Saturday, 16 November 2013

হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়ন ( CITU ) উদযাপন করলো নভেম্বর বিপ্লব বার্ষিকী ।

দুর্গাপুর , ১৬ই নভেঃ : আজ  সন্ধ্যায়  , হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়ন ( CITU ) পক্ষ থেকে উদযাপন করা হোল নভেম্বর বিপ্লব বার্ষিকী । এই উপলক্ষ্য ,  ইউনিয়ন দফ্তর ১নং বিদ্যাসাগর এভিন্যু - র বি . টি . রণদিভে ভবনে , " নভেম্বর বিপ্লবের আলোকে শ্রমিকশ্রেনীর বর্তমান দায়িত্ব ও কর্তব্য " - শীর্ষক আলোচনাসভায় আলোচক ছিলেন শ্রমিক নেতা কমঃ জীবন রায় । সভাপতিত্ব করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের কার্যকরী সভাপতি  কমঃ ব্রজমানিক চক্রবর্তী ।

     এর আগে , এক সাংবাদিক সন্মেলনের মধ্য দিয়ে  প্রকাশিত হয় ," ফরোয়ার্ড টুওয়ার্ডস ওয়ার্কিং ক্লাস ডেমোক্রাসী : অ্যাপ্রোচিং  টুয়েন্টি-ফার্ষ্ট সেঞ্চুরী মুভমেন্ট ফর ট্রেড ইউনিয়ন ইউনিটি ' নামে একটি বই । লেখক অল ইন্ডিয়া কোল ফেডারেশন ( CITU  )-র সাধারন সম্পাদক ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ  কমঃ জীবন রায় । বইটি প্রকাশ করেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ( CITU ) সাধারন সম্পাদক  কমরেড পি কে দাস । বইটি প্রকাশ করে কমঃ দাস বলেন যে প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনের ফলে সারা বিশ্ব জুড়ে বাড়ছে কর্মহীনতা ।বুর্জোয়াশ্রেনী এর ফায়দা তুলে  শ্রমিকশ্রেনীর মধ্যে দ্বন্ধের  সৃষ্টি করে  ট্রেড ইউনিয়ন ধ্বংস করতে চাইছে । কমরেড জীবন রায়ের বইটি এই পরিস্হিতে বিশ্ব  ট্রেড ইউনিয়ন আন্দোলনকে উপযুক্ত দিশা দেখাতে সাহায্য করবে । কমঃ জীবন রায় বলেন যে , দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে মানবিকতাবাদের নিদারুন অবনমন ঘটছে । ট্রেড ইউনিয়ন আন্দোলনকে সেই মানবিকতাবাদের পুনুরুথ্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে । এই বইটি , সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য মার্কস - এঙ্গেলস - লেনিন - স্তালিন ও কমঃ বি টি রণদিভে  ট্রেড ইউনিয়ন আন্দোলনকে যে পথনির্দেশ করেছেন , তার উপরে ভিত্তি করে লেখা হয়েছে এবং তিনি , আশাপ্রকাশ করেন গবেষনামূলক এই বইটি ট্রেড ইউনিয়ন আন্দোলনের কর্মীদের একবিংশ শতাব্দীর বাকী দিনগুলিতে ট্রেড ইউনিয়ন আন্দোলনকে -  মানবসমাজের  উন্নত মানবিকতাবাদে উত্তোরনে  দিশা দেখাতে সাহয্য করবে ।

             









Thursday, 14 November 2013

অবিলম্বে সন্মানজনক বেতন-চুক্তি ফয়সালার দাবীতে রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা SAIL ও RINL-এর শ্রমিক-কর্মচারী - ঠিকা শ্রমিকদের দেশজোড়া বিক্ষোভ ।

