Monday, 28 May 2018

তুতিকোরিন হত্যালীলার প্রতিবাদে ও পেট্রো-পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ইস্পাতনগরীর বুকে বিশাল মিছিল ।




দুর্গাপুর,২৮শে মে : আজ বিকালে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সি.আই.টি.ইউ ) ও ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ( সি.আই.টি.ইউ ) এর যৌথ  আহ্বানে তামিলনাড়ুর তুতিকোরিনে বেদান্ত-স্টারলাইট গোষ্ঠির তামার কারখানার প্রাণঘাতী দূষনের বিরুদ্ধে পরিবেশ রক্ষার দাবীতে আন্দোলনরত মানুষের উপরে পুলিশের নির্বিচার গুলিবর্ষন ও সংগঠিত হত্যালীলার বিচার এবং পেট্রো-পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে একটি বিশাল মিছিল ইস্পাতনগরীর নেতাজী ভবন  থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে বেনাচিতি সংলগ্ন পাঁচ মাথা  মোড় পর্যন্ত যায় ।মিছিলে নেতৃত্ব দেন  সন্তোষ দেবরায় , বিশ্বরূপ ব্যানার্জী,মলয় ভট্টাচার্য, নিমাই ঘোষ,কাজল চ্যাটার্জী,দীপক ঘোষ প্রমূখ । মিছিলের শেষে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী ।









Sunday, 27 May 2018

তুতিকোরিন হত্যালীলার বিচার চেয়ে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে প্রতিবাদ মিছিল-সভা ।




দুর্গাপুর,২৭শে মে : আজ বিকালে , শিল্পনগরী দুর্গাপুরের সিটি সেন্টারে  পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা কমিটির আহ্বানে তামিলনাড়ুর তুতিকোরিনে বেদান্ত-স্টারলাইট গোষ্ঠির তামার কারখানার প্রাণঘাতী দূষনের বিরুদ্ধে পরিবেশ রক্ষার দাবীতে আন্দোলনরত মানুষের উপরে পুলিশের নির্বিচার গুলিবর্ষন ও সংগঠিত হত্যালীলার বিচার এবং সারা দেশে সরকারি মদতে ক্রমবর্ধমান পরিবেশ দূষনের প্রতিকার চেয়ে একটি মিছিল বিগ বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে জাংসান মল পর্যন্ত যায় । সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । মিছিলে নেতৃত্ব দেন শ্রীকান্ত চ্যাটার্জী,কল্লোল ঘোষ,অরুন কিরন চ্যাটার্জী , রামপ্রনয় গাঙ্গুলি  প্রমূখ ।
এ দিন সকালে ইস্পাতনগরীর আশিষ মার্কেটে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে আয়োজিত একটি প্রতিবাদ সভায় পেট্রো-পণ্যের লাগাম ছাড়া ও অযৌক্তিক দর বৃদ্ধির জন্য কেন্দ্রিয় সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য ও প্রকাশতরু চক্রবর্তি ।








Friday, 25 May 2018

অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রির চেষ্টা ব্যর্থ করে আধুনিকিকরন-সম্প্রসারনের এর দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে ইস্পাত শ্রমিকরা ।




