Saturday, 28 February 2015

সি.আই.টি.ইউ. এর আসন্ন নবম বর্ধমান জেলা সম্মেলন উপলক্ষ্যে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল , “ আক্রান্ত গণতন্ত্র “ – শীর্ষক আলোচনাসভা ।

     
                                                

দুর্গাপুর , ২৮শে ফেব্রু : আজ , ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে ( ১নং বিদ্যাসাগর এভিন্যু ) সি.আই.টি.ইউ. এর আসন্ন নবম বর্ধমান জেলা সম্মেলন উপলক্ষ্যে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল , “ আক্রান্ত গণতন্ত্র “ – শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয় । আগামী ২-৩ মার্চ দুর্গাপুরে  সি.আই.টি.ইউ. এর  নবম বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে । ইতিমধ্যে এই সম্মেলন উপলক্ষ্যে সমগ্র দুর্গাপুর জুড়ে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে ।  আজকের আলোচনাসভায় আলোচক হিসাবে উপস্হিত ছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ও চলচিত্র পরিচালক অরুনাভ গাঙ্গুলী । অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র বলেন যে আজ পঃ বঙ্গে আক্রান্ত মানুষ , আক্রান্ত গনতন্ত্র । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সংবিধান ,গনতন্ত্রের প্রতি দায়বদ্ধতার বদলে দলতন্ত্র প্রতিষ্ঠা করেছেন । এই দলতন্ত্রের পরিনতিতে রাজ্য জুড়ে চলছে নৈরাজ্য , বেড়ে চলছে খুন-ধর্ষন-তোলাবাজী । অথচ শ্রীমতি মমতা ব্যানার্জী এই সব ঘটনাকে তুচ্ছ ঘঠনা বলে উড়িয়ে দিচ্ছেন । অপরদিকে , প্রতিবাদী কন্ঠস্বরকে দমানোর জন্য পুলিশী-নির্যাতন , শারীরিক আক্রমন থেকে খুন – সবই চলছে অবাধে । আজকে পঃ বঙ্গে যে ভয়ংকর আঁধার নেমে এসেছে । আক্রমনের শিকার হচ্ছেন সাধারন মানুষ,বিরোধী রাজনৈতিক দলের কর্মী-নেতারা , এমনকি খোদ তৃণমূল কংগ্রেসের লোকজন । এর বিরুদ্ধে সামগ্রিক প্রতিরোধ গড়ে তোলার জন্য অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র আবেদন করেন । চলচিত্র পরিচালক অরুনাভ গাঙ্গুলী বলেন যে এই ভয়ংকর নৈরাজ্যকে প্রতিরোধ করতে হলে ফাঁকা রাস্তা ভরাট করতে হবে , রাস্তায় নেমেই প্রতিরোধের রাস্তা খুঁজে নিতে হবে । আলোচনাসভায় সঞ্চালক ছিলেন কবি রূপক দাস । সভার সূচনায় , অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ,চলচিত্র পরিচালক অরুনাভ গাঙ্গুলী ও কবি রূপক দাসকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান যথাক্রমে কমঃ অজিত মুখার্জী , রথীন রায় ও অরুণ চৌধুরী ।



Saturday, 21 February 2015

প্রয়াত হলেন কমঃ মঞ্জু সেনগুপ্ত ।

                                                                   

দুর্গাপুর , ২১শে ফেব্রুঃ : স্বল্প রোগভোগের পর নিজ বাসভবনে গত ১৯শে ফেব্রুঃ  প্রয়াত হয়ছেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত ডিএস-৫ আঞ্চলিক কমিটির ডিভিসি – হর্ষবর্ধন শাখার এজি সদস্যা কমঃ মঞ্জু সেনগুপ্ত । মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৬৮ । তিনি মহিলা সংগঠন ও গনতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন । তাঁর এক কন্যা ও দুই পুত্র বর্তমান ।
 

Sunday, 8 February 2015

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল কিশোর বাহিনীর বর্ধমান জেলার ৩০-তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ।

                                                                  

