দুর্গাপুর,৩রা মে : অ্যালয় স্টিল কারখানার ঐতিহাসিক ৩রা মে শ্রমিক আন্দোলন
( ১৯৬৬ ) ৫২ বছর অতিক্রম করল । প্রতি বছর এই ঐতিহাসিক দিনটির স্মরণে হিন্দুস্হান স্টিল
এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ )
অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার
পক্ষ থেকে শ্রমিক সংহতি দিবস পালন করা হয় ।
এই উপলক্ষ্যে সকাল বেলায় ইউনিয়ন দফ্তর ( ২/১
তিলক রোড ) থ্যালাসামিয়ায় আক্রন্ত শিশুদের জন্য রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । সহায়তা করে থ্যালাসামিয়া সোসাইটি,দুর্গাপুর । উদ্বোধন করেন অ্যালয় স্টিল প্ল্যান্ট এর জি.এম ( সার্ভিস ) উজ্জ্বল
কুমার ভৌমিক । শিবিরে উপস্হিত ছিলেন রথিন রায়
, জীবন রায়,অর্ধেন্দু দাক্ষি , গুরুপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ । মোট
জন ৩০ নারী-পুরষ রক্তদান করেছেন । বিকালে ইউনিয়ন দফ্তরে শ্রমিক সংহতি রক্ষায় গণ কনভেনশনে
বক্তব্য রাখেন অর্ধেন্দু দাক্ষি, পি কে দাস,বিশ্বরূপ
ব্যানার্জি , বিজয় সাহা,মলয় ভট্টাচার্য প্রমূখ । সভাপতিত্ব করেন রথিন রায় । আলোচনায়
অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বিক্রির বিরুদ্ধে শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য ইউনিয়নের নেতৃত্বদান
এবং ‘অ্যালয় স্টিল – দুর্গাপুর ইস্পাত – দুর্গাপুর
বাঁচাও‘ যৌথ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অন্যবদ্য ভূমিকার কথা উঠে আসে । অর্ধেন্দু দাক্ষি এই প্রসঙ্গে নয়া উদার অর্থনীতিবাদের
বিরুদ্ধে সি.আই.টি.ইউ সহ বামপন্হিদের লড়াই
কি ভাবে আজ ভারতের প্রায় সমস্ত শ্রমিক সংগঠনের সম্মিলিত সংগ্রামে পরিনত হল ,তা ব্যাখ্যা
করেন ।
Thursday, 3 May 2018
Wednesday, 2 May 2018
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে পালিত হল মে দিবস ।
দুর্গাপুর , ১লা মে
: আজ সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে
ইস্পাতনগরীতে পালিত হল মে দিবস । বিভিন্ন ইউনিয়ন দফ্তরে রক্ত পতাকা উত্তোলন শহিদ বেদিতে
মাল্যদান করা হয় । রক্ত পতাকা উত্তোলন করা
হয় আশিষ-জব্বার ভবনে । মূল অনুষ্ঠান হয় আশিষ মার্কেটে । অনুষ্ঠান শুরুর আগে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের
( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে আয়োজিত ইস্পাত শ্রমিকদের একটি বিশাল বাইক মিছিল বি.টি.রণদিভে
থেকে বেড়িয়ে ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা ঘুরে আশিষ মার্কেটে পৌঁছায় । রক্ত পতাকা উত্তোলন করেন প্রবীন শ্রমিক নেতা রথিন
রায় ।এরপরে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও বামপন্হি
দল গুলির পক্ষ থেকে শহিদ বেদিতে মাল্যদান করা
হয়। জব্বার বাগেও শহিদ বেদিতে মাল্যদান করা হয় । বিকালে বি.টি.রনদিভে ভবনে , হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে আয়োজিত হয় ,’ ১লা মে ও আজকের ভারত
‘ – শীর্ষক আলোচনা সভায় বক্তা ছিলেন শ্রমিক নেতা জীবন রায় ও বিশিষ্ট প্রাবন্ধিক আজিজুল
হক । বক্তারা বর্তমান বিশ্বে উদার অর্থনীতি
এবং দেশে ও রাজ্যে অগনতান্ত্রিক শক্তি সাম্প্রদায়িক শক্তির দাপাদাপির নিগূঢ় সম্পর্ক
বিশ্লেষন করে শ্রমিক শ্রেনীর নেতৃত্বে নব্য গনতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান । সভাপতিত্ব
