দুর্গাপুর , ১৫ই আগষ্ট : আজ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ১এ জোনাল কমিটির ৬-তম সন্মেলন অনুষ্ঠিত হোল ইস্পাত নগরীর ১নং বিদ্যাসাগর এভিন্যু , বি-জোন স্হিত বি টি রণদিভে ভবনে । সন্মেলনস্হল - কমঃ পার্বতী মন্ডল নগর-কমঃ আরতি মুখার্জী মঞ্চে , সংগঠনের পতাকাত্তোলন ও শহীদবেদীতে মাল্যদানের মধ্য দিয়ে মূল সন্মেলনের কাজ শুরু হয় । সন্মেলনে মূল বক্তা ছিলেন , পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির বর্ধমান জেলা কমিটির সম্পাদিকা , কমঃ ভারতী ঘোষাল এবং উপস্হিত ছিলেন সংগঠনের জেলা নেত্রীবৃন্দ - কমঃ আল্পনা চৌধুরী ও অর্চনা ভট্টাচার্য ।সন্মেলন ৭০জন প্রতিনিধির উপস্হিতিতে ,২৬ জনকে নিয়ে নতুন কমিটি নির্বাচিত হয় । সম্পাদিকা ও সভানেত্রী নির্বাচিত হয়েছেন যথাক্রমে কমঃ শুভ্রা গাঙ্গুলী ও অপর্না পাল ।
Friday, 16 August 2013
Monday, 12 August 2013
দুর্গাপুর , ১২ই আগষ্ট : গত ৫ই আগষ্ট , ইস্পাত নগরীর বি'জোনে , আইনষ্টাইন রোডে , গনতান্ত্রিক মহিলা সমিতির সদস্য-সংগ্রহের কর্মসূচীতে অংশ নেওয়ায় , গনতান্ত্রিক মহিলা সমিতির বি'জোন ১নং অঞ্চল কমিটির সদস্যা , কমঃ সোমা দাসগুপ্ত ও দিবা বিশ্বাসের বাড়ীতে স্হানীয় তৃণমূলী সোমা সরকারের নেতৃত্বে কয়েকজন মহিলা গালিগালাজ সহকারে হামলা-হুমকী ও ভীতিপ্রদর্শন করে । এই বিষয়ে ,গনতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে এক ডেপুটেসনে , কমঃ আল্পনা চৌধুরী , শুভ্রা গাঙ্গুলী , সোমা দাসগুপ্ত ও অনিমা সাহার নেতৃত্বে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়ার দাবী জানানো হয় ।
আজ সন্ধ্যায় , আইনষ্টাইন রোডের রোটারীতে, এই হামলার প্রতিবাদে এক নাগরিক সভায় ,পঃ বঙ্গে মহিলাদের উপরে ক্রমবর্ধমান আক্রমনের বিরুদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানের সাথে সাথে মহিলা নেতৃত্বের উপর হামলাকারীদের বিরুদ্ধে পুলিশী ব্যবস্হা গ্রহনের টালবাহানার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় । সভায় বক্তব্য রাখেন কমঃ আল্পনা চৌধুরী ও সুখময় বোস । সভাপতিত্ব করেন কমঃ অশোক চক্রবর্তী ।
আজ সন্ধ্যায় , আইনষ্টাইন রোডের রোটারীতে, এই হামলার প্রতিবাদে এক নাগরিক সভায় ,পঃ বঙ্গে মহিলাদের উপরে ক্রমবর্ধমান আক্রমনের বিরুদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানের সাথে সাথে মহিলা নেতৃত্বের উপর হামলাকারীদের বিরুদ্ধে পুলিশী ব্যবস্হা গ্রহনের টালবাহানার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় । সভায় বক্তব্য রাখেন কমঃ আল্পনা চৌধুরী ও সুখময় বোস । সভাপতিত্ব করেন কমঃ অশোক চক্রবর্তী ।
* ভারতের কমিউনিষ্ট পার্টী ( মার্কসবাদী ) দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় । *
