Sunday, 9 November 2014

৯৭-তম মহান নভেম্বর বিপ্লব বার্ষিকি উপলক্ষ্যে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার শ্রমিকরা রক্তদান করলেন ।

                                                             
দুর্গাপুর , ৯ই নভেঃ : আজ সকালে , ইস্পাতনগরীর তিলক রোডে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের( সিআইটিইউ) এর মিশ্র ইস্পাত কারখানা ( এএসপি ) শাখার দফ্তরে , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের সহযোগিতায়  রক্তদান ও স্বাস্হ্য-পরীক্ষার   শিবিরের আয়োজন করা হয় । ৯৭-তম মহান নভেম্বর  বিপ্লব বার্ষিকি উদযাপন উপলক্ষ্যে  দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের( সিআইটিইউ) এর মিশ্র ইস্পাত কারখানা ( এএসপি ) শাখার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । মোট ৩২ জন রক্তদান করেন এবং ৪২ জন স্বাস্হ্য-পরীক্ষা করান । অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার ইডি শ্রী সোমদেব দাস ও জিএম ( প্রজেক্ট ) ও.পি.বিশ্বকর্মা । উপস্হিত ছিলেন কমঃ ব্রজমানিক চক্রবর্তী, রামপঙ্কজ গাঙ্গুলী সহ  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের( সিআইটিইউ) এর মিশ্র ইস্পাত কারখানা ( এএসপি ) শাখার নেতৃবৃন্দ –কর্মী-সভ্য সহ অসংখ্য শ্রমিক এবং দুর্গাপুর মহকুমার ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে শ্রী কবি ঘোষ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমঃ বিজয় সাহা ।
          
                                                           








Friday, 7 November 2014

মহান নভেম্বর বিপ্লবের ৯৭-তম বার্ষিকি পালিত হল ইস্পাতনগরীতে ।

                                                                     

 দুর্গাপুর , ৭ই নভেঃ : ১৯১৭ সালের ৭-১৭ ই নভেম্বর ( পুরানো জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে অক্টোবর মাস ) কমরেড লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি ও শ্রমজীবি মানুষ দুনিয়া কাঁপানো দশদিনের বৈপ্লবিক অভ্যূথ্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছিল শোষন-বঞ্চনাবিহীন প্রথম সফল  সমাজতান্ত্রিক রাষ্ট্র -  সোভিয়েত ইউনিয়ন । সোভিয়েত ইউনিয়নের পতন হয়ছে , কিন্তু সোভিয়েত ইউনিয়ন বেঁচে আছে মহান নভেম্বর বিপ্লবের বিজয়দর্পী বার্তার মধ্যে যা আজও  সারা বিশ্বের শোষিত-নিপীড়িত-বঞ্চিত শ্রমজীবি মানুষের কাছে শোষন-মুক্তির  আলোকবর্তিকা , অমোঘ প্রেরনা ।

 আজ সকালে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ ও ১বি জোনাল কমিটির যৌথ উদ্যোগে আশিষ-জব্বর ভবনে পালিত হয় মহান নভেম্বর বিপ্লবের ৯৭-তম বার্ষিকি । এই উপলক্ষ্যে রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । 

                       





Sunday, 2 November 2014

সন্ত্রাসের বিরুদ্ধে ও সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির বিরুদ্ধে সজাগ শিল্প-লেখনী , সরব শিল্পী-লেখকরা ।

                                                          

দুর্গাপুর , ২রা নভেঃ : আজ ইস্পাতনগরীর সুরেনচন্দ্র মডার্ন হাইস্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ২নং আঞ্চলিক কমিটির সপ্তম সম্মেলন ।

                       সম্মেলনে কাজ শুরু হয় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে । পতাকা উত্তোলন করেন শ্রী ব্রজমানিক চক্রবর্তী । উদ্বোধনী  ভাষন দেন বিশিষ্ট  সাহিত্যিক শ্রী আরতি বসুর । পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের বর্ধমান জেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন শ্রী পরেশ মন্ডল । ৬৫ জন লেখক-শিল্পী প্রতিনিধি হিসেবে  সম্মেলনে উপস্হিত ছিলেন । ২০ জনের নতুন কমিটিতে যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী সীমান্ত তরফদার ও শ্রীমতি সন্ধ্যা মন্ডল , সভাপতি ও কোষাধ্যাক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে শ্রী মৃনাল ব্যানার্জী ও অমিয় পোদ্দার । 

               

দিনভর তৃনমুলীদের সন্ত্রাস রুখতে পারল না ভোটারদের : সেপকো কো-অপঃ নির্বাচনে প্রগতিশীল প্রার্থীরা বিপুল ভোটে নিরঙ্কুশ জয়ী ।


