দুর্গাপুর ,২৮শে জুন : আজ বিকালে , বৃষ্টি উপেক্ষা করে , ভারতের কমিউনিষ্ট
পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীতে ৩টি মিছিল
হয় । ইস্পাতনগরীর এ’জোনের আশীষ মার্কেট , বি’জোনের বি.টি.রণদিভে ভবন ও সেইল কো-অপারেটিভের
কবিগুরু মোড় থেকে মিছিল গুলি বিভিন্ন পথ পরিক্রমা করে । কয়লা শিল্পের বেসরকারীকরনের
বিরুদ্ধে , রাজনৈতিক কারনে উচ্ছেদ ঠিকা শ্রমিকদের অবিলম্বে কাজে বহাল ,চুক্তি অনুযায়ী
মজুরী , নূন্যতম মজুরী , বন্ধ কারখানা অবিলম্বে খোলা ও বেকারদের কাজের দাবী সহ অন্যান্য
দাবীতে আগামী ৭ই জুলাই দুর্গাপুরে যে বৃহত্তম সমাবেশ হতে চলছে । এই দাবীগুলিতে ও আগামী
৭ই জুলাই এর সমাবেশকে সফল করার আহ্বান জানানো হয় মিছিল থেকে ।
Sunday, 28 June 2015
Friday, 26 June 2015
জরুরী অবস্হার ৪০-তম বার্ষিকীতে সন্ত্রাসের বিরুদ্ধে সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ।
দুর্গাপুর , ২৬শে জুন : আজ , বিকালে ইস্পাতনগরীর অরবিন্দ এভিন্যুতে দুর্গাপুর
থানার সামনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটি
ও দুর্গাপুর ২ পশ্চিম জোনাল কমিটির পক্ষে এক বিক্ষোভ সমাবেশ হয় । সমাবেশে ২ টি বিশাল
বিক্ষোভ মিছিল যোগদান করে । সমাবেশে বক্তব্য রাখেন কমঃ সন্তোষ দেবরায় , বিপ্রেন্দু
চক্রবর্তী , মহাদেব পাল ও আল্পনা চৌধুরী । সমাবেশ চলাকালীন কমঃ মহাদেব পাল এর নেতৃত্বে
এক প্রতিনিধি দল এডিপিসি-র কাছে সিপিআই(এম)
সহ বিভিন্ন বামপন্হী সংগঠনের উপরে গত ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার গঠিত হওয়ার পরে
শাসকদলের লাগাতার হিংস্র আক্রমন ও পার্টি ,ইউনিয়ন ও সেক্টর অফিস গুলির ওপর লাগাতার
আক্রমন ও দখল , সমবায় সংস্হাগুলিকে গায়ের জোড়ে দখল , হাজার হাজার সিআইটিইউ ভূক্ত ঠিকা
শ্রমিক ছাঁটাই , একের পর এক মিথ্যা মামলায় পার্টি ও বামপন্হী আন্দোলনের কর্মী ও নেতৃত্বকে
ফাঁসানো বিষয়ে প্রতিকার জানিয়ে অবিলম্বে প্রতিকারের দাবীতে ৫ দফা দাবী সম্বলিত একটি মেমোরান্ডাম জমা দেন । প্রতিনিধি
দলে ছিলেন কমঃ সন্তোষ দেবরায় ,নির্মল ভট্টাচার্য ,মহাব্রত কুন্ডু , সুবীর সেনগুপ্ত
ও স্বপ্না ঘোষ । সমাবেশে সভাপতিত্ব করেন কমঃ বিপ্রেন্দু চক্রবর্তী ।
Tuesday, 16 June 2015
ডিএসপি-র কোয়ার্টার/অব্যবহৃত জমি লিজিং / লাইসেনসিং এর বিষয়ে এইচএসইইউ(সিআইটিইউ)-র ডাকে বিশাল জমায়েত ।
দুর্গাপুর ,১৬ই জুন : আজ দুপুরে ,
দুর্গাপুর ইস্পাত কারখানা (ডি.এস.পি ) এর নগর প্রশাসনিক ভবন ( টি.এ.বিল্ডিং ) , অবিলম্বে
কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের জন্য ডিএসপি-র কোয়ার্টার/অব্যবহৃত জমি লিজিং
