Wednesday, 31 August 2016

সংগ্রামী ঐতিহ্য রক্ষার শপথ নিয়ে গনআন্দোলনের অমর শহীদদের স্মরণ করল ইস্পাতনগরী ।





দুর্গাপুর , ৩১শে আগষ্ট  : ১৯৫৯ এর ৩১শে আগষ্ট কলকাতার রাজপথে বামপন্হী দলগলির আহ্বানে খাদ্যর দাবীতে ভূখা মানুষের মিছিলে আক্রমন চালিয়ে  তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ ৮০ জন মানুষ কে খুন করেছিল । খাদ্য আন্দোলনের অমর শহীদ ও পরবর্তি কালের  গনআন্দোলনের  নিহত সকল শহীদের স্মরণে  সারা রাজ্যে , ৩১শে আগষ্ট গনআন্দোলনের শহীদ দিবস হিসাবে পালিত হয় ।
ভারতের কমিউনিষ্ট  পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে , আজ সন্ধ্যায় , শহীদদের স্মরণে , আগামীকালের  যুদ্ধবিরোধী শান্তি মিছিল এবং ২রা সেপ্টেঃ সাধারন ধর্মঘট সর্বাত্তক করার আহ্বান জানিয়ে , ইস্পাতনগরীর সেকেন্ডারী  মোড় ও ভগৎ সিং মোড়ে দুটি  পথসভার আয়োজন করা হয়। বহু মানুষ সভা দুটিতে যোগ দেন ।

প্রথম সভায় বক্তব্য রাখেন কমঃ নির্মল ভট্টাচার্য , ললিত মিশ্র ও আশীষ মিশ্র এবং সভাপতিত্ব করেন মলয় ভট্টাচার্য । ২য় সভায় বক্তা ছিলেন  কমঃ আল্পনা চৌধুরী , সলিল দাসগুপ্ত ও অরুন চৌধুরী এবং সভাপতিত্ব করেন বেনু দাসগুপ্ত । 



Sunday, 28 August 2016

২রা সেপ্টেঃ সাধারন ধর্মঘট : ইস্পাতনগরীর প্রচার তুঙ্গে ।


দুর্গাপুর , ২৮শে  আগষ্ট  : আগামী  ২রা সেপ্টেঃ দেশব্যাপি  ধর্মঘটের  সমর্থনে  দুর্গাপুর ইস্পাত ও মিশ্র  ইস্পাত  কারখানায়  এবং  ইস্পাতনগরী সহ  সংলগ্ন  গ্রামাঞ্চল ও বস্তি অঞ্চলে  নিবিড় প্রচার চলছে  ।
ভয়াবহ  অবস্হার মুখোমুখি হয়েছে  ভারতের  ইস্পাত শিল্প । সংকটাপন্ন  রাষ্ট্রায়াত্ব ইস্পাত  শিল্প  স্টিল অথরিটি  অফ ইন্ডিয়া  লিমিটেড ( সেইল ) । উদার অর্থনীতির হাত ধরে বল্গাহীন  বিদেশী  ইস্পাত  আমদানীর জেরে  ‘নবরত্ন’ মর্যাদা প্রাপ্ত সেইলের লোকসানের পরিমান  দাঁড়িয়েছে  প্রায়  ৭,৫০০ কোটি  টাকা । প্রধানমন্ত্রী  মোদি মনে করেন রাষ্ট্রায়ত্ব শিল্পের  জন্ম হয়েছে ,’ মরনে’ এর  জন্য ! আসলে  বি.জে.পি যে আদ্যোপান্ত্য রাষ্ট্রায়ত্ব  সংস্হা  বিরোধী ,তার  পরিচয় দুর্গাপুর  বাজপেয়ী সরকারের  সময়ে  পেয়ে গেছে । বন্ধ হয়ে যায়  এম.এ.এম.সি , ফার্টিলাইজার  ও বি.ও.জি.এল । বেরকারীকরনের  মুখে দাঁড়য়েছিল দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানা । বামফ্রন্ট  সরকারের অনমনীয় মনোভাব ও সি.আই. টি.ইউ এর নেতৃত্বে ইস্পাত শ্রমিকদের অদম্য লড়াই  সে যাত্রায়  বেঁচে যায়  ডি.এস.পি  ও এ.এস.পি. । তবে সে সময়েই দুর্গপুরের মানুষ শ্রীমতি মমতা ব্যানার্জীর  বি.জে.পি ভজনা এবং রাষ্ট্রায়ত্ব সংস্হার জন্য ,’মায়া কান্নার’ স্বরূপ বুঝেছিল । আজ দুর্গাপুরে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব সংস্হার সাথে সাথে রাজ্য সংস্হা ডি.পি.এল ও ডি.সি.এল ও ধুঁকছে । মোদি-মমতার ‘ সখ্য’ জ্বলন্ত উদাহরন দুর্দশাগ্রস্হ  দুর্গাপুর শিল্পাঞ্চল । তাই  ২রা সেপ্টেঃ এর ধর্মঘটের বার্তা জোড়ালো ভাবে ছড়াচ্ছে  কারখানার ভেতরে , কারখানার  বাইরে , পাড়ায় পাড়ায় , মহল্লায় মহল্লায় ।