দুর্গাপুর , ৮ই ফেব্রুঃ :আজ,ইস্পাতনগরীর লালা লাজপৎ রায় রোড ময়দানে  দুর্গপুর কিশোর বাহিনী ইস্পাত অঞ্চল সমিতি ও দুর্গপুর রেফারিজ অ্যাসোসিয়েশনের সহয়তায় অনুষ্ঠিত হল কিশোর বাহিনীর বর্ধমান জেলার ৩০-তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা । জেলার বিভিন্ন অঞ্চলে কিশোর বাহিনীর স্হানীয় স্তরের প্রতিযোগীতায় বিজয়ী ১ম স্হানাধিকারীরা এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে । ৪টি বিভাগে মোট ১২০ টি ইভেন্টে ১০০জন ছেলে-মেয়ে অংশ নিয়েছেন ।

  অনুষ্ঠানের সূচনায় সংগঠনের পতাকা উত্তোলন করেন কিশোর বাহিনীর বর্ধমান জেলার মুখ্য সংগঠক ধীরেন্দ্রনাথ শূর । এছাড়াও উপস্হিত কার্যকরী সভানেত্রী আবেদা বেগম চৌধুরী , নিরঞ্জন পাল , সুমন দত্ত সহ জেলার বিভিন্ন অঞ্চলে কিশোর বাহিনীর সংগঠকরা। 


Monday, 2 February 2015

জনজোয়ারে ভাসছে জিটি রোড ।। ন্যাশানাল হাইওয়-২ এর রঙ্গ আজ লাল ।।

                                  

 দুর্গাপুর , ২রা ফেব্রুঃ : সিআইটিইউ অন্য বামপন্হী ট্রেড ইউনিয়নের ডাকে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলকে মরুভূমিতে পরিনত করার জন্য রাজ্য কেন্দ্রীয় সরকারের চক্রান্তের বিরুদ্ধে , শ্রমিকদের কাজ থেকে উচ্ছেদ করে তৃণমূলের সন্ত্রাসের রাজত্বের কায়েমের অবসানের জন্য , অবিলম্বে বন্ধ কারখানা খোলার দাবীতে , রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের শেয়ার বিক্রি বেসরকারীকর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ , তৃণমূলের সন্ত্রাসে উচ্ছেদ শ্রমিকদের পূণর্বহাল , গ্রামাঞ্চলে প্রতিটি ব্লকে ১০০ দিনের কাজের দাবী সহ ১৪ দফা দাবীতে ফেব্রুঃ - ৪ঠা ফেব্রুঃ দুর্গাপুর থেকে বার্ণপুর পর্যন্ত পদযাত্রা আজ শুরু হল শুরু হল দুর্গাপুরের মুচিপাড়া থেকে শুরুতে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ এর পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমঃ দীপক দাসগুপ্ত তিনি পদযাত্রীদের পুষ্প স্তবক দিয়ে অভিনন্দন জানান পদযাত্রার শুরুতে ১২৮ জন পদযাত্রীদের সাথে প্রায় ৫০০০ জন পা মেলালেও , অল্পক্ষনের মধ্যে সেই সংখ্যা ১০,০০০ পার হয়ে যায়

 পদযাত্রা  দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট অঞ্চলে পৌঁছালে , দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক-কর্মচারী , ঠিকা শ্রমিক ও সিআইটিইউ করার অপরাধে দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকরা বিপুল সংখ্যায় উপস্হিত হয়ে , পদযাত্রীদের অভিনন্দন জানায় ও পদযাত্রায় সামিল হয় । এখানে পদযাত্রীরা কিছু সময়ে বিরতি দিয়ে মধ্যাহ্ন ভোজন করেন । ইতিমধ্যে , ইস্পাতনগরী থেকে আসা বিশাল মিছিল পদযাত্রায় যোগদান করে । দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক-কর্মচারী , ঠিকা শ্রমিক ও সিআইটিইউ করার অপরাধে দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকরা ও ইস্পাতনগরী থেকে আসা  ছাত্র-যুব-মহিলাদের বিশাল মিছিল পদযাত্রায় সামিল হয়ে অন্ডাল পর্যন্ত যায় । 

                                              


Friday, 30 January 2015

বামফ্রন্টের ডাকে সারা রাজ্যের সাথে ইস্পাতনগরীতেও সম্প্রীতি দিবস পালিত হল।

                                                            

