Wednesday, 29 August 2018

ডি.এস.পি ও সেইলের অবসরপ্রাপ্তদের বিনামূল্যে হেলথ চেক-আপ ক্যাম্প ।




দুর্গাপুর,২৯শে আগস্ট : আজ সকালে ইস্পাতনগরীর বিধান ভবনে দুর্গাপুর ইস্পাত কারখানা ও সেইলের  অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারি-আধিকারিকদের বিনামূল্যে হেলথ চেক-আপ ক্যাম্প অনুষ্ঠিত হল । এক্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোঃ অফ ডি.এস.পি এ্যান্ড সেইল এর উদ্যোগে এবং মেডিকা সুপার ফেসিলিটি হসপিটাল এর সহায়তায় এই ক্যাম্পে ৫১০ জনের হেলথ চেক-আপ করা হয় । সংগঠনের ডাকে কেরালার বন্যা ত্রানের জন্য ৬৬০০ টাকা দান করেন সদস্যরা । উপস্হিত ছিলেন ডঃ নৃপেশ ভট্টাচার্য , অশোক চক্রবর্তী,পি.কে.দাস প্রমূখ ।

Monday, 27 August 2018

কেরালার বন্যাত্রানে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রতিবন্ধী বন্ধুরা ।




দুর্গাপুর,২৭শে আগস্ট : আজ বিকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপুরের প্রতিবন্ধী বন্ধুরা কেরালার বন্যাত্রানের জন্য সংগৃহিত অর্থ ও নতুন জামা-কাপড় রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর মাধ্যমে পাঠানোর জন্য সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক শান্তিলাল কাঞ্জিলালের হাতে তুলে দিলেন । প্রতিবন্ধী বন্ধুদের অনুরোধে তাদের পক্ষে শান্তিলাল কাঞ্জিলালের  হাতে সংগৃহিত ২৫০০/- ও ও নতুন জামা-কাপড় তুলে দেন দুর্গাপুর ( পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেব রায় । এছাড়াও , ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির সম্পাদক দীপক ঘোষ তার সদ্য প্রয়াত বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলাদা করে ২০০০/- টাকা বন্যাত্রানের জন্য দান করেন । রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর ইস্পাত কমিটির দফ্তরে দুর্গাপুর ইস্পাত ও  দুর্গাপুর পশ্চিম  কমিটির পক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও নেতৃবৃ্ন্দ ছাড়াও  উপস্হিত ছিলেন অনুপ মিত্র , নিমাই ঘোষ,ধূর্জূটি ঘোষ, মহাদেব পাল,সুবীর সেনগুপ্ত প্রমূখ ।উপস্হিত সবাই কে ধন্যবাদ জানিয়ে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন গৌম ঘোষ । 





Tuesday, 21 August 2018

দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিকদের বিক্ষোভ জমায়েত ।




দুর্গাপুর,২১শে আগস্ট : আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় এক গুচ্ছ দাবিতে শ্রমিকরা বিক্ষোভ জমায়েত করেন । । এই দুই কারখানায় অবিলম্বে আধুনিকিকরন ও সম্প্রসারন এবং অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারিকরনের উদ্যোগ বাতিলের  দাবি জানানোর পাশাপাশি অবিলম্বে  বেতন-চুক্তির আলোচনা ( এনজেসিএস) শুরু ও ফয়সালা এবং বার্ষিক বোনাসের ন্যায়সংগত ফয়সালার দাবি জানানো হয় । প্রসংগত গত ২০ মাস ধরে রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা সেইল ও আর.আই.এন.এল এর বেতন-চুক্তি বকেয়া পড়ে আছে । এমন কি বিগত বেতন-চুক্তি মোতাবেক পেনশন ও হাউস রেন্ট অ্যালাউন্স এখনও চালু হয় নি । এছাড়াও শ্রমিকদের কর্মস্হলে যথাযথ সুরক্ষা বিধি গ্রহনের জন্য দাবি জানানো হয় । বিক্ষোভ জমায়েত চলাকালিন  ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধিদল গিয়ে কর্তৃপক্ষ কে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দেন । দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের বিক্ষোভ জমায়েত হয় ইডি ( ওয়ার্কস ) দফ্তরের সামনে । জমায়েতে বক্তব্য রেখেছেন বিশ্বরূপ ব্যানার্জী , ললিত মিশ্র,সৌরভ দত্ত ও কবিরঞ্জন দাসগুপ্ত । মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিকদের বিক্ষোভ জমায়েত হয় জিএম ইডি ( ওয়ার্কস ) দফ্তরের সামনে । জমায়েতে বক্তব্য রেখেছেন মলয় ভট্টাচার্য ,বিজয় সাহা ও তারক দাস । এখানে ঠিকা শ্রমিকরাও যোগ দেন । অন্যান্য দাবি-দাওয়ার সাথে মিশ্র ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকদের ২০১৫ থেকে বকেয়া ভি.ডি.এ অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয় ।