ধর্মঘটের সমর্থনে আজ ট্রেড ইউনিয়ন সমন্বয়  কমিটির উদ্যোগে  ট্রাঙ্ক রোড  , আশীষ  মার্কেট , চন্ডিদাস বাজার ও সেইল সমবায় আবাসন অঞ্চলে কবিগুরু  মোড়ে  চারটি পথসভা  হয় । 






Tuesday, 23 August 2016


     দুর্গাপুর ইস্পাত কারখানার কোয়ার্টার ও জমি লিজিং-উপযুক্ত নাগরিক 

    পরিষেবার দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশ ।






দুর্গাপুর,২৩শে আগষ্ট – আজ বিকালে  দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ)-  এ.আই.টি.ইউ.সি-স্টিল এমপ্লয়িজ ফোরাম এর যৌথ উদ্যোগে দুর্গাপুর ইস্পাত কারখানার কোয়ার্টার ও জমি লিজিং দাবীতে এবং ইস্পাতনরীতে বিভিন্ন  নাগরিক পরিষেবার অব্যবস্হার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয়। ইস্পাত শ্রমিক ( প্রাক্তন-বর্তমান-ঠিকা)ও ইস্পাত সমবায় শ্রমিক সহ বৃহত্তর দুর্গাপুরের মানুষ এই সমাবেশে যোগদান করেন ।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুর ( পূর্ব) এর সি.পি.আই.(এম)  বিধায়ক সন্তোষ দেব রায় দাবীগুলির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে যৌথ আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান । এর সাথে সাথে তিনি দুর্গাপুরের জল-সংকটের সমস্যা সমাধানে অবিলম্বে  দামোদর নদের ড্রেজিং এবং বর্ধমান জেলা ভেঙ্গে নতুন জেলা গঠনে দুর্গাপুর কে অবহেলার বিরুদ্ধে বৃহত্তর যৌথ আন্দোলন গড়ে তোলার ডাক দেন ।
সমাবেশ থেকে আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপি ধর্মঘট কে সমর্থন  জানিয়ে ,দুর্গাপুরে ধর্মঘটকে সর্বাত্তক করে তোলার আওহ্বান জানান হয় ।
সমাবেশে বক্তব্য রাখেন ললিত মিশ্র,প্রকাশতরু চক্রবর্তী ( এইচ.এস.ই.ইউ),বিপ্লব দত্ত(এ.আই.টি.ইউ.সি),পি.ভট্টাচার্য ( স্টিল এমপ্লয়িজ ফোরাম ),আশীষতরু চক্রবর্তী( টি.সি.ই.ইউ,সি.আই.টি.ইউ),নিমাই ঘোষ ( ইউ.সি.ডব্লু.ইউ,সি.আই.টি.ইউ) ও নন্দলাল দাস ( এইচ.এস.ই.ইউ,এ.এস.পি) । সংহতি জানিয়ে বক্তব্য রাখেন আই.এন.টি.ইউ.সি এর পক্ষে পূর্ণেন্দু  পণ্ডা ।

