দুর্গাপুর , ২৯শে সেপ্টেঃ : ভারতের স্বাধীনতা সংগ্রামে ও স্বাধীন ভারতে কমিউনিষ্টদের
অসামান্য লড়াই ও কমিউনিষ্ট পার্টির গৌরবোজ্জল ভূমিকা বিকৃত করে দেখানোর চেষ্টা চলছে
। এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মানুষের কাছে বিশেষ করে তরুন প্রজন্মের কাছে
প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে । আজ সিটি সেন্টারের ন্যাশানাল বুক এজেন্সি ও গণশক্তির
দফ্তরে ভারতের কমিউনিষ্ট আন্দোলনের কিংবদন্তী নেতা ও সিপিআইএম এর প্রথম পলিটব্যুরোর
“ নবরত্ন “ এর অন্যতম কমরেড এম . বাসবপুন্নাইয়ার জন্ম-শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত এক পোষ্টার-প্রদর্শনীর
উদ্বোধন করে এসে এক জনসভায় একথা বলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান
জেলা কমিটির সম্পাদক কমরেড অমল হালদার । তিনি আরও বলেন যে , ধনী পরিবারের সন্তান কমরেড এম . বাসবপুন্নাইয়া কমিউনিষ্ট আদর্শে উদ্বুদ্ধ
হয়ে ভারতের কমিউনিষ্ট পার্টি গড়ে ওঠার প্রারম্ভিক পর্যায়ে অন্যান্য কমিউনিষ্ট নেতৃত্বের মত সর্বস্ব
পার্টিকে দান করেছিলেন তাই নয় , তিনি ও তাঁর স্ত্রী কমরেড জগদম্বিকা পার্টির স্বার্থে
নিজেদের জীবন কমিউনিষ্ট পার্টি গড়ে তোলার জন্য উৎসর্গ করে ছিলেন । ভারতের কমিউনিষ্ট
আন্দোলনের প্রতিটি বাঁকে এবং ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) গড়ে তোলা ও প্রসারের
জন্য কমরেড এম . বাসবপুন্নাইয়ার অসামান্য তাত্বিক অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে ।
তিনি এই ইতিহাসের কথা তুলে ধরার জন্য আরও বেশী বই পড়া ও পড়ানোর উদ্যোগ গ্রহনের জন্য
পার্টির সভ্য-সমর্কদের কাছে আহ্বান জানান । কমরেড অমল হালদার একই সাথে শারদোৎসব উপলক্ষ্যে
মার্কসবাদী ও প্রগতিশীল সাহিত্যের বই এর একটি বুকস্টলের উদ্বোধন করেন । গণশক্তির সহায়তায়
দুর্গাপুর মধ্য লোক্যাল কমিটির উদ্যোগে এই বুকস্টলটি করা হয়েছে । এছাড়াও আজকের সভায় বক্তব্য রাখেন কমঃ মহাদেব পাল । উপস্হিত
ছিলেন কমঃ সুশান্ত ব্যানার্জী , মহাব্রত কুন্ডু , নরেন শিকদার সহ অন্যান নেতৃবৃন্দ
। সভাপতিত্ব করেন কমঃ বিপ্রেন্দু চক্রবর্তী ।
Monday, 29 September 2014
Thursday, 25 September 2014
দুর্গাপুরে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ - বিরোধী সেমিনার ।
দুর্গাপুর , ২৫শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় , বেনাচিতির আনন্দধারা ভবনে ভারতের
কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর-২
পশ্চিম জোনালের বেনাচিতি পূর্ব ও পশ্চিম আঞ্চলিক কমিটির উদ্যোগে ,” সাম্প্রদায়িকতা
ও মৌলবাদের বিপদ ও আজকের সময় “ – শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয় । বক্তা ছিলেন ভারতের
কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান
জেলা কমিটির সদস্য ও প্রাক্তন সাংসদ কমঃ সাইদুল হক । তিনি বলেন যে কেন্দ্রে বিজেপি
নেতৃত্বাধীন সরকার আসার পরে ভারতে সাম্প্রদায়িকতা শক্তি দৈহিক শক্তি , সামাজিক ও মতাদর্শগত
দিক থেকে ভারতের ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করতে উদ্যোত হয়েছে কারন এই শক্তি ভারতে কর্পোরেট-রাজের
উদার অর্থনীতিবাদের সর্বনাশা নীতির বিরুদ্ধে মানুষের বিক্ষোভ প্রতিবাদ-প্রতিরোধকে চূর্ন
করার জন্য মানুষে মানুষে বিভেদ তৈরি করার জন্য সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চাইছে
। ইতিমধ্যে গত তিন মাসে সারা ভারতে বিজেপি-আরএসএস বাহিনীর উষ্কানিতে , ১২৯ টি দাঙ্গা