Thursday, 16 August 2018

সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে ‘সামুহিক জাগরন’ কর্মসূচী ঘিরে ব্যাপক সাড়া ।




স্বাধীনতা দিবসের প্রাক্কালে সি.আই.টি.ইউ-র পক্ষ থেকে ১৪ই আগস্ট দেশ জুড়ে ডাক দেওয়া হয়েছিল ‘সামুহিক জাগরন’-এর । জাগ্রত অমানিশায় অযুত লক্ষ কন্ঠে আওয়াজ ওঠে ; ক্ষুধা–অপুষ্টি –নিরক্ষরতা-রুগ্নতা-বেকারী-ধারের বোঝা থেকে আজাদি চাই
ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে সি.আই.টি.ইউ-ভূক্ত ইউনিয়নগুলি সহ অন্যান্য গন সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন গুলির অংশ গ্রহনে ১৪ই আগস্ট রাত ১০টা থেকে ১৫ই আগস্ট ভোর ৫টা-১৫ পর্যন্ত ‘সামুহিক জাগরন’ বহু মানুষ উপস্হিত ছিলেন। রঙিন আলোয় সেজে ওঠে বি.টি.রণদিভে ভবনে । বি.টি.রণদিভে ভবনের প্রবেশ মুখে ছিল তোরন । স্বাধীনতা সংগ্রামে শহীদের প্রতিকৃতি ,পোষ্টার-ব্যানার-লাল পতাকায় দিয়ে সাজিয়ে তোলা হয় বি.টি.রণদিভে ভবন । কর্মসূচি পালনের সাথে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । অংশ নিয়েছিলেন শুভেন্দু মাইতি,পূরবি মুখার্জি সহ দুর্গাপুর ও দুর্গাপুরের বাইরে বহু খ্যাতনামা শিল্পীরা । উপস্হিত ছিলেন রথীন রায়, গৌরাঙ্গ চ্যাটার্জী , বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি,সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিপ্রেন্দু চক্রবর্তী,পঙ্কজ রায় সরকার,জীবন রায়,পি.কে. দাস সহ অন্যান নেতৃবৃন্দ । অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখেন সি.আই.টি.ইউ এর পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ ব্যানার্জী । ১৫ই আগস্ট ভোর ৫টা-১৫ তে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্বরূপ ব্যানার্জী ।





















স্বাধীনতা দিবসে ইস্পাতনগরীতে পালিত হল মানব বন্ধন ।




দুর্গাপুর,১৬ই আগস্ট : বামফ্রন্ট, অন্যান্য বাম ও সহযোগি দলগুলির ডাকে সারা রাজ্যের সাথে স্বাধীনতা দিবসে ইস্পাতনগরীতে পালিত হল মানব বন্ধন । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির উদ্যোগে এ-জোনে আশিষ-জব্বার ভবনের সামনে এবং বি-জোনের চন্ডিদাস বাজারে মানব বন্ধন পালিত হয় ।







চা শ্রমিকদের সমর্থনে ও জালিয়াতির পৌর নির্বাচনে তৃণমূলী-সন্ত্রাসে বি.টি.রণদিভে ভবনের ভাঙ্গচূরের প্রতিবাদে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ।




দুর্গাপুর , ১৬ই আগস্ট : গত বছরে দুর্গাপুর পৌর নির্বাচনে তৃণমূলের ভয়ংকর সন্ত্রাস কেড়ে নিয়েছিল দুর্গাপুরের মানুষের ভোটাধিকার । পৌর নির্বাচনের প্রাক্কালে নির্মম ভাঙ্গচূরের শিকার হয় ইস্পাতনগরীর মানুষের অন্যতম স্নায়ু কেন্দ্র হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ ) দফ্তর বি.টি.রণদিভে ভবন । অন্যদিকে আন্দোলনরত উঃ বঙ্গের চা শ্রমিকদের উপরে নির্মম দমনপীড়ন নামিয়ে এনেছে রাজ্যের তৃণমূল সরকার । মিথ্যা মামলায় জড়ানো হয়েছে চা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ কে । এই দুই এর প্রতিবাদে সি.আই.টি.ইউ এর ডাকে আজ একটি বিশাল মিছিল বি.টি.রণদিভে ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে তিলক-ডেভিড মোড়ে শেষ হয় । মিছিলে নেতৃত্ব দিয়েছেন সন্তোষ দেবরায় , পঙ্কজ রায় সরকার,বিশ্বরূপ ব্যানার্জী প্রমূখ ।