দুর্গাপুর , ২৫শে মে : রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ( স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ) অন্তর্গত অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রির চেষ্টা রুখতে  অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক ও তাদের পরিবারবর্গ যৌথ ভাবে বিগত প্রায় ৩০ মাস ধরে মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার লড়াই চালাচ্ছেন । তাদের লড়াই এর পাশে এসে দাঁড়িয়েছেন দুর্গাপুরের সর্বস্তরের মানুষ।গড়ে উঠেছে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির ( সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-এ.আই.ইউ.টি.ইউ.সি-টি.ইউ.সি.সি ) যৌথ মঞ্চ – “ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুর ইস্পাত কারখানার বাঁচাও , দুর্গাপুর বাঁচাও “ কমিটি । অ্যালয় স্টিল প্ল্যান্টের স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্ট বাতিল , অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন – এই তিন দফা দাবিতে  প্রায় ২০০ টি ছোট-বড় কর্মসূচি নিয়েছে যৌথ মঞ্চ । হাজার হাজার ইস্পাত শ্রমিক ( স্হায়ী ও ঠিকা উভয়ে ),অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিক সহ দুর্গাপুরের সর্বস্তরের মানুষ এই সংগ্রামে সামিল হয়েছেন । এই দাবিতে যৌথ মঞ্চের ডাকে  অ্যালয় স্টিল প্ল্যান্টে এক দিনের ধর্মঘটে প্রায় ৯২% শ্রমিক অংশ নেন । অন্য দিকে যৌথ মঞ্চের প্রতিনিধি দল কেন্দ্রিয় ইস্পাত মন্ত্রির সাথে দেখা করে দাবি সমূহের যৌক্তিকতা বুঝিয়ে বলেন । সাথে ছিলেন রাজ্য থেকে নির্বাচিত বাম ও কং সাংসদারা । দুর্গাপুর ছাড়িয়ে কোলকাতা ও দিল্লির বুকে জমায়েত হয়েছে । লড়াই এর পাশে প্রত্যক্ষ ভাবে দাঁড়িয়েছে রাজ্য ও কেন্দ্রিয় সি.আই.টি.ইউ । সংসদে তপন সেন সহ অন্যান্য বিভিন্ন দলের সাংসদরা অ্যালয় স্টিলের বিক্রি বন্ধের বিরোধিতা করেছেন । কিন্তু আশ্চর্যজনক ভাবে রাজ্য সরকার নিরবতা পালন করে ! মোদি সরকারের প্রস্তাবিত স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্টের তালিকায় সেইলের বিশেষ ইস্পাত উৎপাদক সংস্হা সালেম ও ভদ্রাবতী থাকলেও যথাক্রমে তমিলনাড়ু ও কর্নাটক সরকারের প্রকাশ্যে তীব্র আপত্তি থাকায় কোন সংস্হা ‘এক্সপ্রেশন অফ ইন্টারেষ্ট ‘ দেখানোর সাহস পায় নি । কেন একই অবস্হান গ্রহন করে পঃ বঙ্গ সরকার অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচানোর জন্য এগিয়ে আসে নি ? - এই প্রশ্ন এখন দুর্গাপুরের বাসিন্দাদের মুখে মুখে ঘুরছে । দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় ও রাজ্যের বাম পরিষদীয় দলনেতা সূজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়ে হস্তক্ষেপের দাবি জানালেও কোন ফল হয় নি ।
এই অবস্হায় গত ১৪ই ফেব্রুঃ কেন্দ্রিয় সরকার অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রি করার জন্য ক্রেতার খোঁজে ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘( ই.ও.আই ) এর পোষাকি নামের আড়ালে দরপত্র ( টেন্ডার ) আহ্বান করলে উত্তেজনা চরমে ওঠে । যৌথ মঞ্চের আহ্বানে ইস্পাত শ্রমিকরা জানিয়ে দেন – প্রান দেব তবু অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রি হতে দেব না । কোন বেসরকারি সংস্হার প্রতিনিধি  অ্যালয় স্টিল প্ল্যান্টে ঢুকতে না পারে তার জন্য শ্রমিকরা লাগাতার নজরদারি শুরু করেন । যৌথ মঞ্চের আহ্বানে প্রায় প্রতি দিন শ্রমিকরা অ্যালয় স্টিল প্ল্যান্টের অভ্যন্তরে মিছিল করেন । এই অবস্হায় ১১ই এপ্রিল ই.ও.আই জমা দেওয়ার শেষ দিন অতিক্রান্ত হলেও , প্রবল আন্দোলনের মুখে কোন বেসরকারি সংস্হা ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ দেখানোর সাহস করে নি । কিন্তু কেন্দ্রিয় সরকার তা সত্বেও ই .ও.আই জমা দেওয়ার মেয়াদ দু-দফায় বৃদ্ধি করে । কিন্তু ফলাফল একই থাকে । গত ১১ই মে ই.ও.আই জমা দেওয়ার মেয়াদ শেষ হয়ে যায় । এর পরে কেন্দ্রিয় সরকার আর নতুন করে মেয়াদ বৃদ্ধি করে নি ।
কিন্তু লড়াই এখানেই শেষ হয় নি । যতক্ষন না পর্যন্ত কেন্দ্রিয় সরকার অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন এর দাবি মেনে প্রয়োজনীয় বিনিয়োগ করবে না , ততক্ষন পর্যন্ত বেসরকারিকরন অথবা বন্ধ হয়ে যাওয়ার খাঁড়া ঝুলবে । আজ বিকালে,যৌথ মঞ্চের পক্ষে আয়োজিত অ্যালয় স্টিল প্ল্যান্টের মেন গেটে ইস্পাত শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই বিষয়ে সতর্ক করে দাবি আদায়ের জন্য আরও বৃহত্তর , প্রসারিত আন্দোলনের আহ্বান জানালেন । তারা জানিয়েছেন যে আগামি ৬ই জুন কেন্দ্রিয় ইস্পাত মন্ত্রির সাথে নির্ধারিত সভায় অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারনের বিষয়ে আবারও সবিস্তারে জানিয়ে যৌথ মঞ্চের পক্ষে অবলম্বে কেন্দ্রিয় বিনিয়োগ এর দাবি পুনরায় করা হবে । অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা একটি বিশাল মিছিল করে কারখানার থেকে সমাবেশে এসে যোগ দেন । দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরাও সমাবেশে যোগ দেন । সমাবেশের শুরুতে পুলিশের গুলিতে নিহত তুতিকোরিনের শহিদদের স্মরনে নিরবতা পালন করা হয় । বক্তব্য রেখেছেন যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি ও বিকাশ ঘটক , দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় , বিশ্বরূপ ব্যানার্জি ,অনিত মল্লিক,বিজয় সাহা,রানা সরকার ,শত্রুঘ্ন দেওঘরিয়া ও চন্দন ঘোষ ।









