Wednesday, 14 September 2016

ইস্পাত শ্রমিক-কর্মচারীদের বার্ষিক বোনাস সহ অন্যান্য দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশ ।




দুর্গাপুর , ১৪ই সেপ্টেঃ  -  আজ দুপুরে , হিন্দুস্হান  স্টিল  এমপ্লয়িজ  ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে , দুর্গাপুর ইস্পাত  কারখানার প্রশাসনিক  ভবন ( সি.ই.ও দফ্তরে  ) ইস্পাত শ্রমিক-কর্মচারীদের  এক  বিশাল  বিক্ষোভ  সমাবেশ হয় । অবিলম্বে  বার্ষিক বোনাস , এন.জে.সি.এস আলোচনা  শুরুর দাবী সহ  অন্যান্য  দাবীতে  এই  সমাবেশে  বক্তব্য রাখেন  অরুণ চৌধুরী , বিশ্বরূপ ব্যানার্জী  ও প্রকাশতরু  চক্রবর্তী ।  সভাপতিত্ব  করেন  কাজল  মজুমদার । ইস্পাত কর্তৃপক্ষের  কাছে  দাবী-সম্বলিত  স্মারকলিপি  জমা দেওয়া হয় ।

ইতিমধ্যে খবর  এসে পৌঁছেছে  যে  বিশাখাপত্তনম  ইস্পাত কারখানার ( আর.ই.এন.এল ) কো-অপাঃ নির্বাচনে  সি.আই.টি.ইউ  প্রার্থীরা  বিপুল  ভোটে  নির্বাচিত হয়েছে । ৫টি ডাইরেক্টর  পদের সব কটিতেই  সি.আই.টি.ইউ  প্রার্থীরা  জয়ী হয়েছেন । এই বিপুল  জয়ের  জন্য স্টিল ওয়ার্কার্স  ফেডারেশন  অফ ইন্ডিয়া (সি.আই.টি.ইউ  ) এর পক্ষে  পি.কে.দাস  বিশাখাপত্তনম  ইস্পাত কারখানার  ইস্পাত শ্রমিক-কর্মচারী  এবং  সি.আই.টি.ইউ  এর  নেতৃত্ব ও কর্মীদের অভিন্দন  জানিয়েছেন ।











দুর্গাপুর কেমিক্যালস এর বেসরকারীকরন ও হিন্দুস্হান কেবলসের বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে ইস্পাতনগরীতে মিছিল ।



দুর্গাপুর , ১২ই সেপ্টেঃ  - আজ বিকালে , দুর্গাপুর কেমিক্যালস  এর  বেসরকারীকরন  ও হিন্দুস্হান  কেবলসের  বন্ধ  করার  সিদ্ধান্তের  বিরুদ্ধে   ইস্পাতনগরীতে  মিছিল  অনুষ্ঠিত  হয় । দুর্গাপুর ইস্পাত  জোনাল  ট্রেড ইউনিয়ন  সমন্বয়  সমিতির  ডাকে  বি-জোনের  বি.টি.রণদিভে  ভবন  থেকে  মিছিল  শুরু হয়ে মিছিল  যায়  চন্ডিদাস  বাজারে  । সেখানে  পথসভায়  বক্তব্য  রাখেন  স্বপন  মজুমদার  ( এইচ.এস.ই.ইউ , সি.ই.টি.ইউ )  এবং দেবেশ  চক্রবর্তী  ( আই.এন.টি.ইউ.সি) ।

মিছিলে উপস্হিত  ছিলেন  দুর্গাপুর  পূর্বের  বিধায়ক  সন্তোষ  দেবরায়  সহ  অন্যান্য  গণ আন্দোলন  ও ট্রেড  ইউনিয়ন  আন্দোলনর  নেতৃবৃন্দ ।




Monday, 12 September 2016

ভারতীয় গণনাট্য সংঘের দুর্গাপুর ইস্পাত শাখার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হল ।




দুর্গাপুর , ১২ই  সেপ্টেঃ : গত কাল , ইস্পাতনগরীর  ১ নং বিদ্যাসাগর এভিন্যু এ (  প্রয়াত রমেণ  দাস ভবনে , প্রয়াত সলিল দাসগুপ্ত ( বড় ) ও প্রয়াত অজিত কর্মকার মঞ্চ ) অনুষ্ঠিত হল  ভারতীয়  গণনাট্য সংঘের  দুর্গাপুর ইস্পাত শাখার  ৪র্থ সম্মেলন । পতাকা উত্তোলন করেন  আশীষতরু  চক্রবর্তী  । ১১ জনের নতুন কমিটি  নির্বাচিত হয়েছে । সভাপতি , সম্পাদক  ও কোষাধ্যক্ষ  নির্বাচিত হয়েছেন যথাক্রমে  আশীষতরু  চক্রবর্তী , কবিরঞ্জন  দাসগুপ্ত  ও বানীপ্রসাদ  পাল ।


অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন  ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান  জেলা সম্পাদক অভিজিত  মিত্র  ও  দুর্গাপুর  পূর্বের  বিধায়ক  সন্তোষ  দেবরায় । 


Sunday, 11 September 2016

মোদি-মমতার সখ্যতার করালগ্রাসে আসানসোল – দুর্গাপুর শিল্পাঞ্চল : প্রতিবাদে জোট বাঁধছে শিল্পাঞ্চলের শ্রমজীবি মানুষ ।




দুর্গাপুর , ১১ই সেপ্টে: - মোদি সরকার ঘোষনা করেছে  রূপনারায়নপুরের ঐতিহ্যবাহিত হিন্দুস্হান  কেবলসের  মৃত্যু পরোয়ানা । তারপরেই রাজ্যের তৃণমূল সরকার ঘোষনা করেছে অধীনস্ত  সংস্হা  দুর্গাপুর কেমিক্যালসের ১০০% বিলগ্নীকরনের কথা । সমগ্র শিল্পাঞ্চল  সংকটের মুখে ।
এর প্রতিবাদে  শিল্পাঞ্চল জুড়ে প্রতিবাদ আন্দোলনর ঢেউ উঠছে । আজ সকালে , ইস্পাতনগরীর আশীষ মার্কেটে  দুর্গাপুর ইস্পাত জোনালের  ট্রেড ইউনিয়ন সমন্বয়  কমিটির ডাকে  প্রতিবাদ সভা থেকে জোড়ালো  প্রতিাবাদ  আন্দোলনের ডাক দেওয়া হয় । বক্তব্য রাখেন দুর্গাপুর পূ্র্ব কেন্দ্রের বিধায়ক  সন্তোষ দেবরায় , বংশী কর্মকার ( আই.এন.টি.ইউ.সি) , সুবীর সেনগুপ্ত ,  ললিত  মিশ্র ( সি.আই.টি.ইউ )। সভাপতিত্ব  করেন  কবিরঞ্জন দাসগুপ্ত । আগামীকাল  ১নং বিদ্যাসাগর এভিন্যু  থেকে বিশাল  মিছিলের ডাক দেওয়া হয়েছে ।

ইতিমধ্যে  বিধায়ক  সন্তোষ দেবরায়ের পক্ষ থেকে চিঠি দিয়ে  বিলগ্নীকরন ও কারখানা বন্ধের বিরুদ্ধে হস্তক্ষেপের  দাবী জানিয়ে মুখ্যমন্ত্রী ও ভারপ্রাপ্ত  মন্ত্রীকে  উদ্যোগী  হওয়ার আবেদন জানিয়েছেন ।












Thursday, 1 September 2016

আন্তর্জাতিক যুদ্ধ বিরোধী দিবসে ইস্পাতনগরীতে শান্তির সপক্ষে মহামিছিল ।



দুর্গাপুর , ১লা সেপ্টে : প্রতি বছরের মত এবারও ,’ ১লা সেপ্টেঃ যুদ্ধ বিরোধী-সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি’ –র আহ্বানে ইস্পাতনগরীর আশীষ মার্কেট  থেকে নিউটন মার্কেট পর্যন্ত মহামিছিল অনুষ্ঠিত হল । সাদা বেলুন উড়িয়ে  আশীষ মার্কেট থেকে মিছিল শুরু হয়। সংক্ষেপে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন কমঃ রথীন রায় । এছাড়াও উপস্হিত ছিলেন  দুর্গাপুর পূর্ব এর বিধায়ক  কমঃ সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত ,আমীর হায়দার , বিশ্বরূপ ব্যানার্জী , মলয় ভট্টাচার্য , কাজল  চ্যাটার্জী,প্রফুল্ল মন্ডল প্রমূখ । সুদৃশ্য ট্যাবলো সহ মিছিল যত এগিয়েছে , তত বেশী মানুষ মিছিলে যোগ দিয়েছেন । মিছিল শেষে নিউটন ময়দানে , মিছিলে  অংশগ্রহনকারীদের  শপথ বাক্য  পাঠ করান  দুর্গাপুরের  প্রাক্তন মেয়র  রথীন রায় ।