সমাবেশ চলাকালীন , বিশ্বরূপ ব্যানার্জীর ( ওবি কনভেনর,এইচ.এস.ই.ইউ,ডি.এস.পি) নেতৃত্বে এক যৌথ প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত কারখানার জি.এম.( টি.এস) কাঞ্চন নন্দীর কাছে  স্মারক লিপি জমা দিয়ে , অবিলম্বে সমস্যা সমাধানের দাবী জানান । ফিরে এসে সমাবেশে বক্তব্য রেখে বিশ্বরূপ ব্যানার্জী  জানান যে দাবী পূরন না হওয়া পর্যন্ত যৌথ লড়াই চলতে  থাকবে  । সভাপতিত্ব করেন  কবিরঞ্জন দাসগুপ্ত ।







Tuesday, 24 May 2016

ইস্পাতনগরীতে তৃণমূলের একটানা সন্ত্রাস চলছে ।


                                         ছবি : আহত অনাদি দাস মহাপাত্র

দুর্গাপুর,২৪শে মে : গত ১৯শে মে বিধান সভা নির্বাচনের ফল ঘোষনার পর থেকে ইস্পাতনগরীতে তৃণমূলের একটানা সন্ত্রাস চলছে । উল্লেখ্য সদ্য অনুষ্ঠিত বিধান সভা নির্বাচনে , দুর্গাপুর (পূর্ব) কেন্দ্রে বাম-গনতান্ত্রিক-ধর্ম নিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেবরায় তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী তৃণমূলের প্রদীপ মজুমদার কে ৯০০০ এর বেশী ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন । এই কেন্দ্রে গতবার তৃণমূল জয়ী হয়েছিল ।
১৯শে মে রাত পৌনে এগারো টা নাগাত , অশোক এভিন্যু এ পার্টি কর্মী দেবু দাস এর বাড়ীতে তৃণমূলীরা অতর্কিতে হামলা চালিয়ে তাঁকে মারধোর করে এবং ঘরের প্রায় ৫০-৬০ হাজার টাকার মূল্যের আসবাবপত্র ( টিভি সহ ) ভাঙ্গচূড় করে ।
২২শে মে সন্ধ্যা ৮ টা নাগাদ,তৃণমূলী দুষ্কৃতিরা অতর্কিতে হামলা চালিয়ে আইনস্টাইন রোডের সেক্টর অফিসে তালা মেরে দেয় ।
গতকাল ( ২৩শে মে ) সন্ধ্যা ৮ টা নাগাদ, সি-জোনের গৌতম বুদ্ধ মার্গে,পার্টি কর্মী অনাদি দাস মহাপাত্র কে তাঁর বাড়ীর সামনে আক্রমন করে বেধরক মারধোর করে মাথা ফাটিয়ে দেয় । নির্বাচনের দিনও তাঁর উপর তৃণমূলীরা আক্রমন চালিয়ে ছিল কিন্তু অল্পের জন্য রক্ষা পান । রক্তাত অবস্হায় গুরুতর আহত অনাদি দাস মহাপাত্র কে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । তাঁর মাথায় সেলাই পড়েছে । চিকিৎসা চলছে। গতকাল সন্ধ্যা ৮-৩০ টা নাগাদ, ডেভিড হেয়ার রোডে তৃণমূলের আক্রমনে গুরতর জখম হয়েছেন তাপস চন্দ্র ।
আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে কর্মরত অবস্হায় কারখানার স্হায়ী কর্মী ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর যুগ্ম সম্পাদক সৌরভ দত্ত তৃণমূলীদের হাতে আক্রান্ত ও আহত হয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি আছেন । তাঁর বাড়ীতেও হামলা করা হবে হুমকি দিয়েছে । তৃণমূলের পক্ষ থেকে গোটা ইস্পাতনগরী জুড়ে ভয়-আতংকের ও হামলার পরিস্হিতির তৈরির চেষ্টা করা হচ্ছে বলে বিধায়ক ও পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক সন্তোষ দেবরায় অভিযোগ করেছেন । এবিষয়ে আজ সন্ধ্যায় সিপিআই(এম) ও কংগ্রেসের যৌথ প্রতিনিধি দল পুলিশের এ.সি.পি র কাছে ডেপুটেশনে যাবে বলে সন্তোষ দেবরায় জানিয়েছেন ।