করেন রথিন রায় ।উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ
ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । ভীড়ে ঠাসা সভার শুরুতে সদ্য প্রয়াত পঃ বঙ্গের প্রাক্তন
অর্থমন্ত্রী অশোক মিত্র ও ইস্পাত শ্রমিক সংগঠক সুবোধ দাসের স্মরনে নিরবতা পালন করে
শ্রদ্ধা জানানো হয় ।
প্রয়াত হলেন পার্টি সদস্য সুবোধ দাস ।
দুর্গাপুর ,
২রা মে : গত ৩০শে এপ্রিল প্রয়াত হলেন দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির
পার্টি সদস্য সুবোধ দাস । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৮ । ১৯৫৭ সালে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক হিসাবে কাজে যোগ দিয়েছিলেন ও ১৯৯৮ সালে অবসর গ্রহন করেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের গঠনের সময় থেকেই লাল ঝাণ্ডার সাথে ছিলেন । ১৯৭৩ সালে পার্টি সভ্যপদ পান । এলাকার সেক্টর সংগঠনের সাথে ওতোপ্রোত যুক্ত ছিলেন অমায়িক সুবোধ দাস । মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী,দুই পুত্র ও পুত্রবধু সহ নাতি-নাতনি । তার মরদেহ পার্টি অফিসে নিয়ে আসা হলে , মরদেহ লাল পতাকায় সজ্জিত করে মাল্যদান করে শ্রদ্ধা জানান সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত , স্বপন ব্যানার্জী প্রমূখ ।
Monday, 30 April 2018
সাংবাদিক-নিগ্রহের প্রতিবাদে শিল্পী-সাহিত্যিকরা পথে নামলেন ।
দুর্গাপুর,৩০ এপ্রিল
ঃ আজ সন্ধ্যায় সিটি সেন্টারে ব্যস্ততম কেন্দ্রিয় গ্রন্হাগার মোড়ে দুর্গাপুরের শিল্পী-সাহিত্যিকরা সাংবাদিক-নিগ্রহের প্রতিবাদে সভা ও সাক্ষর সংগ্রহ
করেন । গত ২৩শে এপ্রিল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দিনে দুর্গাপুরের এস.ডি.দফ্তর ও
কোর্ট চত্বরে সাংবাদিকদের ওপর তৃণমূলি দুষ্কৃতিরা ভয়াবহ আক্রমন চালায় । অনেক সাংবাদিক
গুরুতর আহত হয় । প্রসংগত পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র পেশের দিনগুলিতে, সারা রাজ্যের
সাথে দুর্গাপুরও তৃণমূলের ভয়াবহ সন্ত্রাসের সাক্ষী । এই সময়ে কয়েক শো তৃণমূলি দুষ্কৃতি দুর্গাপুরের এস.ডি.দফ্তর ও কোর্ট চত্বর
ঘিরে রেখে বিরোধিদের মনোনয়ন পত্র পেশে বাধা দেয় । এই সংবাদ নিয়মিত তুলে ধরার ‘অপরাধে’
সাংবাদিকদের ওপরে আক্রমন নেমে আসে । আজকের সভায় সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা
ও অবিলম্বে দুষ্কৃতিদের গ্রেফ্তারের দাবি জানানো হয় । একই সাথে দুর্গাপুরে বহিরাগতদের
ক্রমবর্ধমান রাজনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে হস্তক্ষেপের সম্পর্কে তীব্র ক্ষোভ ও গভীর
উদ্বেগ প্রকাশ করা হয় ।
Sunday, 29 April 2018
গনতন্ত্র রক্ষা ও অবাধ এবং শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে ইস্পাতনগরীতে মিছিল ।
দুর্গাপুর,২৯শে এপ্রিল ঃ কয়েক মাস আগে দুর্গাপুর দেখেছে পৌর নির্বাচনে তৃণমূলের
ভয়াবহ সন্ত্রাস এবং অবাধ ও একচ্ছত্র ভোট-লুঠ । ঠিক একই কায়দায় , রাজ্য জুড়ে পঞ্চায়েত
নির্বাচন কে কেন্দ্র করে তৃণমূল ভয়ংকর ফ্যাসিবাদি
কায়দায় গনতন্ত্রের নিধন যজ্ঞ চালাচ্ছে । এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানিয়ে,
ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে
আজ বিকালে একটি বিশাল মিছিল ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হয়।
Saturday, 28 April 2018
বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ‘ অ্যালয় স্টিল – দুর্গাপুর ইস্পাত-দুর্গাপুর বাঁচাও ‘ কমিটি ।
দুর্গাপুর, ২৮শে এপ্রিল : আজ বিকালে ইস্পাতনগরীর অ্যালয় স্টিল প্ল্যান্ট
স্টেডিয়াম এর গ্যালারীতে , কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ( সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস-টি.ইউ.সি.সি-এ.আই.ইউ.টি.ইউ.সি)
গুলির যৌথ মঞ্চ ‘অ্যালয় স্টিল – দুর্গাপুর ইস্পাত-দুর্গাপুর বাঁচাও‘ কমিটির পক্ষ থেকে
আহূত এক শ্রমিক কনভেনশন থেকে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বেসরকারিকরন এর সিদ্ধান্ত বাতিল
এবং অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারন , এই
তিন-দফা দাবিতে ঐক্যবদ্ধ ও জোরদার আন্দোলন চালিয়ে যেতে বেশ কিছু কর্মসূচি গ্রহন করা
হয়েছে । ডিপিএল-ডিসিএল-ডিটিপিএস টাউনশীপ গুলিকে
আন্দোলনের পরিধির মধ্যে আনার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে ।
ইতিমধ্যে অ্যালয় স্টিল
প্ল্যান্ট এর ভিতরে যৌথ মঞ্চের ডাকে প্রায় প্রতিদিন শ্রমিক-কর্মচারিরা এই তিন-দফা দাবিতে
বিক্ষোভ কর্মসূচি পালন করছেন । ইতিমধ্যে গতকাল অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বিক্রির উদ্দ্যেশে
ই.ও.আই ( এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ) জমা দেওয়ার শেষ দিন গতকাল পেরিয়ে যাওয়ার পর কেন্দ্রের
মোদি সরকার নতুন করে সময়সীমা বৃদ্ধি করে , ই.ও.আই ( এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ) জমা দেওয়ার শেষ দিন
১১ই মে ধার্য করেছে । এই নিয়ে কেন্দ্রের মোদি সরকার দু-বার সময়সীমা বৃদ্ধি করল । গত
১১ই এপ্রিল প্রথমবার সময়সীমা শেষ হয় । এর পর সময়সীমা বৃদ্ধি করে ২৭শে এপ্রিল পর্যন্ত
করা হলেও , যৌথ মঞ্চের নেতৃত্বে প্রবল শ্রমিক বিক্ষোভ-আন্দোলন ও গন আন্দোলনের চাপে
, কেউ অ্যালয় স্টিল প্ল্যান্ট কেনার জন্য ‘আগ্রহ’ দেখানোর সাহস পাচ্ছে না । শ্রমিকরা
লাগাতার নজরদারি চালাচ্ছেন ।
আজকের কনভেনশনে বক্তব্য
রেখেছেন যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি ও বিকাশ ঘটক , অ্যালয়
স্টিল – দুর্গাপুর ইস্পাত-ডিপিএল-ডিসিএল-ডিটিপিএস এর শ্রমিক নেতৃবৃন্দ এবং ব্যাঙ্ক
কর্মচারিদের সংগঠন বেফি’র নেতৃবৃন্দ । সভাপতিত্ব করেন রথিন রায় । উপস্হিত ছিলেন এলাকার
সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় ।
Friday, 27 April 2018
ইস্পাতনগরীতে পালিত হল নারী শহিদ দিবস ।
দুর্গাপুর,২৭শে এপ্রিল
: আজ ইস্পাতনগরীতে নারী শহিদ পালন করল সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর
ইস্পাত ১ ও ২ এরিয়া সাংগঠনিক কমিটি ।এই উপলক্ষ্যে ইস্পাতনগরীর আকবর-তুলসিদাস সেক্টার
অফিস ও বি.টি.রণদিভে ভবনে দুটি পৃথক অনুষ্ঠানে
সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদবেদিতে মাল্যদানের
কর্মসূচি পালিত হয় । এরপর দুটি মিছিল , যথাক্রমে আকবর রোড থেকে পাঁচ মাথা মোড় ও অপরটি
বি.টি.রণদিভে ভবন থেকে চন্ডিদাস বাজারে যায় । মিছিলের নেতৃত্ব দেন আল্পনা চৌধুরী ,
শুভ্রা গাঙ্গুলী , রাজলক্ষী দে প্রমূখ ।
Subscribe to:
Posts (Atom)