Sunday, 5 August 2018

সারা জাগিয়ে শেষ হল শহিদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা ।





দুর্গাপুর,৫ই আগস্ট : আশিষ-জব্বার সহ দুর্গাপুরের ৩৬ শহীদ কে স্মরন করে ৬ই আগষ্ট দুর্গাপুরের প্রথম শহীদদ্বয় আশিষ-জব্বারের শহীদ দিবস দুর্গাপুরে শহীদ দিবস রূপে পালিত হয় । শহীদ দিবসের প্রাক্কালে আজ ইস্পাতনগরীর ঐতিহ্যমন্ডিত লাল ময়দানে শেষ হল আশিষ-জব্বার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট। আজ ফাইন্যালে তানসেন অ্যাথালেটিক ক্লাব ৩-০ গোলে আমরা ক’জন বয়েজ ক্লাব কে পরাজিত করে । ম্যাচের ও টুর্ণামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন যথাক্রমে উদিত ছেত্রী ও মহঃ সালাউদ্দিন।দুজনেই তানসেন অ্যাথালেটিক ক্লাবের ফুটবলার। ১৯৭০ এর দশক থেকে এই টুর্ণামেন্ট শুরু হয় এবং বাংলার ফুটবল জগৎে বিশিষ্ট স্হান অধিকার করে । ১৯৮০-র দশকের শেষের দিকে নানা কারনে বন্ধ হয়ে যায় । ক্রীড়া সহ মুমুর্ষু শিল্প শহর দুর্গাপুরের পুনরুজ্জীবন এবং র্তমানের অশান্ত সময় ও সাম্প্রদায়িক শক্তির দাপাদাপি সমাজের মধ্যে যে অনৈক্য তৈরি করছে তা রুখে দিয়ে দুর্গাপুরে শান্তি-সৌহার্দ্য – সম্প্রীতির বাতাবরন ফিরিয়ে আনতে দুর্গাপুরের ক্রীড়ামোদি মহল পুনরায় শহিদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা চালু করার সিদ্ধান্ত নিলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন সহ দলমত নির্বিশেষে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।গত ৮ই জুলাই জননায়ক জ্যোতি বসুর ১০৫ তম জন্মদিবসে প্রতিযোগিতা শুরু হয় । দুর্গাপুরের প্রথম সারির ৮ টি দল এই টুর্ণামেন্টে অংশ নিয়েছে । শুরুতেই এই প্রতিযোগিতা দুর্গাপুরের ক্রীড়ামোদি সহ ক্রীড়া জগৎ এর সাথে সংশ্লিষ্ট সবার মধ্যে যথেষ্ঠ সারা ফেলেছে ।ইস্পাতনগরীর লাল ময়দানে এই প্রতিযোগিতায় প্রতিটি খেলায় সারা জাগানো দর্শক সমাগম ও প্রাক্তন খেলোয়ারদের নক্ষত্র সমাবেশ – দুর্গাপুরের অতীত দিনের খেলা ঘিরে উন্মাদনার দিন গুলির কথা মনে করিয়ে দিয়েছে । আজকের ফাইন্যাল খেলার আগে এক প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানার প্রাক্তন ফুটবলাররা । টুর্ণামেন্ট কমিটির পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক  ভাস্কর গাঙ্গুলী ও জাতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার সুবীর সরকার কে । এছাড়াও সম্বোর্ধিত হয়েছেন তিন জাতীয় স্তরের ফুটবলার বিশ্বজিত দাস , অমিতাভ ঘোষ ও গৌতম দে । উপস্হিত ছিলেন বিধায়ক সন্তোষ দেবরায় , দুর্গাপুরের প্রাক্তন মেয়র রথিন রায় ,বিপ্রেন্দু চক্রবর্তী,  প্রফুল্ল মন্ডল,অজয় ব্যানার্জী,বিশ্বরূপ ব্যানার্জী,পঙ্কজ রায় সরকার,সুবীর সেনগুপ্ত সহ  সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, দুর্গাপুরের ক্রীড়া জগতের একাধিক আন্তর্জাতিক –জাতীয়-রাজ্য স্তরের প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদ এবং অসংখ্য ক্রীড়ামোদী মানুষ ।
এর আগে দুর্গাপুর হাউসে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর পক্ষ থেকে ভাস্কর গাঙ্গুলী ও সুবীর সরকার কে সম্বোর্ধনা দেওয়া হয়।
এ দিকে আজ সকালে কিশোর বাহিনীর রাজ্য বার্ষিক প্রতিযোগিতার অঙ্গ হিসাবে দুর্গাপুর কিশোর বাহিনী ইস্পাত অঞ্চল সমিতি উদ্যোগে  ইস্পাতনগরীর সুরেনচন্দ্র মডার্ণ স্কুলে আয়োজিত মনোতোষ চন্দ্র দত্ত স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রায় পাঁচশতাধিক প্রতিযোগি অংশ নিয়েছেন । এই প্রতিযোগিতায় প্রথম স্হানাধিকারিরা আগামী ১৯শে আগষ্ট আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা প্রতিযোগিতায় অংশ নেবেন ।
সকালে অপর অনুষ্ঠানে শহিদ আশিষ-জব্বার ভবনে কাকাবাবুর ( মুজফ্ফ্র আহমেদ) ১৩০তম জন্মদিবসে ,তাঁর প্রতিকৃতিতে মাল্যধান করে শ্রদ্ধা জানান সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত প্রমূখ । 

























