলিত। যার ফলে একাধিক দুর্ঘটনা ঘটছে।তিনি বলেন যে ইউনিয়নের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে এই বিষয়গুলি বারংবার তুলে ধরলেও কোন সুরাহ মেলেনি । ফলে সেইলে  রক্তপাত-হীনইস্পাত উৎপাদনের জন্য কর্তৃপক্ষের প্রতিশ্রুতি কথার কথাই থেকে যাচ্ছে বাড়ছে ক্ষোভ, আতঙ্কিত শ্রমিক পরিবার।তিনি জানিয়েছেন যে আগামী কাল হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) সহ অন্যান্য ইউনিয়ন গুলি মিলিত ভাবে কর্তৃপক্ষের সাথে এই ভয়াবহ দুর্ঘটনার বিষয় আলোচনায় বসার পরে ভবিষ্যত কর্মসূচী নেওয়া হবে।

  আজ সকালে নেতৃবৃন্দ। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি ঐ বেসরকারী হাসপাতালে গিয়ে ঋষিরাজ দাস সহ চিকিৎসাধীন ২৯শে ফেব্রুঃ  দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় আহত আরো চার শ্রমিকের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি উভয় কারখানায় দুর্ঘটনা এড়াতে অবিলম্বে উভয় কারখানায় আধুনিকিকরণ ও সম্প্রসারনের দাবি জানান। স্টিল ওয়ার্কার্স অফ ইন্ডিয়া(সিআইটিইউ) এর সর্বভারতীয় সম্পাদক ললিত মোহন মিশ্র ইতিমধ্যেই সেইলের চেয়ারম্যান কে চিঠি দিয়ে ২৯শে ফেব্রুঃ  দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনার আনুপূর্বিক তদন্তের দাবি জানানোর পাশাপাশি আধুনিকিকরণ ও সম্প্রসারনের দাবি জানিয়েছেন। অন্যদিকে সেইলের এনজেসিএস এর সাব কমিটির সভা ১১ই মার্চ এর পরিবর্তে ১৯শে মার্চ হবে বলে সেইল কর্তৃপক্ষ জানিয়েছে।









    


Sunday, 3 March 2024

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল বস্তিবাসীদের দ্বিতীয় পর্বের ক্রীড়া প্রতিযোগিতা।

 


দুর্গাপুর,৩রা মার্চ:  আজ ইস্পাতনগরীতে পঃ বঃ বস্তি উন্নয়ন সমিতি বি-জোন অঞ্চল কমিটির উদ্যোগে ভারতী নতুনপল্লী বস্তি অঞ্চলে দ্বিতীয় পর্বের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়।পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি মৃনাল মুখার্জী। প্রায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন।প্রাক্তন মহানাগরিক রথীন রায়,গণআন্দোলনের নেতা স্বপন সরকার এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।





















Saturday, 2 March 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় আতঙ্কিত ট্রেড অ্যাপ্রেন্টিস্টদের পাশে দাঁড়ালো সিআইটিইউ : দুই আধিকারিক সাময়িক বরখাস্ত।

 


দুর্গাপুর,২রা মার্চ: গত ২৯শে ফেব্রুঃ  দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছিলেন দুই ট্রেড অ্যাপ্রেন্টিস্ট,এক স্থায়ী শ্রমিক,এক ঠিকা শ্রমিক ও এক আধিকারিক। আহত দুই ট্রেড অ্যাপ্রেন্টিস্ট সর্বজিত ধাঙ্গর ও বিনয় কুমার হরিজন।তাদের অবস্থা আশংকাজনক। যৌথ মঞ্চের (সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি) নেতৃবৃন্দ ইতিমধ্যেই ট্রেড অ্যাপ্রেন্টিস্ট ও ঠিকা শ্রমিকদের স্থায়ী শ্রমিকদের মত সম চিকিৎসা,ক্ষতিপূরন সহ পরিবারের পাশে থাকার জোড়ালো দাবি জানিয়েছেন।কিন্তু কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে নিরুত্তর।

