Thursday, 19 December 2013

২০১৩ ; কিছু সংগ্রামী মুহূর্ত ।

  পঃ বঙ্গের  তৃণমূল সরকারের পুলিস হেফাজতে  ছাত্রনেতা কমরেড সুদীপ্ত গুপ্তের নৃশংস হত্যার প্রতিবাদে উত্তাল ইস্পাতনগরী   ( ০৪ ~ ০৩ ~ ২০১১ )  


                                                 













Saturday, 14 December 2013

২০১৩ ; কিছু সংগ্রামী মুহূর্ত ।

 বাংলাদেশের  ঐতিহাসিক শাহবাগ আন্দোলনের সমর্থনে মিছিল । ( ১৫ ~ ০৩ ~ ২০১৩ )


                     




Wednesday, 11 December 2013

দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত শ্র্রমিকদের জমি-কোয়ার্টার লিজিং এর দাবীতে এইচএসইইউ ( সিআইটিউ) –র আহ্বানে বিশাল সমাবেশ ।

  দুর্গাপুর , ১১ই ডিসেঃ : আজ , দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত শ্র্রমিকদের জমি-কোয়ার্টার লিজিং এর দাবীতে  এইচএসইইউ ( সিআইটিউ) –র  আহ্বানে বিশাল সমাবেশ হয় দুর্গাপুর ইস্পাত কারখানার শহর প্রশাসনিক ভবনে ( টি এ বিল্ডিং ) । , দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় ইতিপূর্বে জমি-কোয়ার্টার লিজিং দেওয়া হলেও , পরবর্তিকালে  কর্তৃপক্ষ একতরফাভাবে তা বন্ধ করে দেয় । কর্তৃপক্ষের এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধ এইচএসইইউ ( সিআইটিউ) লাগাতারভাবে লড়াই চালিয়ে যাচ্ছে । এইচএসইইউ ( সিআইটিউ)-র পক্ষ থেকে,অবিলম্বে কর্তৃপক্ষের কাছে অন্ততঃ আরও একবারের জন্য কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-আধিকারিকদের জমি-কোয়ার্টার লিজিং –এর দাবীর সাথে সাথে অবসরপ্রাপ্ত শ্রমিকদের  বাড়ী-ভাড়া বাবদ গ্র্যাচুইটি থেকে টাকা কেটে নেওয়ার ক্ষেত্রে ASP –কারখানার পদ্ধতি চালু করা , হাউস রেন্ট অ্যালাউন্স বন্ধ করার চেষ্টা থেকে কর্তৃপক্ষের বিরত থাকার জন্য জোড়ালো দাবী জানানো হয়েছে ।

  সভায় , বক্তারা  এই দাবীগুলির প্রতি কর্তৃপক্ষের দীর্ঘ টালবাহানার তীব্র বিরোধীতা করে অবিলম্বে সমাধানের জন্য কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার দাবী জানান এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় বক্তব্য রাখেন , কমঃ বিশ্বরূপ ব্যানার্জী ও সুব্রত ঘোষ (এইচএসইইউ , সিআইটিউ) । এছাড়াও , সভায় দাবীগুলির প্রতি পূর্ন সংহতি জানিয়ে এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য জানিয়ে বক্তব্য রাখেন এইচএসডব্লুইউ ( আইএনটিইউসি )-র সভাপতি শ্রী নিলমাধব গুপ্ত ও স্টীল এমপ্লয়ীজ ফোরামের পক্ষে শ্রী শ্যামল দত্ত । সভা ও দাবীর প্রতি পূর্ন সহমত জানিয়ে বার্তা পাঠিয়েছে এআইটিউসি । সভায় সভাপতিত্ব করেন কমঃ স্বপন মজুমদার । সভা চলাকালীন , কমঃ সুব্রত ঘোষ (এইচএসইইউ , সিআইটিউ)-এর নেতৃত্বে এক প্রতিনিধিদল দুর্গাপুর ইস্পাত কারখানার শহর প্রশাসনিক আধিকারিক শ্রী এস পি পাধিঁ ( জি এম টিএস এ্যান্ড টিএ ) – এর কাছে স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে জমি-কোয়ার্টার লিজিং ও অন্যান্য দাবীগুলি পূরনের জন্য কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার দাবী জানান । প্রতিনিধিদলকে শ্রী পাধিঁ জানিয়েছেন যে সেইলের চেয়ারম্যান বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল হয়েছেন এবং এই বিষয়টি সহানুভুতির সাথে বিবেচনার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে । কমিটি কাজ শুরু করেছে । তিনি আশপ্রকাশ করেছেন যে অনতিবিলম্বে সমস্যা সমাধানের সূত্র বেরিয়ে আসবে । প্রতিনিধিদল ফিরে এলে , কমঃ সুব্রত ঘোষ কর্তৃপক্ষের সাথে আলোচনার বিবরন সভায় তুলে ধরেন ।






