Wednesday, 11 April 2018

অ্যালয় স্টিলের বিক্রির চেষ্টা আপাতত ব্যর্থ : নিরবিচ্ছিন্ন সতর্কতা ও সুদুরপ্রসারি ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিলেন নেতৃবৃন্দ ।




দুর্গাপুর,১১ই এপ্রিল : পশ্চিম বঙ্গের আকাশে যখন রাজনৈতিক দুর্যোগের ঘনঘটা,জীবন-জীবিকার উপরে নেমে আসছে কেন্দ্র ও রাজ্য সরকারের শানিত আক্রমন , ঠিক তখন দুর্যোগের মেঘ ভেদ করে আজ সকালে সূর্যের সোনালী আলো ঠিকরে পড়ল  দুর্গাপুরের  অ্যালয় স্টিল কারখানার মূল প্রবেশ পথে ইস্পাত শ্রমিকদের বিশাল জমায়েতে । দীপ্ত সূর্যের মত বেলা যত গড়িয়েছে জমায়েত আরও বৃদ্ধি পেয়েছে ,ঝাঁঝ বেড়েছে । অ্যালয় স্টিলের কেনার জন্য টেন্ডার ( গালভরা নাম এক্সপ্রেসন অফ ইন্টারেষ্ট ) জমা দেওয়ার আজই ছিল শেষ দিন । শ্রমিকদের কঠোর-কঠিন মুখ,চওড়া কাঁধ গুলো জানান দিল যে মাতৃভূমির সেবায় অসামান্য ভূমিকা পালন করে চলা রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল এর নয়নের মনি দুর্গাপুরের  অ্যালয় স্টিল কারখানা বিক্রি রুখতে - জান কবুল । না । এই জেদি , জঙ্গি ও ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের সামনে কোন ক্রেতা শেষ দিনেও  ‘আগ্রহ প্রকাশ’ করার সাহস করে নি ।এখন দেখার বিষয় হল কেন্দ্রিয় সরকার অ্যালয় স্টিল কারখানার বিক্রির চেষ্টা ছেড়ে,অ্যালয় স্টিল কারখানা ও দুর্গাপুর স্টিল কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারনের জন্য নতুন বিনিয়োগ করার জন্য উদ্যোগ গ্রহন করে কি না ।
বিশেষ ধরনের ইস্পাত উৎপাদনে বিশ্ব জোড়া খ্যাতি অ্যালয় স্টিল কারখানার । ক্রেতার তালিকায় রয়েছে ভারতের প্রায় সব ধরনের শিল্প সংস্হা থেকে বিদেশের সার্ণের গবেষনাগার । রেল থেকে শুরু করে ভাবার অ্যাটমিক রিসার্চ সেন্টার , বফর্স কামানের গোলা তৈরি সহ অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম মায় সাবমেরিন তৈরি সব কিছুতেই লাগে প্রায় ৫০০-ধরনের বিশেষ ধরনের ইস্পাত উৎপাদক অ্যালয় স্টিল কারখানার ইস্পাত । হাতে প্রচুর অর্ডার । লোকসান সামান্য । আধুনিকিকরনের জন্য দরকার মাত্র ১১০৬ কোটি টাকা । সেইল  আধুনিকিকরন ও সম্প্রসারনের জন্য প্রায় ৭২,০০০ কোটি টাকা বিনিয়োগ করলেও , অ্যালয় স্টিল কারখানার জন্য এক পয়সাও বিনিয়োগ করে নি । দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য জুটেছে ছিটেফোঁটা । বিনিয়োগ নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের কোন মাথা ব্যাথা নেই ।
ইতিমধ্যে কেন্দ্রের মোদি সরকারের নীতি আয়োগ স্ট্রাটেজিক ডিসইনভেষ্টমেন্টের নামে অ্যালয় স্টিল কারখানার বিক্রির কথা ঘোষনা করলে ইস্পাত শ্রমিকদের কেন্দ্রিয় ট্রেড ইউনিয়নগুলি ( সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই. টি.ইউ.সি-বি.এম.এস-টি.ইউ.সি.সি- এ.আই. ইউ.টি. ইউ.সি ) মিলে “অ্যালয় স্টিল বাঁচাও – দুর্গাপুর ইস্পাত বাঁচাও –দুর্গাপুর বাঁচাও “ নামে যৌথ মঞ্চ গড়ে তোলে । অ্যালয় স্টিল বিক্রির সিদ্ধান্ত বাতিল এবং অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের  দাবিতে যৌথ মঞ্চের পক্ষ থেকে গত দুই বছরে প্রায় ২০০ টি আন্দোলনের কর্মসূচি পালন করা হয়ছে । আন্দোলনের পাশে এসে অভাবনীয় সমর্থন জুগিয়েছেন সমাজের সর্ব স্তরের হাজার হাজার মানুষ । জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদরা আন্দোলনের পাশে এসে সংহতি দৌড়ে অংশ নিয়েছেন । গত বছরের এই ১১ই এপ্রিল তারিখে যৌথ মঞ্চের ডাকে অ্যালয় স্টিল কারখানা এই দাবিতে ধর্মঘট ডাকা হলে ৯২% শ্রমিক ধর্মঘটে অংশগ্রহন করেন ।
এক বছর পরে আরও এক ১১ই এপ্রিলে উত্তাল শ্রমিক জমায়েত কেন্দ্রের মোদি সরকারের অ্যালয় স্টিল কারখানা বিক্রির চক্রান্তের প্রথম ধাপের উপর যবনিকা টেনে দিল কিন্তু আত্মতুষ্টির লেশ মাত্র ছিল না নেতৃবৃন্দের গলায় বরং তারা আহ্বান জানালেন নিরবিচ্ছিন্ন সতর্কতার শ্রমিক ঐক্য আরও মজবুত প্রসারিত করে অ্যালয় স্টিল কারখানা ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের  দাবিতে বিলম্ব না করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহনের । শ্রমিকদের ব্যারিকেডে হাতে হাত মিলিয়ে দাঁড়ালেন যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী ও বিকাশ ঘটক,দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.ই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় সহ অ্যালয় স্টিল কারখানা ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক নেতৃবৃ্ন্দ । বিশাল জমায়েতের ভীড় উপচে শিল্পনগরীর ব্যস্ততম রাস্তা সূর্য সেন সরনীর যান চলাচলে বিঘ্ন ঘটায় ।