Sunday, 11 August 2013
কমরেড বিনয় লাহিড়ীর স্মরণ সভা ।
দুর্গাপুর ১১ই আগষ্ট : HSEU এর অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক এবং UCWU-র প্রাক্তন সাধারন সম্পাদক ও অবিভক্ত কমিউনিষ্ট পার্টির সদস্য কমরেড বিনয় লাহিড়ীর স্মরণ সভা অনুষ্ঠিত হল ইস্পাত নগরীর দেশবন্ধু ভবনে । গত ২৪শে জুলাই , চিকিৎসাধীন অবস্হায় ৮০ বছর বয়েসে কমরেড বিনয় লাহিড়ী মারা যান ।
স্মরণ সভায় তার সংগ্রামী জীবনের কথা স্মৃতিচারণা করেন কমঃ রথীন রায় , অজিত মুখার্জী ও জীবন রায় । সভাপতিত্ব করেন , কমঃ সন্তোষ দেবরায় ।
* ভারতের কমিউনিষ্ট পার্টী ( মার্কসবাদী ) দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় । *
* ভারতের কমিউনিষ্ট পার্টী ( মার্কসবাদী ) দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় । *
Wednesday, 7 August 2013
বিপন্ন পঃ বঙ্গ বিপন্ন গনতন্ত্র ও নারীজাতি ।
দুর্গাপুর , ৭ই আগষ্ট : বিগত ২০১১ সালে পঃ বঙ্গে মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে , তৃণমূলের দুষ্কৃতিবাহিনীর নেতৃত্বে পঃ বঙ্গে শুরু হয়েছে গনতন্ত্রের নিধন-যজ্ঞ । এই মারন-উৎসবের যুপকাষ্ঠে ইতিমধ্যে বলি হয়েছেন ১২৩ জন সিপিআইএম ও বামপন্হী নেতা-কর্মীর জীবন , মারাত্মক ভাবে আহত হয়েছেন আরও কয়েক হাজার । ৪০,০০০ এরও বেশী সিপিআইএম ও বামপন্হী নেতা-কর্মীর এলাকা ছাড়া , হাজার হাজার মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তাদের অথবা জেলে পোড়া হয়েছে । কয়েক হাজার পার্টি-দফ্তর ও গনসংগঠনের অফিস ধ্বংস করা হয়েছে অথবা দখল করা হয়েছে । সিপিআইএম অথবা বামপন্হী হওয়ার অপরাধে , মহিলাদের বিরুদ্ধে , ধর্ষন - শ্লিলতাহানিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে তৃণমূলের দুষ্কৃতিবাহিনী । তবুও , মহিলাদের উপর যৌন -নির্যাতন মাত্রাছাড়া বৃদ্ধি , পঃ বঙ্গ প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর কাছে ,'ষরযন্ত্র ' বলেই বিবেচিত হচ্ছে !
পঃ বঙ্গের গনতন্ত্রের এই দুসঃহ লাঞ্ছনার বিরুদ্ধে,ভারতের কমিউনিষ্ট পার্ট(মার্কসবাদী )-র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে , ৭ই আগষ্ট , সারা দেশব্যাপী পঃ বঙ্গের ,' গনতন্ত্র রক্ষা দিবস ' হিসেবে পালন করা হচ্ছে । আজ , সেই উপলক্ষ্যে , ভারতের কমিউনিষ্ট পার্ট(মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে ইস্পাত নগরীর বি'জোন ও সিটি সেন্টারের সেইল কো-অপারেটিভ অঞ্চল ২টি সারা জাগানো মিছিলে , অসংখ্য মানুষ অংশগ্রহন করেন ।
