Sunday, 21 April 2024

দুই লুঠেরা তৃণমূল কংগ্রেস আর বিজেপি কে হঠাতে পঃ বঙ্গের মানুষ বাম ও ধর্মনিরপেক্ষ দলের প্রার্থীদের ভোট দেবেন : শমীক লাহিড়ী।

 


দুর্গাপুর,২১শে এপ্রিল : আজ সন্ধ্যায়, দুর্গাপুর ইস্পাতনগরীর বি-জোনে চন্ডিদাস ময়দানে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই-এম প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকৃতি ঘোষালের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভায় এই কথা বলেন সিপিআই-এম এর কেন্দ্রিয় কমিটির সদস্য শমীক লাহিড়ী।তিনি বলেন বিজেপি জাতপাত-ধর্ম ইত্যাদির মারফত বিভাজন কে আমাদের দেশের ভোটে নির্বাচনের ভিত্তি করতে চাইছে। তৃণমূল কংগ্রেস হোল তাদের দোসর।দশ বছরের কাজের ভিত্তিতে নয় মোদি রামের নামে ভোট চাইছে। কিন্তু নির্বাচনে আসল ইস্যু হোল গত দশ বছরে সরকার কাজ দিতে ব্যর্থ হয়েছে। বছরে দুই কোটি বেকারের কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি এবং বছরে দুই লক্ষ বেকারের কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ব্যানার্জি। কোথায় গেল সেই প্রতিশ্রুতি?জিনিষপত্রের দাম আকাশ ছোঁয়া। অথচ মানুষের মজুরি বাড়ছে না ।মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতীয় মুদ্রা কে শক্তিশালী করবেন। এমন শক্তিশালী করেছেন যে এক ডলারের বিনিময় মূল্য ৫১ টাকা থেকে বেড়ে বর্তমানে হয়েছে ৮৩ টাকা।এই চুড়ান্ত ভাবে ব্যর্থ সরকারের সাথে যুক্ত হয়েছে দুর্নীতি। পঃ বঙ্গে তৃণমূল বালি-কয়লা পাচার করে।আর দেশের কয়লা খনি বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। পঃ বঙ্গে তৃণমূল সারদা – চিট ফান্ডের টাকা লুঠ করেছে তৃণমূল । আর ব্যাঙ্ক কে লুঠ করে নিয়ে যাচ্ছে বিজেপি ।মোদি বলছেন বলছে ৮০ কোটি মানুষ কে মাসে মাসে পরিবার পিছু ৫ কেজি চাল দেবেন। তাই দিয়ে কি করে কোন পরিবারের মাস চলবে? অথচ বামপন্থীদের দাবি মেনে ১৪টি নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম বেঁধে দিচ্ছেন না। পাল্লা দিয়ে বাড়ছে বেকারী।বিদেশী বিনিয়োগ তলানিতে ঠেকেছে। নতুন শিল্প করছে না কেন্দ্র ও রাজ্যের সরকার। রাষ্ট্রায়ত্ব শিল্প ধ্বংস করছে উভয় সরকার। এই প্রসঙ্গে তিনি সংকটাপন্ন দুর্গাপুর-শিল্পাঞ্চলের কথা উল্লেখ করে জনবিরোধী তৃণমূল কংগ্রেস আর বিজেপি উভয় লুঠেরা কে হটাবার জন্য মানুষ এবার ভোট দানের সময় বিবেচনা করবেন বলে আবেদন জানিয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই-এম প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকৃতি ঘোষাল কে জয়ী করার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও জাতীয় কংগ্রেসের পঃ বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তী। লোকসভা নির্বাচন উপলক্ষে পঃ বঃ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পঃ বর্ধমান জেলা কমিটির বিশেষ সাহিত্য সংখ্যা ‘সময়ের ভাবনা ও আমরা’ প্রকাশ করেন শমীক লাহিড়ী।












