Monday, 9 April 2018

কোন ভাবেই অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারিকরন করা যাবে না : যৌথ মঞ্চের ডাকে ইস্পাত শ্রমিকদের বিশাল বাইক মিছিল থেকে কড়া হুঁশিয়ারি ।




দুর্গাপুর,৭ই এপ্রিল : গত দুই বছর ধরে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের অন্তর্ভুক্ত দুর্গাপুর মিশ্র ইস্পাত ( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) বেসরকারিকরন রুখতে ও দুই কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের দাবিতে দুর্গাপুর মিশ্র ইস্পাত ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন । গড়ে তুলেছেন কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ( সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি.-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস-টি.ইউ.সি.সি-এ.আই.ইউ.টি.ইউ.সি) গুলির যৌথমঞ্চ । তাদের লড়াই এর পাশে দাঁড়িয়েছে দুর্গাপুরের অন্যান্য কারখানার শ্রমিক সহ সব অংশের মানুষ ।
আগামী ১১ই এপ্রিল ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘ এর পোষাকি নামের আড়ালে অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রির দরপত্র ( টেন্ডার ) জমা দেওয়ার শেষ দিন । আগামী ২রা মে দরপত্র প্রকাশের দিন । সুতীব্র শ্রমিক ও গন আন্দোলনের  চাপে এখনও পর্যন্ত কোন দরপত্র জমা পড়ে নি । প্ল্যান্ট ঘিরে শ্রমিকরা কড়া নজরদারি চালাচ্ছেন ।
এই অবস্হায় আজ যৌথ মঞ্চের ডাকে দুর্গাপুর মিশ্র ইস্পাত ( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) ও দুর্গাপুর ইস্পাত কারখানার এর শ্রমিকরা বিশাল বাইক মিছিল করে কেন্দ্রিয় সরকার কে হুঁশিয়ারি দিলেন – বেসরকারিকরনের দিকে কোনমতেই অগ্রসর হওয়া যাবে না।রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের অধীনে রেখেই এ এস পি' র আধুনিকিকরণ এবং  দুই কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের করতে হবে, নতুবা দুর্গাপুর অচল হবে। যে বা যারা এই কারখানা কিনতে আসবে, তারা শ্রমিকদের যৌথ প্রতিরোধের মুখে পড়বে।গান্ধী মোড় থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও দফ্তর পর্যন্ত জি.টি.রোড ধরে শ্রমিকরা মিছিল করে আসেন । কিছুক্ষনের জন্য জি.টি.রোডের একদিকের যান চলাচল অবরুদ্ধ হয়ে যায় ।  মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । এই সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী , মণিলাল সিনহা , শম্ভুনাথ প্রামানিক,শিবপ্রসাদ দাস, অনিত মল্লিক,। সভা পরিচালনা করেন যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি ও বিকাশ ঘটক ।সমাবেশ চলাকালিন যৌথ মঞ্চের এক প্রতিনিধি দল দাবি সম্বলিত স্মারকলিপি পৃথকভাবে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রী  ও সেইলের চেয়ারম্যানের কাছে পাঠানোর জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার ও এ এস পি' র যুগ্ম সিইও দফ্তরে জমা দিয়েছেন ।








