Saturday, 29 August 2015

আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর উদ্যোগে প্রচার চলছে ।

                                                                  


আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর উদ্যোগে প্রচার চলছে ।
 দুর্গাপুর, ২৯শে আগষ্ট : আজ সন্ধ্যায় , আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে দুটি পথসভা অনুষ্ঠিত হয় ।

একটি হয়  সি-জোনের ভগৎ সিং মোড়ে , অপরটি হয় এ’জোনের সেকেন্ডারী রোডের এম.আই.এস মোড়ে । বক্তা ছিলেন যথাক্রমে কমঃ কবিরঞ্জন দাসগুপ্ত ও কমঃ স্বপন মজুমদার ।

Friday, 28 August 2015

শান্তিপূর্ণ নবান্ন-অভিযানের উপর তৃণমূল-সরকারের পুলিশের বর্বোরিচিত হামলার বিরুদ্ধে ইস্পাতনগরী গর্জ্জে উঠল ।

                                                                    

দুর্গাপুর,২২শে আগষ্ট :  আজ সন্ধ্যায় , গতকাল নবান্ন-অভিযানের উপর তৃণমূল-সরকারের পুলিশের বর্বোরিচিত হামলার বিরুদ্ধে ইস্পাতনগরী গর্জ্জে উঠল । পার্টির ইস্পাত জোনাল কমিটির ডাকে দুটি বিশাল মিছিল ইস্পাতনগরীর এ’জোন ও বি’জোনের বিভিন্ন পথ অতিক্রম করে । এ’জোনের মিছিলটি আশীষ মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার আশীষ মার্কেটে ফিরে আসে । বি’জোনের মিছিল ১নং বিদ্যাসাগর এভিন্যু থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে চন্ডিদাস বাজারে শেষ হয় । বিশাল মিছিল দুটিতেই নতুন মুখের সংখ্যা উল্ল্যেখনীয় ।পার্টির ইস্পাত জোনাল কমিটির ডাকে নবান্ন-অভিযানের উপর তৃণমূল-সরকারের পুলিশের বর্বোরিচিত হামলার বিরুদ্ধে গতকালই সেইল সমবায় আবাসনে মিছিল হয়।

Sunday, 23 August 2015

আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে দুটি বিশাল পদযাত্রা ।

                                                                       


দুর্গাপুর, ২৩শে আগষ্ট : আজ সকালে , আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে দুটি সুসজ্জিত বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয় । ১০ কিমি ব্যাপী প্রথম পদযাত্রাটি ইস্পাতনগরী সংলগ্ন রঘুনাথপুর থেকে শুরু হয়ে এ’জোনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে স্টিল মার্কেট সংলগ্ন পাঁচমাথা মোড়ে শেষ হয় । ৭ কিমি ব্যাপী দ্বিতীয় পদযাত্রাটি সেইল আবাসন অঞ্চলের কবিগুরু মোড় থেকে শুরু হয়ে সি’জোন ,সেপকো কলোনী সহ বি-জোনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তিলক ময়দানে শেষ হয় । 

                                                                 


Saturday, 22 August 2015

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে ইস্পাতনগরীতে পথসভা ।

                                                                  

দুর্গাপুর,২২শে আগষ্ট :  আজ সন্ধ্যায় , সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ১বি জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর আশীষ মার্কেটে , আগামী ২রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারন ধর্মঘটের সমর্থনে ও রাজ্যে তৃণমূলের লুঠ-হত্যা-ধর্ষন-দূর্নীতির রাজনীতির বিরুদ্ধে এক পথসভায় বহু সংখ্যক মহিলারা যোগদান করেন । বক্তা ছিলেন কমঃ আল্পনা চৌধুরী ও সন্ধ্যা মন্ডল । সভাপতিত্ব করেন কমঃ সুস্মিতা দাস ।

Friday, 14 August 2015

প্রয়াত হলেন পার্টি সদস্যা কমঃ শ্রাবনী ঘোষ ।

                                                                  

