Thursday, 20 December 2018

কাজের দাবীতে বার্ণপুর থেকে নবান্ন পর্যন্ত ছাত্র-যুবদের মোটরবাইক মিছিল আটকালো পুলিশ : ধৃত ছাত্র-যুব নেতাদের নিঃশর্ত মুক্তি



দুর্গাপুর,২০ শে ডিসেঃ – “ কাজের দাবিতে মোটরবাইকে ঝাণ্ডা বেঁধে দাবি জানাতে চাওয়া কি অপরাধ ? “ – দুর্গাপুর (পূর্ব)-এর সি.পি.আই.এম  বিধায়ক সন্তোষ দেবরায়ের প্রশ্নে  অপ্রস্তুত হয়ে পড়েন দুর্গাপুর থানার এস.ডি.পি.ও । আজ সকালে ইস্পাতনগরীর  অরবিন্দ এভিন্যু এর দুর্গাপুর থানার চত্বর গ্রেফ্তার হওয়া এস.এফ.আই-ডি.ওয়াই.এফ.আই নেতৃবৃন্দের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে । কি ছিল তাদের অপরাধ ? এস.এফ.আই-ডি.ওয়াই.এফ.আই এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে জেলার বন্ধ কল কারখানা খোলা ও নতুন শিল্প স্থাপনের দাবিতে এবং কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়ায় ব্যাপক দূর্নীতির প্রতিবাদে বার্ণপুর স্ট্যান্ডার্ড কারখানা থেকে নবান্ন পর্যন্ত বাইক মিছিলের কর্মসূচী ঘোষণা করা হয়েছিলো। গত একমাস ধরে জেলাজুড়ে এই কর্মসূচির প্রচার সংগঠিত হয়। গতকাল  থেকেই আজকের এই মিছিলকে আটকানোর জন্য পুলিশ আক্রমণাত্মক হয়ে ওঠে। আজ ভোরবেলা থেকেই বার্ণপুর ও জিটি রোডের বিভিন্ন জায়গায় কমব্যাট ফোর্স নামানো হয় । ছাত্র-যুবদের রাস্তায় আটকে দেওয়া হয়। শুরু হয় পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি।
      আজ সকালে এস.এফ.আই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য র নেতৃত্বে দুর্গাপুর থেকে পাঁচ শতাধিক বাইক  জিটি রোড ধরে বার্ণপুরের উদ্যেশ্যে যাত্রা শুরু করে । পথে অণ্ডালের কাছে দুবচুরিয়াতে  পুলিশ পথ আটকালে ধস্তাধস্তি শুরু হয় । এস.এফ.আই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য , প্রাক্তন যুব নেতা পঙ্কজ রায় সরকার সহ শতাধিক ছাত্র-যুব নেতৃত্ব কে গ্রেফ্তার ও বাইক বাজেয়াপ্ত করে দুর্গাপুর থানায় নিয়ে আসে পুলিশ । খবর পেয়ে ছুটে আসেন দুর্গাপুর (পূর্ব)-এর সি.পি.আই.এম  বিধায়ক সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত সহ পার্টি ও গন আন্দোলনের নেতৃবৃন্দ । তাঁরা পুলিশ কে হুঁশিয়ারী দেন যদি অবিলম্বে যদি ছাত্র-যুব নেতাদের নিঃশর্তে মুক্তি না দেওয়া হয় তবে ইস্পাত শ্রমিক সহ দুর্গাপুরের সাধারন মানুষ কে নিয়ে দুর্গাপুর থানা অবরুদ্ধ করা হবে । চাপে পরে পুলিশ ছাত্র-যুব নেতাদের সবাইকে নিঃশর্তে মুক্তি দিতে বাধ্য হয় ।

Wednesday, 19 December 2018

৮-৯ই জানুঃ সারা ভারত সাধারন ধর্মঘটের সমর্থনে ইস্পাতনগরীতে যৌথ সভা।




দুর্গাপুর,১৯শে ডিসেঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর চন্ডিদাস বাজার মোড়ে ৮-৯ই জানুঃ সারা ভারত সাধারন ধর্মঘটের সমর্থনে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ সভা হয় । ইতিমধ্যে গতকাল দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলি যৌথ ভাবে স্ট্রাইক নোটিশ দিয়েছে । আজকের  সভায় বক্তব্য রেখেছেন স্বপন মজুমদার ( সি.আই.টি.ইউ ),সুব্রত ভট্টাচার্য, অসীম সাহা ( আই.এন.টি.ইউ.সি) ও শম্ভু প্রামানিক ( এ.আই.টি.ইউ.সি )  । উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়, আই.এন.টি.ইউ.সি এর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিকাশ ঘটক সহ অন্যান্য নেতৃবৃন্দ ।