Tuesday, 14 August 2018

সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে ‘গন রাত্রি-জাগরন’ কর্মসূচী ঘিরে প্রস্তুতি সম্পূর্ন ।




দুর্গাপুর,১৪ই আগস্ট :সারা দেশ যখন স্বাধীনতার ৭১তম দিবস পালন করতে চলেছে তখন দেশের মানুষের সংকট চরম সীমা ছুঁতে চলেছে । শ্রমিকের নূন্যতম মজুরী বলে কিছু নেই । নূন্যতম সহায়ক মূল্যের অভাবে লক্ষ লক্ষ চাষি আত্মহত্যা করছেন । শিক্ষার বাণিজ্যিকরনে  ছাত্রেদের ভবিষ্যৎ অন্ধকার । কারখানা নেই,চাকরী নেই,এ দেশের যুবক কাছে দিন গোনা ছাড়া নেই কোন অবলম্বন । মহিলা-নারী-শিশুরা বিক্রি হয়ে যায় ‘জিন্দা গোস্ত’ এর বাজারে । বাধা পেলে হয়ে যায় ‘ঠান্ডা লাশ’ – যার নাম উচ্চারন তখন হয় ‘আইনের চোখে অপরাধ’ । দলিত-আদিবাসি-সংখ্যালঘু  পিটিয়ে মেরে ‘জ্যান্ত লাশে’-র সারি তে নতুন করে সংখ্যাবৃদ্ধির জন্য তৈরি হচ্ছে ‘অনুপ্রবেশকারির তালিকা’ । কেউ জানে না কে নিরাপদ ।নতুন কারখানা হয় নি । পুরোনো কারখানা বন্ধ হয়ে যাচ্ছে । পরিকল্পিত ভাবে চলছে রাষ্ট্রায়ত্ব ও জাতীয় শিল্প সংস্হার সংকোচন,  ধ্বংস। লাটে তোলা হচ্ছে খাদ্য নিরাপত্তা – ব্যাঙ্ক-বিমা ।  চাকরী হয় নি । বিদেশ থেকে কালো টাকা আসে নি । কিন্তু মোদি সরকারের আমলে ‘নিরাপত্তা’ পাওয়ার জন্য জনগনের লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে বামাল কর্পোরেটরা ‘নীরব’-এ বিদেশে ‘বিজয়’ যাত্রা করেছে ।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে সি.আই.টি.ইউ-র পক্ষ থেকে আজ সারা দেশ জুড়ে ডাক দেওয়া হয়েছে ‘সামুহিক জাগরন’-এর । জাগ্রত অমানিশায় অযুত লক্ষ কন্ঠে  উঠবে আওয়াজ ; ক্ষুধা–অপুষ্টি –নিরক্ষরতা-রুগ্নতা-বেকারী-ধারের বোঝা থেকে আজাদি চাই
ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে সি.আই.টি.ইউ-ভূক্ত ইউনিয়নগুলি সহ অন্যান্য গন সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন গুলি আজ রাত ১০টা থেকে ভোর ৫টা  পর্যন্ত ‘সামুহিক জাগরন’-এর বিশাল প্রস্তুতি নিয়েছে । রঙিন আলোয় সেজে উঠেছে বি.টি.রণদিভে ভবনে । দুটি পৃথক মঞ্চ ও ছাউনির ব্যবস্হা করা হয়েছে । বি.টি.রণদিভে ভবনের প্রবেশ মুখে তৈরি হয়েছে তোরন । স্বাধীনতা সংগ্রামে শহীদের প্রতিকৃতি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে । পোষ্টার-ব্যানার-লাল পতাকায় সেজে উঠেছে  বি.টি.রণদিভে ভবন ।  সি.আই.টি.ইউ-র পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন যে কর্মসূচি পালনের সাথে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । অংশ নেবেন শুভেন্দু মাইতি,পূরবি মুখার্জি সহ দুর্গাপুর ও দুর্গাপুরের খ্যাতনামা শিল্পীরা । উপস্হিত হয়েছেন রথিন রায়, গৌরাঙ্গ চ্যাটার্জী , বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি,সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত সহ অন্যান নেতৃবৃন্দ ।