Monday, 15 April 2024

শ্রমিক নেতাদের চার্জসিট-শোকজ করার প্রতিবাদে ও কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,১৫ই এপ্রিল: কেন্দ্রীয় সরকারের ইস্পাত উৎপাদন সংস্থ স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার অন্যতম হোল দুর্গাপুর ইস্পাত কারখানা ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানা( অ্যালয় স্টিল প্ল্যান্ট )। একের পর এক দুর্ঘটনায় এই দুই কারখানায় সাম্প্রতিক বছর গুলিতে আহত ও নিহত হয়েছেন বহু স্থায়ী ও ঠিকা শ্রমিক,ট্রেণী ও আধিকারিকের। কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এর আগে কর্মরত অবস্থায় মৃতদের মধ্যে চারটি পরিবারের এক জন পোষ্যের চাকুরীর ব্যবস্থা করে নি । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) ও ইউনিয়ন গুলির যৌথ মঞ এর পক্ষে লাগাতার ভাবে কাজের জায়গায় নিরাপত্তার স্বার্থে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার অবিলম্বে আধুনিকিকরন ও সম্প্রসারন এবং দুই কারখানায় দক্ষ স্থায়ী শ্রমিকের নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন চলছে।

দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজের ক্ষেত্রে সুরক্ষার সাংবিধানিক অধিকারের বিষয়ে শ্রমিকরা যাতে দাবি জানাতে না পারে সেই জন্য কর্তৃপক্ষ দমন-মূলক ব্যবস্থা নিয়েছে বলে অভিযোগ। কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য ইতিপূর্বেই কর্তৃপক্ষ ইউনিয়নের ডিএসপি শাখার যুগ্ম-সম্পাদক সৌরভ দত্ত কে চার্জসিট ও সম্পাদক-মণ্ডলীর আহ্বায়ক সীমান্ত চ্যাটার্জি কে শো-কজ নোটিশ দিয়েছে। কর্তৃপক্ষের এই অগনতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে,আজ সকালে অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে ট্রেড ইউনিয়দের যৌথ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নবেন্দু সরকার,বিধান বাউড়ি ও নিখিল কুমার দাস । বক্তারা অবিলম্বে চার্জসিট ও শো-কজ নোটিস প্রত্যাহারের সাথে কর্মক্ষেত্রে সুরক্ষার জন্য সংশ্লিষ্ট দাবিতে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।

 




Saturday, 13 April 2024

শিল্পে সুরক্ষা দাবি করায় শ্রমিক নেতা কে শোকজ,প্রতিবাদে দুর্গাপুর ইস্পাত কারখানায় প্রবল শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,১৩ই এপ্রিল : কেন্দ্রীয় সরকারের অন্যতম ইস্পাত উৎপাদন সংস্থ স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার “ ব্লাড লেস স্টিল “ ( রক্তপাত –শূ্ণ্য ইস্পাত ) উৎপাদনের অঙ্গীকার কে নস্যাৎ করে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানায় একের পর এক দুর্ঘটনায় সাম্প্রতিক বছর গুলিতে আহত ও নিহত হয়েছেন বহু স্থায়ী ও ঠিকা শ্রমিক,ট্রেণী ও আধিকারিকের। কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এর আগে কর্মরত অবস্থায় মৃতদের মধ্যে চারটি পরিবারের এক জন পোষ্যের চাকুরীর ব্যবস্থা করে নি । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি সব কটি দুর্ঘটনার আনুপূর্বিক তদন্ত ও তদন্ত রিপোর্ট সর্বসমক্ষে প্রকাশের দাবি জানানোর সাথে সাথে কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে একের পর এক মারাত্মক দুর্ঘটনায় শ্রমিক ও আধিকারিকদের প্রানহানি ,অঙ্গহানি হওয়ার পরেও কর্তৃপক্ষের হুঁশ নেই। সেফটি কমিটি কে অকেজ রেখে, ইউনিয়ন গুলির সুপরামর্শ অগ্রাহ্য করে কর্তৃপক্ষ দিনের পর দিন কাজের ক্ষেত্রে নিরাপত্তা কে অগ্রাধীকার দেওয়ার বদলে অবহেলা করে চলেছে। পুরনো যন্ত্রপাতি দিয়ে দিনের পর দিন অত্যুৎপাদনের করানোর ফলে দুর্ঘটনার হার বেড়েই চলেছে। দক্ষ স্থায়ী শ্রমিকের নিয়োগ প্রায় বন্ধ। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) ও ইউনিয়ন গুলির যৌথ মঞ এর পক্ষে লাগাতার ভাবে কাজের জায়গায় নিরাপত্তার স্বার্থে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার অবিলম্বে আধুনিকিকরন ও সম্প্রসারন এবং দুই কারখানায় দক্ষ স্থায়ী শ্রমিকের নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন চলছে। দুর্গাপুর ইস্পাত কারখানায় ক্রমবর্ধমান দুর্ঘটনায় কর্তৃপক্ষের গয়ংগচ্ছ মনোভাবের তিনি তীব্র সমালোচনা করার সাথে সাথে উৎপাদনের ক্ষেত্রে রেকর্ড অগ্রগতি বজায় রাখতে অবিলম্বে কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন, ট্রেড অ্যাপ্রেন্টিস্টদের চিকিৎসার সব ধরনের সুবিধা প্রদান,আহত ও নিহতদের উপযুক্ত ক্ষতিপূরন, মৃতদের পরিবারের এক জন পোষ্যের চাকুরী ও কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা বিধি বাধ্যতামূলক ভাবে মেনে চলার দাবিতেও আন্দোলন চলবে বলে তিনি সাফ জানিয়ে দেন।