Thursday, 2 August 2018

শহিদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট দুর্গাপুরের ক্রীড়া জগৎ কে অনুপ্রেরনা জোগাচ্ছে ।




দুর্গাপুর,২রা আগষ্ট : মাঝে বেশ কিছু বছর ধরে বন্ধ থাকার পরে গত ৮ই জুলাই পুনরায় শুরু হয়েছে দুর্গাপুরের ঐতিহ্যমন্ডিত শহিদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট । শুরুতেই এই প্রতিযোগিতা দুর্গাপুরের ক্রীড়ামোদি সহ ক্রীড়া জগৎ এর সাথে সংশ্লিষ্ট সবার মধ্যে যথেষ্ঠ সারা ফেলেছে ।ইস্পাতনগরীর লাল ময়দানে এই প্রতিযোগিতায় প্রতিটি খেলায় সারা জাগানো দর্শক সমাগম ও প্রাক্তন খেলোয়ারদের নক্ষত্র সমাবেশ – দুর্গাপুরের অতীত দিনের খেলা ঘিরে উন্মাদনার দিন গুলির কথা মনে করিয়ে দিচ্ছে । দুর্গাপুরের প্রথম সারির ৮ টি দল এই টুর্ণামেন্টে অংশ নিয়েছে । আগামী ৫ই আগষ্ট ফাইন্যাল খেলা হবে তানসেন অ্যাথালেটিক ক্লাব বনাম আমরা ক’জন বয়েজ ক্লাব এর মধ্যে । আজ এক সাংবাদিক সম্মেলনে টুর্ণামেন্ট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ফাইন্যাল খেলার দিন সম্বর্ধিত করা হবে ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ‘ অর্জুন ’ ভাস্কর গাঙ্গুলী ও জাতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার সুবীর সরকার কে । এছাড়াও সম্বোর্ধিত হবেন তিন জাতীয় স্তরের ফুটবলার বিশ্বজিত দাস , অমিতাভ ঘোষ ও গৌতম দে । ফাইন্যাল খেলার আগে এক প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবেন দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানার প্রাক্তন ফুটবলাররা । আজকের সাংবাদিক সম্মেলনে উপস্হিত ছিলেন সুখময় বোস, সুব্রত সিনহা , অজয় ব্যানার্জী , প্রফুল্ল মন্ডল ,বিশ্বরূপ ব্যানার্জী ও সীমন্ত চ্যাটার্জী ।

৯-ই আগষ্টের আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি, -১৪ই আগষ্ট রাত জাগো- ৫ই সেপ্টেঃ দিল্লি চলো কর্মসূচি ঘিরে ইস্পাতনগরীতে প্রস্তুতি চূড়ান্ত : সমর্থনে আজ হল বিশাল বাইক মিছিলে ।




দুর্গাপুর,২রা আগষ্ট :  আগামী ৯-ই আগষ্ট দেশব্যাপী আইন-অমান্য কর্মসূচি ও জেল ভরো কর্মসূচি, ১৪ই আগষ্ট বি.টি.রণদিভে ভবনে রাত জাগো কর্মসূচি ও ৫ই সেপ্টেঃ দিল্লি চলো কর্মসূচি  ঘিরে ইস্পাতনগরীতে জোর প্রস্তুতি চলছে ।  গ্রুপ সভা-বৈঠকি সভার পাশাপাশি চলছে বাড়ী বাড়ী প্রচার । আজ বিকালে সি.আই.টি.ইউ এর ডাকে এই সব কর্মসূচির সমর্থনে আশিষ মার্কেট থেকে বিশাল বাইক মিছিল বেরিয়ে ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা ঘুরে বি.টি.রণদিভে ভবনে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় ,সুবীর সেনগুপ্ত ,বিশ্বরূপ ব্যানার্জী প্রমূখ ।