Sunday, 17 April 2016

তৃণমূলী দুষ্কৃতিকারীদের হাতে নিজের বাড়ীতে আক্রান্ত হলেন পার্টি সমর্থক ।

                                                                   


দুর্গাপুর,১৭ই এপ্রিল : আজ দুপুর দেড় টা নাগাদ ,ইস্পাতনগরীর আকবর রোডে ( ১০/১১ আকবর রোডে ) নিজের বাড়ীতে আক্রান্ত হলেন পার্টিতে সমর্থক ধীরেন মন্ডল । সদ্য অনুষ্ঠিত নির্বাচনে, এলাকায় সক্রিয় ভাবে পার্টির পক্ষে কাজের সাথে যুক্ত ধীরেন মন্ডল এর বাড়ীতে বাইকে করে এসে  চড়াও হয় ১০-১২ জনের এক দল সশস্ত্র তৃণমূলী দুষ্কৃতিকারী ও তাঁকে বাড়ীর বাইরে টেনে নিয়ে এসে রাস্তার উপরে নৃশংস ভাবে মারধোর করতে থাকে । রক্তাপ্লুত অবস্হায় তিনি রাস্তার উপরে পড়ে যান । বাড়ীর লোকজনের চিৎকার শুনে ,পাড়া-প্রতিবেশীরা ছুটে এলে , তৃণমূলী দুষ্কৃতিকারীরা চম্পট দেয় । খবর পেয়ে পার্টি কর্মীরা গুরুতর আহত ধীরেন মন্ডল কে দ্রুত উদ্ধার করে ডিএসপি মেইন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার জন্যে তাকে ভর্তি করতে হয়। তাঁর মাথায় স্ক্যান করা হয়েছে এবং সেলাই পড়েছে । খবর পেয়ে পুলিশ এসে গুরুতর আহত ধীরেন মন্ডলের কাছে ঘটনার প্রাথমিক বিবরন নিয়ে গেছে বলে, তাঁর আত্মীয়রা জানিয়েছেন । এ দিকে খবর পেয়েই , ডিএসপি মেইন হাসপাতালে চিকিৎসাধীন ধীরেন মন্ডল কে দেখতে পৌঁছান দুর্গাপুর (পূর্ব ) বিধান সভা কেন্দ্রের পার্টির প্রার্থী ,পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য ও দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক সন্তোষ দেবরায় ,পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষে সন্তোষ দেবরায় এই ঘটনার তীব্র নিন্দা করে , পুলিশ কে অবিলম্ব দুষ্কৃতিকারীদের গ্রেফ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন । তিনি আরও জানিয়েছেন যে ভোট মিটতেই , তৃণমূলীরা স্হানীয় মনেট কারখানায় ৫৬ জন সিআইটিইউ সমর্থক শ্রমিককে “ উচ্ছেদ “ করে । পার্টির পক্ষ থেকে দ্রুত বিষয়টি দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশারিয়েটের এডিপিসি-র কাছে উথ্থাপন করা হলে , ২-৩ জন বাদে সমস্ত শ্রমিক আবার কাজে বহাল হয়েছেন । বাকীরাও দ্রুত কাজে যোগ দেবেন ।