দুর্গাপুর , ১৪ই নভেঃ  :আজ , রাষ্ট্রায়ত্ত ইস্পাত-শ্রমিকদের সর্বভারতীয় সংগঠন SWFI ( স্টীল ওয়ার্কাস ফেডারেশন অফ ইন্ডিয়া )/ CITU  - এর ডাকে  SAIL-RINL-CMO-Mines  এর স্হায়ী ও ঠিকা  শ্রমিক-কর্মচারীরা , অবিলম্বে  NJCS-র মাধ্যমে  সন্মানজনক বেতন-চুক্তি  ফয়সালা , গ্র্যাচুইটির সিলিং ব্যতিরেক শতকরা হিসাবে পার্কস ,  ঠিকা  শ্রমিকদের VDA ও উপযুক্ত বেতনবৃদ্ধির দাবীতে দেশব্যাপী দাবী-ব্যাজ ধারন করে বিক্ষোভে প্রদর্শন করেন । পঃবঙ্গ - ঝাড়খণ্ড - ওরিষ্যা - অন্ধ্র  -তামিলনাড়ু - কর্নাটক - ছত্রিশগর  - মধ্য প্রদেশ ও মহারাষ্ট্র জুড়ে ছড়িয়ে আছে  SAIL ও RINL এর কারখানা  এবং খনিগুলি । প্রসংগত, রাষ্ট্রায়ত্ত  ইস্পাত শিল্পের কর্তৃপক্ষের টালবাহানায়  বিগত ২৩-মাস ধরে বকেয়া রয়েছে  নতুন বেতন-চুক্তি  । 

            দুর্গাপুর ইস্পাত কারখানায় ( DSP ) শ্রমিকরা SWFI - অনুমোদিত HSEU - র ডাকে ব্যাজ পরিধান করে  বিভাগীয় প্রধানদের কাছে বিক্ষোভ প্রদর্শন করেন । দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানায় ( ASP ) শ্রমিকরা ব্যাজ পরিধান করে বিক্ষোভ জানায় । 

Wednesday, 13 November 2013

কমঃ ফণীভূষন ভট্টাচার্য - একজন আদর্শ কমিউনিষ্টের চলমান বিজ্ঞাপন ।

দুর্গাপুর , ৩১শে অক্টোঃ : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর এ'জোনের নেতাজী ভবনে  , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১বি জোনাল কমিটির উদ্যোগে  প্রয়াত  কমরেড ফণীভূষণ ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হয় । গত ২১শে অক্টোঃ , ২০১৩ , দুর্গাপুর ইস্পাত মেইন্ হাসপাতালে  সকাল  ৫-৪০ মিনিটে কমরেড ফণীভূষণ ভট্টাচার্যের জীবনাবসান হয় । তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ ।

      প্রয়াত কমরেড ফণীভূষন ভট্টাচার্য্যর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে স্মরণসভার কাজ শুরু হয় । মাল্যদান করেন  ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র পলিটব্যুরো সদস্য কমঃ নিরুপম সেন , রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় , জেলা কমিটির সদস্য কমঃ সুশান্ত ব্যানার্জী , সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য  পার্টি নেতৃবৃন্দ। বিভিন্ন  ট্রেড-ইউনিয়ন  এবং  গণ-সংগঠনের পক্ষ থেকেও মাল্যদান  করা  হয় । মাল্যদান করেন প্রয়াত কমরেড ফণীভূষন ভট্টাচার্য্যর স্ত্রী , মহিলানেত্রী ও প্রাক্তন বিধায়িকা কমঃ অর্চনা ভট্টাচার্য ও মেয়ে কমঃ শিবানী ভট্টাচার্য ।

      কমঃ রথীন রায় বলেন ,  ৬০'র দশকে  লাল ঝান্ডার নীচে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক - কর্মচারীদের সংগঠিত করতে কমরেড ফণী ভট্টাচার্য্য সাহসী ও দৃঢ়চেতা ভুমিকা পালন করেছিলেন ।মার্কসীয় মতাদর্শের প্রতি কমরেড ফণী ভট্টাচার্য্যের অগাধ আস্হা জীবনের শেষ মুহূর্ত  অটুট ছিল এবং তাঁর জীবনশৈলিতে সেই মতাদর্শের আদর্শ প্রতিফলন ঘটেছিল ।