দুর্গাপুর,৩০শে জানুঃ :আজ,বামফ্রন্টের ডাকে সারা রাজ্যের সাথে ইস্পাতনগরীতেও  সম্প্রীতি দিবস পালিত হল । ১৯৪৮ সালের ৩০ জানুঃ  ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অক্লান্ত সেনাপতি   মহাত্মা গান্ধীকে দিল্লীর বুকে এক প্রার্থনা সভায় , হিন্দুত্ববাদী ফ্যাশিষ্ট নাথুরাম গডসে গুলি করে হত্যা করে । নাথুরাম গডসে ও তার পরিবারের সদস্যরা কট্টর হিন্দুত্ব সাম্প্রদায়িক হিন্দু মহাসভা ও আরএসএস –এর সদস্য ছিল । কেন্দ্রে বিজেপি পরিচালিত এনডিএ সরকার ক্ষমতায় আসার পরে কট্টর হিন্দুত্ব সাম্প্রদায়িক শক্তি গান্ধী-হত্যাকারী নাথুরাম গডসেকে ‘জাতীয় বীর’ অ্যাখায়িত করেছে । এই নির্লজ্জ্ ওকালতির বিরুদ্ধে ও পঃ বঙ্গ সহ সারা দেশে সাম্প্রদায়িক অস্হিরতার সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে আজ সম্প্রীতি দিবসের ডাক দেওয়া হয় । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে আজ সন্ধ্যায়  ইস্পাতনগরীর সেকেন্ডারী মোড় , চন্ডিদাস বাজার মোড় ও সেইল আবাসন অঞ্চলে তিনটি পথসভা অনুষ্ঠিত হয় ।

        গতকাল , তৃণমূলের দুষ্কৃতিরা  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডিএসপি শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও দুর্গাপুর ইস্পাত কারখানার ট্র্যাফিক বিভাগের আউটসোর্সিং বিরোধী আন্দোলনের অন্যতম নেতা কমঃ দীপ কুমার চ্যাটার্জীকে কারখানার ভিতরে আক্রমন করে গুরুতর জখম করে । এই ঘটনার বিরুদ্ধে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে আজ কারখানার ভিতরে বিক্ষোভ দেখানো হয় । বিকেলে ,ইউনিয়নের পক্ষ থেকে বি.টি. রণদিভে ভবন থেকে চন্ডিদাস বাজার মোড় পর্যন্ত এই ঘঠনায় দোষীদের শাস্তি চেয়ে মিছিল করা হয় ।

সন্ধ্যায় অপর একটি অনুষ্ঠানে , নিউটন সেক্টর অফিসে প্রয়াত শ্রমিক নেতা কমরেড শান্টু দেবরায়ের প্রয়ান দিবস উপলক্ষ্যে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয় । 


Thursday, 29 January 2015

দুর্গাপুর ইস্পাত কারখানার মধ্যে তৃণমূলী দুষ্কৃতিদের হামলায় গুরুতর আহত সিআইটিইউ এর নেতা ।

                                                                 


