Tuesday, 9 July 2013

দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতালের চিকিৎসা-পরিষেবায় অস্বাভাবিক মুল্যবৃদ্ধির বিরুদ্ধে HSEU ( C I T U )-র তীব্র প্রতিবাদ ।

 দুর্গাপুর,৯ই জুলাই : ইউনিয়নগুলির সাথে কোন রকম আালোচনা ছাড়া দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের একক ভাবে  দুর্গাপুর ইস্পাতের  মেইন হাসপাতালে ইন্ডোর বিভাগের বিভিন্ন পরিষেবায় ৪-৫ গুন মুল্যবৃদ্ধি করেছে গত  ২৫শে জুন থেকে । এরফলে বহিরাগত এবং প্রাক্তন শ্রমিক ও তাদের পরিবারবর্গের উপর বিরাট বোঝা চাপবে বলে এইচ.এস.ইউ(সিআইটিউ)-র পক্ষ থেকে আশংকা প্রকাশ করা হয়েছে ।এদিকে ,ইউনিয়নদের সম্পূর্নভাবে অন্ধকারে   রেখে   ইস্পাত কর্তৃপক্ষ নতুন করে   দুর্গাপুর পৌর নিগম ও এডিডিএ-কে স্বাস্হ্য পরিষেবা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছ । মেইন হাসপাতালে কর্মীসংখ্যা ২০০৪ সালে ছিল ১১২০ বর্তমানে হ্রাস পেয়ে হয়েছে ৪৩০ এবং  ২০১৩ সালের মধ্যে আরও ৩১ জন অবসরগ্রহন করবেন । ফলে একদিকে হাসপাতাল পরিষেবার অস্বাভাবিক মুল্যবৃদ্ধি অন্যদিকে ক্রমান্বয়ে কর্মীসংখ্যা হ্রাসের ফলে ইস্পাতের  মেইন হাসপাতালে- র পরিষেবা উপর বিপজ্জনক প্রভাব পরবে বলে এইচ.এস.ইউ(সিআইটিউ)-র পক্ষ থেকে আশংকা  প্রকাশ করা হয়েছে । এই বিষয়ে HSEU-র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে গত ৭ই জুলাই  DSP MAIN HOSPITAL-এ একটি মৌন মিছিল করা হয় ।  

          পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুসারে   আজ ,৯ই জুলাই ইস্পাতনরীর প্রশাসনিক ভবন(TA BUILDING)এ বেলা ৩-৩০  বিক্ষোভ কর্মসূচীর আহ্বান করা হয়েছিল । আশ্চর্যজনকভাবে GM (TS) অনুপস্হিত থাকেন । HSEU-র পক্ষে কমঃ অরুন চৌধুরী এর তীব্র বিরোধিতা করেন এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যহার করে APEX-কমিটির সভা ডাকার দাবী জানিয়েছেন । বিক্ষোভসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমঃ বিশ্বরূপ ব্যানার্জ্জী ,সুখময় বোস । সভাপতিত্ব করেন কমঃ ব্রজমাণিক চক্রবর্তী ।  
















Monday, 8 July 2013

দুর্গাপুর ইস্পাতনগরীতে পালিত হোল কমরেড জ্যোতি বসুর জন্ম-শতবার্ষিকীর সুচনা অনুষ্ঠান ।

দুর্গাপুর , ৮ই জুলাই : ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপুর ইস্পাতনগরীতে পালিত হোল বিশ্ব কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম জননেতা কমরেড জ্যোতি বসুর জন্ম-শতবার্ষিকীর সুচনা অনুষ্ঠান । 
           সকালে ১নং বিদ্যাসাগর এভিন্যুতে ,  স্টীল ওয়ার্কাস ফেডারেশন  অফ ইন্ডিয়া ও হিন্দুস্হান  স্টীল এমপ্লয়ীজ ইউনিয়নের সদর দফ্তরে অনুষ্ঠানের সুচনা হয় রক্তপতকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদানের মধ্য দিয়ে । SWFI ও HSEU এর পক্ষে রক্তপতকা উত্তোলন করেন যথাক্রমে কমঃ বিশ্বরূপ ব্যানার্জী আন্দোলনের এবং কমঃ বাদল মজুমদার । এরপরে কমরেড জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন  SWFI  ও  HSEU-এর DSP ও ASP শাখার নেতৃত্ব , ছাত্র-যুব-মহিলা-শিক্ষক আন্দোলনের নেতৃত্ব  এবং গনআন্দোলনের বিশিষ্ঠ নেতৃবৃন্দ । অপর  অনুষ্ঠানটি হয় ইস্পাত ঠিকা মজদুর সংগঠনের ( UCWU)-এর ট্রাঙ্ক রোডের ইউনিয়ন দফ্তরে । 