Tuesday, 18 December 2018

দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে ৮-৯ জানুঃ সাধারন ধর্মঘটের যৌথ নোটিস জমা পড়ল ।




দুর্গাপুর,১৮ই ডিসেঃ : প্রবল বৃষ্টিপাত কে উপেক্ষা করেই আজ সকালে নির্ধারিত কর্মসূচী অনুসারে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে ৮-৯ জানুঃ সাধারন ধর্মঘটের যৌথ নোটিস জমা পড়ল । দুর্গাপুর ইস্পাত কারখানায় ইডি ( ওয়ার্কস) এর দফ্তরে ধর্মঘটের নোটিস জমা পড়ে।এখান বক্তব্য রেখেছেন ললিত মিশ্র,শম্ভূ প্রামানিক,কালি সান্যাল ও পার্থ মুখার্জী । অ্যালয় স্টিল প্ল্যান্টে জিএম ( ওয়ার্কস) এর দফ্তরে ধর্মঘটের নোটিস জমা পড়ে । বক্তব্য রেখেছেন বিজয় সাহা ও নিখিল দাস । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)-এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন যে ৮-৯ জানুঃ সারা ভারত সাধারন ধর্মঘটের ১২-দফা দাবির সাথে  অবিলম্বে অ্যালয় স্টিল প্ল্যান্টের স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্টের সিদ্ধান্ত বাতিল, দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাতে রাজনৈতিক কারনে উচ্ছেদ ঠিকা শ্রমিকদের কাজে পূনর্বহাল ও দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কার - এই ৪-দফা স্হানীয় দাবি ধর্মঘটের নোটিসে যুক্ত করা হয়েছে । এই ৪-দফা দাবিতে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ “অ্যালয় স্টিল বাঁচাও - দুর্গাপুর ইস্পাত বাঁচাও – দুর্গাপুর বাঁচাও “ দীর্ঘ দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে ।



Monday, 17 December 2018

মোদি সরকারের অর্থনীতি কি ভাবে ইস্পাত শ্রমিকদের চরম বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছে স্লাইড সহযোগে তুলে ধরা হল।




দুর্গাপুর,১৭ই ডিসেঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)-র উদ্যোগে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উদ্যোগ সেইল ও আর.আই.এন.এল এর সামগ্রিক পরিচালনায় এবং শ্রমিক স্বার্থ বিরোধী নীতি গ্রহনের ক্ষেত্রে কি ভাবে মোদি সরকারের ধান্দার অর্থনীতি কাজ করছে তা অনবদ্যভাবে স্লাইড সহযোগে তুলে ধরেন ইউনিয়নের পক্ষে কালি সান্যাল,ললিত মিশ্র ও দিপক ঘোষ । কি ভাবে মোদি সরকারের অর্থনীতি বিগত এন.জে.সি.এস এর বিভিন্ন বকেয়া সহ পেনশন,নাগরিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করছে ,বিভিন্ন তথ্য-পরিসংখ্যান তাও তুলে ধরা হয়। একই সাথে অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের প্রয়োজনীয়তা কেবল রাজ্য-দেশের অর্থনীতি নয় ,কর্মরত শ্রমিকদের সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কেন গুরুত্বপূর্ণ এবং প্রতি ক্ষেত্রে শ্রমিক স্বার্থ রক্ষায় ইউনিয়নের বিকল্প ও যুক্তি সম্মত প্রস্তাবের কথা তুলে ধরা হয় । অন্যদিকে ঠিকা শ্রমিকদের স্হায়ীকরন ও গ্র্যাচ্যুটির সিলিং-ভূক্ত নতুন শ্রমিকদের পেনশনের জন্য সেইল কর্তৃপক্ষের আর্থিক যোগদানের পরিমান বৃদ্ধির জন্য দাবি কেন ন্যায়সংগত তা তুলে ধরে মোদি সরকারের সর্বনাশা নীতির বিরুদ্ধে ৮-৯ই জানুঃ সারা ভারত সাধারন ধর্মঘটে কি কারনে ইস্পাত শ্রমিকদের যোগদান  অত্যন্ত গুরুত্বপূর্ণ তা প্রাঞ্জল ভাবে ব্যাখ্যা করা হয় ।



দুর্গাপুরের শিল্পাঞ্চলে ৮-৯ই জানুঃ সারা ভারত সাধারন ধর্মঘট সফল করে তোলার আহ্বান জানালেন নেতৃবৃন্দ ।