দুর্গাপুর, ১৪ই আগষ্ট : গত ১২ই আগষ্ট সন্ধ্যা ৭-১৫ মিঃ স্হানীয় মিশন হাসপাতালে চিকিৎসাধীন পার্টি সদস্যা কমঃ শ্রাবনী ঘোষ প্রয়াত হয়েছেন । তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬১ । অবসর প্রাপ্ত সমবায় ব্যাঙ্কের কর্মচারী  প্রয়াত কমঃ শ্রাবনী ঘোষের একমাত্র পুত্র বর্তমান ।
সংক্ষিপ্ত জীবনী : শহীদ পরিবার ( দুর্গাপুরে প্রথম শহীদ দ্বয় আশীষ-জব্বর এর মধ্যে শহীদ আশীষ দাসগুপ্তর বোন ) এর সদস্যা প্রয়াত কমঃ শ্রাবনী ঘোষ , ১৯৭০ এর দশকে দুর্গাপুরে উত্তাল শ্রমিক আন্দোলনের যুগে গড়ে ওঠা যুব ফেডারেশনের প্রথম অঞ্চল কমিটির সভানেত্রী ছিলেন । পরবর্তীকালে দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপঃ সমবায় ব্যাঙ্কের কর্মচারী কমঃ শ্রাবনী ঘোষ সমবায় ক্রেডিট এমপ্লয়িজ ইউনিয়নের ও গনতান্ত্রিক মহিলা সমিতির কাজে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন । ১৯৯০ সালে তিনি পার্টি সভ্যপদ লাভ করেন । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত দুর্গাপুর ইস্পাত-৫ আঞ্চলিক কমিটির হর্ষবর্ধন-ডিভিসি শাখার পার্টি সদস্যা প্রয়াত কমঃ শ্রাবনী ঘোষ – সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সদস্যা ও সমবায় ক্রেডিট এমপ্লয়িজ ইউনিয়নের সহ-সভানেত্রী ছিলেন ।

তাঁর মৃত্যুতে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষে কমঃ সন্তোষ দেবরায় গভীর শোক প্রকাশ করেছেন । 

Wednesday, 12 August 2015

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে ইস্পাতনগরীতে পথসভা ।

                                                                  


দুর্গাপুর,১২ই আগষ্ট :  আজ সন্ধ্যায় , সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ১নং জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর  চন্ডিদাস বাজার মোড়ে , আগামী ২রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারন ধর্মঘটের সমর্থনে ও রাজ্যে তৃণমূলের লুঠ-হত্যা-ধর্ষন-দূর্নীতির রাজনীতির বিরুদ্ধে এক পথসভায় বহু সংখ্যক মহিলারা যোগদান করেন । বক্তা ছিলেন কমঃ আল্পনা চৌধুরী ও শুভ্রা গাঙ্গুলী । সভাপতিত্ব করেন কমঃ শুভ্রা গাঙ্গুলী ।

Thursday, 6 August 2015

অনুষ্ঠিত হল শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা ।



দুর্গাপুর, ৬ই আগষ্ট : আজ বিকালে, অনুষ্ঠিত হল ইউনাইটেড কন্ট্রাকটর্স ওয়ার্কার্স ইউনিয়ন ( ইউ.সি.ডব্লু.ইউ , সি.আই.টি.ইউ ) পরিচালিত ২৭-তম শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা । দুর্গাপুরের ৮ টি বাছাই করা টীমকে নিয়ে এবারের টুর্নামেন্টের খেলা হয় ।
    ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে অনুষ্ঠিত জমজমাট এই ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা দেখতে উপস্হিত ছিলেন কয়েক হাজার দর্শক । খেলায় তানসেন অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে জয়ী হয়েছে সুভাষ চন্দ্র বয়েজ ক্লাব । ফাইন্যাল সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন সুভাষ চন্দ্র বয়েজ ক্লাবের অভিজিত দাস । টুর্নামেন্টের মহঃ রফি ফেয়ার প্লে ট্রফি পেয়েছে পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব ।
উপস্হিত ছিলেন শ্রীমতি কামাক্ষী রমন ( জি.এম.আই.সি ),ডিএসপি, শ্রী সুনীল খাঁ ( প্রাক্তন সাংসদ , লোকসভা ), শ্রী সাইদুল হক ( প্রাক্তন সাংসদ , লোকসভা),শ্রী রথীন রায় (দুর্গাপুরের প্রাক্তন মেয়র ) , বিশিষ্ট সমাজসেবী শ্রী অজিত মুখার্জী ও পি.কে.দাস ।