/ লাইসেনসিং এর দাবীতে এইচএসইইউ(সিআইটিইউ)-র ডাকে বিশাল জমায়েত অনুষ্ঠিত হয় । এই দাবীতে
এইচএসইউ(সিআইটিইউ)-র পক্ষ থেকে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হয়েছে । আন্দোলনের চাপে
ডি.এস.পি কর্তৃপক্ষ জেবিসি ভূক্ত ইউনিয়নদের (এইচএসইইউ সহ ) আলোচনায় বসে । কিন্তু ,
আলোচনায় কর্তৃপক্ষ যে প্রস্তাব দেয় , তাতে সুচতুরভাবে কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের
মধ্যে বিভেদ ও বিভিন্ন অন্যায় বোঝা চাপিয়ে দেওয়ার অসাধু প্রস্তাব দেওয়া হলে, এইচএসইউ(সিআইটিইউ)-র
পক্ষ থেকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় । শুধু প্রত্যাখ্যান নয় , এইচএসইউ(সিআইটিইউ)-র
পক্ষ থেকে “ বিকল্প প্রস্তাব “ খোলা চিঠির আকারে বিলি করা হয়েছে এবং মানুষের কাছে এই
“ বিকল্প প্রস্তাব “ এর বিষয়ে মতামত জানানোর আহ্বান জানানো হয় ।
আজকের জমায়েতে উপস্হিত ছিলেন আইএনটিইউসি ও স্টিল এমপ্লয়িজ ফোরামের প্রতিনিধিবৃন্দ
। জমায়েতে বক্তব্য রাখেন এইচএসইউ(সিআইটিইউ)-র পক্ষ থেকে কমঃ বিশ্বরূপ ব্যানার্জী ।
তিনি এই দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন আইএনটিইউসি
এর পক্ষে সুব্রত ভট্টাচার্য ও স্টিল এমপ্লয়িজ ফোরামের এর পক্ষে পরমা ভট্টাচার্য । সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার ।
সভা চলাকালীন কমঃ ললিত মিশ্র এর নেতৃত্বে এক প্রতিনিধি দল জি.এম.(টি.এস) এর প্রতিনিধির
কাছে স্মারকলিপি জমা দিয়ে এসে সভায় আলোচনার বিষয় বক্তব্য জানান । তিনি জানান যে কর্তৃপক্ষর
পক্ষে এই বিষয়ে জেবিসি ইউনিয়ন দের সাথে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে ।
Sunday, 31 May 2015
তৃণমূলের সন্ত্রাসের কাছে মাথা নত নয় : দৃপ্তভঙ্গীতে জানিয়ে দিল ইস্পাতনগরী ।
দুর্গাপুর ,৩১শে মে :আজ বিকালে , ইস্পাতনগরীর
রাস্তায় সূর্যের আলোর মত দেদীপ্যমান লালঝান্ডার দৃপ্ত মিছিল আশীষ মার্কেট থেকে চন্ডিদাস
মার্কেট ( প্রায় ৭ কিলোমিটার ) পর্যন্ত যায় । গত ১৭ই মে বঙ্কিমচন্দ্র এভিন্যুতে , নেপালের
ভূমিকম্প দূর্গতদের সাহায্যের জন্য যখন পার্টি কর্মীরা অর্থ সংগ্রহ করছিলেন তখন তৃণমূলী
দুষ্কৃতিরা নৃশংস হামলা চালায় , ১৫ জন পার্টি কর্মী গুরুতর আহত হয় । ২ জন পার্টি কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং তৃণমূলী
দুষ্কৃতিরা ত্রানের জন্য সংগৃহীত অর্থ লুঠ করে । এর প্রতিবাদে গত ১৯শে মে পার্টির ডাকে
প্রতিবাদ কর্মসূচী ও পুনরায় ত্রান সংগ্রহের জন্য যখন পার্টি ও বিভিন্ন গন-সংগঠনের কর্মী
ও নেতৃবৃন্দ বঙ্কিমচন্দ্র এভিন্যুতে যাচ্ছিলেন তখন পুলিশের উপস্হিতে তৃণমূলী দুষ্কৃতিরা ভয়াবহ আক্রমন চালায় । এই আক্রমনে