           কমঃ নিরুপম সেন বলেন , ৫০-৬০' দশকে যখন কমিউনিষ্টদের বিরুদ্ধ , পার্টির ভিতরে ও বাইরে তীব্র আক্রমন চলছিল , তখন কমরেড ফণী ভট্টাচার্য্যের মতো কমরেডরার  মার্কসীয়  মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে কমিউনিষ্ট পার্টিতে যোগদান করেছিলেন । ৭০'র  এর দশকে আধা-ফ্যাসীবাদী ভয়ংকর আক্রমনের মুখে দাঁড়িয়ে , শারীরিক আক্রমনের মুখোমুখি হয়েও কমরেড ফণী ভট্টাচার্য্য শ্রমিকশ্রেনী ও  জনগনের স্বার্থে পার্টি ও ইউনিয়নের নেতৃত্বে লড়াই চালিয়েছেন । বিগত ৩৪ বৎসর বামফ্রন্ট সরকারের সময়ে , কমরেড ফণী ভট্টাচার্য্য কোনভাবে মোহগ্রস্হ হন নি । কারন প্রকৃত কমিউনিষ্টরা মনে করে মানবমুক্তির জন্য কমিউনিষ্টদের  বহুদুর যেতে হবে । তাই , আজ সমস্ত পঃ বঙ্গ জুড়ে যখন বামপন্হীদের উপর হিংস্র আক্রমন চলেছে , তখন কমরেড ফণী ভট্টাচার্য্যের মতো মার্কসীয় মতাদর্শের প্রতি অবিচল থেকে ও জীবনশৈলীতে সেই মতাদর্শের সঠিক প্রয়োগ ঘটিয়ে , জনসাধারনের মাঝে থেকে শাসকশ্রেনীর বিরুদ্ধে পার্টির লড়াইএ আগুসারি ভূমিকা পালন করতে হবে । আর সেটাই হবে কমরেড ফণী ভট্টাচার্য্যের প্রতি সঠিক শ্রদ্ধাজ্ঞাপন ।
                                  স্মরণসভার সভাপতিত্ব করেন কমঃ সুশান্ত ব্যানার্জী ।

         
























               

        

Sunday, 10 November 2013

ইস্পাতনগরীতে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দশম সর্বভারতীয় সন্মেলনের প্রচার চলছে ।

দুর্গাপুর , ১০ই নভেঃ : আগামী ২২ - ২৫ শে  নভেঃ , বিহারের বুদ্ধগয়ায় সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির ১০-ম  সর্বভারতীয়  সন্মেলন অনুষ্ঠিত হবে । এই উপলক্ষ্যে ইস্পাতনগরী দুর্গাপুরে প্রচার চলছে জোরকদমে ।সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির  দুর্গাপুর ১এ জোনাল কমিটির পক্ষ থেকে বি'জোন , সি'জোন ও সেইল - কোঅপারটিভ জুড়ে  এই উপলক্ষ্যে দেওয়াল লিখন ও পোষ্টারিং  করা হয়েছে । মহিলা নেত্রী কমঃ আল্পনা চৌধুরী জানান যে  সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির ১০-ম  সর্বভারতীয়  সন্মেলনকে কেন্দ্র করে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির  দুর্গাপুর ১এ জোনাল কমিটির পক্ষ  মহিলাদের নিয়ে অসংখ্য বৈঠকী-সভা করা হচ্ছে । তৃণমূলী - সন্ত্রাস উপেক্ষা করে অনেক মহিলারা এই বৈঠকী-সভায় যোগ দিয়েছেন ।  




               


Saturday, 9 November 2013

১৩ - দফা দাবীতে ইস্পাতনগরী দুর্গাপুরের বামপন্হী গণসংগঠনগুলির যৌথ - কনভেনশন ।

দুর্গাপুর , ৯ই নভেঃ : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরী দুর্গাপুরের ১নং বিদ্যাসাগরে রোডে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের দফ্তরে বিভিন্ন বামপন্হী  গণসংগঠনগুলির যৌথ - কনভেনশন  অনুষ্ঠিত হয় ।