অপরদিকে এক অন্য ঘটনায় , গত ৫ই আগষ্ট , ইস্পাত নগরীর বি'জোনে , আইনষ্টাইন রোডে , গনতান্ত্রিক মহিলা সমিতির সদস্য-সংগ্রহের কর্মসূচীতে অংশ নেওয়ায় , গনতান্ত্রিক মহিলা সমিতির বি'জোন ১নং অঞ্চল কমিটির সদস্যা , কমঃ সোমা দাসগুপ্ত ও দিবা বিশ্বাসের বাড়ীতে স্হানীয় তৃণমূলী সোমা সরকারের নেতৃত্বে কয়েকজন মহিলা গালিগালাজ সহকারে হামলা-হুমকী ও ভীতিপ্রদর্শন করে । এই বিষয়ে ,গনতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে এক ডেপুটেসনে , কমঃ আল্পনা চৌধুরী , শুভ্রা গাঙ্গুলী , সোমা দাসগুপ্ত ও অনিমা সাহার নেতৃত্বে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়ার দাবী জানানো হয় ।
Tuesday, 6 August 2013
রক্তে রাঙ্গা ৬ই আগষ্ট - ফিরে দেখা , এগিয়ে যাওয়ার অঙ্গীকার ।
দুর্গাপুর , ৬ই আগষ্ট : ইস্পাত নগরীর আষ্ঠেপৃষ্ঠে বাঁধা ৬ই আগষ্ঠ - নগরীর প্রথম শহীদ যুগল , কমরেড আব্দুল জব্বর ও কমরেড আশীষ দাসগুপ্ত এর শহীদ দিবস । ১৯৬৬ - জনবিরোধী কংগ্রেস সরকারের বিরুদ্ধে উত্তাল বাংলা উত্তাল দুর্গাপুর । ছাত্র - যুব - মহিলা - শ্রমিক - কৃষক আন্দোলনের তরঙ্গে বিপর্যস্ত কংগ্র্রেস সরকার , হিংস্র পুলিশী আক্রমনের আড়ালে মরিয়া শ্রেনী স্বার্থ রক্ষায় । ৫ই আগষ্ট , ১৯৬৬ - পুলিশ লেলিয়ে দিয়ে কাপুরুষের মতো আক্রমন চালানো হয়েছিল শান্তিপূর্ন ভাবে আন্দোলনরত দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের উপরে । পুলিশের লাঠির ঘায়ে মাথা চৌচির হয়ে যায় তরুন কমরেড আব্দুল জব্বরের । পরের দিন , ৬ই আগষ্ট । ধর্মঘট আর মিছিলের মধ্য দিয়ে , শাসকশ্রেনীর বর্বরতার জবাব দিয়েছিল দুর্গাপুরের ইস্পাত শ্রমিক , মেহেনতী জনগন , গনতন্ত্রপ্রিয় মানুষ । ক্ষিপ্ত শাসকশ্রেনীর পুলিশ, সে দিন ঠান্ডা মাথায় গুলি চালিয়ে হত্যা করেছিল কমরেড আশীষ দাসগুপ্তকে । তিনি ছিলেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকদের আপন সংগঠন , হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের ( HSEU ) সহ-সম্পাদক ও দুর্গাপুরের ইস্পাত কারখানার ওয়ার্কস কমিটিতে নির্বাচিত অত্যন্ত জনপ্রিয় নির্বাচিত শ্রমিক প্রতিনিধি । সারা বাংলা গর্জে উঠেছিল এই বর্বরোচিত হত্যালীলার বিরুদ্ধে । দুর্গাপুর নেমে এসেছিল রাস্তায় । স্বাধীন ভারতের শ্রমিক আন্দোলনের নয়া রাস্তার নাম হোল , দুর্গাপুরের প্রথম শহীদ কমরেড আশীষ -জব্বর রক্তে ভেজা - দুর্গাপুর । না এই আত্মবলিদানের শেষ এখানেই শেষ নয় । ভারতের শাষকশ্রেনীর হিংস্র শ্রেনী আক্রমনের মুখোমুখি ব্যারিকেড বৃহত্তর দুর্গাপুরের রক্তস্নাত ট্রেঞ্চে প্রান দিয়েছেন ৪০ জন কমিউনিষ্ট ও বামপন্হী । আজ আবার আক্রান্ত পঃ বঙ্গের গনতন্ত্র , মেহেনতি মানুষের অধিকার । আক্রান্ত দুর্গাপুর । আজ আবার ৬ই আগষ্ট , ডাক দিচ্ছ উত্তরাধিকারীদের , ১৯৬৬ -র অপরাজেয় দুর্গাপুরের ব্যারিকেড অক্ষুন্ন রাখার ।