Wednesday, 30 March 2016

প্রয়াত হলেন কমরেড মহেশ সিং ।



দুর্গাপুর,৩০শে মার্চ : গতকাল সকালে হটাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পার্টি সদস্য মহেশ সিং । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ । প্রয়াত কমরেড মহেশ সিং এর স্ত্রী , এক অবিবাহিত কন্যা সহ তিন কন্যা ও এক পুত্র বর্তমান ।
ডি.এস.পি. মেইন হাসপাতাল থেকে তাঁর মরদেহ সেকেন্ডারি রোড এর বাসভবনে নিয়ে যাওয়া হলে এলাকার অসংখ্য মানুষ ,সহকর্মী ও পার্টি সমর্থক শোকে ভেঙ্গে পড়েন । মৃত্যুর আগের দিন পর্যন্ত প্রয়াত কমরেড মহেশ সিং সক্রিয় ভাবে নির্বাচনী প্রচারে অংশ গ্রহন করেছেন । সেকন্ডারী সেক্টার অফিস হয়ে মরদেহ আনন্দম ভবনে নিয়ে যাওয়া হলে , সেখানে মরদেহ তাঁর মরদেহে রক্তপতাকায় আচ্ছাদিত করেন পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য্য । শ্রদ্ধা জানিয়ে মরদেহে মাল্যদান করেন নির্মল ভট্টাচার্য্য , সুবীর সেনগুপ্ত , নিমাই ঘোষ,বিভূতি দাস মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
পার্টির  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষে জোনাল সম্পাদক ও দুর্গাপুর ( পূর্ব ) এর বিধান সভা কেন্দ্রের বাম-গনতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেব রায় প্রয়াত কমরেড মহেশ সিং এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে , তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

সংক্ষিপ্ত জীবনী - পার্টির  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত দুর্গাপুর ইস্পাত ৩ নং আঞ্চলিক কমিটির পার্টি সদস্য  প্রয়াত কমরেড মহেশ সিং ডি.এস.পি কারখানার ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এন.এস.পি.সি.এল এর ঠিকা শ্রমিক ছিলেন । ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে তৃণমূলের দুষ্কৃতি বাহিনীর হাতে আক্রান্ত হন এবং পরে চাকুরী থেকে উচ্ছেদ হয়ে চরম দারিদ্র্তার মধ্যে দিন যাপন করছিলেন । কিন্তু তার মধ্যেও পার্টির কাজ ও বাসভবন অঞ্চলে সেকেন্ডারী সেক্টার কমিটির সদস্য হিসবে নিরলস কাজ করে গেছেন । এলাকায় ও কারখানার ঠিকা শ্রমিকদের খুব কাছের মানুষ , নম্র ও বিনয়ী প্রয়াত কমরেড মহেশ সিং ডি.এস.পি কারখানার ঠিকা শ্রমিক হিসাবে কর্মরত অবস্হায় ১৯৯০ সালে পার্টি সভ্যপদ অর্জন করেন । 

Monday, 28 March 2016

বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীর পক্ষে ইস্পাতনগরীতে বিপুল জনজোয়ার ।

                                                                   


দুর্গাপুর,২৮শে মার্চ : আজ বিকেলে, বেকারী-বিরোধী দিবসে আসন্ন বিধানসভা নির্বাচনে দুর্গাপুর ( পূর্ব ) কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেব রায়ের সমর্থনে ইস্পাতনগরী সাক্ষী হল এক অভূতপূর্ব মিছিলের । হাজার হাজার মানুষ মিছিলে যোগ দিয়ে রাজ্যে বেকার যুবদের কর্মসংস্হান নিশ্চিত করতে বজ্রকন্ঠে শিল্প-তাড়ুয়া তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান । আশীষ মার্কেট থেকে শুরু হয়ে  যত এগিয়ে মিছিল ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ছে । রাস্তার পথচলতি মানুষ এবং যে এলাকা দিয়ে মিছিল গেছে সেই এলাকার মানুষের ঔৎসুক্য-উদ্দীপনা চোখে পড়ার মত ছিল । মিছিল চন্ডিদাস বাজার মোড়ে শেষ হয় । মিছিলে যোগ দিয়েছিলেন দুর্গাপুর ( পূর্ব ) কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেব রায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দলগুলির নেতৃবৃন্দ ।