     রাজ্যস্তরে  ২৭টি বামপন্হী  গণসংগঠন  রাজ্যের মানুষের জলন্ত সমস্যার  সমাধানের জন্য   ১৩ - দফা দাবীর ভিত্তিতে সারা রাজ্য রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহন করেছে । রাজ্যস্তরের গৃহীত কর্মসূচীর ভিত্তিতে জেলা ও মহকুমা স্তরে কনভেনশনের মাধ্যমে রাজ্যের সর্বত্র ১৩-দফা দাবীতে জোরালো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে । আগামী ২২শে নভেঃ দুর্গাপুরের সিটি সেন্টারে , সৃজনী প্রেক্ষাগৃহে , বেলা ৩ - ৩০ মিনিটে   দুর্গাপুর মহকুমার বামপন্হী  গণসংগঠনগুলির যৌথ - কনভেনশন অনুষ্ঠিত হবে ।

           আজকের কনভেনশনে , ইস্পাতনগরী দুর্গাপুরে এই ১৩ - দফা দাবীর ভিত্তিতে প্রচার ও আন্দোলনের কর্মসূচী গ্রহন করা হয় এবং আগামী ২২শে নভেঃ দুর্গাপুর মহকুমার বামপন্হী  গণসংগঠনগুলির যৌথ - কনভেনশন সফল করার আহ্বান জানানো হয় ।  কনভেনশনে বক্তব্য রাখেন মঞ্চের  আহ্বায়ক কমঃ  সন্তোষ দেব রায় ,  শম্ভু প্রামানিক ( AITUC ) , অনিত মল্লিক ( TUCC )  সহ  অন্যান্য  গণসংগঠনের নেতৃবৃন্দ।  সভাপতিত্ব করেন  কমঃ  অজিত মুখার্জী।

     ১৩ - দফা দাবী সমূহ :-

    ১ ) কৃষি উপকরণ সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ ।
    ২ ) সকলের জন্য রেশন সহ খাদ্য ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা ।
    ৩ ) বেকারী - ছাঁটাই - কাজের জায়গা থেকে উচ্ছেদ বন্ধ করা ।
    ৪ ) নারীর মর্যাদা - নিরাপত্তা ও অপরাধীদের শাস্তি সুনিশ্চিত  করা ।
    ৫ ) কাজ , খেত মজুরদের বাঁচার মত মজুরী ও অসংগঠিত ক্ষেত্রে নুন্যতম মজুরী ১০,০০০ /- টাকা                    সুনিশ্চিত করা ।
    ৬ ) কৃষি পন্যের লাভজনক সহায়ক মূল্য নির্দ্ধারিত করা ।
    ৭ ) শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য ও বেসরকারীকরণ বন্ধ এবং অবিলম্বে শহীদ কমরেড সুদীপ্ত গুপ্তের হত্যার                    বিচারবিভাগীয় তদন্ত শুরু করা ।
     ৮ ) জনগনের টাকায় নয় - সারদা সহ সমস্ত চিট-ফান্ডের অর্থ ও সম্পদ বাজেয়াপ্তকরন ও ফেরৎ সমস্ত            রকমের দূর্ণীতি বন্ধে অবিলম্বে ব্যবস্হা গ্রহন ।
     ৯ ) সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদ রোধ ।
    ১০ ) পেনশন তহবিল শেয়ার বাজারে বিনিয়োগ , রাষ্ট্রায়ত্ব শিল্পের শেয়ার বিক্রী ও বিরাষ্ট্রকরণের নীতি             অবিলম্বে প্রত্যাহার ।
    ১১ ) সমবায় ব্যবস্হা ধ্বংস করার চক্রান্ত বন্ধ করা ।
    ১২ ) ঘরছারাদের ঘরে ফেরানো , মিথ্যা মামলা প্রত্যাহারের ও জমি থেকে উচ্ছেদ বন্ধ করা ।
    ১৩ ) রাজ্যে গনতন্ত্র ও গনতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ।