 ভারতের কমিউনিষ্ট পার্টি(মার্কসবাদী)-র  দুর্গাপুর ১এ এবং ১বি জোনাল কমিটির যৌথ উদ্যোগে                                                                       মুল অনুষঠান পালিত হয় শহীদ আশীষ-জব্বর ভবনে । এখানে জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি(মার্কসবাদী)-র  রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় , জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেব রায় ,সুশান্ত ব্যানার্জী,সুখময় বোস , নির্মল ভট্টাচার্য্য , প্রাক্তন বিধায়িকা অর্চনা ভট্টাচার্য্য সহ দুই জোনাল কমিটির সদস্যবৃন্দ । নেতৃবৃন্দের পক্ষ থেকে আগামী ১ বৎসর ধরে জ্যোতি বসুর জন্ম-শতবার্ষিকী পালনের মধ্য তার জীবন ও কমিউনিষ্ট আন্দোলনের বিভিন্ন দিক মানুষের কাছে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় ।

























Sunday, 7 July 2013

দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতালের চিকিৎসা-পরিষেবায় অস্বাভাবিক মুল্যবৃদ্ধি ।

দুর্গাপুর ৭ই জুলাই : ইউনিয়নগুলির সাথে কোন রকম আালোচনা ছাড়া দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের একক ভাবে  দুর্গাপুর ইস্পাতের  মেইন হাসপাতালে ইন্ডোর বিভাগের বিভিন্ন পরিষেবায় ৪-৫ গুন মুল্যবৃদ্ধি করেছে গত  থেকে ২৫ শে জুন থেকে ।এরফলে বহিরাগত এবং প্রাক্তন শ্রমিক ও তাদের পরিবারবর্গের উপর বিরাট বোঝা চাপবে বলে এইচ.এস.ই.ইউ(সিআইটিউ)-র পক্ষ থেকে আশংকা প্রকাশ করা হয়েছে । আবার , ইউনিয়নদের অন্ধকারে রেখে   ইস্পাত কর্তৃপক্ষ নতুন করে  দুর্গাপুর পৌর নিগম ও এডিডিএ-কে স্বাস্হ্য পরিষেবা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছ । মেইন হাসপাতালে কর্মীসংখ্যা ২০০৪ সালে ছিল ১১২০ বর্তমানে হ্রাস পেয়ে হয়েছে ৪৩০ এবং  ২০১৩ সালের মধ্যে আরও ৩১ জন অবসরগ্রহন করবেন । ফলে একদিকে হাসপাতাল পরিষেবার অস্বাভাবিক মুল্যবৃদ্ধি অন্যদিকে ক্রমান্বয়ে কর্মীসংখ্যা হ্রাসের ফলে ইস্পাতের  মেইন হাসপাতালে- র পরিষেবা উপর বিপজ্জনক প্রভাব পরবে বলে এইচ.এস.ইউ(সিআইটিউ)-র পক্ষ থেকে আশংকা  প্রকাশ করা হয়েছে । এই বিষয়ে HSEU-র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে আজ DSP MAIN HOSPIAL-এ একটি মৌন মিছিল করা হয়েছে এবং আগামী ৯ই জুলাই ইস্পাতনরীর প্রশাসনিক ভবন(TA BUILDING)এ বেলা ৩-৩০  বিক্ষোভ কর্মসূচীর আহ্বান করা হয়েছে । 
2 attachments — Download all attachments   View all images   Share all images  
Part-05 003.JPGPart-05 003.JPG
2494K   View   Share   Download 