হয়েছে , ১৫ জন নিহত হয়ছে ও প্রায় ৬০০টি দাঙ্গার পরিবেশ তৈরি হয়েছে । মৌলবাদী শক্তিও
এই সুযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ঢুকতে চাইছে । রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার
সময়ে সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তিকে কড়া হাতে মোকাবিলা করেছিল কিন্তু বর্তমানে তৃণমূলের
সরকারের সুবিধাবাদী নীতি ও বামপন্হীদের প্রতি সন্ত্রাসের পরিবেশ তৈরি সাম্প্রদায়িক
ও মৌলবাদী শক্তির উথ্থানের রাস্তা করে দিচ্ছে । জনগনকে সাথে নিয়ে একমাত্র কমিউনিষ্ট ও বামপন্হীরাই এই সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির মোকাবিলা করতে
পারে । সেই লক্ষ্যে পার্টি-সদস্যদের শিক্ষিত ও দীক্ষিত হয়ে উঠতে হবে । সেমিনারে সভাপতিত্ব
করেন কমঃ মহাদেব পাল ।
সেইল কর্তৃপক্ষের অভূতপুর্ব স্বৈরতান্ত্রিক পদক্ষেপ : একতরফা বোনাসের ঘোষনার বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের প্রবল বিক্ষোভ ।
দুর্গাপুর , ২৫শে সেপ্টেঃ : শ্রমিক ইউনিয়ন গুলির সাথে বার্ষিক পূজা বোনাসের
আলোচনা চলাকালীন , গতকাল সেইল কর্তৃপক্ষ অভূতপুর্ব স্বৈরতান্ত্রিক পদক্ষেপ গ্রহন করে
একতরফা ভাবে গত বছরের হারেই এ বছরের বার্ষিক
বোনাস প্রদানের কথা ঘোষনা করল । গত ১৫ই সেপ্টেঃ , কর্তৃপক্ষের অনমনীয় মনোভাবের জন্য
সেইল কর্তৃপক্ষের সাথে শ্রমিক ইউনিয়ন গুলির বার্ষিক পূজা বোনাসের আলোচনা ভেস্তে যায়
। গত আর্থিক বছরে সেইলের বিপুল মুনাফা করেছে । শ্রমিক ইউনিয়ন গুলি তাই বার্ষিক বোনাস
বৃদ্ধির দাবী জানায় । কিন্তু সেইলের ,” সুদিন “ মানে যে শ্রমিক-কর্মচারীদের “ সুদিন
“ নয় , সেইল কর্তৃপক্ষের একতরফা ঘোষনা তাই আরেকবার প্রমান করল । সেইল কর্তৃপক্ষের এই
অভূতপুর্ব স্বৈরতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে ও শ্রমিক ইউনিয়নদের সাথে আলোচনা করে ন্যায়সংগত
বর্ধিত বোনাস ঠিক করতে হবে - এই দাবীতে আজ সেইলের সর্বত্র এসডব্লিউএফআই ( সিআইটিউ )-র ডাকে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন ।
আজ বিকালে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ )-র ডাকে দুর্গাপুর
ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন । এক বিশাল
মিছিল প্রশাসনিক ভবন পরিক্রমা করে । মিছিলের শেষে এক বিক্ষোভ সমাবেশ হয় । বক্তব্য রাখেন
কমঃ অরুন চৌধুরী ও বিশ্বরূপ ব্যানার্জী । ইস্কো কারখানায় ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে রিপোর্ট
করেন কমঃ স্বপন মজুমদার । সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদর ।
Tuesday, 23 September 2014
রাজ্যে গনতণ্ত্র বাঁচাও এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দুর্গাপুর মহকুমা বামফ্রন্টের গণ-অবস্হান
দুর্গাপুর , ২২শে
সেপ্টেঃ : আজ , সিটি সেন্টারে ডিএলসি দফ্তরের সামনে দুর্গাপুর
মহকুমা বামফ্রন্টের ডাকে গন-অবস্হানে বহু মানুষ যোগদান করেন । রাজ্যে গনতণ্ত্র বাঁচাও , নারীদের উপর আক্রমন – অত্যাচার বন্ধ কর , বামপন্হী
কর্মীদের উপর সন্ত্রাস বন্ধ ও ঘরছাড়াদের ঘরে ফেরাও , যাদবপুর ইউনিভার্সিটি সহ সর্বত্র
শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বন্ধ কর , অস্বাভাবিক
মূল্যবৃদ্ধি রোধে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উপযুক্ত ব্যবস্হা , বন্ধ কল-কারখানা অবিলম্বে
খোলার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উপযুক্ত ব্যবস্হা গ্রহন প্রভৃতি একগুচ্ছ দাবীতে