Saturday, 7 April 2018

কোন ভাবেই অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারিকরন করা যাবে না : মিশ্র ইস্পাতের শ্রমিকদের কড়া হুঁশিয়ারি ।




দুর্গাপুর,৭ই এপ্রিল : গত দেড় বছর ধরে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের অন্তর্ভুক্ত দুর্গাপুর মিশ্র ইস্পাত ( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) বেসরকারিকরন রুখতে ও দুই কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের দাবিতে দুর্গাপুর মিশ্র ইস্পাত ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন । গড়ে তুলেছেন কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ( সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি.-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস-টি.ইউ.সি.সি-এ.আই.ইউ.টি.ইউ.সি) গুলির যৌথমঞ্চ । তাদের লড়াই এর পাশে দাঁড়িয়েছে দুর্গাপুরের অন্যান্য কারখানার শ্রমিক সহ সব অংশের মানুষ ।
আগামী ১১ই এপ্রিল ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘ এর পোষাকি নামের আড়ালে অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রির দরপত্র ( টেন্ডার ) জমা দেওয়ার শেষ দিন । আগামী ২রা মে দরপত্র প্রকাশের দিন । অন্যদিকে আগামী ৯ই এপ্রিল দিল্লিতে প্রধানমন্ত্রী  সমস্ত কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব সংস্হার প্রধানদের আলোচনা করবেন বলে জানা গেছে । এই সভায় প্রধানমন্ত্রী প্রধানদের বিলগ্নির জন্য চাপ দেবেন বলে জানা গেছে। এই অবস্হায় আজ যৌথ মঞ্চের ডাকে দুর্গাপুর মিশ্র ইস্পাত ( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) এর শ্রমিকরা বিশাল মিছিল করে কেন্দ্রিয় সরকার কে হুঁশিয়ারি দিলেন – বেসরকারিকরনের দিকে আর এগানো যাবে না। পাবলিক সেক্টরের অধীনে রেখেই এ এস পি' র আধুনিকীকরণ করতে হবে, নতুবা দুর্গাপুর অচল হবে। যে বা যারা এই কারখানা কিনতে আসবে, তারা শ্রমিকদের যৌথ প্রতিরোধের মুখে পড়বে। এদিন এ এস পি' র ফোরজ শপ থেকে ট্রেনিং বিভাগ পর্যন্ত শ্রমিকরা মিছিল করে আসে এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ট্রেনিং বিভাগের লনে। এই সমাবেশে বক্তব্য রাখেন বিজয় সাহা , মণিলাল সিনহা ও সন্তোষ কুমার। সভাপতিত্ব করেন এস পি মুখার্জি।






স্হায়ি কাজ ঠিকাদারের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করায় শ্রমিক নেতার সাসপেনশন : প্রবল শ্রমিক আন্দোলনের চাপে সাসপেনশন প্রত্যাহার ।