দুর্গাপুর,২৯শে জানুঃ : আজ দুপুরে , দুর্গাপুর ইস্পাত কারখানার মধ্যে তৃণমূলী দুষ্কৃতিদের হামলায় গুরুতর আহত হলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডিএসপি শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও দুর্গাপুর ইস্পাত কারখানার ট্র্যাফিক বিভাগের আউটসোর্সিং বিরোধী আন্দোলনের অন্যতম নেতা কমঃ দীপ কুমার চ্যাটার্জী । দুর্গাপুর ইস্পাত কারখানার ট্র্যাফিক বিভাগের স্হায়ী শ্রমিক কমঃ দীপ কুমার চ্যাটার্জী আজ দুপুরে বি-শিফটে কর্মস্হলে ছিলেন । সেই সময় পরিচিত তৃণমূলী দুষ্কৃতি ও দুর্গাপুর ইস্পাত কারখানার ট্র্যাফিক বিভাগের স্হায়ী শ্রমিক সুজয় নাথের নেতৃত্বে ঐ বিভাগের স্হায়ী শ্রমিক আশীষ চাঁই সহ বেশ কয়েক জন তৃণমূলী দুষ্কৃতি  রড,লাঠি দিয়ে কমঃ দীপ কুমার চ্যাটার্জী উপর আক্রমন চালায় , মাথায় আঘাত করে । কমঃ দীপ কুমার চ্যাটার্জী মাটিতে পড়ে গেলে ,তাকে রড দিয়ে পেটাতে শুরু করে । ঐ দুষ্কৃতিরা খুন করার হুমকি দেয়,অশ্রাব্য গলিগালাজ করে এবং অবিলম্বে সিআইটিইউ ছাড়ার হুমকি দেয় । খবর পেয়ে ইউনিয়ন নেতৃবৃন্দ ঘটনাস্হলে ছুটে যায় । গুরুতর আহত কমঃ দীপ কুমার চ্যাটার্জীকে প্রথমে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে আসা হলে , তাকে রেফার করা হয় দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে । সেখানেই কমঃ দীপ কুমার চ্যাটার্জীর চিকিৎসা চলছে । খবর পেয়ে শ্রমিরা ক্ষোভে ফেটে পড়েন ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে ইডি ওয়ার্কসের কাছে অবিলম্বে দোষীদের শাস্তি দাবী করে ডেপুটেশন দেওয়া হয় । আগামীকাল হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার  সর্বত্র বিভাগীয় প্রধানদের কাছে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে । ইতিমধ্যে , তৃণমূলী দুষ্কৃতিরা  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর নেতৃবৃন্দকে ফোনে হুমকি দেওয়া শুরু করেছে । কমঃ দীপ কুমার চ্যাটার্জীর ওপরে হামলা ও নেতৃবৃন্দকে ফোনে হুমকি দেওয়া – এই দুই ঘটনায় পুলিশের কাছে জানিয়ে এফআইআর করা হয়ছে ।
                     কেন হামলা ?

মোদী সরকারের নির্দেশে চলছে জনগনের সম্পদ রাষ্ট্রায়ত্ব কারখানার শেয়ার বেচা । চলছে আউটসোর্সিং এর নামে অবাধ লুন্ঠন । রাষ্ট্রায়ত্ব কারখানার  ‘ নবরত্ন ‘ এর অন্যতম রত্ন সেইল এর অন্যতম মুনাফা করে দুর্গাপুর ইস্পাত কারখানা । তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে ও বাইরে  তৃণমূলীরা স্হায়ী ও ঠিকা শ্রমিকদের উপরে ভয়াবহ শারীরিক আক্রমন চালাচ্ছে ।  দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন সব জেনেও নিশ্চুপ । শুধু তাই নয় , এই সুযোগে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ একের পর এক বিভাগ বন্ধ করছে , নাগরিক পরিষেবা বন্ধ করছে , আউটসোর্সিং করছে । এর বিরুদ্ধে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর নেতৃত্বে শ্রমিকরা প্রতিরোধ করার চেষ্টা করছে । ট্র্যাফিক বিভাগের আউটসোর্সিং এর বিরুদ্ধে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) ও আইএনটিইউসি এর নেতৃত্বে শ্রমিকরা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ।আউটসোর্সিং এর মাধ্যমে অবৈধ আয়ের লালসায় এই প্রতিরোধ ভাঙ্গার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের একাংশ –ঠিকাদার ও তৃণমূল মরিয়া চেষ্টা চালিয়েও সফল হতে পারে নি। তাই তৃণমূলী দুষ্কৃতিরা শারীরিক আক্রমন চালাচ্ছে । আজ কমঃ দীপ কুমার চ্যাটার্জীর উপর ভয়াবহ আক্রমন তারই পরিনতি বলে শ্রমিকরা মনে করছেন । 

Tuesday, 27 January 2015

মধুপল্লীতে অনুষ্ঠিত হল রক্তদান শিবির ।

দুর্গাপুর , ২৭শে জানুঃ : আজ,ইস্পাতনগরী সংলগ্ন মধুপল্লীর কমিউনিটি হলে অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির । উদ্যোক্তা ছিল ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত ডিএস – ৬ আঞ্চলিক কমিটি ও ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের এ’জোন ১নং আঞ্চলিক কমিটি । ৫ জন মহিলা সহ মোট ৩৬ জন রক্তদান করেন । দুর্গাপুর মহকুমা হাসপাতালের পক্ষ থেকে সহয়তা করা হয় ।