Friday, 30 January 2015

বামফ্রন্টের ডাকে সারা রাজ্যের সাথে ইস্পাতনগরীতেও সম্প্রীতি দিবস পালিত হল।

                                                            

দুর্গাপুর,৩০শে জানুঃ :আজ,বামফ্রন্টের ডাকে সারা রাজ্যের সাথে ইস্পাতনগরীতেও  সম্প্রীতি দিবস পালিত হল । ১৯৪৮ সালের ৩০ জানুঃ  ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অক্লান্ত সেনাপতি   মহাত্মা গান্ধীকে দিল্লীর বুকে এক প্রার্থনা সভায় , হিন্দুত্ববাদী ফ্যাশিষ্ট নাথুরাম গডসে গুলি করে হত্যা করে । নাথুরাম গডসে ও তার পরিবারের সদস্যরা কট্টর হিন্দুত্ব সাম্প্রদায়িক হিন্দু মহাসভা ও আরএসএস –এর সদস্য ছিল । কেন্দ্রে বিজেপি পরিচালিত এনডিএ সরকার ক্ষমতায় আসার পরে কট্টর হিন্দুত্ব সাম্প্রদায়িক শক্তি গান্ধী-হত্যাকারী নাথুরাম গডসেকে ‘জাতীয় বীর’ অ্যাখায়িত করেছে । এই নির্লজ্জ্ ওকালতির বিরুদ্ধে ও পঃ বঙ্গ সহ সারা দেশে সাম্প্রদায়িক অস্হিরতার সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে আজ সম্প্রীতি দিবসের ডাক দেওয়া হয় । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে আজ সন্ধ্যায়  ইস্পাতনগরীর সেকেন্ডারী মোড় , চন্ডিদাস বাজার মোড় ও সেইল আবাসন অঞ্চলে তিনটি পথসভা অনুষ্ঠিত হয় ।

        গতকাল , তৃণমূলের দুষ্কৃতিরা  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডিএসপি শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও দুর্গাপুর ইস্পাত কারখানার ট্র্যাফিক বিভাগের আউটসোর্সিং বিরোধী আন্দোলনের অন্যতম নেতা কমঃ দীপ কুমার চ্যাটার্জীকে কারখানার ভিতরে আক্রমন করে গুরুতর জখম করে । এই ঘটনার বিরুদ্ধে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে আজ কারখানার ভিতরে বিক্ষোভ দেখানো হয় । বিকেলে ,ইউনিয়নের পক্ষ থেকে বি.টি. রণদিভে ভবন থেকে চন্ডিদাস বাজার মোড় পর্যন্ত এই ঘঠনায় দোষীদের শাস্তি চেয়ে মিছিল করা হয় ।

সন্ধ্যায় অপর একটি অনুষ্ঠানে , নিউটন সেক্টর অফিসে প্রয়াত শ্রমিক নেতা কমরেড শান্টু দেবরায়ের প্রয়ান দিবস উপলক্ষ্যে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয় । 


Thursday, 29 January 2015

দুর্গাপুর ইস্পাত কারখানার মধ্যে তৃণমূলী দুষ্কৃতিদের হামলায় গুরুতর আহত সিআইটিইউ এর নেতা ।

                                                                 