   এদিকে এই দুর্ঘটনায় আতঙ্কিত ট্রেড অ্যাপ্রেন্টিস্টদের পাশে দাঁড়িয়েছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ )। ইউনিয়নের পক্ষে এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে দীর্ঘ দিন ধরে কারখানায় স্থায়ী শ্রমিক নিয়োগ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।কেন্দ্রের বিজেপি সরকারের নীতির ফলে স্থায়ী দক্ষ শ্রমিকের বদলে অদক্ষ ট্রেড অ্যাপ্রেন্টিস্ট ও ঠিকা শ্রমিকদের দক্ষ শ্রমিক হয়ে ওঠার আগেই স্বল্প মজুরীতে কাজ চালিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেন। মোদি জমানার ‘জুমলা’-র  শিকার দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড অ্যাপ্রেন্টিসরা । ‘মেক ইন ইন্ডিয়া’-র ধাঁচে ‘স্কিল ইন্ডিয়া’-র রঙ্গীন প্রতিশ্রুতির ফাঁদে পড়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার প্রায় শত শত ট্রেড অ্যাপ্রেন্টিস প্রশিক্ষন নিতে আসেন। শ্রম আইনের আওতার বাইরে থাকায় তাদের প্রশিক্ষনের নামে কারখানার শ্রমিকদের কাজ করিয়ে নিংড়ে নেওয়ার পর ১ বছরে পরে তাদের কারখানার বাইরে বার করে দেওয়ার প্রথার নাম হল ‘স্কিল ইন্ডিয়া’ । স্টাইপেন্ড বাবদ তারা যা পান তার পরিমান ঠিকা শ্রমিকদের বেতনের থেকেও অনেকটাই কম। এর বিরুদ্ধে সহায়িকরন ও অন্যান্য দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড অ্যাপ্রেন্টিসরা । এই আন্দোলনের পাশে  শুরুর থেকেই রয়েছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ )।তিনি আরো জানিয়েছেন এই দুর্ঘটনার পরে কর্তৃপক্ষের কাছে যৌথ মঞ্চের পক্ষে যথাযথ তদন্ত,পূর্বের দুর্ঘটনা গুলির তদন্ত রিপোর্ট প্রকাশ,সব দুর্ঘটনার তদন্ত রিপোর্ট সহ পুর্ণাঙ্গ পর্যালোচনা করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।ইতিমধ্যে গত ২৯শে ফেব্রুঃ দুর্ঘটনার পরে কর্তৃপক্ষ এসএমএস ও সেফটি বিভাগের দুই শীর্ষ আধিকারিক কে সাময়িক বরখাস্ত করেছে । ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি প্রশ্ন তুলেছেন যে দুর্ঘটনার তদন্তের আগেই এই পদক্ষেপ কি কারনে? তিনি দ্রুত তদন্ত করে রিপোর্ট প্রকাশের সাথে সাথে যথাযথ তদন্তের স্বার্থে অবিলম্বে সব ইউনিয়নের প্রতিনিদের তদন্ত কমিটিতে যুক্ত করার দাবি জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন এই বিষয়ে প্রাসঙ্গিক সব তথ্য সবিস্তারে জানিয়ে  ও ইউনিয়নের দাবি গুলি জানিয়ে ইউনিয়নের পক্ষ থেকে সেইলের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।








Friday, 1 March 2024

প্রয়াত পার্টি সদস্য হিমাংশু বিমল দাস ।

 


দুর্গাপুর,১লা মার্চ : গত ২৬শে ফেব্রুয়ারী স্থানীয় নারসিং হোমে শ্রমিক আান্দোলনের অতীত দিনের নেতা হিমাংশু বিমল দাস প্রয়াত হয়েছেন।বয়স হয়েছিল ৮৬ বছর । তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ৭০-দশকের আাধা ফ্যাসিবাদি সন্ত্রাসের সময়  প্রতি তার ভূমিকা ছিল অনন্য।১৯৬১ সালে তিনি দুর্গাপুর  ইস্পাত কারখানায় কোক ওভেন বিভাগে যোগদান করেন। ধীরে ধীরে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর সদস্য হন। সেক্টর সংগঠনের সাথে ভালো ভাবে যুক্ত ছিলেন ও বহুবিধ ভূমিকা পালন করেন।১৯৭১ সালে পার্টি সদস্য পদ লাভ করেন।ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছিলেন ।শরীর  যতদিন ভালো ছিল ততদিন পাটি দপ্তরের কাজের সাথে যুক্ত ছিলেন।মৃত্যুর দিন পর্যন্ত তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়ার পার্টি কেন্দ্র শাখা সদস্য ছিলেন।।এক মাত্র পুত্র প্রয়াত হওয়ার পরে আর সেভাবে কাজ করতে পারেনি । পার্টি অন্ত প্রান প্রয়াত হিমাংশু বিমল দাস গত জানুয়ারী মাসে পাটিকে  দশহাজার টাকা দান  করেন । তাঁর মৃ্ত্যুতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষে স্বপন সরকার গভীর শোক প্রকাশ করেছেন।