দুর্গাপুর,৭ই এপ্রিল : গত প্রায় দু বছর ধরে রাজ্য ও জাতীয় রাজনীতির অন্যতম শিরোনামে রয়েছে দুর্গাপুরের ইস্পাত শ্রমিকদের – অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুরের ইস্পাত বাঁচাও, রক্ষা করো শিল্পনগরী দুর্গাপুর শীর্ষক যৌথ শ্রমিক আন্দোলন । কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের অন্তর্ভুক্ত দুর্গাপুর মিশ্র ইস্পাত ( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) বেসরকারিকরন রুখতে ও দুই কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের দাবিতে দুর্গাপুর মিশ্র ইস্পাত ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন । গড়ে তুলেছেন কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ( সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি.-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস-টি.ইউ.সি.সি-এ.আই.ইউ.টি.ইউ.সি) গুলির যৌথমঞ্চ । তাদের লড়াই এর পাশে দাঁড়িয়েছে দুর্গাপুরের অন্যান্য কারখানার শ্রমিক সহ সব অংশের মানুষ ।
এই যৌথ মঞ্চের অন্যতম সংগঠক ও হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়নের অর্গানাইজিং সেক্রেটারী সীমান্ত চ্যাটার্জী ।
দুর্গাপুর ইস্পাত কারখানার লোকো বিভাগে লোকো-চালকের পদে ঠিকাদারদের লোক নিয়োগের বিরোধীতা করে হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ) পক্ষ থেকে তীব্র শ্রমিক বিক্ষোভ সংগঠিত ও এর তীব্র বিরোধিতা করে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ কাছে স্মারকলিপি জমা দেওয়ার নেতৃত্ব দেওয়ার অপরাধে সীমান্ত চ্যাটার্জী কে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ গত ৪ঠা এপ্রিল অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করে ও ঐ দিনই সাসপেনশনের বিধি অনুসারে তাকে কারখানা ছেড়ে যেতে বাধ্য করা হয় । পরের দিন ( ৫ই এপ্রিল ) তা কে মেজর চার্জসিট ধরানো হয় ।
প্রসঙ্গতঃ, দুর্গাপুর ইস্পাত কারখানার ‘লাইফ-লাইন’ নামে পরিচিত সমস্ত কারখানায় মাকড়শা জালের মত বিছিয়ে ২৫০ কিমি রেললাইনে উৎপাদন ও মাল-পরিবহনের জন যে লোকো-ট্রেনের ব্যবহার করা হয় তা চালান কারখানার দক্ষ স্হায়ী শ্রমিকরা । সামান্যতম ত্রুটির থেকে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা । তাই বিধিবদ্ধ কাজের নিয়ম ও নিরাপত্তা বিধি অনুসারে লোকো-অপারেটর কাজ কখনই অদক্ষ ঠিকা শ্রমিকদের দিয়ে করানো যায় না বলে হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়েছে । কেন্দ্রিয় সরকারের বেসরকারিকরনের ‘ স্পৃহা’-য় উৎসাহিত দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ দিগবিদিগ জ্ঞান শূন্য হয়ে এহেন লোকো-অপারেটর কাজ আউটসোর্সিং করে  অদক্ষ ঠিকা শ্রমিকদের দিয়ে করানোর প্রয়াসের বিরুদ্ধে হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়নের পক্ষ থেকে প্রথম থেকেই তীব্র বিরোধীতা করে আসছে । বিরোধীতা করার জন্য ঠিকাদার সংস্হার পোষা গুন্ডাদের আক্রমনে ইউনিয়নের সহ সম্পাদক দীপ চ্যাটার্জী ২০১৬ সালে মারাত্মক জখম হয়েছিলেন ।
খুব সম্প্রতি দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ গোপনে  কয়েক জন অদক্ষ ঠিকা শ্রমিকদের লোকো-অপারেটর এর কাজে প্রশিক্ষন দেয় ও সার্টিফিকেট দেয় । যদিও এই ধরনের কাজে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষের আদৌ আছে কিনা সেই নিয়েই প্রশ্ন আছে । এই খবর চাউর হতেই হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ) পক্ষ থেকে তীব্র শ্রমিক বিক্ষোভ সংগঠিত ও এর তীব্র বিরোধিতা করে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ কাছে স্মারকলিপি জমা দেওয়ার নেতৃত্ব দেন সীমান্ত চ্যাটার্জী ।
এদিকে সাসপেনসনের খবর বিদ্যুৎ বেগে ছড়িয়ে পরতেই দুর্গাপুর ইস্পাত কারখানার দল-মত নির্বিশেষ প্রায় সমস্ত শ্রমিক ক্ষোভে ফেটে পড়েন,আন্দোলন-বিক্ষোভ-প্রদর্শন-মিছিল  শুরু হয়ে যায় । হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ) এর পক্ষে রথীন রায় ( সভাপতি ) ও বিশ্বরূপ ব্যানার্জী ( ওবি-কনভেনর ) শ্রমিকদের  জঙ্গী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । অন্যান্য ট্রেড ইউনিয়ন গুলিও যৌথ অথবা একক আন্দোলনের কর্মসূচি নেয় । পরিস্হিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । উৎপাদনে প্রভাব পরার আশংকা তৈরি হয় । এই অবস্হায় দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ পিছু হটতে বাধ্য হয় । শ্রমিক নেতা সীমান্ত চ্যাটার্জীর সাসপেনশন তুলে নিতে বাধ্য হয় । আজ তিনি কাজে যোগ দেন । আন্দোলনের এই জয়ের জন্য ও আগামী দিনে শ্রমিক ঐক্য আরও  জোরদার করার আহ্বান জানিয়ে আজ  শ্রমিক নেতা সীমান্ত চ্যাটার্জীর কর্মস্হল র’হ্যান্ডলিং বিভাগে ( আর.এম.এইচ.পি) দুর্গাপুর ইস্পাত কারখানার কেন্দ্রিয় মিছিল ও শ্রমিক সমাবেশ হয় । সমাবেশে হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ) এর ওবি-কনভেনর বিশ্বরূপ ব্যানার্জী দুর্গাপুর মিশ্র ইস্পাত ( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) বেসরকারিকরন রুখতে, দুর্গাপুর ইস্পাত কারখানা ও দুর্গাপুর মিশ্র ইস্পাত ( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) আধুনিকিকরন-সম্প্রসারন এবং আউটসোর্সিং বন্ধের দাবিতে আন্দোলন আরও তীব্র করার ডাক দিয়েছেন ।