প্রায় মহিলা সহ ৪০ জন আহত হন । এদের মধ্যে ২৪ জনের আঘাত ছিল গুরুতর এবং ৬ জনকে হাসপাতালে
ভর্তি করতে হয় । গুরুতর জখম অবস্হায় হাসপাতালে ভর্তি করতে হয় পার্টি নেতা সুশান্ত ব্যানার্জীকেও
। দুটি ঘটনায় পার্টির পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে । কিন্তু উল্টে
পুলিশ সাজানো মামলায় , গতকাল গভীর রাতে পার্টি
নেতা সুশান্ত ব্যানার্জীকে গ্রেফ্তার করে । আজ আদালতে তোলা হলে , কমঃ সুশান্ত ব্যানার্জী জামিনে মুক্তি পান । এই ঘটনায়
দুর্গাপুরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে ।
এই পরিস্হিতে , ভারতর কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদীর
) দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষ থেকে আজ , তৃণমূলের লাগাতার সন্ত্রাসর বিরুদ্ধে
ও গণতন্ত্র পুনুরুদ্ধারের সংগ্রামকে জোরদার করার জন্য মিছিলের ডাক দিলে , হাজার হাজার
মানুষ মিছিলে যোগদান করেন । মিছিলে যুবক ও মহিলাদের উপস্হিতি ছিল চোখে পড়ার মত ।
ভারতর কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদীর ) দুর্গাপুর
ইস্পাত জোনাল কমিটির পক্ষে কমঃ সন্তোষ দেবরায় জানান যে এই সন্ত্রাসের মধ্যেও পার্টি
কর্মীরা ইস্পাতনগরী বাড়ী বাড়ী ও দোকানে গেছেন নেপালের ভূমিকম্প দূর্গতদের সাহায্যের
জন্য অর্থ সংগ্রহ করার জন্য ও ইস্পাতনগরীর মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অর্থ সাহায্য করেছেন
এবং তার ফলে নেপালের ভূমিকম্প দূর্গতদের জন্য ১ লক্ষ ১৫ হাজার টাকা সংগৃহীত হয়ছে ।
এর জন্য তিনি দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষ থেকে ইস্পাতনগরীর মানুষকে অভিনন্দন
জানিয়েছেন ।
Wednesday, 27 May 2015
কেন্দ্রে জন-বিরোধী মোদি সরকারের ১ বছর : ইস্পাতনগরীতে বিক্ষোভ–প্রতিবাদ ।
কেন্দ্রে জন-বিরোধী মোদি সরকারের ১ বছর : ইস্পাতনগরীতে বিক্ষোভ–প্রতিবাদ ।
দুর্গাপুর,২৬শে মে : দেখতে দেখতে পেরিয়ে গেল কেন্দ্রে মোদি সরকারের ১ বছর ।
‘ আচ্ছে দিনে ’-র অলীক স্বপ্নের বিভোরতা কেটে ,’ বুঢ়া দিনে ‘-র রুক্ষ জমিতে কর্পোরেট
দুনিয়ার সেবক এবং হিংস্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতা শক্তির পৃষ্ঠপোষক মোদি সরকারের
জন-বিরোধী স্বরূপ ফুটে উঠতে বেশী সময় লাগে নি । ভূমি-বিল , শ্রম-সংস্কার বিলের মত মারাত্মক
পদক্ষেপ কৃষক-শ্রমিকের জীবন-জীবিকায় অশনিসংকেত বয়ে এনেছে । তাই সি.আই.টি.ইউ. এর পক্ষ
থেকে ২৬শে মে সারা দেশে কেন্দ্রে জন-বিরোধী মোদি সরকারের ১ বছর পূর্তির দিন – প্রতিবাদ
দিবস হিসাবে পালন করা হয় ।