Wednesday, 31 August 2016

সংগ্রামী ঐতিহ্য রক্ষার শপথ নিয়ে গনআন্দোলনের অমর শহীদদের স্মরণ করল ইস্পাতনগরী ।





দুর্গাপুর , ৩১শে আগষ্ট  : ১৯৫৯ এর ৩১শে আগষ্ট কলকাতার রাজপথে বামপন্হী দলগলির আহ্বানে খাদ্যর দাবীতে ভূখা মানুষের মিছিলে আক্রমন চালিয়ে  তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ ৮০ জন মানুষ কে খুন করেছিল । খাদ্য আন্দোলনের অমর শহীদ ও পরবর্তি কালের  গনআন্দোলনের  নিহত সকল শহীদের স্মরণে  সারা রাজ্যে , ৩১শে আগষ্ট গনআন্দোলনের শহীদ দিবস হিসাবে পালিত হয় ।
ভারতের কমিউনিষ্ট  পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে , আজ সন্ধ্যায় , শহীদদের স্মরণে , আগামীকালের  যুদ্ধবিরোধী শান্তি মিছিল এবং ২রা সেপ্টেঃ সাধারন ধর্মঘট সর্বাত্তক করার আহ্বান জানিয়ে , ইস্পাতনগরীর সেকেন্ডারী  মোড় ও ভগৎ সিং মোড়ে দুটি  পথসভার আয়োজন করা হয়। বহু মানুষ সভা দুটিতে যোগ দেন ।

প্রথম সভায় বক্তব্য রাখেন কমঃ নির্মল ভট্টাচার্য , ললিত মিশ্র ও আশীষ মিশ্র এবং সভাপতিত্ব করেন মলয় ভট্টাচার্য । ২য় সভায় বক্তা ছিলেন  কমঃ আল্পনা চৌধুরী , সলিল দাসগুপ্ত ও অরুন চৌধুরী এবং সভাপতিত্ব করেন বেনু দাসগুপ্ত । 



Sunday, 28 August 2016

২রা সেপ্টেঃ সাধারন ধর্মঘট : ইস্পাতনগরীর প্রচার তুঙ্গে ।


দুর্গাপুর , ২৮শে  আগষ্ট  : আগামী  ২রা সেপ্টেঃ দেশব্যাপি  ধর্মঘটের  সমর্থনে  দুর্গাপুর ইস্পাত ও মিশ্র  ইস্পাত  কারখানায়  এবং  ইস্পাতনগরী সহ  সংলগ্ন  গ্রামাঞ্চল ও বস্তি অঞ্চলে  নিবিড় প্রচার চলছে  ।
ভয়াবহ  অবস্হার মুখোমুখি হয়েছে  ভারতের  ইস্পাত শিল্প । সংকটাপন্ন  রাষ্ট্রায়াত্ব ইস্পাত  শিল্প  স্টিল অথরিটি  অফ ইন্ডিয়া  লিমিটেড ( সেইল ) । উদার অর্থনীতির হাত ধরে বল্গাহীন  বিদেশী  ইস্পাত  আমদানীর জেরে  ‘নবরত্ন’ মর্যাদা প্রাপ্ত সেইলের লোকসানের পরিমান  দাঁড়িয়েছে  প্রায়  ৭,৫০০ কোটি  টাকা । প্রধানমন্ত্রী  মোদি মনে করেন রাষ্ট্রায়ত্ব শিল্পের  জন্ম হয়েছে ,’ মরনে’ এর  জন্য ! আসলে  বি.জে.পি যে আদ্যোপান্ত্য রাষ্ট্রায়ত্ব  সংস্হা  বিরোধী ,তার  পরিচয় দুর্গাপুর  বাজপেয়ী সরকারের  সময়ে  পেয়ে গেছে । বন্ধ হয়ে যায়  এম.এ.এম.সি , ফার্টিলাইজার  ও বি.ও.জি.এল । বেরকারীকরনের  মুখে দাঁড়য়েছিল দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানা । বামফ্রন্ট  সরকারের অনমনীয় মনোভাব ও সি.আই. টি.ইউ এর নেতৃত্বে ইস্পাত শ্রমিকদের অদম্য লড়াই  সে যাত্রায়  বেঁচে যায়  ডি.এস.পি  ও এ.এস.পি. । তবে সে সময়েই দুর্গপুরের মানুষ শ্রীমতি মমতা ব্যানার্জীর  বি.জে.পি ভজনা এবং রাষ্ট্রায়ত্ব সংস্হার জন্য ,’মায়া কান্নার’ স্বরূপ বুঝেছিল । আজ দুর্গাপুরে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব সংস্হার সাথে সাথে রাজ্য সংস্হা ডি.পি.এল ও ডি.সি.এল ও ধুঁকছে । মোদি-মমতার ‘ সখ্য’ জ্বলন্ত উদাহরন দুর্দশাগ্রস্হ  দুর্গাপুর শিল্পাঞ্চল । তাই  ২রা সেপ্টেঃ এর ধর্মঘটের বার্তা জোড়ালো ভাবে ছড়াচ্ছে  কারখানার ভেতরে , কারখানার  বাইরে , পাড়ায় পাড়ায় , মহল্লায় মহল্লায় ।

ধর্মঘটের সমর্থনে আজ ট্রেড ইউনিয়ন সমন্বয়  কমিটির উদ্যোগে  ট্রাঙ্ক রোড  , আশীষ  মার্কেট , চন্ডিদাস বাজার ও সেইল সমবায় আবাসন অঞ্চলে কবিগুরু  মোড়ে  চারটি পথসভা  হয় ।