আজকের এই গণ-অবস্হান হয় । বক্তব্য রেখেছেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী
)-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ বীরেশ্বর মন্ডল , লোকনাথ দাস ( আরএসপি ) , অনীত
মল্লিক ( ফঃ বঃ ) , রবীন্দ্রনাথ ঠাকুর ( সিপিআই ) সহ অন্যান্য নেতৃত্ব । সভা পরিালনা
করেন সভাতিমন্ডলীর সদস্য কমঃ রথীন রায় , বিমল চক্রবর্তী , সুশান্ত ব্যানার্জী ও রবীন্দ্রনাথ
ঠাকুর । সভা শেষে এক বিশাল মিছিল সিটি সেন্টার প্রদক্ষিন করে ।
Sunday, 21 September 2014
কুসংস্কার –বিরোধী আন্দোলনের কিংবদন্তী যোদ্ধা শহীদ ডঃ নরেন্দ্র অচ্যুত দাভোলকারকে স্মরণ করল ইস্পাতনগরী ।
দুর্গাপুর , ২১ শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় , পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে চণ্ডীদাস বাজার মোড়ে অনুষ্ঠিত হল ভারতের কুসংস্কার –বিরোধী আন্দোলনের কিংবদন্তী যোদ্ধা শহীদ ডঃ নরেন্দ্র অচ্যুত দাভোলকারের স্মরণে অনুষ্ঠিত হল এক কুসংস্কার –বিরোধী সভা । সভায় বক্তব্য রাখেন পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য শ্রী রামপ্রনয় গাঙ্গুলী । সভায় কুসংস্কার –বিরোধী অনুষ্ঠান পরিবেশন করে অন্ডাল বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান কর্মীরা । সভার সঞ্চালনা করেন অরুন্ধতী ভাদুরী ও সভাপতিত্ব করেন অশোক ভাদুরী ।
Saturday, 20 September 2014
জনবিরোধী তৃণমূল সরকার ও কেন্দ্রীয় সরকারে জনবিরোধী নীতির বিরুদ্ধে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ।
দুর্গাপুর , ২০ শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে এক বিশাল মিছিল ইস্পাতনগরীর বি’জোনর বিভিন্ন পথ পরিক্রমা করে চণ্ডীদাস বাজার মোড়ে শেষ হয় । অবিলম্বে সারদায় প্রতারিতদের উপযুক্ত ক্ষতিপূরন ও দোষীদের শাস্তি , নারীদের উপর আক্রমন ও নির্যাতন বন্ধ , যাদবপুর ও রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্র-ছাত্রীদের পুলিশ ও তৃণমূলীদের নৃশংস আক্রমনে দোষীদের শাস্তি ও যাদবপুরের উপাচার্যের অপসারন , উচ্চহারে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যহার , বামপন্হীদের উপর আক্রমন বন্ধ প্রভৃতি দাবীতে এই মিছিল হয় । মিছিলের শেষে বক্তব্য রাখেন কমঃ সলিল দাসগুপ্ত ।
Thursday, 18 September 2014
যাদবপুর বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের উপর তৃণমূল সরকারের পুলিশ ও তৃণমূলী গুন্ডাবাহিনীর বর্বোরোচিত আক্রমনের বিরুদ্ধে গর্জে উঠল দুর্গাপুর ।
যাদবপুর বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের উপর তৃণমূল সরকারের পুলিশ ও তৃণমূলী
গুন্ডাবাহিনীর বর্বোরোচিত আক্রমনের বিরুদ্ধে গর্জে উঠল দুর্গাপুর ।
দুর্গাপুর , ১৮ই সেপ্টেঃ : আজ বিকালে , যাদবপুর বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের
উপর তৃণমূল সরকারের পুলিশ ও তৃণমূলী গুন্ডাবাহিনীর বর্বোরোচিত আক্রমনের বিরুদ্ধে ,
এস-এফ-আই ও ডিওয়াইএফআই এর উদ্যোগে এক মিছিলে পা মিলালেন দুর্গাপুরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের
ছাত্র-ছাত্রী ও যুবরা । মিছিলে অংশগ্রহন করেন মহিলা -
শিক্ষক – শ্রমিক – কর্মচারী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা । সিটি
সেন্টারের শহীদ বিমল দাসগুপ্ত ভবনের সামনে থেকে মিছিল শুরু হয় এবং সিটি সেন্টার অঞ্চলের
বিভিন্ন রাস্তা ঘুরে বিগ বাজারের সামনে শেষ হয় ।
Subscribe to:
Posts (Atom)