Tuesday, 31 July 2018

ইস্পাতনগরীতে পালিত হল মহান হিন্দি-উর্দু লেখক মুন্সি প্রেমচাঁদের ১৩৮-তম জন্মবার্ষিকী ।




দুর্গাপুর,৩১শে জুলাই : মুন্সি প্রেমচাঁদ সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আজ ইস্পাতনগরীতে পালিত হল মুন্সি প্রেমচাঁদের ১৩৮-তম জন্মবার্ষিকী । সকালে লালা লাজপত রায় – ট্রাঙ্ক রোড এর সংযোগ স্হলে মুন্সি প্রেমচাঁদের আবক্ষ মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা জানানো হয় । সন্ধ্যায় ঐ স্হানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান গান ও আবৃতি পরিবেশিত হয় ও বিভিন্ন বক্তা মুন্সি প্রেমচাঁদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । এছাড়াও মুন্সি প্রেমচাঁদ সাংস্কৃতিক মঞ্চের পত্রিকা ‘জনগাথা’-র প্রথম সংখ্যা উদ্বোধন হয় । উপস্হিত ছিলেন ধর্মেন্দ্র প্রসাদ ,তারকেশ্বর পাণ্ডে, দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত প্রমূখ ।






Sunday, 29 July 2018

শহীদ দিবসের প্রাক্কালে ইস্পাতনগরীতে ছোটদের অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ।




দুর্গাপুর , ২৯শে জুলাই : আশিষ-জব্বার সহ দুর্গাপুরের ৩৬ শহীদ কে স্মরন করে ৬ই আগষ্ট দুর্গাপুরের প্রথম শহীদদ্বয় আশিষ-জব্বারের শহীদ দিবস দুর্গাপুরে শহীদ দিবস রূপে পালিত হয় । এই উপলক্ষ্যে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও ছোটদের অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় । আজ সকালে ইস্পাতনগরীর বি.টি.রণদিভে আয়োজিত এই অংকন প্রতিযোগিতায় ২২৫ জন অংশ গ্রহন করেন । নার্সারি থেকে দ্বাদশ শ্রেনি পর্যন্ত চারটি গ্রুপে প্রতিযোগিরা অংশ নেয় । একই সাথে অভিভাবকদের জন্য আয়োজিত তাৎক্ষনিক বক্তৃতা প্রতিযোগিতায় ১২ জন অংশ গ্রহন করেন । আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ওবি-কনভেনর বিশ্বরূপ ব্যানার্জী ।


আজ শহীদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ২য় সেমি ফাইন্যালে খেলায় তানসেন অ্যাথলেটিক ক্লাব ট্রাইব্রেকারে  ৫- ২ গোলে আই.এম. দিশারি কে পরাজিত করেছে । আগামী ৫ই আগষ্ট ফাইন্যাল খেলায় মুখোমুখি হবে তানসেন অ্যাথলেটিক ক্লাব ও আমরা ক’জন ক্লাব ।













Saturday, 28 July 2018

জমে উঠেছে শহীদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা ।




দুর্গাপুর , ২৮শে জুলাই : আজ শহীদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমি ফাইন্যালে খেলায় আমরা ক’জন বয়েস ক্লাব ৩-০ গোলে দুর্গাপুর হিরোজ কে পরাজিত করেছে ।গত ৮ই জুলাই থেকে ইস্পাতনগরীর ঐতিহ্যমন্ডিত লাল ময়দানে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী কাল ২য় সেমি ফাইন্যালের খেলা হবে ।








শহীদ আশিষ-জব্বারের স্মৃতিতে ইস্পাতনগরীতে রক্তদান শিবির ।




দুর্গাপুর , ২৮শে জুলাই : আগামী ৬ই আগষ্ট দুর্গাপুরের প্রথম শহীদদ্বয় আশিষ-জব্বারের শহীদ দিবস । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে প্রতি বছর শহীদ দিবসের প্রাক্কালে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রনদিভে ভবনে রক্তদান শিবিরের উদ্বোধন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর সভাপতি রথীন রায় । দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহায়তায় এই রক্তদান শিবিরে ৬ জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেন । আরও অনেক উৎসাহী রক্তদাতা উপস্হিত হলেও , তাদের রক্তদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্হা করা যায় নি ।