দুর্গাপুর,২৯শে জানুঃ : আজ দুপুরে , দুর্গাপুর ইস্পাত কারখানার মধ্যে তৃণমূলী দুষ্কৃতিদের হামলায় গুরুতর আহত হলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডিএসপি শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও দুর্গাপুর ইস্পাত কারখানার ট্র্যাফিক বিভাগের আউটসোর্সিং বিরোধী আন্দোলনের অন্যতম নেতা কমঃ দীপ কুমার চ্যাটার্জী । দুর্গাপুর ইস্পাত কারখানার ট্র্যাফিক বিভাগের স্হায়ী শ্রমিক কমঃ দীপ কুমার চ্যাটার্জী আজ দুপুরে বি-শিফটে কর্মস্হলে ছিলেন । সেই সময় পরিচিত তৃণমূলী দুষ্কৃতি ও দুর্গাপুর ইস্পাত কারখানার ট্র্যাফিক বিভাগের স্হায়ী শ্রমিক সুজয় নাথের নেতৃত্বে ঐ বিভাগের স্হায়ী শ্রমিক আশীষ চাঁই সহ বেশ কয়েক জন তৃণমূলী দুষ্কৃতি  রড,লাঠি দিয়ে কমঃ দীপ কুমার চ্যাটার্জী উপর আক্রমন চালায় , মাথায় আঘাত করে । কমঃ দীপ কুমার চ্যাটার্জী মাটিতে পড়ে গেলে ,তাকে রড দিয়ে পেটাতে শুরু করে । ঐ দুষ্কৃতিরা খুন করার হুমকি দেয়,অশ্রাব্য গলিগালাজ করে এবং অবিলম্বে সিআইটিইউ ছাড়ার হুমকি দেয় । খবর পেয়ে ইউনিয়ন নেতৃবৃন্দ ঘটনাস্হলে ছুটে যায় । গুরুতর আহত কমঃ দীপ কুমার চ্যাটার্জীকে প্রথমে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে আসা হলে , তাকে রেফার করা হয় দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে । সেখানেই কমঃ দীপ কুমার চ্যাটার্জীর চিকিৎসা চলছে । খবর পেয়ে শ্রমিরা ক্ষোভে ফেটে পড়েন ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে ইডি ওয়ার্কসের কাছে অবিলম্বে দোষীদের শাস্তি দাবী করে ডেপুটেশন দেওয়া হয় । আগামীকাল হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার  সর্বত্র বিভাগীয় প্রধানদের কাছে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে । ইতিমধ্যে , তৃণমূলী দুষ্কৃতিরা  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর নেতৃবৃন্দকে ফোনে হুমকি দেওয়া শুরু করেছে । কমঃ দীপ কুমার চ্যাটার্জীর ওপরে হামলা ও নেতৃবৃন্দকে ফোনে হুমকি দেওয়া – এই দুই ঘটনায় পুলিশের কাছে জানিয়ে এফআইআর করা হয়ছে ।
                     কেন হামলা ?

মোদী সরকারের নির্দেশে চলছে জনগনের সম্পদ রাষ্ট্রায়ত্ব কারখানার শেয়ার বেচা । চলছে আউটসোর্সিং এর নামে অবাধ লুন্ঠন । রাষ্ট্রায়ত্ব কারখানার  ‘ নবরত্ন ‘ এর অন্যতম রত্ন সেইল এর অন্যতম মুনাফা করে দুর্গাপুর ইস্পাত কারখানা । তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে ও বাইরে  তৃণমূলীরা স্হায়ী ও ঠিকা শ্রমিকদের উপরে ভয়াবহ শারীরিক আক্রমন চালাচ্ছে ।  দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন সব জেনেও নিশ্চুপ । শুধু তাই নয় , এই সুযোগে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ একের পর এক বিভাগ বন্ধ করছে , নাগরিক পরিষেবা বন্ধ করছে , আউটসোর্সিং করছে । এর বিরুদ্ধে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর নেতৃত্বে শ্রমিকরা প্রতিরোধ করার চেষ্টা করছে । ট্র্যাফিক বিভাগের আউটসোর্সিং এর বিরুদ্ধে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) ও আইএনটিইউসি এর নেতৃত্বে শ্রমিকরা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ।আউটসোর্সিং এর মাধ্যমে অবৈধ আয়ের লালসায় এই প্রতিরোধ ভাঙ্গার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের একাংশ –ঠিকাদার ও তৃণমূল মরিয়া চেষ্টা চালিয়েও সফল হতে পারে নি। তাই তৃণমূলী দুষ্কৃতিরা শারীরিক আক্রমন চালাচ্ছে । আজ কমঃ দীপ কুমার চ্যাটার্জীর উপর ভয়াবহ আক্রমন তারই পরিনতি বলে শ্রমিকরা মনে করছেন । 

Tuesday, 27 January 2015

মধুপল্লীতে অনুষ্ঠিত হল রক্তদান শিবির ।

দুর্গাপুর , ২৭শে জানুঃ : আজ,ইস্পাতনগরী সংলগ্ন মধুপল্লীর কমিউনিটি হলে অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির । উদ্যোক্তা ছিল ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত ডিএস – ৬ আঞ্চলিক কমিটি ও ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের এ’জোন ১নং আঞ্চলিক কমিটি । ৫ জন মহিলা সহ মোট ৩৬ জন রক্তদান করেন । দুর্গাপুর মহকুমা হাসপাতালের পক্ষ থেকে সহয়তা করা হয় । 

