Wednesday, 30 March 2016

প্রয়াত হলেন কমরেড মহেশ সিং ।



দুর্গাপুর,৩০শে মার্চ : গতকাল সকালে হটাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পার্টি সদস্য মহেশ সিং । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ । প্রয়াত কমরেড মহেশ সিং এর স্ত্রী , এক অবিবাহিত কন্যা সহ তিন কন্যা ও এক পুত্র বর্তমান ।
ডি.এস.পি. মেইন হাসপাতাল থেকে তাঁর মরদেহ সেকেন্ডারি রোড এর বাসভবনে নিয়ে যাওয়া হলে এলাকার অসংখ্য মানুষ ,সহকর্মী ও পার্টি সমর্থক শোকে ভেঙ্গে পড়েন । মৃত্যুর আগের দিন পর্যন্ত প্রয়াত কমরেড মহেশ সিং সক্রিয় ভাবে নির্বাচনী প্রচারে অংশ গ্রহন করেছেন । সেকন্ডারী সেক্টার অফিস হয়ে মরদেহ আনন্দম ভবনে নিয়ে যাওয়া হলে , সেখানে মরদেহ তাঁর মরদেহে রক্তপতাকায় আচ্ছাদিত করেন পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য্য । শ্রদ্ধা জানিয়ে মরদেহে মাল্যদান করেন নির্মল ভট্টাচার্য্য , সুবীর সেনগুপ্ত , নিমাই ঘোষ,বিভূতি দাস মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
পার্টির  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষে জোনাল সম্পাদক ও দুর্গাপুর ( পূর্ব ) এর বিধান সভা কেন্দ্রের বাম-গনতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেব রায় প্রয়াত কমরেড মহেশ সিং এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে , তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

সংক্ষিপ্ত জীবনী - পার্টির  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত দুর্গাপুর ইস্পাত ৩ নং আঞ্চলিক কমিটির পার্টি সদস্য  প্রয়াত কমরেড মহেশ সিং ডি.এস.পি কারখানার ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এন.এস.পি.সি.এল এর ঠিকা শ্রমিক ছিলেন । ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে তৃণমূলের দুষ্কৃতি বাহিনীর হাতে আক্রান্ত হন এবং পরে চাকুরী থেকে উচ্ছেদ হয়ে চরম দারিদ্র্তার মধ্যে দিন যাপন করছিলেন । কিন্তু তার মধ্যেও পার্টির কাজ ও বাসভবন অঞ্চলে সেকেন্ডারী সেক্টার কমিটির সদস্য হিসবে নিরলস কাজ করে গেছেন । এলাকায় ও কারখানার ঠিকা শ্রমিকদের খুব কাছের মানুষ , নম্র ও বিনয়ী প্রয়াত কমরেড মহেশ সিং ডি.এস.পি কারখানার ঠিকা শ্রমিক হিসাবে কর্মরত অবস্হায় ১৯৯০ সালে পার্টি সভ্যপদ অর্জন করেন । 

Monday, 28 March 2016

বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীর পক্ষে ইস্পাতনগরীতে বিপুল জনজোয়ার ।

                                                                   


দুর্গাপুর,২৮শে মার্চ : আজ বিকেলে, বেকারী-বিরোধী দিবসে আসন্ন বিধানসভা নির্বাচনে দুর্গাপুর ( পূর্ব ) কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেব রায়ের সমর্থনে ইস্পাতনগরী সাক্ষী হল এক অভূতপূর্ব মিছিলের । হাজার হাজার মানুষ মিছিলে যোগ দিয়ে রাজ্যে বেকার যুবদের কর্মসংস্হান নিশ্চিত করতে বজ্রকন্ঠে শিল্প-তাড়ুয়া তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান । আশীষ মার্কেট থেকে শুরু হয়ে  যত এগিয়ে মিছিল ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ছে । রাস্তার পথচলতি মানুষ এবং যে এলাকা দিয়ে মিছিল গেছে সেই এলাকার মানুষের ঔৎসুক্য-উদ্দীপনা চোখে পড়ার মত ছিল । মিছিল চন্ডিদাস বাজার মোড়ে শেষ হয় । মিছিলে যোগ দিয়েছিলেন দুর্গাপুর ( পূর্ব ) কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেব রায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দলগুলির নেতৃবৃন্দ । 