Monday, 21 May 2018

পেট্রো-পণ্যের লাগামছাড়া অযৌক্তিক দর-বৃদ্ধির বিরুদ্ধে ইস্পাত শ্রমিকদের প্রতিবাদ ।




দুর্গাপুর,২১শে মে : মোদি সরকারে ভ্রান্ত ও অনায্য কর নীতির মাসুল গুনছে সাধারন মানুষ । পেট্রোল-ডিজেলের ক্রমাগত মূল্য বৃদ্ধির ফলে জিনিষ-পত্রের দাম অগ্নিমূল্য । আজ সকালে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর আহ্বানে , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট অভিমূখি ফ্লাই ওভারে , কারখানার শ্রমিকরা  পেট্রো-পণ্যের লাগামছাড়া অযৌক্তিক দর-বৃদ্ধির বিরুদ্ধে তীব্র  প্রতিবাদ জানালেন। উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় ।



Sunday, 20 May 2018

দুর্গাপুর ইস্পাত কারখানা ও সেইলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারি-আধিকারিকদের সংগঠনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হল ।




দুর্গাপুর,১৯শে মে : আজ সকালে, ইস্পাতনগরীর বিধানভবনে দুর্গাপুর ইস্পাত কারখানা ও সেইলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারি-আধিকারিকদের সংগঠন – এক্স-এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোঃ অফ ডিএসপি এ্যান্ড সেইল এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় । অবসর জীবনের বিভিন্ন প্রতিকুল পরিস্হিতির মোকাবিলা , সিনিয়ার সিটিজেনদের স্বার্থবিরোধি নীতির বিরোধিতার সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইলের যৌথ শ্রমিক আন্দোলনের পাশে দাঁড়িয়ে সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে । কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ   “অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত কারখানা- দুর্গাপুর বাঁচাও “ এর পাশে দাঁড়িয়ে অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের চক্রান্তের বিরুদ্ধে এবং অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত কারখানা আধুনিকিকরন-সম্প্রসারনের বিরুদ্ধে মহা সংগ্রামে সংগঠন নিয়েছে । অন্য দিকে মেডিক্লেম সহ অন্যান্য অবসরকালীন সুবিধা , ইস্পাতনগরী সহ পার্শ্ববর্তি অঞ্চলে বিভিন্ন পরিষেবা উন্নয়নের দাবিতে আন্দোলনে সংগঠন সামিল হয়েছে । ব্যাঙ্কের সঞ্চিত অর্থ নিয়ে ছিনিমিনি খেলার জন্য আনা কালা এফ.আর.ডি.আই বিলের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলার জন্য সংগঠন সংগঠন সক্রিয় ভূমিকা পালন করছে।জনাকীর্ণ বিধানভবনে সংহতি জানিয়ে উপস্হিত ছিলেন বিভিন্ন কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ও অন্যান্য শিল্প সংস্হার অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারি-আধিকারিকদের সংগঠনের নেতৃবর্গ।সভায় সংগঠনের ৩৮ জনের কমিটি নির্বাচিত হয়েছে। সভাপতি ও সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ডঃ নৃপেশ ভট্টাচার্য ও অশোক চক্রবর্তি ।







সন্ত্রাস,প্রহসনের পঞ্চায়েত নির্বাচন এবং পেট্রো-পণ্যের লাগামছাড়া অযৌক্তিক দর-বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভা ।




দুর্গাপুর,২০শে মে : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আকবর রোডে - সন্ত্রাস,প্রহসনের পঞ্চায়েত নির্বাচন এবং পেট্রো-পণ্যের লাগামছাড়া অযৌক্তিক দর-বৃদ্ধির বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে এই পথ সভায় বক্তব্য রেখেছেন কাজল চ্যাটার্জী , জীবন আইচ ও সোমনাথ গাঙ্গুলী । উপস্হিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Wednesday, 16 May 2018

পঃ বঙ্গে ‘ অন্ধকার যুগ ‘ কায়েম করার বিরুদ্ধে ইস্পাতনগরীতে বিশাল প্রতিবাদ মিছিল ।




দুর্গাপুর,১৬ই মে ঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে এক মাসের বেশী সময় ধরে শাসক তৃণমূল দল যে মধ্যযুগীয় বর্বরতা কায়েম করেছে তার বিরুদ্ধে আজ বিকালে ইস্পাতনগরীতে একটি বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আইনস্টাইন মোড় থেকে মিছিল বেড়িয়ে বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে মিছিল শেষ হয় । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে মিছিলে নেতৃত্ব দেন রথিন রায়, সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত প্রমূখ ।