আজ ,দুর্গাপুর ইস্পাত নগরীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে , যথাযথ মর্যাদায় পালিত হোল ৪৮- তম শহীদ-দিবস ।শহীদ দিবস উপলক্ষ্যে , HSEU এর পক্ষ থেকে , ইউনিয়ন দফ্তরে গত ৪ঠা আগষ্ট শিশুদের বসে আঁকো প্রতিযোগীতায় অংশ নিয়ছিল ৪০৭ জন প্রতিযোগী । ঐ শিশুদের অভিভাবকরাও অংশ নিয়েছিলেন তাৎখনিক বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগীতায় । আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের ( HSEU )- র DSP শাখার দফ্তরে রক্তপতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদান করেন কমরেড অজিত মুখার্জী , পি কে দাস , অরুন চৌধুরী , ব্রজমানিক চক্রবর্তী প্রমূখ । মূল অনুষঠানটি হয় আশীষ মার্কেট ও সংলগ্ন জব্বরবাগে ।শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ জীবন রায় , রথীন রায় , এস কে এন চৌধুরী সহ অন্যান্য গন-আন্দোলনের নেতৃবৃন্দ । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) - র ১এ ও ১বি জোনাল কমিটির দফ্তর শহীদ আশীষ -জব্বর ভবনের অনুষ্ঠানে শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী , লাল্টু সেনগুপ্ত প্রমূখ । এদিন ,শহীদ আশীষ -জব্বর ভবনে উদ্বোধন করা হোল ,' বিনয় চৌধুরী স্মৃতি পাঠাগার '। উদ্বোধন করেন কমঃ অজিত মুখার্জী । এই উপলক্ষ্যে গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ইস্পাত নগরীর ১নং জোনাল কমিটির মুদ্রিত ,' শহীদ তোমাকে ' ফোল্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমঃ জীবন রায় । শহীদ দিবস উপলক্ষ্যে সকালে HSEU - র DSP শাখার দফ্তরে রক্তদান শিবিরে ২৫ জন রক্তদান করেন ।
বিকালে ইউনাইটেড কন্ট্রাকটার্স ওয়ার্কাস ইউনিয়নের ( UCWU) আয়োজিত শহীদ নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের রজত- জয়ন্তী বর্ষের ফুটবল প্রতিযোগীতার ফাইন্যাল খেলায় ৩-১ গোলে ভারতী ভলিবল ক্লাবকে হারিয়ে জয়ী হয় আমরা ক'জন বয়েজ ক্লাব । বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন প্রাক্তন সাংসদ জীবন রায় ও সুনীল খান । অনুষ্ঠানে উপস্হিত ছিলেন , কমরেড রথীন রায় , DSP-র GM P&A I/C শ্রীমতি মীনাক্ষী রামন ও DGM P&A I/C - জি সি সিনহা সহ অন্যান্য বিশিষ্ট অথিতি বৃন্দ ।
সন্ধ্যয় , ১ নং বিদ্যাসাগর এভিন্যু-এ ( HSEU )- র DSP শাখার দফ্তরে আয়োজিত গন-কনভেনশনের প্রারম্ভে , শিশুদের বসে আঁকো প্রতিযোগীতায় ও তাৎখনিক বক্তৃতা প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয় । কনভেনশনে , একমাত্র বক্তা ছিলেন কমঃ জীবন রায় । শহীদদের স্মরন করার সাথে সাথে কেন্দ্রর কং-ইউপিএ সরকারের জনবিরোধী নয়া উদারনৈতিক নীতি ও পঃ বঙ্গে তৃনমূল সরকারের গনতন্ত্র বিরোধী নীতির বিরুদ্ধে একবিংশ শতকের সাথে মানানসই শ্রমিকশ্রেনীর জোরদার আন্দোলন গড়ার প্রয়োজনীয়তার কথা ব্যাখা করেন । সভাপতিত্ব করেন কমঃ অজিত মুখার্জী ।
Subscribe to:
Posts (Atom)