Sunday, 27 March 2016

বি.টি.রণদিভে ভবনে অনুষ্ঠিত হল আলোচনাসভা ।


দুর্গাপুর,২৭শে মার্চ : ’১৯৬৬ এর আগষ্ট আন্দোলনের উদযাপন কমিটি’-র উদ্যোগে  গতকাল ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে ,অনুষ্ঠিত হল ,” বর্তমান অর্থনৈতিক পরিস্হিত ও ভবিষ্যৎ প্রজন্ম ” - শীর্ষক আলোচনাসভা । আলোচক ছিলেন অধ্যাপক রতন খাসনবিশ । স্বাগত ভাষন দিয়েছেন কমিটির আহ্বায়ক অরুন চৌধুরী । এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক নেতা জীবন রায় ও বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেবরায় । 


Saturday, 26 March 2016

মানুষের বাঁধভাঙ্গা উচ্ছাস বুঝিয়ে দিল দুর্গাপুর ( পূর্ব ও পশ্চিম কেন্দ্রে ) ও পাণ্ডবেশ্বরে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয় নিশ্চিত করতে চায় ।

                                                                 

দুর্গাপুর,২৬শে মার্চ : আজ সন্ধ্যায়,দুর্গাপুরে ক্ষুদিরাম ময়দানে মানুষের জনসমুদ্র স্পষ্ট ইঙ্গিত দিল যে মানুষের মহাজোট তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে ব্যারিকেড গড়ে তুলে দুর্গাপুর ও পাণ্ডবেশ্বরে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয় নিশ্চিত করতে চায় ।
জাতীয় কংগ্রেসের বর্ধমান জেলা ( শিল্পাঞ্চল) কমিটির ডাকে এই সভায় উপস্হিত ছিলেন জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী সহ সিপিআই(এম) ও বামফ্রন্টের নেতৃবৃন্দ ।
গতকাল থেকে এই সভা ভণ্ডুল করার জন্য তৃণমূলের পক্ষ থেকে জোরদার সন্ত্রাস তৈরি করার চেষ্টা হয় । সকালে সভাস্হলে তৃণমূলের পতাকায় মুড়ে ফেলার চেষ্টা হয় ।কিন্তু জোরদার প্রতিরোধের মুখে ও শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের হস্তক্ষেপে  সেই পতাকা তৃনমূল খুলে নিতে বাধ্য হয়।মাঠ সংলগ্ন ১৯,২০,২১ ও ২২ নং ওয়ার্ডে তৃণমূলের পক্ষ মোড়ে মোড়ে ‘পাহারাদার’ বসিয়ে হুমকি দিয়ে মানুষকে জনসভায় আসতে বাধা দেওয়া হলেও মানুষের জনস্রোতে ‘পাহারাদার’রা দিশেহারা হয়ে পরে । নির্ধারিত সময়ের আগেই সভাস্হল হাজার হাজার মানুষের ভীড়ে উপচে পরে । লক্ষণীয় ছিল মহিলা ও যুবকদের সর্বাধীক অংশগ্রহন এবং কাজ-হারা শ্রমিকদর ভীড় ।
এই সন্ত্রাসের রেশ ধরেই পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য ও দুর্গাপুর(পশ্চিম) র প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী বলেন আজকের জনসভা  যারা উপস্হিত হয়েছেন ,বিভিন্ন রাজনৈতক মতাদর্শের অনুগামী হয়েও তারা পঃ বঙ্গ থেকে সন্ত্রাসের  রাজত্ব উৎক্ষাত করার জন্য জন্য জোটবদ্ধ হয়েছেন । তৃণমূল মানুষকে আর সন্ত্রাস দিয়ে আটকাতে পারবে না - তা মানুষ আরও একবার বুঝিয়ে দিলেন । পঙ্কজ রায় সরকার বলেন যে পাঁচ বছর ধরে তৃণমূল সর্বস্তরে গনতন্ত্র হত্যা করেছে। তাই মানুষর জোট রাজ্যে গনতন্ত্র ফিরিয়ে আনতে দুর্গাপুর(পূর্ব ও পশ্চিম) কেন্দ্রে  ও পাণ্ডবেশ্বরে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয় নিশ্চিত করতে বদ্ধ পরিকর । দুর্গাপুর (পূর্ব) কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সন্তোষ দেব রায়  ও পান্ডবেশ্বর কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জীও সভায় বক্তব্য রেখেছেন ।

