দুর্গাপুর , ৩রা আগষ্ট : আজ সকালে , ইস্পাতনগরীর বি’জোনে বি টি রণদিভে ভবনে
হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর পক্ষ থেকে আসন্ন ৬ই আগষ্ট শহিদ দিবস
( আশীষ-জব্বরের শহীদ দিবসে দুর্গাপুরের সমস্ত
শহীদকে স্মরন করা হয় ) উপলক্ষ্যে ছোটদের বসে
আঁকো প্রতিযোগীতা ও অভিভাবকদের তাৎখনিক বক্তৃতা
প্রতিযোগীতা আয়োজন করাহয় । বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ গ্রহন করে ।
সন্ধ্যাবেলায়
, বি টি রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ )ও পঃ বঙ্গ বস্তি
কল্যান সমিতি দুর্গাপুর – ১ ( পূর্ব ) শহর কমিটির এর পক্ষ থেকে যৌথ অনুষ্ঠানে ১৯জন সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়
এবং ইস্পাতনগরীর বি’জোন ও সি’জোন সংলগ্ন বস্তিবাসী মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক উত্তীর্ন ৮৮ জন ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্র-ছাত্রীর হাতে একটি করে অভিধান
তুলে দেওয়া । অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গ বস্তি কল্যান সমিতির বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমঃ মহাব্রত কু্ন্ডু
ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ওবি – কনভেনর কমঃ অরুন চৌধুরী । সভাপতিত্ব করেন
কমঃ মনোজ হাজরা ।Sunday, 3 August 2014
Sunday, 27 July 2014
দুর্গাপুরের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠক প্রয়াত কমঃ রমেন দাসের স্মরনসভা ।
দুর্গাপুর , ২৭ শে জুলাই : আজ , ইস্পাতনগরীর বি’জোনে বি টি রণদিভে ভবনে , ভারতীয় গণনাট্য সংঘের
বর্ধমান জেলা কমিটি ও গণনাট্য সংঘের ইস্পাত শাখা ( দুর্গাপুর ) –র উদ্যোগে দুর্গাপুরের
সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠক প্রয়াত কমঃ রমেন দাসের স্মরনসভা অনুষ্ঠিত হল । গত
১লা জুলাই , ২০১৪ তারিখে মারা গেছেন কমঃ রমেন দাস । সভার শুরুতে প্রয়াত কমঃ রমেন দাসের
প্রতিকৃতিতে মাল্যদান করা হয় করা হয় গণনাট্য সংঘ , বিভিন্ন সাংস্কৃতিক সংস্হা ও ট্রেড ইউনিয়নের পক্ষ
থেকে । শোকপ্রস্তাব উথ্থাপন করেন কমঃ কবি দাসগুপ্ত । মূল বক্তা ছিলেন কমঃ সলিল দাসগুপ্ত
। ভারতীয় গণনাট্য সংঘের বর্ধমান জেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন কমঃ অশোক দাস । সভাপতিত্ব
করেন কমঃ আশীষতরু চক্রবর্তী ।
গাজায় ইস্রায়েলের নারকীয় হামলার বিরুদ্ধে ও অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইস্পাতনগরীতে মিছিল ।
দুর্গাপুর , ২৭ শে জুলাই : আজ , ইস্পাতনগরীর এ’জোনে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ১বি জোনাল কমিটির ডাকে গাজায় ইস্রায়েলের নারকীয় হামলার বিরুদ্ধে ও অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক মিছিল আশীষ মার্কেট থেকে শুরু হয়ে শিবাজী রোড – ডিভিসি মোড় ঘুরে হর্ষবর্ধন রোডে শেষ হয় । মিছিলের শেষে বক্তব্য রাখেন কমঃ কাজল চ্যাটার্জী ।