                             





 
   

Thursday, 7 November 2013

ইস্পাতনগরী দুর্গাপুরে পালিত হোল মহান নভেম্বর বিপ্লবের ৯৬-তম বার্ষিকী ।

দুর্গাপুর , ৭ই নভেঃ : সারা বিশ্বের সাথে ইস্পাতনগরী দুর্গাপুরেও পালিত হোল মহান নভেম্বর বিপ্লবের ৯৬-তম বার্ষিকী । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হোল বিশ্বর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের সূচনা লগ্নের কামান-গর্জ্জন - নভেম্বর বিপ্লবের মহান ঐতিহ্যের ।

    প্রথম অনুষ্ঠানটি হয় , সকাল ৭ - ০০ টা-য়  ইস্পাত ঠিকাশ্রমিকদের সংগঠন ইউসিডব্লুউ ( UCWU ) -এর  ইউনিয়ন দফ্তরে ( ট্রাঙ্ক রোড ) লাল পতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদানের  মধ্য দিয়ে । পতাকা ঊত্তোলন করেন কমঃ জি এস দাস । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ জি এস দাস , সুবীর সেনগুপ্ত , নিমাই ঘোষ সহ অন্যান্য   নেতৃবৃন্দ । সকাল ১১ - ০০ টায় , শহীদ আশীষ-জব্বর ভবনে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) - র দুর্গাপুর ১এ ও ১বি জোনাল কমিটির যৌথ উদ্যোগে ,  লাল পতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদান অনুষ্ঠান পালিত হয় । পতাকা ঊত্তোলন করেন কমঃ সন্তোষ দেব রায় । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ সন্তোষ দেব রায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য্য , সুবীর সেনগুপ্ত সহ  অন্যান্য নেতৃবৃন্দ ।

     বিকালে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) - র দুর্গাপুর ১বি জোনাল কমিটির উদ্যোগে  আশীষ - জব্বর ভবনে প্রয়াত  পার্টিনেতা  ও শ্রমিকনেতা  কমরেড শিশির ব্যানার্জীর নামাংকিত পার্টি শিক্ষা-স্কুলের উদ্বোধন করা হয় । উদ্বোধন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) - র বর্ধমান জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমঃ অরিন্দম কোঙ্গার । এই উপলক্ষ্য কমঃ মৃনাল বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা - সংকলন , উজানের আনুষ্ঠানিক  প্রকাশ করেন  কমঃ অরিন্দম কোঙ্গার । এই অনুষ্ঠানে  উপস্হিত ছিলেন  কমঃ   নির্মল ভট্টাচার্য্য , কাজল চ্যাটার্জী , স্মরজিৎ ব্যানার্জী সহ   অন্যান্য নেতৃবৃন্দ । পরে , মার্কসীয় মতবাদ - এই বিষয়ে , আলোচনা করেন  কমঃ অরিন্দম কোঙ্গার । সভাপতিত্ব করেন কমঃ সুশান্ত ব্যানার্জী । 

      বিকালে , অন্য একটি অনুষ্ঠানে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) - র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে ইস্পাতনগরীর বি'জোনে দেশবন্ধু ভবনে ," নভেম্বর বিপ্লবের আলোকে বর্তমান পরিস্হিতে আমাদের দায়িত্ব ও কর্তব্য " - শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচক ছিলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) - র রাজ্য কমিটির  সদস্য কমঃ আভাস রায়চৌধুরী । এছাড়াও  উপস্হিত ছিলেন  কমঃ সুবীর সেনগুপ্ত , আল্পনা চৌধুরী , সুখময় বোস , বাদল মজুমদার , সলিল দাসগুপ্ত  সহ  অন্যান্য নেতৃবৃন্দ । সভাপতিত্ব করেন কমঃ সন্তোষ দেব রায় ।