Tuesday, 3 April 2018

আধুনিকিকরন-সম্প্রসারন ও অবিলম্বে বেতন-চুক্তি সহ অন্যান্য দাবীতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,৩রা এপ্রিল : আজ দুপুরে,দুর্গাপুর ইস্পাত কারখানায়  শ্রমিকরা কারখানার মেইন গেট থেকে মিছিল করে এসে সি.ই.ও  দফ্তরে বিক্ষোভ দেখান । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে আধুনিকিকরন-সম্প্রসারন , অবিলম্বে বকেয়া বেতন-চুক্তির ( ১বছর ৩ মাস অতিক্রান্ত ) আলোচনা শুরু ও বেতন-চুক্তি , বিগত বেতন-চুক্তির বকেয়া অবিলম্বে প্রদান , রেকর্ড উৎপাদন সত্বেও প্রাপ্য ইনসেনটিভের বঞ্চনার ন্যায়সংগত ফয়সালা ,ইস্পাতনগরীর জল-রাস্তা-বিদ্যুৎ-কোয়ার্টার মেরামতি , মেইন হাসপাতাল ও সামগ্রিক স্বাস্হ্য-চিকিৎসা পরিষেবার হাল অবিলম্বে ফেরানো সহ অন্য দাবিতে দলে দলে ইস্পাত শ্রমিক এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন । বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,ললিতমোহন মিশ্র ও প্রকাশতরু চক্রবর্তী। বিক্ষোভ সমাবেশে চলাকালীন ইউনিয়ন নেতৃত্বের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছেন । সভাপতিত্ব করেন কাজল মজুমদার ।





Saturday, 31 March 2018

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সতর্ক রয়েছে শিল্পনগরী দুর্গাপুর ।




দুর্গাপুর,৩১শে মার্চ : ধর্মান্ধ শক্তির অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক ও সজাগ রয়েছে দুর্গাপুর । গত ২৪শে মার্চ থেকে প্রায় লাগাতার ভাবে পার্টির পক্ষ থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রচার কর্মসূচী ও গন-জমায়েত চলছে । আজ সন্ধ্যায় পার্টির দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির ডাকে সেইল আবাসন অঞ্চলে সম্প্রীতির মিছিল হয় । কবিগুরু ( ২য় স্টপেজ ) থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ ঘুরে আবার সেখানেই শেষ হয় ।

Friday, 30 March 2018

শিল্পনগরী দুর্গাপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার শপথ নিলেন অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা ।




দুর্গাপুর,৩০শে মার্চ :  অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রি বন্ধের বিরুদ্ধে তীব্র লড়াই এর মাঝে শিল্পনগরী দুর্গাপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার শপথ নিলেন অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর এ.এস.পি শাখার আহ্বানে  আজ সকালে ( ৮-০০ থেকে ৮-৩০) কারখানার মেইন গেটে অ্যালয় স্টিল প্ল্যান্টের স্হায়ি ও ঠিকা শ্রমিকরা দলে দলে এসে মানব বন্ধনে যোগ দেন ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার শপথ বাক্য পাঠ করেন । শপথ বাক্য পাঠ করান দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.এম বিধায়ক সন্তোষ দেবরায় । মানব বন্ধনের শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য । উপস্হিত ছিলেন বিজয় সাহা,শচিন ভৌমিক,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

অন্যদিকে , দুর্গাপুরের শিল্পী-সাহিত্যিক-লেখকদের এক প্রতিনিধি দল এস.ডি.ও শংখ সাঁতরা সাথে দেখা করে শিল্পনগরী দুর্গাপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আবেদন জানিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছেন । প্রতিনিধি দলে ছিলেন রনজিত গুহ,দিশারী মুখোপাধ্যায়, সুচিরা সরকার,জয়নুল হক,সোমনাথ হাজরা ও রূপক দাস ।