Saturday, 26 July 2014
আশীষ-জব্বর ভবনে অনুষ্ঠিত হল মার্কসীয় শিক্ষা শিবির ।
দুর্গাপুর , ২৬ শে জুলাই :আজ , আশীষ-জব্বর ভবনে ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী
)-র দুর্গাপুর ১বি জোনাল কমিটির উদ্যোগে আয়োজিত হয় মার্কসীয় শিক্ষা শিবির ।আলোচ্য বিষয়
ছিল ঐতিহাসিক দ্বন্ধমূলক বস্তুবাদ । বক্তা ছিলেন কমঃ গৌরাঙ্গ গোস্বামী । উদ্বোধনী ভাষনে
পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সুশান্ত ব্যানার্জী বলেন যে আজকের জটিল পরিস্হিতে
মার্কসীয় বিশ্ববিক্ষা হল আলোকবর্তিকা । তাই মার্কসীয় শিক্ষা কমিউনিষ্টদের আয়ত্ব করতেই
হবে । শিক্ষা শিবিরে উপস্হিত ছিলেন দুর্গাপুর ১বি জোনাল কমিটির অন্তর্ভূক্ত ৬টি আঞ্চলিক
কমিটি ও জোনাল কমিটির সদস্যরা । উপস্হিত ছিলেন পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ
নির্মল ভট্টাচার্য্য । সভাপতিত্ব করেন কমঃ সুশান্ত ব্যানার্জী ।
Tuesday, 22 July 2014
অবিলম্বে গাজা ভূখন্ডে মার্কিন মদতে ইস্রায়েলের নৃশংস হামলার প্রতিাবাদে পথে নামল ইস্পাতনগরী দুর্গাপুর
দুর্গাপুর , ২২শে জুলাই : প্যালেস্তাইনের গাজা ভূখন্ডে মার্কিন সাম্রাজ্যবাদের
মদতে ইস্রায়েলের বিমান ও সেনাবাহিনী নৃশংস
হানাদারি চালাচ্ছে ।সপ্তাহব্যাপি এই হামলায় নিহত হয়েছে প্রায় ৬০০ প্যালেস্তাইনবাসী
, যার মধ্যে অধিকাংশই হল শিশু –নারী ও বৃদ্ধ
অথবা অসামরিক বাসিন্দা । এর বিরুদ্ধে বিশ্বব্যাপি প্রতিবাদের ঝড় উঠেছে । প্রতিবাদে
সামিল ভারতের মানুষও কারন ভারত প্যালেস্তাইনের
জনগনের প্যালেস্তাইনের ভূখন্ডে ইস্রায়েলের
বেআইনী দখলদারির বিরুদ্ধে লড়াইকে সমর্থন জানিয়ে এসেছে । কিন্তু , দুর্ভাগ্যজনক ভাবে
কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকার সেই নীতি থেকে সরে এসে গাজা ভূখন্ডে মার্কিন মদতে ইস্রায়েলের নৃশংস হামলার বিরোধিতা করতে
অস্বীকার করেছে । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) কেন্দ্রীয় সরকারের এই নীতির
তীব্র বিরোধীতা করেছে । আজ , ইস্পাতনগরী দুর্গাপুরের বি’জোনে , ভারতের কমিউনিষ্ট পার্টি
( মার্কসবাদী )র দুর্গাপুর ১এ জোনাল কমিটির পক্ষ থেকে আয়োজিত এক বিশাল মিছিল , অবিলম্বে
গাজা ভূখন্ডে মার্কিন মদতে ইস্রায়েলের নৃশংস
হামলার প্রতিাবাদে ও কেন্দ্রীয় সরকারে নির্লজ্জ মার্কিন-ইস্রায়েলী ঘেঁসা নীতির প্রতিরোধের
আহ্বান জানিয়ে , বি’জোন পোষ্ট অফিস থেকে শুরু হয়ে , আইনস্টাইন – পি সি রোড – নিউটন
– মার্কনী হয়ে চন্ডীদাস বাজারে শেষ হয় । মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন কমঃ সুখময় বোস
।