রাজ্য কংগ্রসের সভাপতি অধীর চৌধুরী বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে দুর্গাপুর (পশ্চিম )কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ পারিয়াল , দুর্গাপুর (পূর্ব) কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী সন্তোষ দেব রায় ও পান্ডবেশ্বর কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জী কে জয়ী করার আহ্বান জানিয়ে বলেন যে দুর্গাপুর একদিন পঃ বঙ্গের মানুষের কর্মসংস্হান সৃষ্টি করতো,আজ তৃণমল ও বিজেপি সরকারর দৌলতে শুকিয়ে যেতে বসেছে । তাই রাজ্যে গনতন্ত্র ফিরিয়ে আনার সাথে সাথে কর্মসংস্হান সৃষ্টির জন্যও বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের জয়ী করতে হবে । এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় কংগ্রেসের বর্ধমান জেলা ( শিল্পাঞ্চল) কমিটির সভাপতি দেবেশ চক্রবর্তী,সুদেব রায়, বিকাশ ঘটক, দুর্গাপুর (পশ্চিম )কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ পারিয়াল,অনীত মল্লিক(ফঃ বঃ) প্রমূখ ।










Tuesday, 22 March 2016

দুর্গাপুর(পশ্চিম) কেন্দ্রে তৃণমূল ও বিজেপি কে পরাস্ত করতে পার্টি সর্বশক্তি নিয়োগ করবে : পার্টি নেতৃবৃন্দ

                                                             

দুর্গাপুর,২২শে মার্চ : আজ দুপুরে শহীদ বিমল দাসগুপ্ত স্মৃতি ভবনে এক ভীড়ে ঠাসা সাংবাদিক সম্মেলনে এই জোড়ালো অভিমত ব্যক্ত করেন পার্টি নেতৃবৃন্দ । ট্র্যাফিক জ্যামের কারনে সাংবাদিক সম্মেলনের নির্ধারিত সময়ে বামফ্রন্টের বর্ধমান জেলার আহ্বায়ক অমল হালদার পৌঁছাতে পারেন নি ।
আজ , দুর্গাপুর(পশ্চিম) কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী  বিপ্রেন্দু    চক্রবর্তীর মনোনয়ন পত্রটি পদ্ধতিগত ত্রুটির কারনে বাতিল হয়ে যায় । সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দের পক্ষে বিপ্রেন্দু চক্রবর্তী জানান যে পঃ বঙ্গে তৃণমূলের গত ৫ বৎসরের কুশাসনে যে  অভূতপূর্ব সৃষ্টি হয়েছে , তার পরিপ্রেক্ষিতে আসন্ন বিধান সভা নির্বাচনে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দল গুলির মধ্যে বোঝাপড়া তৈরি হয়েছে । যেহেতু দুর্গাপুর(পশ্চিম) কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী  বিপ্রেন্দু চক্রবর্তীর মনোনয়ন পত্রটি পদ্ধতিগত ত্রুটির কারনে বাতিল হয়ে গেছে , তাই এই কেন্দ্রে পার্টির পক্ষ থেকে পার্টি সদস্য ও পার্টি দরদী-সমর্থকদের সমস্ত রকমের হতাশা ঝেড়ে ফেলে পূর্নোদ্যোমে দুর্গাপুর(পশ্চিম) কেন্দ্রে  বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ পারিয়াল কে জয়ী করার জন্য পার্টির পক্ষ থেকে গৃহীত আসন্ন নির্বাচনী কর্মসূচীতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে ।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পার্টির জেলা কমিটির সদস্য বিপ্রেন্দু চক্রবর্তী সরাসরি অন্তর্ঘাত-ষড়যন্ত্রের তত্ব খারিজ করে জানান যে নির্বাচন কমিশনের নতুন নিয়মের জন্য, অনিবার্য কারন বশতঃ যে ত্রুটি হয়েছিল , মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন জমা দেওয়ার জন্য,সেই ত্রুটি সংশোধন করা যায় নি । পার্টির অনুগত সৈনিক হিসাবে পার্টির নির্দেশ অনুযায়ী প্রত্যেক পার্টি সদস্য কে দুর্গাপুর(পশ্চিম) কেন্দ্রে তৃণমূল ও বিজেপি কে পরাস্ত করতে সুশৃংখল ভাবে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়তে হবে ।