ইস্পাতনগরীতে এদিন হর্ষবর্ধন
রোডের আপনজন মাঠে ইস্পাত জোনাল ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটি (সি.আই.টি.ইউ. )এর
পক্ষ থেকে বিক্ষোভ–প্রতিবাদ সভার আয়োজন করা হয় । সভায় বক্তব্য রাখেন কমঃ বিজয় সাহা
, আশীষ মিশ্র ও বিশ্বরূপ ব্যানার্জী । সভাপতিত্ব করেন কমঃ বিজয় সাহা ।উপস্হিত ছিলেন
কমঃ পি.কে.দাস।সভা শেষে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয় ।
Sunday, 24 May 2015
সি.আই.টি.ইউ এর ৪৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ইস্পাতনগরীতে আয়োজিত হল রক্ত-দান শিবির ।
দুর্গাপুর ,২৪শে মে :আজ ইস্পাতনগরীর বি.টি.রণদিভে
ভবনে দুর্গাপুর ইস্পাত জোনাল ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটি ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ
থেকে আগামী ৩০শে মে সি.আই.টি.ইউ এর ৪৫-তম প্রতিষ্ঠা
বার্ষিকী উপলক্ষ্যে এক রক্ত-দান শিবিরের আয়োজন করা হয় । প্রতি বছর প্রচণ্ড গরমে দুর্গাপুরে
রুগীদের জন্য রক্তের আকাল দেখা দেয় । এই রক্তর
চাহিদা মেটানোর জন্য সি.আই.টি.ইউ সহ অন্যান্য বামপন্হী সংগঠন ধারাবাহিকভাবে রক্ত-দান
শিবিরের আয়োজন করে । ইতিমধ্যে নেপালের ভয়াবহ ভূমিকম্পে দুর্গতদের জন্য ত্রান সংগ্রহ
করতে গিয়ে গত ১৯শে মে তৃণমূলীদের বিভৎস আক্রমনে রক্ত ঝড়েছে প্রায় ৫০ জন সি.আই.টি.ইউ
সহ অন্যান্য গণ-সংগঠনের কর্মীদের , গুরুতর জখম হয়েছেন ২৪ জন , ৬ জনকে হাসপাতালে ভর্তি
করতে হয় , ২ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন । তৃণমূলীরা বি.টি.রণদিভে ভবনকে জ্বালিয়ে
দেওয়ার চেষ্টা করে , ভাঙ্গচূড় চালায় । পুলিশের উপস্হিতিতে এই ঘটনা হলে , পুলিশ নির্বাক
দর্শকের ভূমিকা পালন করে । উল্টে , মিথ্যা মামলায় ৯ জন কে জড়ানো হয়েছে । কিন্তু এই
কঠিন পরিস্হিতির মধ্যেও আজকে দুর্গাপুর ইস্পাত জোনাল ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটি
( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে রক্ত-দান শিবিরের আয়োজন করা হয় । ৪ জন মহিলা সহ মোট ৫০
জন এই রক্ত-দান শিবিরে রক্তদান করেন । রক্ত-দান শিবিরের উদ্বোধন করেন হিন্দুস্হান স্টিল
এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর সভাপতি কমরেড রথীন রায় । উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ
দেবরায় , সুবীর সেনগুপ্ত , বিশ্বরূপ ব্যানার্জী , অরুন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ
।
Saturday, 23 May 2015
দুর্গাপুরের শ্রমিকরা প্রমান করছে রক্তপাত ঘটিয়ে তৃণমূল সরকার পঃ বঙ্গের গণ আন্দোলন দমন করতে পারবে না : শ্যামল চক্রবর্তী