Monday, 26 January 2015

সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ইস্পাতনগরীতে মানব বন্ধন কর্মসূচী পালিত হল ।

                                                                  

দুর্গাপুর , ২৬শে জানুয়ারী : আজ , বামফ্রন্টের ডাকে রাজ্য জুড়ে পালিত হল সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে  মানব বন্ধন কর্মসূচী পালিত হল । সাধারনতন্ত্র দিবসে মার্কিন রাষ্ট্রপতিকে আমন্ত্রন জানিয়ে নির্লজ্জ নজীর স্হাপন করেছে কেন্দ্রের বিজেপি সরকার । সাম্রাজ্যবাদের চাটুকারিতা আরএসএস এর কাছে নতুন কিছু নয় । ভারতবাসীর মহান স্বাধীনতা সংগ্রামে আরএসএস কখনও যোগদান করা দুরে থাক , বরং প্রকাশ্যেই স্বাধীনতা সংগ্রামের বিরোধীতা করেছে । মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে নিজেকে আরএসএস এর সদস্য বলেই দাবী করেছিলেন । ভারতে , সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক শক্তির মিত্রতার ইতিহাস নতুন কিছু নয় । এই মিত্রতার মাসুল গুনতে হচ্ছে আজকের ভারতকে ।  বিগত লোকসভা নির্বাচনে জিতে কেন্দ্রে বিজেপি সরকার গঠিত হওয়ার পরে দেশ জুড়ে  কর্পোরেট – সাম্প্রাদায়িক ফ্যাসিবাদী শক্তির বিপজ্জনক উথ্থান ঘটেছে । রাজ্যে এই শক্তির দোসর অবশ্যই তৃণমূল কংগ্রেস । এই পরিস্হিতে  আরএসএস এর সংঘ-প্রচারক প্রধানমন্ত্রী মোদী  যুদ্ধবাজ মার্কিন রাষ্ট্রপতিকে ভারতের সাধারনতন্ত্র দিবসে ( স্বাধীনতার আগে ২৬শে জানুয়ারী দিনটি ১৯২৯ সাল থেকে ভারতের জাতীয় কংগ্রেস স্বাধীনতা দিবস হিসাবে পালন করত ) প্রধান অতিথি হওয়ার আমন্ত্রন ও ওবামার সাথে ভারতের স্বার্থ বিরোধী বিভিন্ন চুক্তির বিরুদ্ধে বামফ্রন্টের পক্ষে মানব বন্ধনের মারফৎ বিক্ষোভের ডাক দেওয়া হয় ।   


  ইস্পাতনগরীতে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে , আশীষ মার্কেট , চণ্ডীদাস বাজার ও সেইল আবাসন অঞ্চলে  মানব বন্ধন কর্মসূচী পালিত হয় । 


Friday, 23 January 2015

বাঁধা অতিক্রম করে অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতা ।

                                                                          

দুর্গাপুর , ২৩শে জানুয়ারী : আজ ইস্পাতনগরীর রঘুনাথপুরের সম্মিলনী ফুটবল ময়দানে সকাল থেকে বিকাল পর্যন্ত ৫টি বামপন্হী গণসংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশাল  ক্রীড়া প্রতিযোগীতা । তৃণমূলীদের সন্ত্রাসের জন্য গত ২ বছর ধরে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হতে পারে নি । মোট ২২টি ইভেন্টের জন্য ৫০০ বেশী প্রতিযোগী  অংশ নেয় । অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় । 

                                                      

Sunday, 18 January 2015

ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির দশম সম্মেলন অনুষ্ঠিত হল ।

                                                               