আজকের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন দুর্গাপুর(পূর্ব) কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেবরায়,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী,মহাদেব পাল,নির্মল ভট্টাচার্য,মহাব্রত কুন্ডু,সুবীর সেনগুপ্ত ও পঙ্কজ রায় সরকার ।

Monday, 21 March 2016

ইস্পাতনগরীর বস্তিবাসী মানুষের উষ্ণ অভ্যর্থনায় মিশে গেল লাল ঝান্ডার বিশাল মিছিল ।


দুর্গাপুর,২১শে মার্চ : আজ ইস্পাতনগরীর বিভিন্ন বস্তি অঞ্চলে  আসন্ন বিধান সভা নির্বাচনে দুর্গাপুর ( পূর্ব ) কেন্দ্রে দুর্গাপুর ( পূর্ব) বিধানসভা কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেবরায় কে উঞ্চ অভ্যর্থনা জানাল বস্তিবাসী মানুষেরা । তৃণমূলের সর্বনাশা শাসনে অতিষ্ঠ বস্তির মানুষের বাঁধ ভাঙ্গা উচ্ছাস বুঝিয়ে দিল পালা বদলের দিন ঘনিয়ে আসছে । প্রার্থী সন্তোষ দেবরায় কে বিশাল মিছিল নিয়ে বিকালে ইস্পাতনগরীর আমতলা বস্তির আনন্দম ভবন থেকে শুরু হয় পাওয়ার হাউস ও হেলথ সেন্টার বস্তি হয়ে যখন তালতলা বস্তিতে পৌঁছাল তখন সন্ধ্যা নেমে এসেছে । মিছিল তখন জনসমুদ্রের আকার নিয়েছে । অবশেষে মিছিল যখন ট্রাঙ্ক রোডে শেষ হল তখনও মিছিলে নতুন করে মানুষ যোগ দেয় । 



Thursday, 17 March 2016

সর্বনাশা তৃণমূলের শাসনের হাত থেকে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁচাতে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয়ী করুন ।



দুর্গাপুর,১৭ই মার্চ : দুর্গাপুর,১৬ই মার্চ : আজ দুর্গাপুরের মহকুমা শাসকের দফ্তরে আসন্ন বিধান সভা নির্বাচনে দুর্গাপুর ( পূর্ব ) কেন্দ্রে দুর্গাপুর ( পূর্ব) বিধানসভা কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেবরায় মনোনয়ন পত্র জমা দিলেন একই সাথে মনোনয়ন পত্র জমা দিলেন পাণ্ডবেশ্বর কেন্দ্রের বর্তমান সিপিআই(এম) বিধায়ক আসন্ন বিধান সভা নির্বাচনে পাণ্ডবেশ্বর কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জী এবং রানীগঞ্জ কেন্দ্রের বাম,গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী রুনু দত্ত প্রার্থীদের নিয়ে শহীদ বিমল দাসগুপ্ত ভবন থেকে এক বিশাল মিছিল মহকুমা শাসকের দফ্তরে যায়