  এদিকে দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজের ক্ষেত্রে সুরক্ষার সাংবিধানিক অধিকারের বিষয়ে শ্রমিকরা যাতে দাবি জানাতে না পারে সেই জন্য কর্তৃপক্ষ দমন-মূলক ব্যবস্থা নিয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। ইতিপূর্বেই কর্তৃপক্ষ ইউনিয়নের যুগ্ম-সম্পাদক সৌরভ দত্ত কে কারন-দর্শানোর চিঠি ধরিয়েছে। গত কাল ইউনিয়নের সম্পাদক-মণ্ডলীর আহ্বায়ক সীমান্ত চ্যাটার্জি কে অনুরূপ চিঠি দেওয়া হয়েছে।

  এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং কর্মক্ষেত্রে সুরক্ষার জন্য সংশ্লিষ্ট দাবিতে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস)-এ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে শ্রমিক সমাবেশের ডাক দেওয়া হয়। সমাবেশে ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে যৌথ মঞ্চের অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা শো-কজ নোটিস প্রত্যাহারের সাথে কর্মক্ষেত্রে সুরক্ষার জন্য সংশ্লিষ্ট দাবি সমূহ অবিলম্বে মানার জন্য সোচ্চার হন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছে।






Friday, 12 April 2024

ইস্পাতনগরীতে পালিত হল শহীদ সফদর হাসমির জন্মদিবস ও জাতীয় পথনাটক দিবস ।

 