দুর্গাপুর , ১৮ই জানুঃ : গতকাল , ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির দশম সম্মেলন অনুষ্ঠিত হল । এই উপলক্ষ্যে ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রামাঞ্চল রক্তপতাকায় সেজে ওঠে । রক্তপতাকায় সুসজ্জিত  সম্মেলন স্হলের নামকরন করা হয় কমরেড হরেকৃষ্ণ কোঙার নগর , শহীদ কমরেড দিলীপ  সরকার ভবন ও কমরেড দিলীপ মজুমদার মঞ্চ । সম্মেলনের শুরুতে রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ মদন ঘোষ । এরপর শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ মদন ঘোষ , অমল হালদার , রথীন রায় , বীরেশ্বর মন্ডল , অজিত মুখার্জি , সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী , সুবীর সেনগুপ্ত সহ অন্যান নেতৃবৃন্দ । উদ্বোধনী ভাষনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় বলেন যে বৃহৎ বুর্জোয়া পরিচালিত  বুর্জোয়া-জমিদার রাষ্ট্র কাঠামোর মধ্যে সীমাবদ্ধতা সত্বেও মেহেনতী জনগনের স্বার্থে বামফ্রন্ট সরকার ৩৪-বৎসর যে ঐতিহাসিক কর্মসূচী রূপায়িত করেছে , সেটা নজিরবিহীন । আগামী দিনে পার্টিকে মতাদর্শের ভিত্তিতে শক্তিশালী করে গড়ে তোলার জন্য তিনি পার্টির পত্র-পত্রিকা পড়া ও বিক্রির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন । সম্মেলনে বক্তব্য রেখে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমঃ অমল হালদার বলেন যে তৃণমূল দ্রুত ফুরিয়ে আসছে । বিজেপি সেই জায়গা নেওয়ার চেষ্টা করলেও , জনগনের  বিশেষ করে গ্রামের মানুষ , গরীব মানুষ ও রাষ্টায়ত্ব ক্ষেত্রের শ্রমিকদের কাছে বিজেপির কর্পোরেট প্রীতি ও সাম্প্রদায়িকতার যৌথ আক্রমনের ভয়ংকর স্বরূপ ধরা পড়ছে । এই দুই শক্তির মোকাবিলার জন্য পার্টিকে শক্তিশালী এবং পার্টি ও জনগনের মধ্যে নিবিড় করার উপর গুরুত্ব আরোপ করেন ও আগামী ২রা -৪ঠা জানুঃ দুর্গাপুর থেকে বার্ণপুর পদযাত্রা সফল করার আহ্বান জানান । সম্মেলন বিদায়ী কমিটির পক্ষ থেকে রিপোর্ট পেশ করেন কমঃ সন্তোষ দেবরায় । ২৭৪ জন প্রতিনিধি সম্মেলনে যোগদান করেন ও ২৫ জন প্রতিনিধি আলোচনায় অংশ নিয়েছেন ।  সম্মেলন ৫ জন বিশেষ আমন্ত্রিত সদস্য সহ মোট ২৮ জনের নতুন দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটি নির্বাচিত করেছে । জোনাল সম্পাদক নির্বাচিত হয়েছেন কমঃ সন্তোষ দেবরায় । দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানা এবং এনএসপিসিএল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আধুনিকীকরন ও সম্প্রসারন , দুর্গাপুর ইস্পাত কারখানার ৩৫০০ হাজার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পূণর্বহাল সহ একগুচ্ছ দাবীতে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ও শক্তিশালী পার্টি গড়ার শপথ নিয়ে সম্মেলন শেষ হয় । সম্মেলন চলাকালীন ,” সিপিআইএম এর প্রতিষ্ঠার ৫০ বৎসর পূর্ত্তি প্রবন্ধ সংকলন “ বইটি প্রকাশ করেন করেন কমঃ মদন ঘোষ ও ৮ জন ৮০ বৎসর অতিক্রান্ত পার্টি সদস্যকে সম্বর্ধনা জানানো হয় ।  

                   


Thursday, 15 January 2015

আশীষ – জব্বর ট্রাষ্টের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির ।

                                                              


দুর্গাপুর , ১৫ই জানুঃ : আজ সকালে , আশীষ – জব্বর ট্রাষ্টের উদ্যোগে আশীষ – জব্বর ভবনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির । রক্তদান শিবিরের উদ্বোধন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির আহ্বায়ক কমঃ সন্তোষ দেবরায় । মহিলা সহ মোট ২৫ জন এই শিবিরে রক্তদান করেন । দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্হ্য কর্মীরা রক্তদানে সহায়তা করেছেন ।