দুর্গাপুর , ২রা নভেঃ : আজ , ইস্পাতনগরী সংলগ্ন সেপকো টাউনশীপের সর্ববৃহৎ শান্তনীড় আবাসন সমবায়ের নির্বাচনে প্রগতিশীল প্রার্থীদের প্যানেল বিপুল ভোটে জয়ী হয়ছে ।  ১৯টি পদের ১৯টিতেই জয়ী হয়েছেন প্রগতিশীল প্রার্থীরা । ২০১২ সালে তৃণমূল সরকার একতরফাভাবে সেপকো’র আবাসন সমবায় ভেঙ্গে দিয়ে প্রশাসক নিয়োগ করেছিল । আজকে সকাল থেকে ভোটদান পর্ব শুরু হলে , ভোটাররা দলে দলে আসতে শুরু করে । ভয় পেয়ে তৃণমূলীরা হামলা শুরু করে ।  সংবাদ-মাধ্যমের প্রতিনিধিদের উপরেও হামলা চালায় । ভোটদান কেন্দ্রের সংলগ্ন অঞ্চলে ১৪৪ ধারা জারী থাকা সত্বেও , বিপুল সংখ্যায় পুলিশের উপস্হিতিতেই এই হামলা চলে । বহিরাগত তৃণমূলীরা  জোর করে ভোটগ্রহন কেন্দ্রের মধ্যেও ঢুকে পড়ে ও প্রগতিশীল প্রার্থীদের এজেন্টদের ভীতি প্রদর্শন করে । এই সন্ত্রাসের মুখে দাঁড়িয়েও প্রগতিশীল প্রার্থীরা – এজেন্টরা ও সর্বোপরি ভোটারা অকুতভয়ে ভোটের কাজ চালিয়ে যান । ব্যালটবক্স খোলা হলে , প্রগতিশীল প্রার্থীদের জয়ী হতে দেখে , তৃণমূলী দুষ্কৃতিরা চম্পট দেয় । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির পক্ষে সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় প্রগতিশীল প্রার্থীদের জয়ী করার জন্য ভোটারদের অভিনন্দন জানিয়েছেন । 

Wednesday, 29 October 2014

পঃ বঙ্গে চরম নৈরাজ্য , বধ্যভূমি মাকরা গ্রাম : প্রতিবাদে ইস্পাতনগরী ।

                                                             


দুর্গাপুর , ২৯ শে অক্টোঃ : আজ  সন্ধ্যায় , ইস্পাতনগরীর বি’জোনের চণ্ডীদাস বাজার মোড়ে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে সারা রাজ্য জুড়ে তৃণমূলের চরম সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি এবং বিজেপি-র সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ও বীরভূমে মাকরা গ্রামে নৃশংস হত্যাকান্ড-লুঠতরাজের বিরুদ্ধে এক পথসভা অনুষ্ঠিত হয় । পথসভায় এই চরম নৈরাজ্যের বিরুদ্ধে জনগনকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় । একই সাথে , আজ বীরভূমে বামফ্রন্টের প্রতিনিধিদলের পুলিশী-গ্রেফ্তারের তীব্র প্রতিবাদ জানানো হয় । সভায় বক্তব্য রাখেন কমঃ আল্পনা চৌধুরী ও সলিল দাসগুপ্ত । সভাপতিত্ব করেন কমঃ সুখময় বোস ।  

                                                           

Thursday, 23 October 2014

দীপাবলি উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুকস্টলের উদ্বোধন ।

                                                           

দুর্গাপুর , ২৩ শে অক্টোঃ : আজ  সন্ধ্যায় , ইস্পাতনগরীর রানাপ্রতাপ রোডে  ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র  কমিটির দুর্গাপুর ১বি জোনাল কমিটির অন্তর্গত দুর্গাপুর ইস্পাত  ৫-নং আঞ্চলিক কমিটির উদ্যোগে মার্কসীয় ও প্রগতিশীল বইপত্রের একটি বুক স্টলের  উদ্বোধন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সুশান্ত ব্যানার্জী ।  অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কমঃ নির্মল ভট্টাচার্য , কাজল চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । 

Wednesday, 22 October 2014

দীপাবলি উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন ।

                                                            

দুর্গাপুর , ২২ শে অক্টোঃ : আজ  সন্ধ্যায় , প্রতি বছরের মত এবারও ইস্পাতনগরীর তিলক রোডে ডেভিড-তিলক সেক্টর কমিটির উদ্যোগে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্রের চালু হয় । বুক স্টলটি উদ্বোধন করে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় বলেন যে আজকের জটিল রাজনৈতিক পরিস্হিতে , মতাদর্শগত সংগ্রাম জোরদার করতে এবং সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের ভূমিকা অপরিহার্য । তিনি উৎসবের মাঝে ধারাবাহিকভাবে  মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বুক-স্টল করার জন্য কর্মীদের  অভিনন্দন জানান । অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কমঃ আল্পনা চৌধুরী,বিজন জোয়ারদার , স্বপন সরকার , আর.বি.রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ । সঞ্চালনা করেন কমঃ সীমান্ত তরফদার ।