Sunday, 8 December 2013

বামপন্হী গণসংগঠন সমূহের কনভেনশন ।

দুর্গাপুর , ১২ই ডিসেঃ : আজ ,ইস্পাতনগরীর এ’জোনের ডিভিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হোল ১৯-দফা দাবীতে  বামপন্হী গণসংগঠন সমূহের কনভেনশন । কনভেনশনে  ১৩-দফা রাজ্যভিত্তিক দাবীর সাথে স্হানীয় আরও ৬-দফা দাবীকে যুক্ত করে মোট ১৯ – দফা দাবীতে জোড়ালো আন্দোলনের ডাক দেওয়া হয় । কনভেনশনে প্রধান বক্তা ছিলেন বর্ধমান জেলার বামফ্রন্টের আহ্বায়ক কমরেড অমল হালদার । তিনি ১৩ – দফার ভিত্তিতে আন্দোলন গড়ে তোলার জন্য বামপন্হী কর্মীদের নিবিড় গণ-সংযোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন । সভায় বক্তব্য রাখেন বাম ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ কমঃ আমীর হায়দার , অনীত মল্লিক ও দেবাশীষ কর । সভাপতিত্ব করেন কমঃ সুশান্ত ব্যানার্জী । 


   





পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির দুর্গাপুর ( পূর্ব ) – ১ শহর কমিটির ২য় সন্মেলন ।

দুর্গাপুর , ৮ ই ডিসেঃ : আজ , ইস্পাতনগরীর বি’জোনের ১নং বিদ্যাসাগর এভিন্যু – তে বি টি রণদিভে ভবনে অনুষ্ঠিত হোল পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির দুর্গাপুর ( পূর্ব ) – ১ শহর কমিটির ২য় সন্মেলন । সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সন্মেলনের কাজ শুরু হয় । পতাকা উত্তোলন করেন কমঃ আল্পনা চৌধুরী । সন্মেলনকে  অভিনন্দন জানিয়ে উদ্বোধনী ভাষন দেন পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমঃ মহাব্রত কুন্ডু ।  ইতিমধ্য পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির দুর্গাপুর ( পূর্ব )-১ শহর কমিটি , ১১টি সভা করে  ইস্পাতনগরীর বি’জোন , সি’জোন , সেইল আবাসন ও সংলগ্ন অঞ্চলে ১০টি বস্তি কমিটি গঠন করেছে । আজকের সন্মেলন ৩৪ জনের পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির দুর্গাপুর ( পূর্ব )-১ শহর কমিটি এবং  সম্পাদক ও সভাপতি নির্বাচিত করেছে যথাক্রমে কমঃ গৌরাঙ্গ চক্রবর্তী ও মনোজ হাজরা – কে । 










শহীদ ষড়ানন মুখার্জী ও শহীদ সুনীল আচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগীতা ।

দুর্গাপুর , ৮ই ডিসেঃ : আজ , নাগার্জুন রোডের মিলন চক্র ক্লাবের ফুটবল ময়দানে অনুষ্ঠিত হোল ৪১ – তম শহীদ  ষড়ানন মুখার্জী ও শহীদ সুনীল আচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগীতার ফাইন্যাল খেলা । নির্দিষ্ট সময়ে খেলার ফলাফল ছিল ১-১ ।ট্রাইব্রেকারে  তানসেন অ্যাথালেটিক ক্লাব ৪ - ৩ গোলে ভারতী ভলিবল ক্লাবকে হারিয়ে জয়লাভ করে । 

  পতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন  বিশিষ্ট ফুটবল কোচ  শ্রী স্বপন গুহ । উপস্হিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ক্রীড়াবিদ ও গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ । 

        টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে তানসেন অ্যাথালেটিক ক্লাবের কৃষ্ণ সিং । বসুধারঞ্জন দাস ফেয়ার প্লে ট্রফি পেয়েছে পলাসডিহা আদিবাসী সংঘ ।