দুর্গাপুর,১২ই এপ্রিল :আজ সন্ধ্যায়,দুর্গাপুরের সাংস্কৃতিক দল সমুহের পক্ষ থেকে ইস্পাতনগরীর এ-জোনে আশিস মার্কেটের উন্মুক্ত প্রাঙ্গণে জাতীয় পথ নাটক দিবস পালন করা হল। বিশ্বখ্যাত নাট্যকার সফদর হাসমি , গাজিয়াবাদে তাঁর বিখ্যাত পথনাটক হল্লা -বোল প্রদর্শন করার সময়,ঘাতক বাহিনীর নৃশংস আক্রমনে ১লা জানুয়ারী ১৯৮৯ সালে আহত হয়ে পরের দিন মারা যান । তাঁর জন্মদিবসকে জাতীয় পথনাটক দিবস হিসাবে উদযাপন করা হয় । বৈপ্লবিক নাট্যকার,নাট্য পরিচালক ও অভিনেতা শহীদ সফদার হাসমীর ৭১-তম জন্মদিনে জাতীয় পথ নাটক দিবসে পঃ বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ,  ভারতীয় গণনাট্য সংঘ ও জনবাদী লেখক সংঘের সম্মিলিত উদ্যোগে এই অনুষ্ঠানে সংগীত,পথ নাটক,আলোচনার মাধ্যমে শহীদ সফদার হাসমীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘ ইস্পাত শাখার(দুর্গাপুর) শিল্পীরা। সমবেত আবৃত্তি পরিবেশন করেন শ্রুত্যনুপ্রাস গোষ্ঠীর শিল্পীরা। পথনাটক পরিবেশন করেন লহরী (দুর্গাপুর),শিল্পায়ন (দুর্গাপুর) ও শিল্পকলা একাডেমী গোষ্ঠীর শিল্পীরা।বক্তব্য রাখেন দীপক দেব।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্চালী ঘোষ।





 

 

Wednesday, 10 April 2024

ইস্পাত শ্রমিকদের ও ইস্পাতনগরী এবং সংলগ্ন অঞ্চলের অধিবাসীদের লড়াই এর পাশে থাকার অঙ্গীকার করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআই-এম প্রার্থী।

 


দুর্গাপুর,১০ই এপ্রিল : আগামী ১৩ই মে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোট । এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত,ভারতের জাতীয় কংগ্রেসে সমর্থিত, সিপিআই-এম প্রার্থী ড. সুকৃতি ঘোষালের সমর্থনে ইতিমধ্যে দুর্গাপুর ইস্পাত,মিশ্র ইস্পাত কারখানা সহ ইস্পাতনগরী এবং সংলগ্ন অঞ্চলে দেওয়াল লিখন-মিছিল-সভা জোরকদমে চলেছে। আজ, সিপিআই-এম প্রার্থী ড. সুকৃতি ঘোষালের সমর্থনে, সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে ও বিকালে মিশ্র ইস্পাত কারখানায় সিআইটিইউ-আইএনটিইউসি-এআইটিইউসি এর পক্ষ থেকে আয়োজিত সমাবেশে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ উভয় কারাখানার শ্রমিক আন্দোলনের দাবি,আধুনিকীকরন-সম্প্রসারনের দাবি সংসদে জোড়ালো ভাবে তুলে ধরতে ড. সুকৃতি ঘোষাল কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। উভয় সমাবেশে বক্তব্য রেখে সিপিআই-এম প্রার্থী ড. সুকৃতি ঘোষাল জানান যে ইস্পাত শ্রমিক আন্দোলনের পাশে থাকার সুযোগ পেলে তিনি গর্বিত হবেন। পরে তিনি ইস্পাতনগরী দুই অন্যতম বাণিজ্য কেন্দ্র আশিস মার্কেট ও চন্ডিদাস বাজারে প্রচারে অংশ নিয়ে ক্রেতা-বিক্রতা সহ ইস্পাতনগরীর অধিবাসীদের বিভিন্ন অভাব-অভিযোগে নিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সাথে থাকার অঙ্গীকার করেন।পরে বিকালে ইস্পাতনগরীর সংলগ্ন দুর্গাপুর পৌরনিগমের ১নং ওয়ার্ডের কমলপুর থেকে ধোবিঘাট, সন্ধ্যায় ইস্পাতনগরীর বিদ্যাপতি-জয়দেব-ভারতী-নাগার্জুনে প্রার্থী কে সাথে নিয়ে বিশাল মিছিল বেরোয় এবং নিউটন-জে সি বোস বস্তিতে নির্বাচনী সভা হয়।রাতে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার অফিসার্স অ্যাসোসিয়েশনের সাথে সভায় ইউনিয়ন নেতৃবৃন্দ সহ ড. সুকৃতি ঘোষাল।অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন পঙ্কজ রায় সরকার,সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ,স্বপন সরকার,অজিত মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।