Monday, 21 July 2014
শহীদ কমরেড নীরদ মন্ডলের স্মরনসভা পালিত হল ।
দুর্গাপুর , ২১শে : আজ , ইস্পাতনগরী দুর্গাপুর সংলগ্ন কমলপুরে , সারা ভারত
কৃষকসভার পারুলিয়া অঞ্চল কমিটির পক্ষ থেকে শহীদ কমরেড নীরদ মন্ডলের স্মরনে সভা করা
হল কমলপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন মাঠে । ১৯৮৪ সালে আজকের দিনে কংগ্রেসী ঘাতকবাহিনী নৃশংসভাবে
খুন করেছিল কৃষকসভার আগুসারির কর্মী কমরেড নীরদ মন্ডলকে । শহীদবেদীতে মাল্যদানের মধ্য
দিয়ে সভার কাজ শুরু হয় । প্রধান বক্তা ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান
জেলা কমিটির সদস্য কমঃ নির্মল ভট্টাচার্য বলেন
যে , সমাজ পরিবর্তনের লড়াইএ সামিল বামপন্হীরা মৃত্যুকে ভয় পায় না । সেদিন কমঃ নীরদ
মন্ডল প্রান দিয়েছিলেন বামফ্রন্টকে রক্ষা করতে , আজকে পঃ বঙ্গে বামপন্হীরা খুন হচ্ছেন
, আক্রান্ত হচ্ছেন , তৃণমূলের হাতে ভুলুন্ঠিত গনতন্ত্র পুনরুদ্ধার লড়াইএ নেতৃত্ব দিচ্ছে
বলে । কিন্তু যতই আক্রমন করা হোক , বামপন্হীরা
নতজানু হবে না , মেহেনতী মানুষের স্বার্থে শক্তিশালী গন-আন্দোলন গড়ে তুলবেন।কমঃ নির্মল ভট্টাচার্য আরও
বলেন যে , যতই প্রচার করা হোক , এই গনতন্ত্র পুনরুদ্ধার লড়াইএর ঝান্ডা বিজেপি বহন করতে
পারে না কারন তারা ভারতের কর্পোরেট শক্তি ও সাম্প্রদায়িক শক্তির মেলবন্ধনে তৈরি সেই
কট্টর শক্তি , যারা তৃণমূলের মতই মানুষের গনতান্ত্রিক অধিকার ও রুটিরুজির লড়াই এর ভয়ংকর
বিরোধী । এছাড়াও সভায় বক্তব্য রাখেন কমঃ কাজল
চ্যাটার্জী ও অজিত মন্ডল । সভাপতিত্ব করেন কমঃ ধীরাজ দাস ।
Saturday, 19 July 2014
কমরেড জ্যোতি বসুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ।
দুর্গাপুর , ১৯শে জুলাই : আজ , ইস্পাতনগরীর আশীষ-জব্বর ভবনে , কমরেড জ্যোতি বসুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ভারতের
কম্যুনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১বি জোনাল কমিটির উদ্যোগে ,” কমরেড জ্যোতি
বসুর জীবনালোকে আমাদের দায়িত্ব ও কর্তব্য “ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয় । আলোচনা করেন ভারতের কম্যুনিষ্ট পার্টি
( মার্কসবাদী )-র পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় । তিনি বলেন যে কমরেড জ্যোতি
বসুর নেতৃত্ব পার্টি সঠিক মতাদর্শগত অবস্হান থেকে , ভারতের সংসদীয় গনতান্ত্রিক কাঠামোর
মধ্যে শ্রমিক-কৃষকের মৈত্রীকে ভিত্তি করে যে
শক্তিশালী গন-আন্দোলন গড়ে তুলেছে , তা বিশ্ব কম্যুনিষ্ট আন্দোলনে অন্যন্য নজীর সৃষ্টি
করেছে । দুর্গাপুরের শক্তিশালী শ্রমিক-কৃষক আন্দোলন গড়ে তোলার জন্য কমরেড জ্যোতি বসুর
অসামান্য অবদানের কথাও তিনি উল্ল্যেখ করেন । সভাপতিত্ব করেন কমঃ সুশান্ত ব্যানার্জী
।
Subscribe to:
Posts (Atom)