দুর্গাপুর,১৭ই জানুঃ – আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর লালা লাজপত রোডে চিত্তব্রত মজুমদার ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর পশ্চিম ১ ও ২ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আগামী ৮-৯ই জানুঃ দু-দিন ব্যাপি সাধারন ধর্মঘটের সমর্থনে সাধারন সভা অনুষ্ঠিত হল । সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির  সম্পাদকমন্ডলীর সদস্য পার্থ মুখার্জী মোদি সরকারের ধান্ধার অর্থনীতির তীব্র সমালোচনা করে এর বিরুদ্ধে বৃহত্তর শ্রমিক-ঐক্য , জনগনের ব্যপকতম ঐক্য গড়ে তুলে ৮-৯ই জানুঃ সারা ভারত সাধারন ধর্মঘট সফল করার জন্য আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য বীরেশ্বর মন্ডল । সভাপতিত্ব করেন বিপ্রেন্দু চক্রবর্তী । উপস্হিত ছিলেন মহাব্রত কুন্ডু,শ্যামা ঘোষ,হারাধন সাঁই,প্রভাস সাঁই সহ অন্যান্য নেতৃবৃন্দ ।



Sunday, 16 December 2018

ইস্পাতনগরীতে ৮-৯ই জানুঃ সারা ভারত সাধারন ধর্মঘটের সমর্থনে ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ প্রচার চলছে ।




দুর্গাপুর,১৬ডিসেঃ : ৮-৯ই জানুঃ সারা ভারত সাধারন ধর্মঘটের সমর্থনে ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ প্রচার শুরু হয়েছে ইস্পাতনগরীতে। আজ সকালে আশিষ মার্কেটে এই উপলক্ষ্যে প্রচার সভায় বক্তব্য রাখেন । বিজয় সাহা,প্রকাশতরু চক্রবর্তী ( সি.আই.টি.ইউ ),অসীম সাহা,সুব্রত ভট্টাচার্য ( আই.এন.টি.ইউ.সি ) ও শম্ভু প্রামানিক ( আই.এন.টি.ইউ.সি ) ।








Saturday, 15 December 2018

শ্রেনী দৃষ্টি ভঙ্গীতে আসামের রাজনীতিতে পরিচিতি সত্তা ও জাতীয় নাগরিক পঞ্জীর বিষয়ে ইস্পাতনগরীতে আলোচনা সভা ।




দুর্গাপুর,১৫ই ডিসেঃ : আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে ইস্পাতনগরীতে ‘ প্রসঙ্গ আসাম : শ্রেনী দৃষ্টি ভঙ্গীতে পরিচিতি সত্তা ও জাতীয় নাগরিক পঞ্জী’ – বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । একমাত্র আলোচক ছিলেন বিখ্যাত গায়ক-গবেষক শুভপ্রসাদ নন্দী মজুমদার । তিনি অনবদ্য ভাবে বিশ্লেষন করেন যে কি ভাবে আসামে বসবাসকারী ভাষা ও জনগোষ্ঠির পরিচিতি সত্তা কে ব্যবহার করে রাজনীতি ফায়দা তোলার চেষ্টা হয়েছে । এর মধ্যে উজ্জ্বল ব্যাতিক্রম  সি.পি.আই.(এম) । তিনি তুলে ধরে কিভাবে ১৯৭৮ সালে আসাম বিধান সভা নির্বাচনে ২৫ জন বামপন্হী প্রার্থী নির্বাচিত হওয়ার পরের থেকে সংগঠিত কায়দায় আসামে একদিকে ভাষা-ভিত্তিক ,অন্যদিকে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর ধারাবাহিক ভাবে প্রচেষ্টা চলছে । এর মূল কারন আসামের শ্রেনী আন্দোলনের গতি রুদ্ধ করা । এই প্রেক্ষাপটেই জাতীয় নাগরিক পঞ্জী ও নাগরিকত্ব বিল কে কেন্দ্র করে জটিলতা তৈরি করার চেষ্টা চলছে । এই প্রচেষ্টা প্রতিহত করা না গেলে ,ভবিষ্যৎে তা উত্তর-পূর্ব সহ সারা ভারতে ভয়ঙ্কর অস্হিরতা তৈরি করতে পারে । আলোচনার শেষে  সঙ্গীত পরিবেশন করেন শুভপ্রসাদ নন্দী মজুমদার । এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী । সভার শুরুতে শুভপ্রসাদ নন্দী মজুমদার কে সম্বোর্ধিত করেন দুর্গাপুর ( পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় ও বিশ্বরূপ ব্যানার্জী । সভার সঞ্চালনা করেন সৌরভ দত্ত ।
  এ দিকে আজ দুপুর দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের গেটে ৮-৯ই জানুঃ সাধারন ধর্মঘটের সমর্থনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী ।