Wednesday, 1 January 2014

রাষ্ট্রীয় সন্ত্রাসে মধ্যমগ্রামের নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে জনরোষে উত্তাল ইস্পাতনগরী ।

দুর্গাপুর , ১লা জানু : ইংরাজী বছরের প্রথম দিনেই , রাষ্ট্রীয় সন্ত্রাসে মধ্যমগ্রামের নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে জনরোষে উত্তাল হয়ে উঠলো ইস্পাতনগরী । গতকালই , কোলকাতার আর জি কর হাসপাতলে মৃত্যু হয় মধ্যমগ্রামের নির্যাতিতা ১৬ বছরের কিশোরীর । শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ অপরাধীদের হাতে দু-দুবার গণধর্ষিতা মধ্যমগ্রামের নির্যাতিতাকে  পুড়িয়ে মেরে ফেলা হোল  । অপরিসীম অত্যাচার ও চিকিৎসায়  নিদারুন অবহেলায় মৃত্যু হোল মধ্যমগ্রামের নির্যাতিতার । কিন্তু এখানেই শেষ নয় । বিশ্বের মানুষ টিভি-র পর্দায় দেখলো মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন  তৃণমূল সরকারের  হাড়–হিম করা রাষ্ট্রীয় সন্ত্রাস । মানুষ দেখলো কিভাবে তৃণমূল সরকারের হিংস্র পুলিশ আর তৃণমূলী ঠ্যাঙ্গারে বাহিনী ঝাঁপিয়ে পরে মধ্যমগ্রামের নির্যাতিতার মৃতদেহ ছিনিয়ে নিল পরিবারের হাত থেকে গোপনে দাহ করার জন্য । প্রাননাশের হুমকী দিয়ে চাপ সৃষ্টি করা হোল নির্যাতিতার পরিবারকে বাংলা ছেড়ে চলে যাওয়ার জন্য । সারারাত নিমতলা শ্মশানের খোলা আকাশের নীচে পড়ে রইলো  অভাগী মধ্যমগ্রামের নির্যাতিতার মৃতদেহ - ‘ পরিবর্তনের ’ বাংলার নগ্নতা । কিন্তু , বাংলার মাটি দুর্জয় ঘাঁটি – তা আরও একবার প্রমান করালো কোলকাতা । সকালে পুলিসের মুখোমুখী হয়ে ,CITU-র নেতৃত্বে মানুষ পুলিসী হেফাজত থেকে মৃতদেহ উদ্ধার করে ফিরিয়ে এনে পৌঁছে দিল পরিবারের হাতে । বিকালে  মরদেহ নিয়ে মিছিলে উত্তাল কোলকাতা বুঝিয়ে দিল , মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন  তৃণমূল সরকারের , বাংলার বুকে ফ্যাসীবাদ কায়েম করার  অপচেষ্টার বিরুদ্ধে জেগে আছে বাংলা ।
      কোলকাতায় যখন মিছিল শেষ হয়েছে , অন্যপ্রান্তে  মিছিলের তরঙ্গ উঠলো ইস্পাতনগরীর বুকে । সিআইটিউ-র দুর্গাপুর ১-এ জোনাল কো-অর্ডিনেশন কমিটি  ও সর্বভারতীয় গনতান্ত্রিক  মহিলা সমিতির দুর্গাপুর ১-এ জোনাল কমিটির
  ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর বি’জোন ডেভিড – তিলক মোড় থেকে শুরু হয়  এক বিশাল প্রতিবাদ মিছিল।বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয়  চণ্ডীদাস বাজারে  রোটারীতে । মিছিলের শেষে বক্তব্য রাখেন  মহিলানেত্রী  কমঃ আল্পনা চৌধুরী ।

                             















Sunday, 29 December 2013

মিশ্র ইস্পাত কারখানার ( ASP )অবসর প্রাপ্ত শ্রমিক –কর্মচারীদের সংগঠন “ সহমর্মী ’’ -র প্রথম সন্মেলন ।

  
দুর্গাপুর , ২৯শে ডিসেঃ : আজ , ইস্পাতনগরীর বি’জোন দেশবন্ধু ভবনে অনুষ্ঠিত হোল মিশ্র ইস্পাত কারখানার অবসর প্রাপ্ত শ্রমিক –কর্মচারীদের প্রথম সন্মেলন ।  স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ( SWFI ) ডাকে, গত ১লা অক্টোবর “ বিশ্ব প্রবীন নাগরিক দিবসে “ , কলকাতায়  অনুষ্ঠিত হয়  রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা SAIL-র অবসর প্রাপ্ত শ্রমিক –কর্মচারীদের কনভেনশন । এই কনভেনশনে মিশ্র ইস্পাত কারখানার ( ASP )অবসর প্রাপ্ত শ্রমিক –কর্মচারীদের পক্ষে ৫ জন প্রতিনিধি উপস্হিত ছিলেন । প্রসংগত , রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা SAIL-র অবসরপ্রাপ্ত শ্রমিক – কর্মচারীদের সংখ্যা ৯৮৪০০ , যা বর্তমানে কর্মরত SAIL-র শ্রমিক – কর্মচারীদের সংখ্যা থেকেও বেশী  । মিশ্র ইস্পাত কারখানার ( ASP )অবসর প্রাপ্ত শ্রমিক –কর্মচারীদের সংখ্যা ৬৫০০ , যা ASP-র বর্তমানে কর্মরত স্হায়ী শ্রমিক – কর্মচারীদের সংখ্যা ১৩০০ থেকে অনেক বেশী ।
  বর্তমান আর্থ – সামাজিক প্রতিকূল পরিস্হিতে , রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা ASP সহ SAIL-র অবসরপ্রাপ্ত শ্রমিক – কর্মচারীরা বিভিন্ন প্রতিকূল পরিস্হিতির মুখোমুখি হয়েছেন । এই পরিস্হিতে , SAIL-র অবসরপ্রাপ্ত শ্রমিক – কর্মচারীরারা নিজস্ব সংগঠন করে তোলার জন্য অগ্রসর হয়েছেন । আজকের কনভেনশনের মধ্য দিয়ে ASP-র অবসরপ্রাপ্ত শ্রমিক – কর্মচারীরদের নিজস্ব সংগঠন “ সহমর্মী ’’গড়ে উঠল ।
   সন্মেলনের উদ্বোধন করেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ( SWFI ) এর সম্পাদক পি কে দাস । সন্মেলনে উপস্হিত ছিলেন ২০০ জন অবসরপ্রাপ্ত শ্রমিক – কর্মচারীর । রিপোর্টের উপর  আলোচনায় অংশ গ্রহন করেন ৭ জন  । সন্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিকনেতা জীবন রায় , ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ( SWFI ) রিটায়ার্ড সেলের পক্ষে  স্বপন মজুমদার । সন্মেলনের কাজ পরিচালনা করেন শ্রী ব্রজমানিক চক্রবর্তী , কে কে পাল , সুদর্শন মজুমদার ও মৃত্যুঞ্জয় ঘোষ-কে নিয়ে গঠিত স্টিয়ারিং কমিটি । শ্রী ব্রজমানিক চক্রবর্তীকে আহ্বায়ক করে  সন্মেলন   “ সহমর্মী ’’-র ১৭ জনের পরিচালন কমিটি নির্বাচিত করেছে । 

                    
















Tuesday, 24 December 2013

২০১৩ ; কিছু সংগ্রামী মুহূর্ত ।

শহর থেকে গ্রাম ( ইস্পাত- নগরী  ~ লাউদোহা ~ মাধাইগঞ্জ ~ নাচন ~ পারুলিয়া )  : সন্ত্রাস - বিরোধী মিছিল । ( ০৪ ~ ০৫ ~ ২০১৩ )