উত্তরাখন্ডের ত্রানসংগ্রহে তৃণমুলের হামলার বিরুদ্ধে বিশাল প্রতিবাদসভা ।

দুর্গাপুর , ৭ই জুলাই : গত ৩০শে জুন ইস্পাতনগরীতে সিপিআইএম-র ডাকে উত্তরাখন্ডের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্হদের  জন্য ত্রান বাবদ  বাড়ী বাড়ী অর্থসংগ্রহ করছিলেন  পার্টীর দুর্গাপুর ১এ জোনাল কমিটির পার্র্টিকর্ম্মীরা  । মানুষের সারা মিলছিল বিপুল । আতংকিত হয়ে তৃনমূলের বাইক-বাহিনী ভারতী-নাগার্জুন-জয়দেব রোডে  ত্রানসংগ্রহে ব্যস্ত পার্টীকর্ম্মীদের উপর হামলা চালায় , মারধোর করে এবং  ত্রানসংগ্রহ বন্ধ করে দেয় । তবে ইস্পাতনগরীর অন্যান্য অঞ্চলে ত্রানসংগৃহীত  হয়েছে ।
     এই হামলার প্রতিবাদে ভারতী মোড়ে  পার্টীর দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । বক্তব্য রাখেন কমঃ মনোজ হাজরা ,স্বপন মজুমদার । সভাপতিত্ব করেন কমঃ  সুখময় বোস  ।
4 attachments — Download all attachments   View all images   Share all images  
Part-05 004.JPGPart-05 004.JPG
2873K   View   Share   Download  
Part-05 013.JPGPart-05 013.JPG
1759K   View   Share   Download  
Part-05 011.JPGPart-05 011.JPG
2901K   View   Share   Download  
Part-05 021.JPGPart-05 021.JPG
2611K   View   Share   Download  

Monday, 1 July 2013

উত্তরাখন্ডের ত্রানসংগ্রহে তৃণমূলী বাইক-বাহিনীর হামলা । দুর্গাপুর ,৩০শে জুন

সম্প্রতি উত্তরাখন্ডের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় ক্ষতিগ্রস্হদর সাহায্যের জন্য সিপিআইএম-এর পক্ষ থেকে সারা ভারত জুড়ে ত্রান সংগ্রহ করার কাজ চলেছে ।পার্টির দুর্গাপর ১এ জোনালের পক্ষ থেকে  প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে  পার্টি-কর্ম্মীরা সকাল থেকেই ইস্পাতনগরীর বাড়ীতে বাড়ীতে গিয়ে অর্থ-সংগ্রহ করেছিলেন ,  মানুষ আন্তরিকভাবে মুক্তহস্তে দান করছিলেন । মানুষের স্বতস্ফূর্ততায় ভীত হয়ে  তৃণমূলী বাইক-বাহিনী ৪ নং পৌর-ওয়ার্ড অঞ্চলের ভারতী,নাগার্জুন ও জয়দেব রোডে হামলা চালায় এবং ত্রান-সংগ্রহ বন্ধ করে দেয় । নাগার্জুন রোডে বাইক-বাহিনী ডি.ওয়াই.এফ.আই - এর প্রাক্তন জোনাল সভাপতি মৃনাল মুখার্জী -কে মারধোর করে । হামলা-হুমকী উপেক্ষা করে অন্যান্য অঞ্চলে ত্রানসংগ্রহ চলেছে । ঘটনার পরে   পার্টি-নেতৃত্বর পক্ষ থেকে পুলিশকে জানান হলে ,ওসি বাড়ীতে গিয়ে অর্থ-সংগ্রহের যৌক্তিতার প্রশ্ন তোলেন । এক সাংবাদিক-সন্মেলনে , সি.পি.আই.এম এর দুর্গাপুর  ১এ জোনাল সস্পাদক কমঃ সন্তোষ দেবরায় এই ঘটনার তীব্র নিন্দা করে পুলিশের ভুমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন । 



Tuesday, 25 June 2013

প্রতিবাদ-প্রতিরোধ ।

দুর্গাপুর ,২৪শে জুন ঃ সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের উপর ধর্ষন সহ ক্রমবর্ধমান  যৌন-লাঞ্ছনার বিরুদ্ধে গণতান্ত্রিক  মহিলা সমিতি ১এ জোনাল কমিটির ডাকে ,ইস্পাত নগরীর চণ্ডীদাস মার্কেটে এক সান্দ্ধ্য সমাবেশে অনুষ্ঠিত হয় ৷ সভায় বক্তব্য রাখেন মহিলা নেত্রী আল্পনা চৌধুরী ,সভাপতিত্ব করেন  শুভ্রা গাঙ্গুলী ৷ ভীড়ে ঠাসা সভায় , মহিলাদের উপস্হিতি ছিল লক্ষণীয় ৷
3 attachments — Download all attachments   View all images   Share all images  
Part-05 031.JPGPart-05 031.JPG
2174K   View   Share   Download  
Part-05 037.JPGPart-05 037.JPG
1677K   View   Share   Download  
Part-05 045.JPGPart-05 045.JPG

1759K   View   Share   Download