দুর্গাপুর , ২৩শে মে : আজ , ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনের মাঠে, হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে, গত ১৯শে মে নেপালে ভূমিকম্প-দূর্গতদের ত্রান-সংগ্রহের
জন্য সিপিআইএম - সিআইটিইউ সহ বিভিন্ন গন-সংঘঠনের জমায়েতে তৃণমূলীদের বীভৎস হামলা ও
বি.টি.রণদিভে ভবনকে জ্বালিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে ভীড়ে ঠাসা এক গণ-কনভেনশনে
একথা বলেন সিআইটিইউ এর পঃ বঙ্গ রাজ্য সভাপতি কমঃ শ্যামল চক্রবর্তী । তিনি বলেন যে ৭০’এর
দশক থেকে দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের উপর শাসকশ্রেনীর বর্বোরোচিত আক্রমন চলছে । বারে
বারে রক্তাত হয়েছে দুর্গাপুরের শ্রমিকরা । কিন্তু দমাতে পারে নি দুর্গাপুরের শ্রমিক
আন্দোলনকে । তৃণমূল সরকার গঠিত হওয়ার পর থেকে তৃণমূলীদের উপর্যুপরি আক্রমনের শিকার
হয়ছে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা । কিন্তু কোন মতেই মাথা নত করে নি দুর্গাপুরের শ্রমিকরা
। তাদের এই অদ্যম্য মনোভাব অতীতের মতই সারা পঃ বঙ্গের শ্রমিক আন্দোলন ও গণ – আন্দোলনকে
উজ্জীবিত করছে , পথ দেখাচ্ছে । শাসকশ্রেনী যেন ভুলে না যায় যে বামপন্হীদের রক্ত যত
ঝড়বে , বামপন্হীদের শক্তি তত বাড়বে । গত ৩০শে এপ্রিলের সর্বাত্তক ধর্মঘট বুঝিয়ে দিয়েছে
সেই কথাই প্রমান করেছে ।
এর আগে, সিআইটিইউ এর পঃ বঙ্গ রাজ্য
সম্পাদক কমঃ দীপক দাসগুপ্ত জানান যে ইস্পাতনগরীতে
১৯শে মে’র নৃশংস ঘটনাকে রাজ্য সিআইটিইউ এর পক্ষ থেকে তীব্র ভাষায় নিন্দা করা হয়ছে ।
হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ও দুর্গাপুর ইস্পাতের শ্রমিকদের সাথে সারা রাজ্যের
শ্রমিকরা ও রাজ্য সিআইটিইউ দৃঢ় ভাবে আছেন । এছাড়াও কনভেনশনে বক্তব্য রাখেন সিআইটিইউ
এর বর্ধমান জেলা সম্পাদক কমঃ বংশ গোপাল চৌধুরী ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন
(সিআইটিইউ ) এর সভাপতি কমঃ রথীন রায় । উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ দেবরায় , বিনয়ন্দ্রেকিশোর
চক্রবর্তী , বিশ্বরূপ ব্যানার্জী , পঙ্কজ সরকার , সুবীর সেনগুপ্ত,বিপ্রেন্দু চক্রবর্তী
সহ শ্রমিক ও গণ-আন্দোলনের নেতৃবৃন্দ । এর আগে কমঃ শ্যামল চক্রবর্তী ও কমঃ দীপক দাসগুপ্ত
সহ এক প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি ১৯শে মে’র নৃশংস
হামলায় গুরুতর জখম কমরেডদের দেখে আসেন । এদিকে ১৯শে মে’র নৃশংস হামলার প্রতিবাদে ইস্পাতনগরীতে
প্রতিবাদ চলছে । কবিগুরু থেকে এক বিশাল মিছিল সেইল আবাসন অঞ্চলে পরিক্রমা করে ।
Subscribe to:
Posts (Atom)
